ইফতারের সময় মেট্রোরেলে খাবার গ্রহণ করা যাবে না




রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট

চন্দ্রদীপ নিউজ: রমজান মাসে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্কুল খোলা রাখার ব্যাপারে জারি করা প্রজ্ঞাপন স্থগিত ঘোষণা করে এ নির্দেশ দেওয়া হয়।

রোববার (১০ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, শিক্ষা সচিব, উপসচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব, উপসচিব শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে বিবাদী করা হয়।

রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে মঙ্গলবার (১২ মার্চ) বা বুধবার (১৩ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হতে পারে।




সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা কবে শুরু, জানা যাবে আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক :  পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষ্যে চাঁদ দেখতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। একইভাবে দেশের সকল নাগরিককে রোববার (১০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।




সুস্থভাবে রোজা পালনের উপায়

চন্দ্রদ্বীপ ডেস্ক:  পবিত্র রমজানে নিজের সুস্থতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। কারণ এসময় অসুস্থ হলে আপনার পক্ষে রোজা রাখা কষ্টকর হয়ে যাবে। যেহেতু এই এক মাসের খাদ্যাভ্যাস অন্যান্য মাসের মতো নয়, তাই এসময় খাবারের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। সারাদিন রোজা রাখার কারণে ইফতারে আপনার নানা পদের মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছা হতেই পারে, কিন্তু সুস্থতার দিকে নজর দেওয়া সবার আগে জরুরি। তাই এমন সব খাবারই বেছে নিতে হবে যেগুলো আপনাকে সুস্থ রাখতে কাজ করবে। সেইসঙ্গে মেনে চলতে হবে কিছু বিষয়। চলুন জেনে নেওয়া যাক-



মসজিদে ইফতার নিষিদ্ধ করল সৌদি




বাংলাদেশে ১১ মার্চ চাঁদ দেখা যাবে?




রমজানে ব্যাংকে লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

 




হজযাত্রীদের জন্য নতুন সুখবর দিলো সৌদি আরব

এদিকে, অতীতে হাজিদের বাসস্থান নিয়ে যেসব অভিযোগ ছিল, সেগুলো আমলে নিয়ে সংকট সমাধানে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সর্বোচ্চ মানের সেবা দিতে কর্মসূচি হাতে নিয়েছে।

জানা গেছে, এবার হজযাত্রীদের থাকার জন্য এরই মধ্যে মক্কায় ১ হাজার ৮৬০টি আবাসিক ভবনকে লাইসেন্স দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আসন্ন হজ মৌসুমে এসব ভবনে প্রায় ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন।

আগামী ৮ মে পর্যন্ত ভবনের মালিকদের কাছ থেকে আরও লাইসেন্স আবেদন নেওয়া হবে। এতে চলতি বছর মক্কায় হজযাত্রীদের থাকার জন্য অনুমোদিত আবাসিক ভবনের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

তাছাড়া এবারের হজ মৌসুমের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। এবার থেকে সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে আগের মতো দেশভিত্তিক নির্দিষ্ট স্থান বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির হজবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ।

এর আগে এবারের মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দেয় সৌদি সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, এবার অনুমতি ছাড়া হজ পালন করলে গুনতে হবে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকার সমান। এছাড়া যিনি বা যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহন করে ধরা পড়বেন, তাদেরও একই পরিমাণ অর্থ জরিমানা করা হবে।

মন্ত্রণালয় আরও জানায়, যে প্রবাসী আইন ভঙ্গ করবেন, তাকে প্রথমে ছয় মাস কারাদণ্ড দেওয়া হবে। কারাভোগের পর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে ও পরবর্তী ১০ বছর তার সৌদিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এমনকি আইন ভঙ্গকারীদের পরিচয় স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে, যাতে আশপাশের সবাই তাদের চিনে রাখতে পারেন।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজের মূল কার্যক্রম জুনের ১৪ তারিখে হতে পারে। এবছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজের কোটা থাকলেও এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ জন।

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হলো হজ। আর্থিক ও শারীরিকভাবে সুস্থ সব মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে একবার হলেও হজ করা বাধ্যতামূলক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ হজ করতে মক্কায় যান। এছাড়া সৌদির স্থানীয় মানুষও হজ পালন করেন। করোনা বিধিনিষেধ না থাকায় গত বছরের মতো এবারও হজ পালনে পবিত্র মক্কায় লাখ লাখ মুসল্লি সমবেত হবেন।

সূত্র: গালফ নিউজ




রাতের যে দোয়া আল্লাহ ফেরত দেন না

চন্দ্রদীপ ডেস্ক : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর আমার বান্দা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে; আমি তো কাছেই আছি।

আমি দোয়া কবুল করি, যখন সে আমার কাছে দোয়া করে। ’ (সুরা বাকারা, আয়াত : ১৮৬)

অন্যত্র আল্লাহ বলেন, ‘আর তোমরা তোমাদের রবকে ডাকো বিনীতভাবে ও নীরবে। নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। ’ (সুরা আরাফ, আয়াত : ৫৫)

আল্লাহর চেয়ে উত্তম দাতা ও সাহায্যকারী আর কেউ নেই।

একমাত্র তিনিই বান্দার সব অভাব-অভিযোগ পূরণ করতে পারেন। রাসুল (সা.) বলেন, ‘তোমরা আল্লাহ তায়ালার কাছে তাঁর দয়া ও রহমত চাও। কেননা আল্লাহ তায়ালা চাইলে তিনি খুশি হন। ’ (তিরমিজি, হাদিস নং : ৩৫৭১)

আল্লাহ তাআলার রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। তিনিই অসহায়ের একমাত্র সহায়। তাই আল্লাহর কাছে সবসময় চাইতে হবে। তবে রাতের দোয়াকে মহান আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। রাতে এমন একটি দোয়া রয়েছে যেটি করলে আল্লাহপাক ফেরত দেন না।

দোয়াটি হলো-

উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার; ওয়া লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।

অনুবাদ: ‘আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই। তাঁর জন্যই সকল রাজত্ব ও তাঁর জন্যই সকল প্রশংসা এবং তিনিই সকল কিছুর উপরে ক্ষমতাশালী। মহা পবিত্র আল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। আল্লাহ সবার চেয়ে বড়। নেই কোন ক্ষমতা নেই কোন শক্তি আল্লাহ ব্যতীত’।

অতপর বলবে:- ‘রাব্বিগফিরলি’ অর্থাৎ হে আমার রব! আমাকে ক্ষমা করুন।




রোজার আগে যেসব প্রস্তুতি নেবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: পবিত্র রমজান মাস চলেই এলো। আর ক’দিন পরেই শুরু হবে রমজানের। পুরো একমাস রোজা রাখবেন মুসলমান ধর্মাবলম্বীরা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই এক মাস দিনের বেলা সব ধরনের পানাহার থেকে বিরত থাকা হয়। মাসটি বছরের অন্যান্য মাসের মতো নয়। যেখানে অন্য মাসগুলোতে দিনে তিনবেলা মূল খাবার খাওয়া হয়, সেখানে রমজান মাসে তা চলে আসে মূলত দুইবেলায়, সেহরি ও ইফতার। আবার সারাদিন না খেয়ে থাকার ফলে শরীরেও আসে কিছু পরিবর্তন। তাই রোজার প্রস্তুতি হিসেবে কিছু কাজ করে রাখতে পারলে ভালো। চলুন জেনে নেওয়া যাক-