পটুয়াখালীতে আওয়ামী লীগের ৬৮ জনকে আসামী করে মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ৬৮ জনকে আসামী করে মামলা করেছে আজকের প্রভাতের জেলা প্রতিনিধি মো: লোকমান মৃধা।

আজকের প্রভাতের পটুয়াখালী জেলা প্রতিনিধি মো:লোকমান মৃধা পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী আদালত বিজ্ঞ বিচারক মো:আশিকুর রহমানের আদালতে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আ: মান্নান সহ ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামী দেখিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম সহ গুলি করে হত্যা করার চেষ্টা দায়ে একটি মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত আজ মামলাটি সড়াসড়ি এজাহার হিসেবে নেয়ার জন্য পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার ফাইলিং ল’ইয়ার এ্যাডভোকেট সোহেল খান।

মামলার এজাহারে জানা গেছে,১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পটুয়াখালী-ঢাকা মহাসড়কের খলিসাখালী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের শান্তিপূর্ন কর্মসূচীতে এজাহারে বর্নিত মামলার ১ থেকে ৭ নং আসামী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আ: মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মেদ মৃধা, পৌর মেয়র মো: মহিউদ্দিন আহম্মেদ, জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো: রেজাউল করিম শোয়েব এর নির্দেশনা হুকুম এবং সহায়তায় এজাহারে উল্লেখিত অন্যান্য আসামীরা মহাসড়কে দা, রামদা , বগি দা, জিআইপাইপ , লোহার রড, বাঁশের লাঠি, চাইনিজ কুড়াল, দেশী -বিদেশী আগ্নেয়াস্ত্র সহ ছাত্রদের উপর হামলা করে এবং কয়েক রাউন্ড ফাকা গুলি করে ধারালো ও প্রান নাশক অস্ত্র দিয়ে ছাত্রদের বর্বোরিচীত পিটানো এবং কোপানো শুরু করলে নিরস্ত্র ছাত্ররা প্রান রক্ষার্থে মহাসড়কের উপর দিয়ে দৌড়িয়ে খলিসাখালী আছিয়া খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের রাস্তা দিয়ে যাওয়ার সময় ১ থেকে ৭নং আসামীরা মামলার অন্যান্য আসামীদের হুকুম দেন আন্দোলনকারীদের একটা একটা ধরে মেরে ফেলার হুকুম প্রদান করেন। ১ থেকে ৭ নং আসামীর হুকুম পেয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুলও সাধারন সম্পাদক আরিফের নেতৃত্বে অন্যান্য আসামীরা মামলার ১নং স্বাক্ষী মো:শাকিল ঘরামীকে ঘিরে ফেললে সে প্রান বাঁচাতে নিকটবর্তী স্কুলের ছাদে উঠলে তাকে মারধর করে।

এ সময় মামলার অভিযোগকারী আজকের প্রভাতের পটুয়াখালী জেলা প্রতিনিধি মো:লোকমান মৃধা আসামী আরিফ ও সাইফুলের নিষেধাজ্ঞা সত্বেও উক্ত মারধরের ভিডিও ধারন করতে থাকলে আসামীরা তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দ্বারা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে এসময় গুলি তার গায়ে না লাগলেও অন্যান্য আসামীরা লোকমানকে লোহার রড, বাঁশের লাঠি, জিআই পাইপ দ্বারা বেদম প্রহার গুরুতর জখম করে। তখন সে প্রান রক্ষার্থে দৌড় দিলে কয়েকজন আসামী তাকে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি করে, গুলি লক্ষ ভ্রষ্ট হয়ে যায়, এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম এবং পটুয়াখালী সদরের অতিরিক্ত পুলিশ সুপার তাকে জনগনের কাছ থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

রাজনৈতিক পট-পরিবর্তন হলে বিগত ৮ সেপ্টেম্বর পটুয়াখালী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ কোর্টে মামলা করার পরামর্শ দেন। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বিজ্ঞ আদালতের বিচারক মামলাটির সড়াসড়ি এজাহার রুজু করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশ প্রদান করেছেন ।

এদিকে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিমউদ্দিন জানান, আজ আদালতের আদেশ পেয়েছি।




নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-দীপু-পলক

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে রাজধানীর বাড্ডা থানার পৃথক ৩ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া আরও দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

অন্যদিকে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবুকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানিকালে দীপু মনি ও মোজাম্মেল বাবুর জামিনের আবেদন করা হয়।

আসামির পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন আসামিদের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতের জিআর শাখার পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান ও বিএনপি দলীয় আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং দীপু মনি ও মোজাম্মেল বাবুর জামিনের আবেদন নাকচ করে দেন।




