চার মাসেই কোরআনে হাফেজ ৯ বছরের সাইফ

অনলাইন ডেস্ক : মাত্র ১২৮ দিনে পবিত্র কোরআন মুখস্থ করে তাঁক লাগিয়ে দিয়েছে সাইফ মাহমুদ নামে ৯ বছর বয়সী এক শিশু। সবাই তাকে এখন হাফেজ সাইফ বলেই ডাকে।

সাইফ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলাল সাতবাড়িয়ার মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়ার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে জেলার সদর দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামের প্রবাসী আব্দুল্লাহ মাহমুদের ছেলে।

৯ বছর বয়সে চার মাস ৮ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করার এই কৃতিত্বে খুশি বাবা-মা, শিক্ষক ও স্বজনরা। তাদের আশা, সাইফ ইসলামী ব্যক্তিত্ব হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে।

তার ওস্তাদ (শিক্ষক) হাফেজ মাসুদুর রহমান বলেন, এমন ছাত্র আমি এর আগে পাইনি। সে প্রতিদিন এসে জিজ্ঞেস করতো কত পৃষ্ঠা পড়বে।

আমি বলে দিতাম। একটা সময় বাড়াতে বাড়াতে ৮ পৃষ্ঠা পর্যন্ত পড়তে বলেছি সে তাও শেষ করতে সক্ষম হয়েছে। এমন অসাধারণ মেধাবী ছাত্র পেয়ে আমি খুবই আনন্দিত।
এ সময় হাফেজ মাসুদুর রহমান আরো বলেন, তার খেলাধুলা ও দুষ্টামিতে তেমন মন ছিল না।

দুপুরে সকল শিক্ষার্থীরা যখন ঘুমাতো সেও ঘুমাতো। কিন্তু সবার আড়ালে কখন সে ঘুম থেকে উঠে আবার পড়া শুরু করতো তা বুঝতাম না। এভাবে সে অন্যসব ছাত্রের চেয়ে অনেক এগিয়ে যায়।

মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মুফতি এনামুল হক বলেন, প্রথমে যখন তাকে নিয়ে এসেছিল তার পরিবার আমি সোজা নিষেধ করেছি। কারণ এত ছোট বাচ্চা একা থাকা সম্ভব নয়। কিন্তু তখনই এই বাচ্চার আগ্রহ ছিল। সে ভর্তি হয়ে এখানে থাকবে বলে জানায়। এরপর আমিও সম্মতি দেই। সে তার গ্রুপের অন্য সবার চেয়ে ছোট। সাধারণত তিন বছর লাগে হাফেজ হতে। মেধাবী কিছু ছাত্র এক বছর বা তার কম সময়ে শেষ করে ফেলে।

কিন্তু হাফেজ সাইফ মাহমুদ মাত্র ১২৮ দিনে (৪ মাস ৮ দিন) হিফজুল কোরআন সম্পন্ন করেছে। তার মতো ছোট্ট একটি শিশু এত অল্প সময়ে কোরআনের হাফেজ হওয়ায় আমরা বিস্মিত ও উচ্ছ্বসিত। আমরা শুধু তার কৃতিত্বের জন্য আলাদা সংবর্ধনা অনুষ্ঠান করব। যাতে অন্য শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়।

সাইফের বাবা আরব আমিরাত প্রবাসী আব্দুল্লাহ মাহমুদ বলেন, আমার এক ছেলে এক মেয়ে। সাইফ আমাদের বড় সন্তান। মাত্র ৯ বছর বয়সে অল্প সময়ে পূর্ণ কোরআন মুখস্থের বিরল সৌভাগ্য অর্জন করেছে। এজন্য আল্লাহর নিকট শুকরিয়া জানাই। আমি আবেগাপ্লুত। পাশাপাশি মাদরাসার কর্তৃপক্ষ এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সাইফ যেন ইসলাম সম্পর্কে জেনে আলোকিত মানুষ হতে পারে সেজন্য জন্য সবার কাছে দোয়া চাই।




