পটুয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুট

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সদর উপজেলায় এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাউকাঠি বাজারের ভুক্তভোগী ব্যবসায়ী মো. রহমত মিয়া। তিনি এ ঘটনায় পটুয়াখালীর সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন।

রহমত মিয়া জানান, তার বাবার জমিতে তিনি ও তার ছোট ভাই বাড়ি বানিয়েছিলেন। জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। রোববার ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা চালায়।

এসময় ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় অভিযুক্তরা। পরে ভেকু মেশিন দিয়ে রহমত মিয়া ও তার ছোট ভাইয়ের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

তিনি আরও জানান, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে। আদালত ওই মামলায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন, তারপরও এই হামলার ঘটনা ঘটে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম জানান, হামলার অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।




সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক: বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার রিমান্ড চেয়ে সোমবার আদালতে পাঠানো হবে।

মাহবুব আলী হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগের টিকিটে ২০১৪ সাল থেকে টানা দুইবারের সংসদ সদস্য ছিলেন। তবে ২০২৪ সালের নির্বাচনে নৌকা নিয়েও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) কাছে হেরে যান মাহবুব আলী।




লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ

পটুয়াখালী প্রতিনিধি :: মহিপুরে ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা ও কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাটসহ বিস্ফোরক আইনের পৃথক মামলায় লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

রোববার (১৫ সেপ্টেম্বর) কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ প্রদান করেন।

আদালতের সহকারী পুলিশ উপ-পরিদর্শক মো. মহিবুর রহমান এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মহিপুর থানা পুলিশ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আনছার উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের শত শত নেতাকর্মীর নামে কলাপাড়া ও মহিপুর থানায় একাধিক মামলা দায়ের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মহিপুর থানায় দায়েরকৃত দুইটি রাজনৈতিক মামলায় আসামি করা হয় লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার উদ্দিন মোল্লাকে।




ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২৭ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ




সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার




সালমান-রউফসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফরমানুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়টি তদন্ত করে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার বাদী ফরমানুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৯ সালের জুলাই মাসে বাদীকে বল প্রয়োগ করে সালমান এফ রহমানের তিস্তা সোলার প্রকল্পে ১৪০০ কোটি টাকার সমপরিমাণ ঋণ প্রস্তাব দিতে বলেন। কোম্পানির পলিসি অনুযায়ী তা দেওয়া সম্ভব নয় বলে জানালে সাবেক গভর্নর রউফ বাদীর ওপর ক্ষেপে যান। এরপর সেই প্রকল্পের অনুকূলে ২০০ কোটি টাকা জিরো কুপন বন্ডে বিনিয়োগ করার কথা বলে সেই টাকা আগাম ঋণ হিসেবে চাইলে বাদী পর্যাপ্ত ফান্ড নেই বলে জানান। এতে আবারও বাদীর ওপর ক্ষিপ্ত হন সাবেক এই গভর্নর।
বাদী পর্যায়ক্রমে অবৈধ সুবিধা চাইতে থাকলে তাতে রাজি না হওয়ায় আসামিরা বাদীকে জোরপূর্বক চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। এতে বাদীর অপূরণীয় আর্থিক ক্ষতি, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানহানি হয়েছে বলে অভিযোগ করা l

 




জিএম কাদেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গাইবান্ধায় জাপার বিক্ষোভ মিছিল

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।

রবিবার দুপুরে জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদে শহরের হর্কাস মার্কেটের সামন থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। মিছিলে জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।




বরিশালের সাবেক এমপি শাহে আলম ৩ দিনের রিমান্ডে

বরিশাল অফিস :: বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শাহে আলমকে মারধরের পর রাজধানীর গুলশান থানায় সোপর্দ করেন সাধারণ মানুষ।

এদিকে, চাঁদার দাবিতে হামলা মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সৈয়দ আতিকুর রহমান নামে এক বীর মুক্তিযোদ্ধার ছেলে। মামলায় শাহে আলমের সঙ্গে তার তিন ভাইসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সুমি অভিযোগ তদন্ত করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামীরা হলেন: সাবেক এমপির ভাই ও বানারীপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা তালুকদার, অপর ভাই বরিশাল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ স্বপন, আরেক ভাই রিয়াজ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুব্রত কুন্ডু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন রায়, ছাত্রলীগের সাবেক সদস্য মশিউর রহমান সুমন, আওয়ামী লীগ কর্মী পরিতোষ গাইন ও রোথেন। এছাড়াও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম বলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে মামলায় বাদী সাবেক এমপি শাহে আলম তালুকদার গেজেটভুক্ত ‘রাজাকারের সন্তান’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেন। শাহে আলম তালুকদার নৌকা প্রতীকে ঐ নির্বাচনে এমপি নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে এ ঘটনাকে কেন্দ্র করে বাদীকে মারধর করা হয়। এতে বাদীর ডান পা অচল হয়। তৎকালীন সেই ঘটনায় মামলা করলে বাদীর ওপর ক্ষিপ্ত হন শাহে আলম। মামলা প্রত্যাহারের জন্য হত্যার হুমকি দিয়ে চাপ প্রয়োগ করেন। বাধ্য হয়ে মামলা প্রত্যাহার করেন বাদী।

এরপর বানারীপাড়া খেলাঘর পাঠাগার নির্মাণের জন্য বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা চান শাহে আলম ও মামলার বিবাদীরা। চাঁদা দিতে অস্বীকার করায় ২০২২ সালের ১০ আগস্ট এমপি শাহে আলমের নেতৃত্বে বিবাদীরা বাদীর বাড়িতে গিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে মারধর করেন। এ সময় বাদীর স্ত্রীর গলার স্বর্ণালংকার নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। যাওয়ার সময় এ নিয়ে বাড়াবাড়ি করলে এলাকায় থাকতে না দেয়াসহ হত্যা করে সন্ধ্যা নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দেয়া হয়। শাহে আলম তালুকদার এমপি থাকাসহ তার ভাইয়েরা এলাকায় বিভিন্ন পদে জনপ্রতিনিধি থাকায় এতদিন মামলা করতে পারেননি বলে বাদী উল্লেখ করেছেন।




সংসদ থেকে হারিয়ে গেছে প্রায় ১ কোটি টাকা




জেলায় জেলায় অফিস চায় দুদক