সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ




অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আটক

চন্দ্রদ্বীপ ডেস্ক: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্তে তাঁকে আটক করা হয়েছে বলে আজ শুক্রবার বিজিবি সদর দপ্তরের এক খুদে বার্তায় জানানো হয়েছে।




সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা ৮ বারের সংসদ সদস্য আ স ম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজকে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ আওয়ামী লীগ নেতা আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জয়ী হন তিনি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের ২৩ তম অধিবেশনে এক নম্বর প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ।




সাকিব আল হাসানের বিরুদ্ধে গার্মেন্টসকর্মী হত্যা মামলা




কূটনৈতিক পাসপোর্ট বাতিল, ভারতে থাকতে পারবেন না হাসিনা!

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সব সদস্য এবং জাতীয় সংসদের সাবেক সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এর ফলে নয়াদিল্লি-ঢাকা সমঝোতা অনুযায়ী হাসিনা এবং দেশত্যাগী অন্য আওয়ামী লীগ নেতাদের ভারতে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

জনবিক্ষোভের জেরে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বোন রেহানাকে সাথে নিয়ে বিমানে ঢাকা থেকে উত্তরপ্রদেশের হিন্দন বিমান ঘাঁটিতে গেছেনন হাসিনা। সেই থেকে তিনি ভারতে রয়েছেন। ঠিক কোন ‘ইমিগ্রেশন স্ট্যাটাসে’ তিনি ভারতে রয়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত নরেন্দ্র মোদি সরকার কিছু জানায়নি।

প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছিল। ভারত-বাংলাদেশ সমঝোতা অনুযায়ী কূটনৈতিক (ডিপ্লোম্যাটিক) বা সরকারি (অফিশিয়াল) পাসপোর্ট থাকলে বাংলাদেশের কোনো নাগরিক অন্তত ৪৫ দিন কোনো ভিসা ছাড়াই ভারতে অবস্থান করতে পারেন। কিন্তু মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় তার ভারতে অবস্থান অনিশ্চিত হয়ে পড়ল বলেই মনে করা হচ্ছে।

হাসিনার বোন রেহানার ক্ষেত্রে অবশ্য কোনো কূটনৈতিক জটিলতা নেই। কারণ, তিনি ব্রিটিশ পাসপোর্টধারী। এর ফলে তিনি সাধারণ ‘ভিসা অন অ্যারাইভাল’ (ভারতের মাটিতে পা রাখার পর ব্রিটিশ নাগরিকদের যে ভিসা মঞ্জুর করা হয়) অনুযায়ী কার্যত যত দিন খুশি, ভারতে থাকতে পারেন।

উল্লেখ্য, একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে ইতিমধ্যেই ভারতকে ‘হুঁশিয়ারি’ দিয়েছে আর এক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। সম্প্রতি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। দেশের স্বরাষ্ট্র ও আইন- এই দুই মন্ত্রীর সিদ্ধান্ত নেয়া উচিত, তাকে এখন দেশে ফিরিয়ে আনা প্রয়োজন।’

এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ হাসিনাকে ‘প্রত্যর্পণের উদ্যোগ’ বলেই মনে করা হচ্ছে। যদিও ভারত-বাংলাদেশের ‘সংশোধিত ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্ট’ অনুযায়ী হাসিনা ভারতে থাকতে পারবেন বলেই কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন। হাসিনার জমানাতেই ২০১৮ সালের ১৫ জুলাই ঢাকায় দুই দেশের সরকারের মধ্যে এই সমঝোতা সই হয়েছিল। সেখানে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে দেশত্যাগীদের ক্ষেত্রে দেড় মাসের বিনা ভিসায় অবস্থানের সুযোগ পুনর্বিবেচনার প্রসঙ্গ রয়েছে বলে ওই অংশের দাবি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 




পটুয়াখালীর সাবেক মেয়রসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী পৌরসভার পৌর অডিটরিয়াম নির্মাণের অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক পৌর মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল রনি বাদী হয়ে দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন-পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ডা. মো. শফিকুল ইসলাম, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মো. শফিকুর রহমান চান, পটুয়াখালী পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হালিম, সাবেক সহকারী প্রকৌশলী অলক সমাদ্দার, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. নিয়াজুর রহমান এবং সাবেক হিসাব রক্ষক এস.এম শাহিন।