মানবতার বুলি আওড়ানো শক্তির সর্মথনপুষ্ট ইসরায়েল মেরে ফেলেছে আইসিইউর বেশিরভাগ রোগী

চন্দ্রদীপ ডেস্ক: বিশ্বজুড়ে মানবতার সবক দেয় যারা তাদের আশ্রয়- প্রশ্রয় এমনকি প্রত্যক্ষ সহযোগিতায় গাজার সবচেয়ে বড় হাসপাতালটি আইসিইউ র বেশিরভাগ রোগীকে মেরে ফেলেছে ইসরায়েল।  জ্বালানী বন্ধ করে, অক্সিজেন সেবা বিচ্ছিন্ন করে পরবর্তীতে আল শিফা নামের হাসপাতালটিতে নির্বিচারে গুলি ও অভিযান চালিয়ে হত্যা করে ইহুদি সেনারা।

হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালামিয়া গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন। এদিকে আল-শিফা হাসপাতালসংলগ্ন জায়গা থেকে গত ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি ইয়েহুডিত ওয়েইস নামের এক বৃদ্ধার লাশ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সেনারা।

হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালামিয়া জানান, আইসিইউতে থাকা অনেক অপরিণত শিশু মারা গেছে।

এই পরিস্থিতিতে অন্য শিশুদের বাঁচিয়ে রাখার আশাও ক্ষীণ।
এই চিকিৎসক আরো জানান, গাজার সবচেয়ে বড় হাসপাতালটির মৌলিক প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। কম্পাউন্ডের প্রধান ভবনগুলোতে পানি ও বিদ্যুৎ নেই। ইসরায়েলি সেনারা হাসপাতালটির প্রধান পানির সংযোগ উড়িয়ে দিয়েছে।

 




পটুয়াখালীতে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার দুমকীতে মাদ্রাসা পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে তার মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

রবিবার(১২ নভেম্বর) উপজেলার লেবুখালির পাগলা গোল চত্বর সংলগ্ন দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীর মা রুমা বেগম বলেন, আমার একমাত্র ছেলেকে কুরআনে হাফেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় ভর্তি করা হয়। আমার স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারনে আমি ঢাকায় চাকরি করি এবং আমার বাবার বাড়ির কাছে মাদ্রাসায় ছেলেকে ভর্তি করি। এর আগেও আমার ছেলের সাথে এ ঘটনা ঘটে এবং আমি ঢাকা নিয়ে চিকিৎসা করাই। আমার ছেলের সাথে এমন ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার পরিচালকের কঠিন শাস্তি দাবি করছি।

ভুক্তভোগীর নানা বলেন, আমার নাতি এখন অসুস্থ তাই তাকে পটুয়াখালী চিকিৎসার জন্য পাঠিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসার পরিচালক আমিনুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ অসত্য।

এ বিষয়ে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, আমি ভুক্তভোগীর পরিবারকে আইনি ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দিয়েছি এবং মাদ্রাসা আপাতত বন্ধ রাখা হয়েছে।




শ্যামা পূজা আজ

চন্দ্রদ্বীপ নিউজ :  হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা আজ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।



উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপালি উৎসব বরিশালে পালিত

বরিশাল অফিস: বরিশালে উদযাপিত হলো উপমহাদেশের সবচেয়ে বড় ‘শ্মশান দিপাবলী উৎসব। আজ শনিবার ( ৯ নভেম্বর ) বরিশাল নগরীর কাউনিয়া মহাশ্মশানে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের স্মরণ এবং আত্মার শান্তি কামনায় মোমবাতি, ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বলন করেন।

