কলাপাড়ায় কথিত সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় কথিত সাংবাদিক নাইমুর রহমান নাইমের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী রিপা বেগম বাদী হয়ে কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেছেন। মামলাটি পটুয়াখালী ডিবি অফিসে তদন্তাধীন রয়েছে।

এছাড়া, এই কথিত সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন উপজেলার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ।

অভিযুক্ত নাইমুর রহমান পৌর শহরের নাইয়াপট্টি এলাকার সোনা মিয়ার ছেলে।

আরো পড়ুন : পর্যটক ও ব্যবসায়ীদের বর্জ্যে নষ্ট হচ্ছে সৈকতের পরিবেশ

মামলার বিবরণে জানা যায়, উপজেলার লালুয়া ইউনিয়নের হাচনাপাড়া ১২ নম্বর আবাসনের বাসিন্দা জাহিদুল বিশ্বাসের সাথে ভুক্তভোগী রিপা বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করতে থাকে। গত ৮ এপ্রিল বিকাল ৫টার দিকে কথিত সাংবাদিক নাইমুর রহমান ও তার কয়েক জন সঙ্গীদের নিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে তাদের এ বিবাহ অবৈধ ও ভুয়া বলে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় পত্রিকায় ছবিসহ নিউজ ছাপিয়ে দেয়ার ভয়ভীতি দেখায়। তাদের ভয়ে ভুক্তভোগী ও তার স্বামী ২৫ হাজার টাকা প্রদান করেন। কিন্তু অভিযুক্তরা বাকি ৭৫ হাজার টাকার জন্য চাপ প্রয়োগ করে তাদের ভয়ভীতি দেখাতে থাকে। ডাক চিৎকারে স্থানীয় লোক জন ছুটে আসলে ২৪ ঘণ্টার মধ্যে দাবিকৃত টাকা পরিশোধের হুমকি দিয়ে তারা চলে যায়।

আরো পড়ুন : প্রচণ্ড দাবদাহে ১৫০ কিমি হেঁটে কুয়াকাটায় তারা ৩ জন

মামলার বাদী ভুক্তভোগী রিপা বেগম জানান, নাইমুর রহমান ও শামিম মাঝি সাংবাদিক পরিচয় দিয়ে আমাদের বিবাহকে অবৈধ বলে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। সম্মান হারানোর ভয়ে ২৫ হাজার টাকা দিতে বাধ্য হই। বাকি ৭৫ হাজার টাকার দাবিতে চাপ প্রয়োগ করতে থাকে। টাকা দিতে না পারায় সে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মিথ্যা মামলা দায়ের করেন। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।

লালুয়া ইউনিয়নের সজিব হাওলাদার, মাসুদ ও আব্দুল আজিজসহ একাধিক ভুক্তভোগী নাইমের বিরুদ্ধে চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ জানান। এছাড়া অভিযুক্ত নাইম কলাপাড়া থানা পুলিশ, র‌্যাব, আইনজীবী ও পেশাদার সাংবাদিকদের নাম ভাঙিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিন্ন কৌশলে চাঁদাবাজি করে বলেও অনেকে অভিযোগ করেন।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারিকুল ইসলাম খাঁন জানান, নাইম নামের এই ছেলেটি সাংবাদিক পরিচয় দিয়ে এ ইউনিয়নে এসে নিরীহ মানুষদের ভয়ভীতি দেখিয়ে অবৈধ অর্থ হাতিয়ে নেয়ার একাধিক অভিযোগ আমার কাছে এসেছে। তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান তিনি।

আরো পড়ুন : পটুয়াখালীতে হিট স্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু

কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, আমার জানামতে এ নামের সাংবাদিক কলাপাড়ায় কোন সংগঠনের সাথে জড়িত নেই। চাঁদাবাজি করলে তার কঠিন বিচার হওয়া উচিত।

এ বিষয়ে অভিযুক্ত নাইমুর রহমান সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে জানান, তারা আমার কাছে চাঁদা দাবি করেছে। আমি তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছি।

কলাপাড়া থানা পুলিশের উপ পরিদর্শক গোলাম মাওলা বলেন, নাইম নামের কোন সাংবাদিককে চিনি না। কলাপাড়া থানা পুলিশের নাম করে কেউ অবৈধ সুযোগ সুবিধা নিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