মামলার বিবরন থেকে জানাযায়, পটুয়াখালী পৌরসভার অডিটরিয়াম নির্মানের জন্য ২০১৫-২০১৬ অর্থ বছরে ঠিকাদারী প্রতিষ্ঠান মোঃ শফিকুর রহমানের সাথে ৬ কোটি ৩৩ লক্ষ ১১ হাজার ২৬০ টাকা ৪৫ পয়সা চুক্তি মূল্যে ১৮ মাসের মেয়াদে চুক্তি সম্পাদিত হয়। তবে নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় অডিটরিয়াম নির্মান বাবাদ ঠিকাদারী প্রতিষ্ঠানকে মোট ৫ কোটি তিন লক্ষ টাকা বিল পরিশোধ করা হলেও বাস্তবে ৩ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ৯৩০ টাকা ২৭ পয়সার কাজ সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে ১ কোটি ৫২ লক্ষ ১৪ হাজার ৭০ টাকার অতিরিক্ত বিল পরিশোধ করে আত্মসাৎ করা হয়েছে। এর প্রেক্ষিতে দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৯/১০৯ এবং ১৯৭৪ সালের দূর্নতি প্রতিরোধ আইনের (৫) ২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয় জানতে চাইলে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল রনি বলেন, ‘গনপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের নিয়ে আমরা অডিটরিয়াম টি পরিমাপ করিয়েছি। এতে অনুসন্ধানে আমরা দেখতে পাই ‘১ কোটি ৫২ লক্ষ ১৪ হাজার ৭০ টাকা’ অতিরিক্ত বিল ক্ষমতার অপব্যবহার করে পরিশোধ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হবেন এবং এর পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।




সংবাদমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই: হাইকোর্ট

চন্দ্রদ্বীপ নিউজ :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো ধরনের বক্তব্য-বিবৃতি সংবাদমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেওয়া রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে এ রায় ঘোষণা করেন।

আদালতে রুল ও অন্তর্বর্তীকালীন আদেশ প্রত্যাহারের আবেদন করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা। তিনি আদালতে বলেন, ‘আমি আদালতে এই রিট মামলা আর চালাতে চাই না।’

এ সময় আদালতে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৭ জানুয়ারি তারেক রহমানের বক্তব্য সংবাদমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে রুল জারি করে। রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

ওই রুল শুনানির জন্য আট বছর পর হাইকোর্টে আবেদন জানায় রিটকারী পক্ষ। কিন্তু তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিশ সঠিকভাবে জারি হয়নি। এ কারণে ঠিকানা সংশোধন করে ফের আবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশনা মোতাবেক তারেক রহমানের ঠিকানা সংশোধন করে নোটিশ জারির নির্দেশ দেন আদালত। এরপরই নোটিশ জারি করা হয়।




সিলেটে শেখ হাসিনা, রেহানাসহ ৮৭ জনের নামে মামলা




জাতিসংঘ তথ্যানুসন্ধান দল ঢাকায় আজ আসছে

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের অংশ হিসেবে প্রাথমিক কারিগরি দলটি আজ বৃহস্পতিবার এক সপ্তাহের সফরে ঢাকায় আসছে।

বুধবার বিকেলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, জাতিসংঘের কারিগরি দলটির প্রাথমিকভাবে ২৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকার কথা রয়েছে। তারা চাইলে এ সফর আরও দীর্ঘায়িতও হতে পারে।

ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডসহ সামগ্রিকভাব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে যুক্ত হচ্ছে জাতিসংঘ।

যে তদন্ত শুরু হতে যাচ্ছে, তাতে কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায়, তা নিয়ে আলোচনা হবে।

এদিকে জেনেভা থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাতিসংঘ যখন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে নৃশংসতার তদন্ত করতে যাচ্ছে, একই সময়ে বিষয়টি জাতিসংঘ মানবাধিকার পরিষদের আলোচনায় তোলার জন্য কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন পশ্চিমা একাধিক দেশকে চাপ দিচ্ছে। বাংলাদেশ যখন উদারভাবে এ দেশের ইতিহাসের নৃশংসতম মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে, এই সময়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদের আলোচনায় বিষয়টি তোলা সমীচীন নয় বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।




পটুয়াখালীসহ ১০ জেলার পুলিশ সুপার প্রত্যাহার

পটুয়াখালী প্রতিনিধি :: এবার ১০ জেলার পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ প্রজ্ঞাপনে সই করেন।

চট্টগ্রাম, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, বাগেরহাট, মাগুরা, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ ও পটুয়াখালী জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া সিলেট মহানগর পুলিশের এক উপকমিশনারকে রাজশাহী রেঞ্জে পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

এর আগে আজ বুধবার আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের সব বিভাগের রেঞ্জ ডিআইজি ও মহানগরীর পুলিশ কমিশনারকে প্রত্যাহার করা হয়।