শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গলাচিপায় প্রস্তুতিমূলক সভা

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার গলাচিপা উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে রবিবার সকাল ১০ টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এঁর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম শাহজাদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ শাহিন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন দাস, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, আ’লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, রেজাউল করিম হাং প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয়, পৌরসভা পূজা উৎযাপন কমিটির সভাপতি, সম্পাদক ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, আমখলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনির,পানপট্টি ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ রানা, চরকাজল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা ও প্রেস ক্লাব সভাপতি মুঃখালিদ হোসেন মিল্টন প্রমুখ।
প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা কমিটির সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন। প্রস্তুতিমূলক সভায় সার্বিক সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী।