মির্জাগঞ্জ মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ০৫ নং কাকরাবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা গ্রামের ০৫ একর ৭৪ শতাংশ জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে ।

মির্জাগঞ্জ ০৬ নং মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সিনিয়র সহঃ সভাপতি আব্দুল্লাহ আল মামুন ওরফে বাবুল হাওলাদার সাংবাদিকদের বলেন, এ জমি আমার বাবার হওয়া সত্ত্বেও আমরা জমির ধারে কাছে যেতে পারি না। আমি একাধিকবার মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি কিন্তু কোন কাজে আসেনি বরং আমি মামলা করতে গেলে কিছু চিহ্নিত ভূমিদস্য মোঃ কবির হাং সহ আরো ১০/১২ লোক আমাকে প্রাননাশের হুমকি দেয় যে, আমি এবং আমার ভাইদের কাউকে জমির আশে পাশে পেলে মাথার কল্যা কেটে রেখে দিবে।
হুমকি দেওয়ার সময় আমার সাথে ০৬ নং মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মোজাম্মেল হোসেন টুকু মিয়া, মোতালেব ব্যাপারী সহ আরও ০৩/০৪ জন লোক উপস্থিত ছিল।

তিনি আরো বলেন, হুমকির কারনে আমি এখন মৃত্যু মাথায় নিয়ে চলাফেরা করি, কলম সৈনিক ভাইয়েরা আপনারা খোঁজ নিয়ে দেখেন তারা ভূমি দস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোক, তারা সব সময় হাতে দেশীও অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, তারা কোন আইন কানুন মানে না।

উল্লেখ্য, ঐ জমিতে পটুয়াখালী বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা চলমান, যার নং ২৯০/২০২৪। গত ২২/০১/২০২৪ ইং তারিখ বিজ্ঞ আদালত একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা সত্ত্বেও তারা বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে আমাদের জমির ধান ও গাছপালা কেটে বিক্রি করেন জনৈক কবির হাওলাদার। তিনি প্রকাশ্যে বলে বেড়ান আমি এই নিষেধাজ্ঞ মানি না।

বৈদপাশা জমির মৌজার খতিয়ান নং ৩৩০ এবং দাগ নং ৫৯৪, ৫৯৫, ৫৯৬, ৫৯৭, ৬০৩, ৬০২, ৬১৪, ৬১৫।আরও জানা যায়, মরহুম খোরশেদ আলমের মৃত্যুর পরে ওয়ারিশ সূত্রে রেকর্ড প্রাপ্ত হন তার ছেলেমেয়েরা।

দীর্ঘ বছর ধরে ওই জমি জোরপূর্বক চাষাবাদ করে মোঃ কবির হাং, সোহাগ হাং, রহিম হাং আলগীর হাং, শহিদুল হাং, মিজানুর হাং, আরিফ হাং,স্বপন হাং, আলতাফ হাং,রাজ্জাক মুন্সি, রহিম মুন্সি, ও আঃ রব খাঁ।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্হা গ্রহন করা হবে।




ব্রিটিশ ক্রাইম এজেন্সিকে শেখ হাসিনা সরকারের দুর্নীতি তদন্তে দেশটির এমপির চিঠি চিঠি

চন্দ্রদ্বীপ ডেস্ক : ব্রিটিশ বাংলাদেশি এমপি আপসানা বেগম এবার সরব হয়েছেন শেখ হাসিনা সরকারের দুর্নীতির তদন্তে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তিনি ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল গ্রীম বিগারকে একটি চিঠি দিয়ে আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা সরকারের মন্ত্রী যাদের বিরুদ্ধে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত, ব্রিটেনে অর্জিত সম্পদ স্থগিত করা, অপরাধীদের আইনের আওতার আনার জন্য।

তিনি চিঠিতে উল্লেখ করেন, গত ৫ আগস্টের আগে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করে ছাত্রদের বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালান শেখ হাসিনা।

চিঠিতে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম ফাইনান্সিয়াল টাইমস, কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার তথ্যের সূত্র দিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিষয়ে অভিযোগ উঠেছে অবৈধভাবে অর্থ পাচার করে ব্রিটেনে ১৫০ মিলিয়ন পাউন্ডের সম্পদ অর্জন করার।

ব্রিটিশ ল্যান্ড রেজিস্টার তথ্য বলছে, সাইফুজ্জামান চৌধুরী ২৮০টি প্রপার্টি কিনেছেন।

আপসানা বেগম চিঠিতে আরও উল্লেখ করেন, খুব দুঃখজনকভাবে ৭১ বাড়ির সন্ধান পাওয়া গেছে শুধু আমার নির্বাচনী এলাকা পপলার ও লাইম হাউজে।