ইসরাইল সরকার ২০২৩ সালে মানবাধিকার লঙ্ঘন করেছে ; যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইসরাইল সরকার ২০২৩ সালে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন করেছে। সোমবার প্রকাশিত মানবাধিকার চর্চাবিষয়ক ২০২৩ সালের মার্কিন পররাষ্ট্র দফতরের কাউন্টি রিপোর্টে এ তথ্য তুলে ধরা হয়।

ইসরাইলবিষয় ১০৩ পৃষ্ঠার প্রতিবেদেন মানবাধিকার লঙ্ঘনের এক ডজনের বেশি ঘটনার ‘বিশ্বাসযোগ্য প্রতিবেদন’ তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, নির্বিচারে আটক, সঙ্ঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতা বা শাস্তি, কোনো স্বজনের কথিত অপরাধের জন্য পরিবার সদস্যদের শাস্তি প্রদান।

প্রতিবেদনে বলা হয়, সরকার মানবাধিকার লঙ্ঘনে জড়িত কর্মকর্তাদের শনাক্ত করা এবং শাস্তি প্রদানে সরকার কিছু বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রতিবেদেন কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচারের তারিখ ছাড়াই প্রশাসনিক আটকাদেশের আওতায় বন্দী থাকা লোকদের সাথে করা আচরণের ওপর বিশেষ নজর দেয়া হয়।

মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদেন বল হয়েছে, প্রশাসনিক আইনে নির্যাতন এবং অন্যান্য নির্দয় আচরণ, অমানবিকতা বা অবমাননাকর আচরণ বা শাস্তি দেয়া নিয়ে সুনির্দিষ্ট কোনা বক্তব্য নেই। বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যে ইসরাইল সরকারের কর্মকর্তারা তা করে থাকেন। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সরকার জিজ্ঞাসাবাদের নিয়ম, প্রক্রিয়া এবং পদ্ধতির কথা প্রকাশ করে না, সেগুলো পুরোপুরি গোপন রাখা হয় নিরাপত্তাগত কারণে।

প্রতিবেদনে বলা হয়, এনজিও এবং বন্দীরা সাক্ষ্য দিয়েছে যে ইসরাইলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীরা শারীরিক ও যৌন সহিংসতা, হুমকি, ভীতিপ্রদর্শনের শিকার হয়, মারাত্মকভাবে সীমিত খাদ্য ও পানির সুবিধা পায়, পর্যাপ্ত পোশাক ছাড়াই চরম ঠান্ডার মধ্যে তাদের রাখা হয়, নিয়মিতভাবে দীর্ঘ সময় একাকী রাখা হয়।

প্রতিবেদনে ২৩ অক্টোবর ইসরাইলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের ঘোষণাও উল্লেখ করা হয়। তিনি বলেছিলেন, বন্দীদের আরো জনাকীর্ণভাবে রাখা, বিছানার বদলে ম্যাট্রেস দেয়া, সার্বিকভাবে থাকার মানের আরো খারাপ করা হবে।

সূত্র : জেরুজালেম পোস্ট




দুটি ইজিবাইকসহ চোর চক্রের ৩ সদস্য আটক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় দুটি ইজিবাইকসহ চোর চক্রের তিন সদস্যকে আট করেছে পুলিশ ৷

থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বেতাগিনাসকিপুর ইউনিয়নের খারিজা বেতাগি রহিম হাওলাদারের বসত ঘরের সামনে চোরাই ইজিবাইক বেচা-বিক্রির সময় দশমিনা থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক ও দুটি ইজিবাইক জব্দ করা হয়।

আরো পড়ুন : পটুয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

আটকরা হলেন- বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত রশিদ সরদারের ছেলে মো. সাইদুল সরদার (২৫), নওমালা ইউনিয়নের বটকাজল ৬ নম্বর ওয়ার্ডের মৃত দুলাল মৃধার ছেলে মো. ওহিদুল (২০) এবং মো. খলিল মৃধার ছেলে মো. রাহাত (১৯)।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এই চক্রটি অনেক দিন দশমিনা উপজেলায় চোরাই ইজিবাইক বেচা-বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয় এবং দুটি ইজিবাইক জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে দশমিনা থানায় নিয়মিত মামলা হয়েছে। এর সঙ্গে ৬-৭ জন জড়িত আছে। তাদের গ্রেপ্তারের চেষ্ট চলছে। আটক তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।




