পটুয়াখালী জেলায় যোগদান করলো পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ ৩০ আগস্ট ২০২৪ অপরাহৃে পটুয়াখালী জেলায় যোগদান করেন।

তিনি ৩১ আগস্ট পুলিশ লাইন্স পরিদর্শন করেন। পুলিশ লাইন্স পরিদর্শনকালে গার্ড অব অনার গ্রহন শেষে জেলা পুলিশের সকল স্তরের সদস্যদের সাথে পরিচিতিমূলক কল্যাণসভায় পটুয়াখালী জেলা সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের করেন।

সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত সকলে মিলেমিশে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন থানা-ফাঁড়িতে আগত সেবা প্রতাশীদের সাথে ভালো ব্যবহার পূর্বক দ্রুততার সাথে আইনানুগ সেবা প্রদান করার নির্দেশ প্রদান করেন।

আরো পড়ুন : পটুয়াখালী, দুমকি উপজেলা উন্নয়নের একজন রুপকার শ্রদ্ধেয় এম কেরামত আলী



লুট হওয়া ৩৮৭২ অস্ত্র ও ২ লাখ ৮৬ হাজার গোলাবারুদ উদ্ধার

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা।

তবে এখন পর্যন্ত পুলিশ সদরদপ্তরের তথ্যমতে, লুট হওয়া ৩ হাজার ৮৭২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, সারাদেশ থেকে বিভিন্ন ধরনের ৩ হাজার ৮৭২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ২ লাখ ৮৬ হাজার ২১৬ রাউন্ড গুলি, ২২ হাজার ২০১টি টিয়ার শেল এবং ২ হাজার ১৩৯ সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

এদিকে কোনো ব্যক্তির কাছে লুট হওয়া কোনো ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়l




দুমকিতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকীর পায়রা সেতুর টোল প্লাজায় মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে ২ জন যুবক নিহত ও বাকি ৪ জন আহতের ঘটনা ঘটেছে।

নিহত যুবক ইমন(১৬) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লার হাট ইউনিয়নের বৈশাখীয়া গ্রামের মো: দেলোয়ার হোসেনের ছেলে। সে এবছরের এইচএসসি পরীক্ষা দিয়েছে।

নিহত অপর বাইকের ড্রাইভারের নাম পরিচয় পাওয়া যায় নি।

এদিকে ৪ আহতের একজন মিরাজের গ্রামের বাড়ি বরিশালের বানারিপাড়া এলাকায়। অপর ৩ আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

শুক্রবার(৩০ আগষ্ট) বিকেল সাড়ে ৬ টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুতে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, বরিশালের বানারিপাড়া থেকে কয়েকটি মোটরসাইকেল মিলে বন্ধুরা একত্রিত হয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওয়ানা হয়ে লেবুখালী পায়রা সেতুর মাঝামাঝি এলাকায় এলে অপরপ্রান্ত লেবুখালী থেকে ব্রিজের রং সাইড দিয়ে আরেকটি মোটরসাইকেল বরিশালের দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়া দুই মোটরসাইকেলে ৬ জন আরোহী ছিলেন। ঘটনার পরে দ্রুত আহতদের লেবুখালি সেনানিবাসের (সিএম এইচ) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত ৪ জনের অবস্থাও আশংকাজনক।

দুমকি থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান মৃতের তথ্য নিশ্চিত করে বলেন, এঘটনায় ২ জন নিহত হয়েছে এবং ৪ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছে।




বাউফলে নদী থেকে বৃদ্ধর মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: বাউফলে আব্দুর রাজ্জাক খলিফা নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে বাউফলের কালাইয়া লঞ্চঘাট এলাকা আলকি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের খলিফা বাড়ির তোজস্বর খলিফার ছেলে।

নিহতের ছেলে মো. জাহাঙ্গীর খলিফা বলেন, তার বাবা মানসিক রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার তিনি নিখোঁজ হয়। শনিবার সকালে স্থানীয়দের কাছে জানতে পারেন কালাইয়া নৌ ফাঁড়িরর পুলিশ একটি মরদেহ উদ্ধার করেছে। এরপর ফাঁড়িতে গিয়ে তার বাবার মরদেহ সনাক্ত করেন।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।




