এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে সহায়তা করবে সরকার




তরুনী গৃহবধূকে হাত-পা বেঁধে ৩দিন আটকে পাষবিক নির্যাতন

পটুয়াখালী প্রতিনিধি :: জেলার কলাপাড়ায় তরুনী এক গৃহবধূকে উ-ল-ঙ্গ করে হাত-পা বেঁধে ৩ দিন আটকে রাখা হয়েছে একটি কক্ষে। টানা মারধরে ধেতলে দেয়া হয়েছে শরীরের বিভিন্ন অঙ্গসহ মুখ। থেতলানো জায়গায় লাগিয়ে দেয়া হয়েছে মরিচের গুড়ো। বাদ দেয়া হয়নি যৌ-না-ঙ্গ। সেখানেও লাগিয়ে দেয়া হয়েছে মরিচের গুড়ো। খাবার, পানি কিংবা প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বললেই নেমে আসতে স্বামী, শাশুড়ী, জাঁ, ভাসুর এবং ননদের ভয়াবহ গন নির্যাতন। স্বামীর চাহিদার যৌতুক দিতে না পারায় এবং পরকীয়া দেখে ফেলায় পটুয়াখালীর মহিপুর থানার গৃহবধূ কাকলীর উপড় চালানো হয়েছে এমন নারকীয় মধ্যযুগীয় নির্যাতন।

মেয়ের উপড় চলমান ভয়াবহ নির্মমতার কথা জানতে কাকলীর বাবা-মা শশুড় বাড়ী ছুটে আসলেও পারেননি মেয়েকে নির্যাতনকারীদের হাত থেকে উদ্বার করতে। বাধ্য হয়ে থানা অভিযোগ দায়ের করে পুলিশ এনে উদ্বার করেন মুমুর্ষ প্রায় কাকলীকে।

গুরুতর আহত কাকলী বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিছানায় শুয়ে যন্ত্রনায় কাতরাচ্ছেন।

কাকলীর পারিবার জানায়, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের কালাম ফরাজীর কন্যা কাকলীর সাথে লতাচাপলী এলাকার খাজুরা গ্রামের ইউনুচ খা’র পুত্র রুবেল খা’র সাথে ৮ বৎসর আগে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। তাদের রয়েছে সওদা (৫) ও ইসা নামের আট মাসের দু’সন্তান। বিয়ের পর থেকেই ইজিবাইক চালক রুবেল ও তার পরিবার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের যৌতুকের দাবী করে কয়েকবার মারধর করে। এনিয়ে বছরে প্রায় ২ বার শালিস বৈঠক এ মিমাংসা হয়। ফলে সন্তানদের কথা চিন্তা করে কাকলী ফিরে যায় স্বামীর কাছে।

সর্বশেষ রবিবার (১৪ জুলাই) ২ লাখ দাবী করে রুবেল ও তার পরিবার। এনিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে কাকলী তুলে ধরেন স্বামীর পরকীয়ার খবর। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে রুবেল ও তার পরিবার। চিৎকার যাতে না করতে পারে সেজন্য কাকলীর মুখ বেঁধে স্বামী রুবেল খা, ভাসুর হানিফ খা, জাঁ সুরমা, ননদ রহিমা শুরু করে গন নির্যাতন।

নির্যাতনের শিকার গৃহবধূ কাকলী যন্ত্রনা কাতর গলায় চোখের পানি মুছতে মুছতে বলেন, উপর্যপরি নির্যাতনে কয়েক দফা জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরলেই আবার শুরু হত নির্যাতন। টানা তিনদিন উ-ল-ঙ্গ করে হাত-পা বেঁধে ফেলা রাখা হয় জাঁ সুরমার কক্ষে। সারা শরীর এমনকি গোপনা-ঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দিয়েছে। খাবার কিংবা পানি চাইলে পেতে হত নির্যাতন। হাত-পা ধরে প্রান ভিক্ষা চেয়েছি। শশুড় ইউনুচ খাঁ আমার প্রানভিক্ষা দেয়ার জন্য ওদের কাছে অনুরোধ করেছেন। বলেছেন মরে গেলে সবগুলো আসামী হবে। ওরা একটা মরলেও যা, ৩টা মরলেও তা। তিনটাকেই মেরে ফেলবে।