স্থানীয়দের দাবি, দুশো বছর ধরে চলে আসছে এই উৎসব।সনাতন ধর্মালম্বীদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার শান্তি কামনা ও নিজেদের পূর্ণ লাভের আশায় প্রতিবছর ভূত চতুর্দশীর পূণ্যতিথিতে বরিশাল নগরীর কাউনিয়া মহাশশ্মানে উদযাপিত হয় । ‘শ্মশান দীপাবলি। আজ সন্ধ্যার আগেই স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা আসেন শ্মশানে। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুরু হয় দিপাবলী উৎসব। প্রয়াত স্বজনদের সমাধি সাজানো হয় পছন্দের খাবারসহ নানা উপাচারে। আত্মার শান্তি কামনায় ধর্মীয় রীতি অনুয়ায়ী চলে প্রার্থনা।

ঐতিহ্যবাহী এই মহাশ্মশানে শ্রদ্ধা জানাতে নেপাল ও ভারতসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ আসে। দীপাবলী উৎসবকে সফল করতে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে নেয়া হয় নিরাপত্তা ব্যবস্থা।প্রায় ৫ একর জায়গাজুড়ে বরিশালের ঐতিহ্যবাহী এই শ্মশানটি ২০০ বছরের প্রাচীন দেশের অন্যতম বৃহৎ মহাশ্মশান। শুধু দেশেরই নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও প্রাচীনতম মহাশ্মশান এটি।

বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক তমাল মালাকার জানান, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথিকে ভূতচতুর্দশী তিথি বলা হয়ে থাকে।তিনি বলেন, ‘বিকেল থেকেই সনাতনসহ অন্য ধর্মাবলম্বীরাও মহাশ্মশান প্রাঙ্গণে জমায়েত হতে থাকেন। ৭০ হাজার সমাধির মহাশ্মশানে নিরাপত্তা নিশ্চিতে এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মহানগর পুলিশ, র?্যাবসহ সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে। পাশাপাশি ছিলো মহাশ্মশান রক্ষা কমিটির স্বেচ্ছাসেবক।

সজল রায় নামে এক ব্যক্তি বলেন, ‘বাবার সমাধিতে মোমবাতি, আগরবাতি ও প্রদীপ জ্বালিয়ে তাকে স্মরণ করতে এসেছি। তিনি মিষ্টি খুব পছন্দ করতেন, তার সমাধিতে নানা ধরনের মিষ্টি সাজিয়ে উৎসর্গ করেছি।’মহাশ্মশান এলাকায় অনেককে কীর্তন করতে দেখা গেছে। কেউবা অশ্রুসজল চোখে স্মরণ করেন হারানো প্রিয় মানুষটিকে। বিকেলের দিকে মহাশ্মশান প্রাঙ্গণে ভিড় কম দেখা গেলেও সন্ধ্যার পরপরই ভিড়ও বাড়তে থাকে।




উপমহাদেশের একমাত্র শ্মশান দিপালী উৎসব বরিশালে: কঠোর নিরাপত্তা

বরিশাল অফিস : বরিশালের দুই শতাধিক বছরের অধিক ঐতিহ্যবাহী উপমহাদেশের একমাত্র শ্মশান দিপালী উৎসব সুষ্ঠ ও শান্তি পূর্ণভাবে অনুষ্ঠান করার জন্য পুলিশ প্রশাসনের নিরাপত্তা চাদরে থাকবে ঢাকা নগরীর কাউনিয়া নতুন বাজার আদি শ্মশান দিপালী অনুষ্ঠান।

আজ (১১ই) নভেম্বর শনিবার চতুদ্দর্শী পূণ্য তিথিতে উপমহাদেশের ঐতিহ্যবাহী, সর্ববৃহৎ দিপালী উৎসবের দিনে শ্মশান দিপালী এলাকায় ২০টি সিসি ক্যামেরার নজরে থাকবে পুরো এলাকা। সেই সাথে ১১ই নভেম্বর রাত বারটা এক মিনিটে কালী পূজা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