ভ্যানে লাশের স্তূপের ঘটনা আশুলিয়ার, ঘটনাস্থলে ছিলেন ডিবির আরাফাত

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভ্যানের ওপর তোলা হচ্ছে একের পর এক মরদেহ; একটির ওপর আরেকটি রক্তাক্ত লাশ। মাথায় হেলমেট বুকে ভেস্ট পরিহিত কয়েকজন পুলিশ সদস্য ব্যস্ত এই কাজে। মরদেহগুলো ঢেকে দেওয়া হলো ময়লা চাদর আর রাস্তার পাশের ব্যানারে। চাদর আর ব্যানারের আড়াল থেকে দেখা যাচ্ছে হাত-পা-মাথা…

এমন বীভৎস ও লোমহর্ষক ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অনুসন্ধানে জানা যায়, নির্মম এই ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায়। ভিডিওতে দেখা যাওয়া হেলমেট পরিহিত পুলিশ সদস্যদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন।

স্থানীয়রা বলছেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা আশুলিয়া থানার সামনে জড়ো হয়। পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ফলে আন্দোলনে অংশ নেওয়া অনেকেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অন্য স্থানে নিয়ে যায়। এমনকি পুলিশের একটি গাড়িতে কয়েকজনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ৫ আগস্ট পুলিশ এলোপাতাড়ি গুলি চালিয়েছে। থানার আশপাশে অনেকে গুলিবিদ্ধ হয়ে পড়ে ছিল। একটি পুলিশের গাড়িতে কয়েকজন গুলিবিদ্ধকে পুড়িয়ে মারা হয়েছিল।

আশুলিয়া থানার সামনের দোকানি ফাহিমা
বলেন, আমরা ভিডিওটি দেখেছি। ভিডিওটি আমাদের আশুলিয়া থানার সামনে থেকেই করা। আমরা সেদিন ভয়ে দোকান বন্ধ রেখেছিলাম। আশুলিয়া থানার পাশেই কিছু বালু ভর্তি ব্যাগ ছিল, যা ভিডিওতে দেখা গেছে।

আরেক দোকানদার মনোয়ার বলেন, ৫ তারিখে আমার দোকান বন্ধ ছিল। পরদিন ৬ তারিখ সকালে আশুলিয়া থানার সামনে এসে দেখি পুলিশ ভ্যানে কয়েকটা পোড়া লাশ। তবে লাশের সংখ্যা নির্দিষ্ট করতে পারিনি। ভ্যানে লাশের স্তূপের ভিডিওটা আশুলিয়া থানার সামনের।

ভিডিওতে মাথায় হেলমেট পরিহিত পুলিশ সদস্য ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের আরাফাত হোসেন বলে শনাক্ত করেছেন স্থানীয়রা। এ বিষয়ে আরাফাত হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, ভিডিওটি অস্পষ্ট। তবে আরাফাত হোসেন আমাদের ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত হিসেবে কর্মরত রয়েছে। ভিডিওর ওই পুলিশ সদস্য আরাফাত কিনা আমি নিশ্চিত নই। তবে সকাল থেকে অনেকই আমাকে ফোন দিয়ে আরাফাতের বিষয়ে জানাতে চাচ্ছে।

আরাফাত ৫ আগস্ট কোথায় ডিউটি করেছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা গোয়ন্দা পুলিশরা সাভার থানায় ডিউটি করেছি। কিন্তু আরাফাত সেদিন কোথায় ডিউটি করেছে, তা আমি নিশ্চিত নই।




আ স ম ফিরোজ আরও ৩ দিনের রিমান্ডে

চন্দ্রদ্বীপ নিউজ :: রাজধানী ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া নামের এক যুবক গুলিতে নিহত হওয়ার মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজের ফের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মাসুদুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলায় গত ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে অ স ম ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন গত ২৪ আগস্ট আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে ভাটারা থানার ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হয় সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন।




পটুয়াখালীতে জোরপূর্বক ভাবে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে জোরপূর্বক ভাবে ভোগ দখলীয় সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ খলিলুর রহমান মৃধা ও তার সাঙ্গ পাঙ্গদের বিরুদ্ধে।

শুক্রবার (৩০ আগষ্ট) সকালে আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ দিন রাতেই পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মিজানুর রহমান।

অভিযোগ সূত্রে জানাগেছে, গতকাল শুক্রবার সকালে খলিলুর রহমান মৃধা, জলিল মৃধা, জাফর মৃধা, মনির প্যাদাসহ ৭/৮ জন লোক মিজানুর রহমান এর ভোগ দখলীয় সম্পত্তিতে ধানের বীজ রোপণ করতে যায়। এসময় মিজানুর রহমান বাঁধা দিলে খলিলুর রহমান মৃধাসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে নারী পুরুষসহ ২০/২৫ জন লোক লোহার রড, দা, লাঠি নিয়ে মিজানুর রহমানকে ধাওয়া দেয়। পরে বাধ্য হয়ে মিজানুর রহমান বাড়ির ভেতরে চলে যান এবং খলিলুর রহমান মৃধা তার লোকজন নিয়ে জোরপূর্বক ভাবে বিরোধপূর্ণ জমিতে ধানের বীজ রোপণ করেন।