বরিশালে চোরাই বাইকসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

বরিশাল অফিস:: বরিশাল নগরী থেকে চুরি হওয়া মোটরসাইকেল (বাইক) পটুয়াখালীর বাউফল থেকে উদ্ধারসহ ৬ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে পুলিশ।

বাউফল উপজেলার বগা এলাকায় পুলিশী চেকপোষ্টে রোববার সকালে চোরাই বাইকসহ সামিদ (১৭) নামে এক কিশোর আটক হন। এরপর সামিদের দেওয়া তথ্যে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। এ অভিযানে বরিশাল নগরী থেকে আরও ৫ কিশোর গ্যাংয়ের সদস্যকে থেকে আটক করা হয়।

এ ঘটনায় সোমবার (২২ এপ্রিল) বরিশাল কোতয়ালী মডেল থানায় বাদী হয়ে মামলা করেছেন মোটর সাইকেলের (বাইক) মালিক শফিকুল ইসলাম। এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ বারী। সংঘবদ্ধ এ কিশোরগ্যাংয়ের সদস্যরা সবাই বরিশাল নগরীর বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাইসহ একাধিক অপকর্ম করেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ৬ কিশোর হলেন, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইজাও গ্রামের হাফিজুর রহমানের ছেলে সামিউল হাসান (১৫), পটুয়াখালী জেলার দাসপাড়া এলাকার সোহরাব হাওলাদারের ছেলে ও বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার বাসিন্দা আবির হোসেন সম্রাট (১৬), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কবির আকনের ছেলে জাহিদ সিকদার (১৬), বরিশাল জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামের ইমরান চৌকিদারের ছেলে ইমন (১৪), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হদুয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৭) ও পটুয়াখালীর বাসিন্দা সামিউল হাসানের ছেলে মো. সামিদ (১৭)।

পটুয়াখালীর বাউফল থানার এএসআই সুমন হাওলাদার বলেন, রোববার সকালে বগা এলাকায় চেকপোস্ট চালাচ্ছিলাম। তখন সুজুকি কোম্পানির জিক্সার গাড়ি নিয়ে যাওয়ার সময় চালক সামিদকে দেখে আমার মনে সন্দেহ হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হয় সামিদ। তখন সামিদ স্বীকার করে, বাইকটি বরিশাল নগরীর চৌমাথা এলাকা থেকে চুরি করে বাউফলের কালাইয়া যাচ্ছিলো। এ ঘটনায় জড়িত বাকি সদস্যরা বরিশাল নগরীতে অবস্থান করছে বলে সে আমাকে জানায়। তারপর এ বিষয়টি বরিশাল কোতয়ালী মডেল থানায় জানালে পুলিশ আরও ৫ কিশোরকে আটক করে।

বরিশাল কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ বারী বলেন, বাইক চুরির ঘটনায় মোট ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আটক সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




বরিশালে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

বরিশাল অফিস :: বরিশালকিশোরী ধর্ষণের দায়ে বাছিরউদ্দিন জমাদ্দার নামে বরিশালের এক যুবককে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির।

বাছিরউদ্দিন জমাদ্দার ঝালকাঠির নলছিটি উপজেলার বড় প্রমহর গ্রামের মৃত আ. মালেক জমাদ্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি এজলাসে উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির বলেন, বাদী কিশোরীর বাবা নেই। গরিব ও অসহায়ত্বে সুযোগ নিয়ে দূর সম্পর্কের আত্মীয় বাছিরউদ্দিন ২০১২ সালের ৫ নভেম্বর চিকিৎসা করানোর কথা বলে তাকে নিয়ে বান্দ রোডের আবাসিক হোটেল সাউথ বেঙ্গলে নিয়ে যায়। হোটেলের ১৫ নম্বর কক্ষে তিনি কিশোরীকে ধর্ষণ করেন। পরদিন ৬ নভেম্বর ভোরে ভুক্তভোগী কৌশলে পালিয়ে গিয়ে ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ বাছিরকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করে।