শ্মশান দিপালী উৎসব এলাকার পরিবেশ পরিস্থিতি শান্ত ও পূর্ণার্থীদের ধর্মীও অনুষ্ঠান নিবির্ঘ্নে পালনের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবে শতাধিক পোষাকী (বিএমপি) পুলিশ সদস্যের পাশাপাশি টহলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব, গোয়েন্দা ও নিজস্ব সদস্য।

পাশাপাশি মাদক সেবন করা হলে বা সেবন করে শ্মশান এলাকায় প্রবেশের চেষ্টা করা হলে তাকে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী কাছে সোপর্দ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করেছে শ্মশান রক্ষা কমিটি। বিষয়টি নিশ্চিত করেন সাধারন সম্পাদক তমাল মালাকার।

অন্যদিকে শ্মশান রক্ষা কমিটির নিজস্ব একশ স্বেচ্ছাসেবক সদস্য দায়িত্ব পালনে থাকবে এলাকা জুড়ে। এদিকে এনএসআই ও সিটি এসবি সহ গোয়েন্দা পুলিশের একটি দল পুরো এলাকার দায়িত্বে নিয়োজিত থাকবে।

দেশের বিভিন্নস্থানে থাকা স্বর্গবাসী হওয়া আপনজন তারা আসতে পারে বলে এখন পর্যন্ত মনে করা হচ্ছে। তবে বিগত বছরের চেয়ে এবার লোক সমাগম হয়ত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মূখার্জী কুডু ও সাধারন সম্পাদক তমাল মালাকার বলেন, দিপালী উৎসবকে ঘিরে মৃতদের স্মৃতিচিহ্ন রাখার সমাধীগুলো ধোয়া মোছা সহ নতুন করে নির্মাণ এবং রং তুলির ছোয়ায় ভিন্ন রুপ ধারণ করেছে।

একটি পরিচ্ছন্ন ও পবিত্রতার পূর্ণ পরিবেশ দিপালী উৎসব বরিশালে প্রতি বছর এই দিনটি পালন করে যাচ্ছে আপন জন ও আত্বীয়-স্বজনরা।

বরিশালেরর এই শ্মশান দিপালী অনুষ্ঠানটি প্রতিবছর একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়ে উঠে। বরিশালের প্রাচীন এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা সহ প্রতিবেশী দেশ ভারত, নেপাল ছাড়াও প্রথিবীর বিভিন্ন দেশ থেকে দেখতে আসে।

সূত্রে আরও জানা গেছে, বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় ২০৬ বছর পূর্বে ৫ একর ৯৫ শতক জমির ওপর প্রতিষ্ঠিত হয় মহাশ্মশান। এ শ্মশানে ৩০ হাজার পাকাসহ মোট সমাধি রয়েছে প্রায় ৫০ হাজার। প্রয়াতদের স্বজন যারা বরিশালসহ সারাদেশে তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন তারা এইদিনে সমাধির পাশে এসে তাদের আত্মার শান্তির কামনায় প্রদীপ প্রজ্জ্বলন করে প্রার্থনা করেন। কেউ পাঠ করেন গীতা। প্রার্থনা করে অনেক স্বজন প্রয়াতের জন্য কান্নায় ভেঙে পরেন। বিভিন্ন বয়সের নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও আসে প্রিয় প্রয়াতের জন্য প্রার্থনা করতে। শনিবার সন্ধারাত থেকে সারা রাত মোমবাতির আলোয় আলোকোজ্জ্বল হয়ে ওঠে পুরো শ্মশান।

দিপালী উৎসব পালন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা সহ পুলিশ কমিশনারের সাথে মতবিনিময় করা হয়েছে।




শুধু দামি কন্ডিশনার মাখলেই হবে না, চুলের আর্দ্রতা ধরে রাখতে নজর দিতে হবে ৩ বিষয়ে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  শুধু বাইরে থেকে প্রসাধনীর ব্যবহার কমালেই এই সমস্যা দূর হওয়ার নয়। জীবনধারায় বদল আনার পাশাপাশি তিনটি বিষয়ের উপর নজর দেওয়া জরুরি।