নির্যাতনের বর্ননা দিতে গিয়ে বারবার শিউরে উঠছিল তরুনী গৃহবধূ কাকলী বলেন, মেয়ে সাওদাকে ওরা লুকিয়ে রেখেছে। ওরা ওকে মেরে ফেলবে। আমি স্বামীর কাছে ফিরে যাব না। ওদের সবার বিচার চাই।

হাউমাউ করে কেঁদে দিয়ে কাকলীর মা শাহিনুর বেগম বলেন, জামাতা রুবেল যখন যা দাবী করেছে সাধ্যমত দেয়ার চেস্টা করেছি। তারপরেও মেয়েকে নির্যাতন করে মেরে ফেলতে চেয়েছে। বুধবার (১৭ জুলাই) স্বন্ধ্যা ৬টায় পুলিশ নিয়ে মেয়েকে উদ্বার করে এনেছি। এসময় ওরা পুলিশকে লাঞ্চিতও করেছে।

কাকলীর বাবা কালাম ফরাজী বলেন, আমার মেয়ের উপড় চালানো নির্মম নির্যাতনের বিচার চাই। আদালতে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানার জন্য রুবেল খা’ বলেন, আভিযোগ সম্পূর্ন মিথ্যা। পারিবারিক সামান্য বিরোধকে বড় আকারে তুলে ধরে আমাকে হয়রানি করার চেস্টা করা হচ্ছে।

লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, রুবেল-কাকলীর বিষয় নিয়ে একাধিকবার সালিশ বৈঠক করা হয়েছে। সর্বশেষ ঘটনা আমাকে জানানো হলে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য বলে দিয়েছি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তালুকদার বলেন, আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।




কুয়াকাটা সমুদ্র সৈকতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

 

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটার পূর্ব দিকের সৈকতের ঝাউ বাগান এলাকা থেকে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার সকালে সাগরের জোয়ারে মরদেহটি ভেসে এসে বালু চরে আটকে পড়ে।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) দেলোয়ার হোসেন জানান, সকালে ভেসে আসা মরদেহটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। নিহত যুবকের বয়স ২৫-৩০ বছর। তার শরীর ও মুখমণ্ডলে পচন ধরেছে। অনেকদিন সাগরে ভেসে থাকায় এ অবস্থা হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশের ধারণা, এটি সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ কোনো জেলের মরদেহ হতে পারে।

তিনি আরও জানান, নৌ পুলিশ এ বিষয়ে মহিপুর থানা পুলিশকে অবহিত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।




জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

চন্দ্রদ্বীপ ডেস্ক: জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো।

সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়।

দুপুরে আইনি মতামত দেওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না।

আদালতের রায়ে নির্বাচন কমিশন ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে। জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর করা হয়েছে।




জামায়াত-শিবিরকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবিলা করতে হবে: শেখ হাসিনা

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রধানমন্ত্রী বলেছেন, ওরা তো (জামায়াত-শিবির) জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে আবার ধ্বংস করার চেষ্টা করবে। সে কারণে জঙ্গি সংগঠন হিসেবে এদের মোকাবিলা করা ও মানুষকে রক্ষা করার চেষ্টা সবাই মিলে করতে হবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর খামারবাড়িতে কেআইবি ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ওরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে আবার ধ্বংস করার চেষ্টা করবে। সে কারণে জঙ্গি সংগঠন হিসেবে এদের মোকাবিলা করা ও মানুষকে রক্ষা করার চেষ্টা সবাই মিলে করতে হবে। কারণ, বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। সেভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সজাগ থাকতে এবং তাদের সহযোগিতা চাই। আমি জানি বারবার আঘাত আসবে। আমি পরোয়া করি না। আল্লাহ জীবন দিয়েছেন, একদিন নিয়েও যাবেন। কিন্তু যেখানে মানুষের জন্য কল্যাণের কাজ, সে কল্যাণের কাজ আমরা করেই যাবো।

তিনি বলেন, ১ আগস্ট রক্তদান কর্মসূচির মাধ্যম আমরা শোকের মাস শুরু করেছি। সব সংগঠনের নেতাদের এই শোকের মাসে শুধু শোক পালন নয়, মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে জাতির পিতার আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। জাতির পিতা তো এ জাতির জন্য কাজ করে গেছেন। কাফনের কাপড় ছাড়া কিছুই নিয়ে যাননি। শুধু দিয়েই গেছেন। তার সেই আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মুল কুলসুম স্মৃতির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।

অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে নিহতদের স্মরণে ও ১৫ আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী রক্তদান কর্মসূচির উদ্বোধন




ছেড়ে দেওয়া হয়েছে ৬ সমন্বয়ককে




সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার: প্রধান বিচারপতি

চন্দ্রদ্বীপ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার। সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে আবার রাইটস টু ফ্রিডম নিয়ে প্রশ্ন ওঠে।
সুপ্রিম কোর্টের সাত আইনজীবীর আদালত অবমাননার মামলার শুনানিকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আজ এই মন্তব্য করেন।
সাত আইনজীবীর পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
সাত আইনজীবীর বিষয়ে দিন পিছিয়ে ২২ আগস্ট ধার্য করে আজ আদেশ দেয় আপিল বিভাগ।
গত ১২ জুন সুপ্রিম কোর্টের সাত আইনজীবীকে আদালত অবমাননার মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ।
সাত আইনজীবী হলেন ব্যারিস্টার কায়সার কামাল, এ জে মোহাম্মদ আলী, ফাহিমা নাসরিন, মো. আবদুল জব্বার ভূঁইয়া, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও গাজী কামরুল ইসলাম। এই সাত আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন গুরুত্বাপূর্ণ দায়িত্বে রয়েছেন।
সুপ্রিম কোর্টের দুইজন বিচারপতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের সূত্র ধরে এই সাত আইনজীবীর বিরুদ্ধে গত বছরের ২৯ আগস্ট আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়। আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাজমুল হুদা।
শুনানি নিয়ে গতছর ১৫ নভেম্বর আপিল বিভাগ আদেশ দেন। সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের সূত্র ধরে আদালত অবমাননার আবেদনে যে প্রশ্ন তোলা হয়েছে, সে বিষয়ে নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে এই সাত আইনজীবীকে ১৫ জানুয়ারি সকাল ৯টায় আপিল বিভাগে (১ নম্বর কোর্টে) হাজির হতে নির্দেশ দেন আপিল বিভাগ। ধার্য তারিখে তারা আদালতে হাজির হন।
আদালত অবমাননার আবেদনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে গত বছরের ২৭ আগস্ট সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের কয়েকটি লাইন উদ্ধৃত করা হয়। বিচারপতিদের নিয়ে ব্যানার-লিফলেটসহ বিএনপি পন্থী আইনজীবীদের মিছিল-অবস্থানের ছবিও আবেদনে যুক্ত করা হয়।

খবর বাসস।




ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে




পটুয়াখালীতে গোয়াল ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের পূর্ব নওমালা গ্রামের ল্যাড়া মুন্সী বাড়ির নাসির মুন্সীর খড়ের গাদা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে বাউফল থানার পুলিশ ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, নাসির মুন্সী তার খড়ের গাদাটি জলিল মুন্সির কাছে বিক্রি করেন। গতকাল মঙ্গলবার বিকেলে জলিল মুন্সি খড়ের গাদাটি ভেঙ্গে নেওয়ার সময় আগ্নেয়াস্ত্রটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন।

ওসি আরো জানান, ইংল্যান্ডের তৈরি ওই অস্ত্রটিকে রাইফেল টু টু বোর বলা হয়। এটিকে ব্যালেষ্টিক পরীক্ষা করে বিস্তারিত জানা যাবে কি ধরনের অস্ত্র। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি।




আজ থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরছে অফিস-আদালত ও ব্যাংক

চন্দ্রদ্বীপ ডেস্ক : কোটা আন্দোলতে স্থবির হয়ে যাওয়া দেশ পুরোদমে আগের অবস্থায় ফিরছে। আজ বুধবার (৩১ জুলাই) থেকে দেশের সব অফিস, আদালত ও ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম চলবে।

গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জানানো হয়, বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতের বিচার কাজ পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপিল বিভাগে বিচার কাজ চলবে সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত। হাইকোর্ট বিভাগে বিচার কাজ চলবে সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ৪টা পর্যন্ত। এছাড়া সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অধস্তন আদালতের বিচার কাজ চলবে।

এদিকে গতকাল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বুধবার থেকে ব্যাংকিং কার্যক্রমও চলবে স্বাভাবিক নিয়মে। সাধারণ সময়ের মতো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে, আর ব্যাংকগুলোর দাফতরিক কার্যক্রম চলবে ১০টা থেকে ৬টা পর্যন্ত।