একইদিন ভুক্তভোগীবাদী হয়ে বাছিরউদ্দিনকে একমাত্র আসামি করে কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সেলিম খান ২০১৩ সালের ৮ জানুয়ারি বাছিরউদ্দিনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। এ ঘটনার আদালত সাত ব্যক্তির সাক্ষ্য নেন। সেটির ওপর ভিত্তি করে সোমবার রায় ঘোষণা করেন বিচারক।




সেনা ইউনিটের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে না ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সেনাবাহিনীর ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হলে, তার দেশ তা প্রত্যাখ্যান করবে। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্র ইসরায়েলের একটি সেনা ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিয়ে সহায়তা কমানোর পরিকল্পনা করছে- এমন খবর প্রকাশের পর দেওয়া প্রতিক্রিয়ায় নেতানিয়াহু এ কথা জানান।

রোববার তিনি বলেন, আমি আমার সমস্ত শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অ্যাক্সিওস নিউজ সাইট তাদের প্রকাশিত একটি সংবাদে জানায়, ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীর নেৎজা ইয়েহুদার ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।




কলাপাড়ায় গৃহবধুর রজস্যজনক মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় নিপা আক্তার (১৯) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত নিপা ওই এলাকার শাওন সাজীর স্ত্রী।

আরো পড়ুন : পটুয়াখালীতে ডায়রিয়ায় ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামের বশির মিয়ার মেয়ে নিপা আক্তারের সঙ্গে পূর্ব হাজিপুর গ্রামের স্বপন সাজীর ছেলে শাওন সাজীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই নিপা আক্তারের উপর কুনজর পড়ে শশুর স্বপন গাজীর। এছাড়া যৌতুকের জন্য প্রায়ই তাকে নির্যাতন চালাতো শ্বশুর বাড়ির লোকজন । বিষয়টি নিপা আক্তার বেশ কয়েকবার তার বাবার বাড়ির লোকজনকে অবহিত করেছিলো। সকালে শাওন সাজী সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যায়। পরে দুপুরে ওই বাড়ি থেকে নিপা আক্তারের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিপাকে হত্যা করা হয়েছে না নিজেই গলায় ফাঁস দিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।

আরো পড়ুন : দশমিনায় জেলেদের মাঝে চাল বিতরণ

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।




দশমিনায় নদীতে ভেসে আসা যুবকের পরিচয় সনাক্ত

পটুয়াখালী প্রতিনিধি :: দশমিনায় তেতুলিয়া নদীর তীরে ভেসে আসা সেই অজ্ঞাত যুবকের পরিচয় জেলার সিআইডি কতৃক ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে লাশের সানক্ত করা হয়েছে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে  লাশ  সনাক্ত করেছেন মামা সবুজ হোসেন।

যুবকের নাম আল আমিন (৩৪) তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার আনন্দবাজার এলাকার জি এম রহমান মঞ্জু ছেলে। মৃত্যু আল আমিন বর্তমানে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার পঞ্চবটি এলাকায় বসবাস করতেন, সে পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন।

অজ্ঞাত লাশের সনাক্তকারি মামা সবুজ হোসেন জানান, আমি দীর্ঘ ১৫ বছর ঢাকার নারায়নগঞ্জ ফতুল্লা পঞ্চবটি থাকি। আল-আমিন আমার ভাইগনা ওর মা,বাবা, ভাই-বোন কোহই নাই সেই থেকে এখানে আমার সাথে থেকে বিভিন্ন সময় গাড়ি চালাইতো। আমি বিগত ৪-৫ মাস আগে একটি ট্রাক ক্রয় করি( ঢাকা মেট্রো ট -০৫১৩৯), সেই থেকে ভাইগাই ট্রাক চালায়।