শ্যাম্পু করার কিছু ক্ষণ পরই চুল উস্কোখুস্কো হয়ে যায়। রাস্তাঘাটে বেরোলে তা ভয়ঙ্কর আকার ধারণ করে। নামী-দামি শ্যাম্পু থেকে কন্ডিশনার কোনও কিছুর প্রভাবই দীর্ঘ স্থায়ী হয় না। ইদানীং অনেকেই আবার চুলের আর্দ্রতা ধরে রাখতে ভিজে অবস্থাতেই লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করেন। কিন্তু যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, চুলেও তার প্রভাব পড়ে। উপর থেকে রাসায়নিক দেওয়া প্রসাধনীর ব্যবহার মাথার ত্বককে আরও বেশি রুক্ষ করে দেয়। তবে চিকিৎসকেরা বলছেন, শুধু বাইরে থেকে প্রসাধনীর ব্যবহার কমালেই এই সমস্যা দূর হওয়ার নয়। জীবনধারায় বদল আনার পাশাপাশি তিনটি বিষয়ের উপর নজর দেওয়া জরুরি।

রুক্ষ চুলের সমস্যা নিয়ন্ত্রণে কোন কোন বিষয়ে নজর রাখতে হবে?

১) পর্যাপ্ত জল খেতে হবে

জল কম খেলে যেমন ত্বক শুষ্ক হয়ে যায়, তেমন চুলও রুক্ষ হয়ে যেতে পারে। শীতের সময়ে জল খাওয়ার প্রবণতাও কমে যায়। পর্যাপ্ত পরিমাণে জল খেলে শরীরে প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহের কাজটি সহজ হয়। যা নতুন চুল গজাতে সাহায্য করে।

২) মরসুমি ফল, সব্জি খেতে হবে

শুধু চুলের ঘনত্ব বৃদ্ধি করতেই নয়, চুলের মান ভাল রাখতেও মরসুমি ফল এবং সব্জি খাওয়া প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে মরসুমি সব্জি এবং ফল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩) মদ্যপানে লাগাম টানতে হবে

শীতকাল জুড়েই চলে উৎসব পর্ব। ইচ্ছে থাকলেও মদ্যপানে লাগাম টানা সম্ভব হয় না। তবে পুষ্টিবিদেরা বলছেন, অতিরিক্ত অ্যালকোহল শরীর ডিহাইড্রেটেড করে দিতে পারে। শরীরে টক্সিনের মাত্রাও বেড়ে যেতে পারে এই অভ্যাসে। যার ফলে চুল, মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া স্বাভাবিক।




তিরিশের আগেই পাকা চুল,  করণীয় কি? 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অকালে চুলের পাক ধরা আটকাতে জীবন নিয়মে না বাঁধলে চলে না। কিন্তু সব সময় নিয়ম মেনেও তা আটকানো যায় না। তাহলে উপায়?

বয়সের তিরিশের কোঠা পেরোয়নি। অথচ এখনই চুলের ফাঁক দিয়ে উঁকি মারছে সাদা চুল। বয়স বাড়লে চুলে পাক ধরবে। প্রকৃতির যা নিয়ম, তা হবেই। কিন্তু নির্ধারিত সময়ের আগেই চুলের এই অকাল পক্কতা সত্যি অস্বস্তির কারণ হতে পারে। চুলে পাক ধরার বিষয়টি খানিকটা বংশগত। তবে পুরোটা নয়। কাজের অত্যধিক চাপ, মানসিক উদ্বেগ, চিন্তা, বাইরের খাবারের প্রতি অমোঘ টান— কমবয়সে চুল পেকে যাওয়ার অন্যতম কারণ। অকালে চুলের পাক ধরা আটকাতে জীবন নিয়মে না বাঁধলে চলে না। কিন্তু সব সময় নিয়ম মেনেও তা আটকানো যায় না। তাহলে উপায়

কমবয়সে চুল পেকে যাচ্ছে কেন, সেই কারণ খুঁজতে না বসে বরং সমাধানের পথ খুঁজুন। এই সমস্যা থেকে বাঁচাতে পারে একটি মাত্র পানীয়। চুলের রং ফেরানোর পাশাপাশি যত্নও নেবে। পাকা চুলের সমস্যা অস্বস্তির কারণ হলে চুমুক দিতে পারেন এক বিশেষ পানীয়ে। কী সেই পানীয়? কী ভাবেই বা বানাবেন?