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই বিষয়ে তদন্ত করছে। ব্রিটিশ সরকারও প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশকে পূর্ণ সহায়তা করার।

আপসানা বেগম চিঠির শেষাংশে লিখেন, ব্রিটেন যদি বাংলাদেশের দুর্নীতিবাজদের চিহ্নিত করতে না পারে তাহলে ব্রিটেনের মান সম্মান আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ন হবে।




আন্দোলনে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ করলো সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে সরকার। তালিকায় প্রাথমিকভাবে ৭০৮ জনের পরিচয় জমা হয়েছে। তবে পরবর্তীসময়ে তা আরও বাড়তে পারে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব উম্মে হাবিবার সই করা গণবিজ্ঞপ্তিতে এ খসড়া তালিকার তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জুলাই-আগস্টে (২০২৪) সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন বা সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।



জামাতুল আনসার শারক্বীয়ার ৩২ সদস্যের জামিন

চন্দ্রদ্বীপ নিউজ :: নিষিদ্ধ সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩২ জন সদস্যকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোসলেহ উদ্দিন তাদের জামিন মঞ্জুর করেন। সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে গত বছর এই ৩২ জনকে বান্দরবানের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।

এদের বিরুদ্ধে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও বিভিন্ন জায়গায় জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছিল। কেএনএফের সন্ত্রাসী তৎপরতা দমনে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হলে সে সময় র‍্যাব অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষক ও অর্থ শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিও ছিলেন বলে সে সময় র‍্যাব গণমাধ্যমকে জানায়।

আসামিপক্ষের আইনজীবী মো. আলমগীর চৌধুরী জানান, বিনা অপরাধে দেশের বিভিন্ন জায়গা থেকে আটক করে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ এনে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোনো প্রমাণ না পাওয়ায় আদালত জামিন দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২২ সালে বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) অপতৎপরতা শুরু করে। তাদের আস্তানায় অর্থের বিনিময়ে প্রশিক্ষণ নেওয়ার অভিযোগ ওঠে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের বিরুদ্ধে। ২০২৩ সালের ৯ আগস্ট জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।




বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ৭০৮ জনের তালিকা প্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে ৭০৮ জন শহীদের পরিচয় জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টে (২০২৪) সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট (www.hsd.gov.bd) এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন/সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই/সংশোধন/পূর্ণাঙ্গ করতে নিহতদের পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিদের অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকার বিষয়ে কারও কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার মতো থাকলে তা সেবা নেওয়া সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানাতে অনুরোধ করা হলো।

প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য নিম্নরূপ পদক্ষেপ নিতে হবে-

ক. নিহত পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/ জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

খ. রেজিস্ট্রেশনের পর নিহত ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।

গ. প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোতে তথ্য নেই, সেগুলো পূরণ করতে হবে।

ঘ. পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে।

ঙ. প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিহত পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধি কর্তৃক পূরণকৃত ফরমটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন।

চ. দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হলো কি না তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে।




পটুয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

পটুয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে একটি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটকের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এসময় ছিনতাই, অস্ত্র ও মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

আজ দিবাগত রাত দেড়টায় উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী।

আটককৃতরা হলেন- খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. ইসমাইল (৩০) ও সাইফুল ইসলাম (২৭)। এসময় তাদের বসতঘর ও দেখিয়ে দেওয়া স্থান থেকে প্রায় ৪০০ গ্রাম গাঁজা, তিনটি দেশীয় অস্ত্র ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

এরআগে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের তুলাতলা নামক স্থানে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির একজন ছাত্রীকে আহত করে স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়েছে বলে সেনাবাহিনী ক্যাম্পের অভিযোগ করেন ওই ছাত্রীর বাবা। তিনি একজন ইউপি সদস্য।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, একজন ছাত্রীকে আহত করে ছিনতাই করার অভিযোগের প্রেক্ষিতে ঘটনার খোঁজ খবর নেওয়া হয়। পরবর্তীতে অভিযুক্ত ইসমাইলকে আটকের জন্য তার বাড়িতে গিয়ে দেখা যায় তিনি মাদক সেবন করছেন। তার বসতঘরে তল্লাশি চালিয়ে কিছু পরিমাণ গাঁজা ও একটি রামদা পাওয়া যায়। আটকের পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যানুসারে অভিযান চালিয়ে সাইফুলকে আটক করা হয়। তার বসতঘর ও তাদের দেখিয়ে দেওয়া স্থান থেকে গাঁজা, দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

বাউফলের অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার সানজিদ বলেন, এই উপজেলাকে মাদকমুক্ত করতে যৌথ বাহিনী সর্বোচ্চ ভূমিকা রাখবে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সদস্যরা এবং তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা অংশগ্রহণ করেছে। আজকের অভিযানে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাউফল থানা পুলিশের আইনগত ব্যবস্থা নিয়েছে।