আরো পড়ুন : বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

গত ১৭ এপ্রিল রাতে আমার সাথে কথা হয় ১৩ টন রড নিয়ে বরিশাল যাই। তার পর ১৮ এপ্রিল রাত ১১ টায় কথা হয় বলে আমি বরিশাল কালিশুরি আছি। তার পর আর কথা হয়নি। পরে ফোন বন্ধ পাই অনেক জায়গায় খোজ করে  গতকাল  আামকে একজন লাাশের ছবি দেখায়। আমি দশমিনা নৌ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করি। ২১ এপ্রিল সকালে পটুয়াখালী মর্গে এসে দেখি ওই লাশ আমার ভাইগনা আল-আমিন এর। আমার ভাইগনার সাথে একজন হাসান নামের হেলপার ছিলো ওর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার হবে। হাসানকে প্রধান আসামি করে দশমিনা থানায় একটি হত্যা মামলা দাখিল করি।

এর আগে দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের পাতারচর গ্রামের তেঁতুলিয়া নদীর তীর থেকে (২০ এপ্রিল) শনিবার সকাল সাড়ে ৭ টায় হাত গামছা দিয়ে বাঁধা অজ্ঞাত ওই যুবকের  লাশ উদ্ধার করেছে পুলিশ।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার  জানান, অজ্ঞাত পরিচয়ের লাশের সঠিক পরিচয় পটুয়াখালী সিআইডি টিম ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে সনাক্ত করা হয়েছে। সোস্যালমিডিয়ার মাধ্যমে দেখে আজ সকালে পটুয়াখালী মর্গে এসে তার মামা মোঃ সবুজ লাশের সনাক্ত করেন। ট্রাকটি জব্দ করা হয়েছে বরিশাল বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া হাউওয়ে থেকে। আল-আমিনের মামা মোঃ সবুজ বাদী হয়ে দশমিনা থানায় একজনকে আসামি করে একটি হত্যামামলা দায়ের করেন। হেলপার হাসানের পরিচয় সনাক্ত করন ও গ্রেফতারের চেষ্টা চলছে।




ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে স্ত্রী নিহত, স্বামী আহত

পটুয়াখালীে প্রতিনিধি :: রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন স্বামী। তারা দু’জনই একটি গার্মেন্টসে কাজ করতেন।

রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আয়েশা আক্তার (২০)। তিনি পটুয়াখালী সদর উপজেলার চারবুনিয়া গ্রামে মোশারফ পেদার মেয়ে। থাকতেন টঙ্গীর চেরাগআলী এলাকায়।
গুরুতর আহত হয়েছেন আয়েশার স্বামী খায়রুল ইসলাম (২০)।

আরো পড়ুন : পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা

পুলিশ জানায়, আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসে গাজীপুর যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। পথে গুলিস্তানের জিরো পয়েন্টে আরেকটি গাড়ি তাদের বাসটিকে সজোড়ে ধাক্কা দেয়। এসময় বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।




বাউফলে চিঠি লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে বিষপানে মোসা. মৌসুমী আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা করেছে। শনিবার সকাল ৯টার দিকে কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

মৌসুমী ওই গ্রামের মো. নিজাম উদ্দিন গাজীর মেয়ে এবং কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী ছিলেন।

জানা গেছে, শনিবার সকালে মৌসুমীর মা-বাবা দু’জনই মুগডাল তুলতে বাড়ির পাশে ক্ষেতে গিয়েছিলেন। এই সুযোগে মেয়ে মৌসুমী বিষপান করে। পরে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : মামলা থেকে বাঁচতে নবজাতক রেখে চলে আসি – সানজিদা

মৃত্যুর আগে মৌসুমী একটি চিঠি লিখে রেখে গিয়েছেন। প্রেম সংক্রান্ত কারণে মৌসুমী বিষপান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

মৌসুমীর ফুফু মোসা. পিয়ারা বেগম জানান, আত্মহত্যার পূর্বে মৌসুমী একটি চিঠি রেখে গেছে। তাতে কি লেখা রয়েছে আমরা জানিনা। চিঠিটি পড়ার আগেই পুলিশ আমাদের কাছ থেকে নিয়ে গেছেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ সময় একটি চিঠি উদ্ধার করা হয়েছে। ওই চিঠিতে কি লেখা রয়েছে তা তদন্তের স্বার্থে এই মুহুর্তে বলা যাচ্ছে না। তবে প্রেম-ভালবাসা জনিত কারণে মৌসুমী আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।