তিসির বীজ: ১ কাপ

পাতিলেবু: ৫টি

রসুন: ৫ কোয়া

মধু: ১ কাপ

প্রণালী:

প্রতিটি উপকরণ একসঙ্গে মিক্সিতে ঘুরিয়ে নিন। মিশ্রণটি একটি কাচের বোতলে ভরে রাখুন। রোজ দু’বেলা খাওয়ার ঘণ্টাখানেক আগে এক চামচ করে এই পানীয় খান। নিয়ম করে খেলে সুফল পাবেন। চুলে সহজে পাক ধরতে পারবে না।




বাবুগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাবুগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া আল কারীম নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আশু বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হিফজুল কুরআন প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  কাজী ইমদাদুল হক দুলাল।

বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমাতুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মুফতী আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন

আমন্ত্রিত ওলামায়ে কেরাম রাকুদিয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ¦ হযরত মাওলানা নাসির উদ্দিন মাহামুদ খান, রজমতপুর জামিয়া কাছেমিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি নোমান হোসাইন, আশরাফুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুবাশ্বের আলী, উত্তর দেহেরগতি দারুল উলূম ফোরকানিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি হুমায়ুন, মদিনা নগর মাদ্রাসার মুহতামিম আলহাজ¦ হযরত মাওলানা নূর উদ্দিন খান সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হিফজুল কুরআন প্রতিযোগিতা বাবুগঞ্জ উপজেলা বিভিন্ন মাদ্রাসা থেকে ৪ টি গ্রুপে প্রায় শতাধিক প্রতিযোগি হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতি গ্রুপ থেকে ৭জন করে মোট ২৮ জন প্রতিযোগি বাবুগঞ্জ থেকে জেলায় অংশগ্রহণ করবেন।




বাবুগঞ্জে শতাধীক মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিন রাকুদিয়া আল- কারীম ইসলামিয়া নূরানী ও হাফেজি মাঠ চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআন এর ছাত্ররা তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নেন। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রতিযোগিতা ও আলোচনা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বরিশাল- ৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ান প্রত্যাশী মোঃ আতিকুর রহমান।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমাতুল্লাহ্ সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফেজ মুফতী আমিনুল ইসলাম’র সঞ্চালনায় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ-জামান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আবু সুফিয়ান, উপজেলা কৃষক লীগ সভাপতি মফিজুল রহমান পিন্টু সিকদার, আওয়ামী লীগের সদস্য মাসুম রেজা, ছাত্রলীগের আহবায়ক ফাইজুল হক, উত্তর দেহেরগতি দারুল উলূম ফোরকানিয়া মাদরাসার মুহ্তামিম হযরত মাওলানা মুফতি হুমায়ুন, মাধবপাশা তা’লীমুস সুন্নাহ্ মহিলা মাদরাসার মুহ্তামিম মাওলানা নুরুজ্জামান,রাজগুরু ক্বেরাতুল কুরআন মাদরাসার মুহ্তামিম হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ,উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম নয়ন,উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম অতিক প্রমূখ।

দিনব্যাপী এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাবুগঞ্জ উপজেলা ২০টি মাদরাসার ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চারটি গ্রুপে শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপে সাতজন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করবে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। উপজেলা পর্যায়ে বিজয়ীরা এই সংগঠনের অধীনে বরিশাল জেলা হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন। এসময় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিনিধিগন,ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।##