বামনায় অটোরিকশাচালক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বরগুনার বামনা উপজেলায় অটোরিকশা চালক আজিজুল সিকদারকে গলা কেটে হত্যা ও তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়ে স্থানীয়রা মানববন্ধন করেছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বামনা গোলচত্বরে আয়োজিত মানববন্ধনে অংশ নেন অটোরিকশা চালক ও এলাকার মানুষ। বক্তৃতা দেন—

  • উপজেলা জামায়াতে ইসলামীর আইনবিষয়ক সম্পাদক মাওলানা মো. মাহবুবুর রহমান

  • বামনা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আনিচুজ্জামান দুলাল

  • ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিলন খান

  • নিহত আজিজুলের পিতা ফারুক সিকদার ও অন্তঃসত্ত্বা স্ত্রী মরিয়ম বেগম

  • উপজেলা আনসার ও ভিডিপির সাবেক কমান্ডার মো. মোকলেছুর রহমান

  • অটোরিকশা চালকরা মো. আল আমিন ও মো. এমাদুল হক

বক্তারা জানান, দরিদ্র পরিবারের ভরণপোষণের জন্য আজিজুল অটো চালাতেন। পরিকল্পিতভাবে তাকে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা তার অটোরিকশা ছিনতাই করেছে। বক্তারা হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

নিহত আজিজুল (২৮) বামনার বড় তালেশ্বর গ্রামের ফারুক সিকদারের ছেলে। হত্যাকাণ্ড ঘটেছে ১১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে পশ্চিম বলইবুনিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায়। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে বামনা থানার পুলিশ ভাণ্ডারিয়া উপজেলার একটি ওয়ার্কশপ থেকে ছিনতাইকৃত অটোরিকশাসহ দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো—

  • মো. হৃদয় (২০), রামনা ইউনিয়ন, পশ্চিম বলইবুনিয়া গ্রামের বাসিন্দা

  • মো. সাইফুল ইসলাম (৩৫)


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নৌবাহিনীর বিশেষ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডুষ (চৌকিদার বাড়ি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিচালিত অভিযানে আটক হন মো. শহীদ ও তার স্ত্রী তসলিমা। এ সময় তাদের কাছে থেকে ইয়াবা, দুটি মোবাইল ফোন এবং মাদক ব্যবসার নগদ অর্থ ৩ লাখ ৫৯ হাজার ২১০ টাকা জব্দ করা হয়।

আইএসপিআর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই দম্পতি এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। স্থানীয়রা তাদের আটককে স্বাগত জানিয়ে দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

পরে আটককৃতদের জব্দকৃত টাকা ও মালামালসহ বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়। নৌবাহিনী জানিয়েছে, সরকারের নির্দেশনায় মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় খতিব হত্যার রহস্য উন্মোচন, ছেলেকে গ্রেপ্তার: পুলিশ

ভোলা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানী (৪৪) হত্যার সাত দিন পর ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তজুমদ্দিন উপজেলা থেকে ভোলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। শনিবার বিকালে ভোলা পুলিশ সুপার (এসপি) শরীফুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

এসপি জানান, জিজ্ঞাসাবাদে নিহতের ছেলে রেদওয়ান হক হত্যার দায় স্বীকার করেছে। তার দেখানো মতে বাড়ির পেছনের খাল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। বাবার কড়া শাসন মানতে না পেরে ক্ষোভে সে এই হত্যাকাণ্ড ঘটায়।

পুলিশ জানায়, ৬ সেপ্টেম্বর রাতে আমিনুল হক নোমানীকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বিনতে কামাল বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

তদন্তে উঠে এসেছে, রেদওয়ান দীর্ঘদিন বাবার শাসনে ক্ষুব্ধ ছিলেন। একবার আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হওয়ার পর বাবাকে হত্যার পরিকল্পনা শুরু করেন। এ জন্য ইউটিউবে বিভিন্ন ক্রাইম মুভি দেখে হত্যার কৌশল শিখে নেন এবং হত্যার উদ্দেশ্যে ছুরি, টি-শার্ট, ক্যাপ ও হাতঘড়ি সংগ্রহ করেন।

এসপি জানান, ছেলের একার পরিকল্পনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালের মুলাদীতে চরের জমি নিয়ে বিরোধে কৃষককে হত্যা