আদালত প্রাঙ্গনে আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলরকে মারধর

বরিশাল অফিস :: বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনকে আদালত প্রাঙ্গণে লাঞ্ছিত ও মারধর করার ঘটনা ঘটেছে।আর এসময় সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে থাকা নগদ টাকাও নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। কাউন্সিলরের দাবি পুরো ঘটনাই বিএনপির লোকজন ঘটিয়েছে, তবে মহানগর বিএনপির নেতৃত্ব পর্যায়ের কেউ এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

সোমবার দুপুরে বরিশাল নগরীর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বরিশাল ৫ আসনের সাবেক এমপি ও সা‌বেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমকে রোববার ঢাকা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতার হওয়া পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমকে সোমবার বরিশাল আদালতে সোপর্দ করার খবরে সেখানে গিয়ে উপস্থিত হন তার অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মীরা। তখন কাউন্সিলর জয়নাল আবেদীন ও ২১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা শাহরিয়ার সাচিব রাজিবকে লাঞ্ছিত করার পাশাপাশি মারধর করা হয়।

এ বিষয়ে কাউন্সিলর জয়নাল আবেদীন বলেন, আমার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছি। সেই মামলার কাগজ আদালতে জমা হয়েছে কিনা সেটি জানতে আমার উকিলের কাছে যেতেই আদালতে যাই। কিন্তু আদালত প্রাঙ্গণে প্রবেশের পর কিছু বুঝে ওঠার আগেই আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলাকারীরা বিএনপির লোক জানিয়ে তিনি বলেন, শুধু মারধরই করেনি, আমার সাথে থাকা শ্রমিকদের নগদ ৭২ হাজার টাকা ও মানিব্যাগসহ আরও কিছু টাকা নিয়ে গেছে।

আদালতে মানুষ যায় ন্যায়বিচার ও নিরাপত্তার জন্য জানিয়ে তিনি বলেন, আমার ওপর হামলার পর শুনেছি ২১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা শাহরিয়ার সাচিব রাজিবের ওপরও নাকি হামলা হয়েছে। তবে সে আমার সাথে যায়নি, আমি আমার কাজে গিয়েছিলাম, সে কেন গিয়েছে তা সে ভাল জানে।




বাউফলে গরুর ঘাস খাওয়া নিয়ে মারামারি – আহত ৫

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে গরুর ঘাস খাওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শৌলা গ্রামের মজিদ মুন্সির ছেলে রিয়াজ মুন্সী (৫০) অন্যের গরু পালন করেন। গরুর জন্য জমিতে ঘাস সংরক্ষণ করে রাখেন। তার জমির ঘাস খেয়ে ফেলেন একই গ্রামের সেকান্দার মাতব্বরের ছেলে মহসিন মাতব্বরের ( ৫৫) গরু।

এনিয়ে গত শনিবার রিয়াজ ও মহসিনের মধ্যে বাগবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে সোমবার দুপুর দিকে মহসিন মাতব্বর লোকজন নিয়ে রিয়াজ মুন্সীর বাড়িতে গিয়ে মারধর করেন। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়।

আহতরা হলেন- রিয়াজ মুন্সী (৫০),তার স্ত্রী জেসমিন(৩৫) ও তার মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী লামিয়া(১৫), মহসিন মাতব্বরের স্ত্রী শাহনাজ(৩৫) ও তার ছেলে মেহেদি (২৪)।

রিয়াজ মুন্সী অভিযোগ করে বলেন, আমি অন্যের গরু বর্গা পালন করি। গরুর জন্য এক বছরের চুক্তিতে জমি কিনে সেই জমিতে ঘাস চাষ করি। মহসিন মাতব্বর ক্ষমতার প্রভাব দেখিয়ে আমার জমির ঘাস তার গরু দিয়ে খাইয়ে ফেলেন। একাধিক বার প্রতিবাদ করেছি। প্রতিবাদ করায় আমাকে মারধর করার হুমকি দেয় মহসিন ও তার ছেলেরা। ঘটনার দিন (সোমবার) দুপুরে মহসিন দলবেধে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে পরিকল্পিতভাবে আমার ও আমার স্ত্রীর ওপর হামলা করেন। আমাকে ও আমার স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে আমার মেয়েও মারধর করেন।

অভিযোগ অস্বীকার করে মহসিন মাতব্বর বলেন,‘ আমার ভাইয়ের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলছে। ভাই অন্য মানুষ দিয়ে আমার স্ত্রী ও সন্তানের ওপর হামলা করিয়েছেন।

এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাউফল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো: আতিকুল ইসলাম।