ছারছীনার পীরের ইন্তেকাল

বরিশাল অফিস :: দেশের অসংখ্য মানুষের আধ্যাত্মিক রাহবার, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার আমির, প্রায় দুই হাজার দ্বীনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিনের প্রধান পৃষ্ঠপোষক  ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মোতাওয়াল্লী আলহাজ্ব হজরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ ছারছীনার পীর (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

ছারছীনার পীর দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রাজধানীর গ্রীন লাইফ হাসপাতাল ও সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে সর্বশেষ গ্রীণ রোডের সেন্ট্রাল হাসপাতালে তার চিকিৎসা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবরে আলেমসমাজে শোকের ছায়া নেমে আসে।

ছারছীনার পীর মৃত্যুর সময় স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য ভক্ত-মুরিদান রেখে গেছেন।

বাংলাদেশের অন্যতম আধ্যাত্মিক ও ধর্মীয় নেতা ছারছীনার পীরের জানাজার নামাজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৩টায় ছারছীনা দরবার শরিফে অনুষ্ঠিত হবে।

পীর সাহেবের বড় ছেলে আলহাজ্ব হজরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন সকল পীরভাই, মুহিব্বীন ও দেশবাসীর কাছে ছারছীনার পীরের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, ছারছীনা দরবার শরিফ বা ছারছীনা দারুচ্ছুন্নাত বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান। এটি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠীতে অবস্থিত।

১৮৯০ সালে বিশিষ্ট ধর্মীয় নেতা ও পীর মাওলানা শাহ মোহাম্মদ নেছারউদ্দীন আহমদ (রহ.) এটি প্রতিষ্ঠা করেন। দরবারটি ইসলামের প্রচার-প্রসারের জন্য সুপরিচিতি।

প্রতিবছর দরবারের মাহফিলে কয়েক লাখ ভক্তের উপস্থিতি হয়। এই দরবার শরিফের বর্তমান পীর ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ।




বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক

চন্দ্রদ্বীপ ডেস্ক : বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু এবং অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, রোববার বিকেল সাড়ে ৫ টায় বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় রথযাত্রার সময় রথের চূড়ার সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রঞ্জিত, নরেশ, আতশী, অলক ও সবিতা।

বগুড়া সদর থানার ওসি সাইহান আহমেদ জানান, আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়ার পর ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতলে ১ জনের মৃত্যু হয়।

রোববার বিকাল ৫টায় সনাতন ধর্মের রথ যাত্রার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগবুল আহসান রিপু, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। উদ্বোধনের ২০ মিনিট পর রথযাত্রা শুরু করে বনানী শিবমন্দিরে যাবার প্রাক্কালে সেউজগাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।




স্বাগত হিজরি নববর্ষ ১৪৪৬




পটুয়াখালীতে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।

রোববার (৭ জুলাই) সকালে বৈদিক যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির (ইসকন)-এ সাত দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। এ সময় হাজারো ভক্তের সমাগমে মন্দির চত্বর পরিপূর্ণ হয়ে ওঠে। পুরোহিতরা দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন।

আজ বিকেলে মন্দিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন পটুয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, মেয়রসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতারা। পরে মন্দির প্রাঙ্গন থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটি যাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ করেন।

ইসকন কর্তৃপক্ষ সাত দিনব্যাপী এ উৎসবে হরিনাম সংকৃর্ত্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগীতার আয়োজন করেছে। এছাড়া পুরান বাজার শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া বাড়ি থেকে জগন্নাথ দেবকে নিয়ে আরো একটি রথ বের হয়ে শহর প্রদক্ষিণ করেন।

শাস্ত্র মতে, ভক্তদের দর্শন দিতে শ্রী শ্রী জগন্নাথ দেব প্রতিবছরের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে নগর পরিভ্রমণ করে মাসির বাড়ি বেড়াতে যান। সাত দিন পরে তিনি আপন আলয়ে ফিরে আসেন। তখন হয় উল্টো রথ। বিশ্ব শান্তির উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসবটি পালন করেন।

পটুয়াখালীর কলাপাড়া শ্রী শ্রী জগন্নাথ নাট মন্দিরের পুরোহিত শিশির বলেন, ‘যজ্ঞানুষ্ঠানে বৈদিক মন্ত্রচারনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করেছি। বিকেলে মন্দির থেকে রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়। সাত দিনব্যাপী মন্দিরে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন থাকবে।




Holy Ashura on July 17

barishal office :: The holy Ashura, commemorating the martyrdom of Prophet Hazrat Muhammad’s (PBUH) grandson Hazrat Imam Hossain Ibn Ali (RA), will be observed in the country on July 17 (Wednesday) as the Muharram moon was not sighted in the sky today.

So, the month of Muharram of 1446 Hijri will start on Monday (July 8, 2024) while the 30th day of Zil Hajj month will be tomorrow, said a press release of Islamic Foundation (IF) today.
Therefore, the holy Ashura will be celebrated on July 17, the release added.

The decision was taken at a meeting of the National Moon Sighting Committee at Islamic Foundation (IF) conference room in Baitul Mukarram National Mosque here this evening.
Additional Secretary for Religious Affairs Ministry Md Awal Hawlader chaired the meeting.




পবিত্র আশুরা ১৭ জুলাই 




মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ পরোয়ানা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আবদুর রশিদ  বলেন, আজ সাক্ষীদের জেরার দিন ধার্য ছিল। সাক্ষীরা এসেও ছিলেন। কিন্তু মামুনুল হক অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ার জারি করেছেন।

এর আগে গত ৪ এপ্রিল ধর্ষণ মামলায় মামুনুল হকের জামিন মঞ্জুর করেছিলেন আদালত। সেইসঙ্গে মামলাটির সাক্ষীদের জেরা চলমান ছিল। তারই অংশ হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর এস এম শফিকুল ইসলামকে চতুর্থ দফায় জেরার দিন ধার্য ছিল আজ।

আসামিপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন জাগো নিউজকে বলেন, মামুনুল হক অসুস্থ। চিকিৎসক তাকে বিশ্রামে থাকার কথা বলেছেন। তাই আমরা আদালতে সময় আবেদন করেছিলাম। আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ  বলেন, ‘আসামিপক্ষ ইচ্ছা করেই মামলাটির বিচার কার্যক্রম বিলম্বিত করার চেষ্টা করছেন। রায় তাদের বিপক্ষে যাবে এজন্য তারা দেরি করছেন। আজ সাক্ষীরা আদালতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু আসামি আসেননি। তাই আদালত মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।’

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওইসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকেই মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় অবস্থান করে আসছিলেন।

এরপর ২০২১ সালের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে গ্রেফতার করা হয় মামুনুলকে। পরে এ ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক।

 




হিজাব নিষিদ্ধ করে আইন পাস তাজিকিস্তানে




হজে গিয়ে ৩০ বাংলাদেশির মৃত্যু




সৌদি আরবে অন্তত ১৯ হজযাত্রী নিহত