বরিশালের মুলাদী উপজেলায় চরের জমি নিয়ে বিরোধের জেরে বাবুল ব্যাপারী (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে মুলাদী সদর ইউনিয়নের বজায়শুলী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে ঘটনার সময় বাবুল ব্যাপারী পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী জমির ঘের দেখতে গিয়েছিলেন। ফেরার পথে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে বাবুল ব্যাপারীকে গুরুতর আহত করে। একই ঘটনায় সালাম ব্যাপারীর ছেলে আলিম ব্যাপারী এবং ফেরদৌস ব্যাপারীর স্ত্রী রেশমাও আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়।

নিহত বাবুল ব্যাপারীর বড় ভাই জালাল ব্যাপারী জানিয়েছেন, “আমাদের ঘেরে জমি থেকে পরিচর্যা শেষে ফেরার পথে স্থানীয় কাবিল মল্লিকের ছেলে করিম মল্লিক, করিম মল্লিকের ছেলে রফিক মল্লিক এবং ইউসুফ মল্লিকসহ ৭-৮ জন হামলা চালায়। তারা রামদা দিয়ে বেপরোয়া কোপ দিয়েছে। ঘটনার সঙ্গে স্থানীয় ছাত্রদলের এক প্রভাবশালী নেতারও জড়িত থাকার অভিযোগ রয়েছে।”

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, “চরের জমি নিয়ে দুই পক্ষের বিরোধের ঘটনায় কৃষক বাবুল নিহত হয়েছেন। অভিযানের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত ও আইনের আওতায় আনা হচ্ছে। বর্তমানে কেউ আটক হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় সাবেক নাজির ও স্ত্রী বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক নাজির মোহাম্মদ আল মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুল আলম এ আদেশ দেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন।

মামলা সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালীর সমন্বিত কার্যালয়ের অনুসন্ধানে দেখা গেছে, মাসুদ করিমের গ্রহণযোগ্য আয় ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। অথচ তার নামে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ২০২ টাকার সম্পদ এবং স্ত্রী খাদিজা আক্তারের নামে ২২ লাখ ৭ হাজার ১৫৫ টাকার সম্পদ পাওয়া যায়। সব মিলিয়ে ঋণ বাদ দিয়ে তাদের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৫০৭ টাকা। এর মধ্যে বৈধ আয়ের বাইরে ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকার সম্পদের তথ্য মেলে।

এছাড়া মাসুদ করিম তার সম্পদ বিবরণীতে ৪১ লাখ ৬৭ হাজার ৮৩২ টাকার তথ্য গোপন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৩০ মে দুদকের সহকারী পরিচালক রাসেল রনি বরগুনার বিশেষ জজ আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে দুদক গত বৃহস্পতিবার আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিট গ্রহণ করে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

পাবলিক প্রসিকিউটর নুরুল আমিন বলেন, “দুদকের তদন্তে অবৈধ সম্পদের প্রমাণ মেলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনার বামনায় অটোরিকশা চালকের গলা-কাটা লাশ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের একটি ডোবা থেকে মো. আজিজ সিকদার (২৮) নামে এক অটোরিকশা চালকের গলা-কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে। নিহত আজিজ সিকদার উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড় তালেশ্বর গ্রামের ফারুক সিকদারের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতের দিকে কয়েকজন যাত্রী নিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আজিজকে গলা কেটে হত্যা করে। এরপর তার লাশ পাশের কচুরিপানায় ভরা ডোবায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তি রক্ত দেখে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয় এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাতভর অভিযানে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় হত্যায় ব্যবহৃত ছুরি ও ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

পাথরঘাটা-বামনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, “ঘটনার পরপরই পুলিশ ও নৌবাহিনীর যৌথ টিম অভিযান চালায়। সাইফুল ও হৃদয় নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

স্থানীয়দের ধারণা, ছিনতাই অথবা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ঝালকাঠি আদালত প্রাঙ্গণে ছুরিকাঘাতে জামিনপ্রাপ্ত আসামি আহত

ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ছুরিকাঘাতে এক আসামি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আদালতের ৪র্থ তলায় জামিন নিয়ে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. জসিম মাঝি (২৫)। তিনি নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তাঁর ভাই মিরাজ মাঝি বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায়।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি নলছিটির লক্ষণকাঠি গ্রামের ফক্কর মাঝিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় ফক্করের স্ত্রী হালিমা বেগম মামলা করেন। ওই মামলার আসামি ছিলেন জসিম মাঝি, তাঁর বাবা, চাচা ও তিন ভাই। আজ জামিন পেয়ে আদালতকক্ষ থেকে বের হওয়ার সময় বাদীপক্ষের লোকজন তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে। এতে জসিমের নাকে গুরুতর জখম হয়।