মিজানুর রহমান বলেন, ছোট আউলিয়াপুর জেএল নং ৩, খতিয়ান নং ৩৫৮/১১৪ এবং দাগ নং ২৪৩০/২৪২৯/২৪৪৯/২৪৪৮ দাগের জমি নিয়ে খলিলুর রহমান মৃধাদের সাথে আদালতে মামলা চলমান। কিন্তুু গায়ের জোর খাটিয়ে খলিলুর রহমান মৃধা তা জোর পূর্বক ভাবে দখল করছে। এই খলিলুর রহমান মৃধা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। তখন থেকেই এলাকায় একক আধিপত্য বিস্তার করেন। তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই হতে হতো হামলা মামলার স্বীকার। তিনি কোন শালিসি ব্যবস্থা মানে না। উল্টো প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখায়।

খলিলুর রহমান মৃধা বলেন, মিজানুর রহমান যে জমি তাদের দাবি করেন সে জমি আমাদের নামে এবং যার কাগজপত্র আমাদের কাছে রয়েছে। আর এই জমিতে গতবছরও আমরাই ধানের বীজ রোপণ করেছি। আসলে মিজানুর রহমান তার জমি দাবি করলেও তার কাছে কোন কাগজপত্র নাই। যেটা তিনি কোন শালিসিতেও দেখাতে পারেনি এখন পর্যন্ত। উল্টো মিজানুর রহমানই বিভিন্ন সময় আমাদের নামে মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করে আসছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জসিম জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




পটুয়াখালীতে আ.লীগের সাবেক এমপি শাহাজাদার নামে মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম শাহাজাদাসহ আটজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) পটুয়াখালীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলার আবেদন করেন দশমিনা উপজেলার মো. আশ্রাব মৃধা (৪৬)।

আসামিরা হলেন, পটুয়াখালী-৩ আসনের দুইবারের সংসদ সদস্য এস এম শাহাজাদা। শাহাজাদার বাবা লুৎফর রহমান ও তার তিন চাচাতো ভাই সেলিম সরদার, মো. সুমন সরদার ও মো. সোহাগ সরদার।

মামলার অন্য তিন আসামি হলেন, বেতাগী সানকিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিপন হাওলাদার, একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহিন মৃধা ও ওয়ার্ড যুবলীগের সদস্য মো. রুবেল মৃধা।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, এস এম শাহাজাদা এবং তার চাচাতো ভাইদের নেতৃত্বে স্থানীয় ক্যাডার বাহিনী ২০২৩ সালের ১২ ডিসেম্বর বাদীকে গুরুতর আহত করে এবং তার দুইটি মোটরসাইকেল ও বাড়িঘর ভাঙচুর করে। পরবর্তীতে, ২০২৪ সালের ৯ এপ্রিল ধারালো অস্ত্রসহ আসামিরা তার ভাড়াটিয়ার বাড়িতে হামলা করে এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দেয়া না হলে বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং শেষ পর্যন্ত ৩৫ হাজার টাকা নিয়ে তাকে মুক্তি দেয়।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মো. আব্দুল্লাহ আল নোমান জানান, এস এম শাহাজাদা ও তার চাচাতো ভাইদের পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান জানান, মামলার আসামিরা ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন।




কলাপাড়ায় চেয়ারম্যানের আধিপত্যে কোটি টাকার জমি দখলের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার পর থেকেই বেপরোয়া আধিপত্যে কোটি টাকার জমি দখলের অভিযোগ ওঠে কলাপাড়া ১নং চাকামাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর হাওলাদার এর বিরুদ্ধে। সে ও তার ভুমিদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে কোটি টাকা মুল্যের ২০০ বিঘা জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী চাকামাইয়া ৯নং ওয়ার্ডের কাঠাল পাড়ার মোঃ এনামুল হক তালুকদার (নাসির) ১০ জুন চেয়ারম্যন মজিবুর এর বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এছাড়া কলাপাড়া নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট দ্প্তরে অভিযোগের অনুলিপি পেশ করেন।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, চেয়ারম্যান মজিবুর হাওলাদার সরকার পতনের দিন ৫ আগষ্ট রাতে পূর্বের দখলকৃত জমির পরও নতুন করে আরও ব্যপক জমি দখল করেন এবং এলাকা বাসির ২২ টি গরু লুটপাট করে নিয়ে যায়।