দায়িত্বপ্রাপ্ত পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জহুরুল ইসলাম (২৩), রফিকুল ইসলাম (২৫), পপি আক্তার (২৭) ও মনি আক্তার (৩৫)। তাঁরা সবাই মামলার বাদী হালিমা বেগমের সন্তান।

মিরাজ মাঝি বলেন, “জামিন নিতে এসে আমার ভাই আদালত চত্বরে হামলার শিকার হয়েছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
তবে হালিমা বেগম দাবি করেন, “আমার সন্তানরা এই ঘটনার সঙ্গে জড়িত নয়। আমাদের সঙ্গে ওই পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্ব আছে, পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।”

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসিমুল হাসান বলেন, “আদালত এলাকায় এ ধরনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত।”

আদালত পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায় জানান, “ঘটনার পরপরই অভিযুক্তদের আটক করা হয়েছে এবং চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। ভবিষ্যতে আদালতের নিরাপত্তা আরও জোরদার করা হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনার বহুল আলোচিত পলাতক আসামী ইব্রাহিম কালু ঢাকার দক্ষিণখান থেকে গ্রেফতার

জেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও বহু মামলার পলাতক আসামী মোঃ কালু ওরফে ইব্রাহিম কালু (বস্তি কালু) রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১, সিপিসি-২, ঢাকার যৌথ আভিযানিক দল বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণখান থানাধীন রাইসা হেয়ার ড্রেসার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, দেওয়ানপাড়া মডেল স্কুল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত ইব্রাহিম কালু বরগুনা জেলার বদরখালী ইউনিয়নের ডেমা চামেলী বাজার এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা, মাদক ব্যবসা ও নারী সম্পর্কিত অপরাধসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল।

র‌্যাব সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে এক কিশোরকে কুপিয়ে জখম করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি র‌্যাব-৮-এর নজরে আসে। পরে তাকে গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদ জানান, গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পটুয়াখালীতে ঘুষ ছাড়াই ২১ জনের স্বপ্নপূরণ, পুলিশ কনস্টেবল পদে নিয়োগ

পটুয়াখালীতে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ পুলিশ। কোনো প্রকার তদবির, ঘুষ বা অনিয়ম ছাড়াই শুধুমাত্র শারীরিক সক্ষমতা ও মেধার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২১ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি প্রার্থীর খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।

বুধবার সন্ধ্যায় পুলিশ লাইন্স মাঠে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। তার উপস্থিতিতেই উত্তীর্ণ প্রার্থীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয় এবং শেষ হয় ২৪ জুলাই। মোট ১৮০৪ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে বিভিন্ন ধাপে বাছাই শেষে ২৯ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেন ২৪০ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৩৫ জন। পরে মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ২১ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়, পাশাপাশি অপেক্ষমাণ তালিকায় রাখা হয় আরও ৪ জনকে।

নিয়োগ পাওয়া প্রার্থীদের অনেকেই অতি দরিদ্র পরিবারের সন্তান। তারা জানান, আগে ভাবতাম চাকরির জন্য ঘুষ ছাড়া সম্ভব নয়। কিন্তু এবার চোখের সামনে প্রমাণ হলো যে, সততা ও যোগ্যতার মাধ্যমে চাকরি পাওয়া যায়। নিয়োগের খবর শুনে পরিবারের অনেকে আনন্দে কেঁদে ফেলেছেন। নির্বাচিত প্রার্থীরা দেশের সেবায় নিজেদের সর্বোচ্চ উৎসর্গ করার অঙ্গীকার করেছেন।

পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া এখন পুরোপুরি স্বচ্ছ ও ঘুষমুক্ত। পটুয়াখালীতে আজ তার বাস্তবায়ন হলো। এতে সমাজে পুলিশের প্রতি আস্থা আরও বাড়বে।

এমন সৎ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া স্থানীয়দের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে। অনেকে বলেন, দীর্ঘদিন পর সত্যিকারের যোগ্যতার মূল্যায়ন হলো। এর ফলে হতদরিদ্র পরিবারগুলো নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের মামলা গ্রহণের সিদ্ধান্ত

অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মানিকের বিরুদ্ধে অভিযোগ, বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ তার জানা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ছিল।

দুদক জানিয়েছে, মানিক সম্পদগুলো দখলে রাখা, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রযোজ্য আইনের ধারা হলো:

  • দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ – ধারা ২৭(১)
  • মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ – ধারা ৪(২) ও ৪(৩)
  • দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ – ধারা ৫(২)

দুদক মামলার প্রক্রিয়া শুরু করবে এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