এলাকাবাসী আরো বলেন, ঘোষণা দিয়ে লোকজন নিয়ে তিনটি ট্রাক্টর চালিয়ে জমিগুলোর আইল ভেঙ্গে তছনছ করে দিয়েছেন। ঔ রাতেই তার এলাকার মাছের ঘের থেকে কয়েক লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায় ।

এর আগেও ২০২২ সালের ২৮ জুলাই চেয়ারম্যান মজিবুর ও তার সন্ত্রাসী বাহিনীর দ্বারা মাছ লুটপাটের অভিযোগে ভুক্তভোগী স্থানীয় সরকারী আবাসনের নারী-পুরুষরা সংবাদ সম্মেলন করেন যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এনামুল হক নাসিরের লিখিত অভিযোগে জাানা যায়, চাকামাইয়া ইউপি চেয়ারম্যান মজিবুর হাওলাদার ও তার নিয়ন্ত্রাধীন একটি শক্তিশারী ভুমিদস্যু সিন্ডিকেট রয়েছে। জুলফিকার আলী তালুকদার ওয়াকফাহ এস্টেট সম্পত্তি (ওয়াক্ ফ ইসি নাম্বার,৪২৯৭) । যাহার সাংগঠনিক সম্পাদক এনামুল হক তালুকদার নাসির। ৩৫০ নং৷ খতিয়ানভুক্ত যাহার দাগ নং ৩০২২, ২৯৪৪, ২৯৪৫, ৩০২০, ২১৩ ও ২১৪ যেখানে ৩৩০৭ একর জমি রয়েছে। জমিগুলোর বাজার মূল্য প্রায় কোটি টাকা। বৈধ কাগজপত্র যাচাই শেষে জমিগুলোর মুল মালিকদের কাছ থেকে রেজিষ্ট্রি করে যথারীতি খারিজ সম্পন্ন করে খাজনা পরিশোধ করেছেন নাসির। চাষাবাদের সুবিধার্থে সম্প্রতি তিনি জমিগুলোর আইল সংস্কার করতে কয়েক লাখ টাকা খরচ করেন। যেগুলো বর্তমানে মজিবর দখল করে রেখেছে। ওই দাগের মধ্যে ৫০-৬০ বছরের পুরানো একটি সুইচগেট রয়েছে। যেখানে মজিবুর এর মদদে কতিপয় ভূমিদস্যু ও জলদস্যু সুইজগেট এর আশেপাশে ঘরবাড়ি তৈরি করে নিয়মিত গেটের মুখে জাল ফেলে মাছ ধরে। কেন ওয়াকফাহ স্টেটের গুরুত্বপূর্ণ একটি সুইচ গেটে জাল ফেলে আটকে মাছ ধরে জানতে চাইলে নাসিরকে প্রাণ নাসের হুমকি দেয় ।

জমির মালিক নাসির তালুকদার অভিযোগে বলেন, জমি দখলে আমি বাধা দিতে গেলে মজিবুর চেয়ারম্যান আমাকে বলেন, আমি যা বলব সেটাই হবে। এই জমি আমি পুরোটাই দখলে নিয়ে যাবো পারলে ঠেকাও, আমাকে অস্ত্র নিয়ে তাড়া করলে প্রাণ ভয়ে পালিয়ে পটুয়াখালীর ফায়ার সার্ভিস রোডের বাসায় আশ্রয় নেই।

এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চেয়ারম্যান মজিবুর এলাকার বাহিরের কেহ জমি কিনলে সেখানে নানাবিধ জটিলতা সৃষ্টি করে টাকা পয়সা আদায়ের চেষ্টা করেন। নিজের জমির কাছে কাউকে ভিরতে দেয় না। জমি দখলের জন্য মজিবুরের একটি ভুমিদস্যু সিন্ডিকেট আছে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে চাকামইয়া ইউপি চেয়ারম্যান মজিবুর হাওলাদার বলেন, কাঠালপাড়া আমার কোন জমি নাই। নাসিরের জায়গা কারা দখল করেছে জানি না। নাসির তালুকদার ওখানে কিসের জায়গা পাবে? তারও এখানে কোন জায়গা নেই।

অভিযোগ পেয়ে কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ জানায়, তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট দখলদারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।




ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য?