নতুন ভোটারদের সমর্থন চাইলেন কমলা হ্যারিস

চন্দ্রদ্বীপ আন্তজাতিক :: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় সোমবার নির্বাচনি প্রচারণার শেষ ভাষণটি দিয়েছেন কমলা হ্যারিস।

জনসমক্ষে ভাষণের শেষ পর্যায়ে তিনি বলেন, এ প্রচারণা আমেরিকার সব কোণের সব শ্রেণির মানুষকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য বড়- আমরা শক্তি, আশাবাদ ও আনন্দ নিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। ঠিক সেভাবেই শেখ করছি এখন।

তিনি তরুণ ও নতুন ভোটারদের উদ্দেশে বলেন, তোমাদের আমি বিশেষভাবে বলছি, আমি তোমাদের শক্তি দেখি এবং আমি তোমাদেরকে নিয়ে গর্বিত। আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট জানেন যে এবারের নির্বাচনে জয়ী হতে হলে তাকে তরুণ ভোটারদের সমর্থন পেতে হবে।

শেষ প্রচারণায় সংগীতশিল্পী ক্যাটি পেরি ও লেডি গাগা মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিসের আগমনের আগে উপস্থিত জনতাকে গান গেয়ে উজ্জীবিত করেন।

অন্যদিকে মিশিগানে ছিল ডোনাল্ড ট্রাম্পের পূর্বনির্ধারিত ভাষণ। রিপাবলিকান দলের সমর্থকরা তার নির্বাচনী প্রচারণার এই সর্বশেষ ভাষণ শোনার জন্য কয়েক ঘণ্টা ধরে জড়ো হন।

দুই প্রার্থীই তাদের সমাপ্তি টানেন দেশটির বড় রাজ্যগুলোতে। দেশটির প্রেসিডেন্ট কে হবেন, তা নির্ধারণ করতে এই রাজ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।




জলহস্তী মু ডেং ভবিষ্যদ্বাণী ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় কমালা হ্যারিসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার আর কয়েক ঘণ্টা পরই ভোট শুরু হতে যাচ্ছে দেশটিতে। কিন্তু এর মাঝেই ডোনাল্ড ট্রাম্পই আবারও হোয়াইট হাউসে ফিরছেন বলে ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে থাইল্যান্ডের এক শিশু জলহস্তী।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের মহাতারকা খ্যাত শিশু জলহস্তী মু ডেং ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরছেন বলে ভবিষ্যদ্বাণী করেছে।

থাইল্যান্ডের চনবুড়ি এলাকার খাও খেও ওপেন চিড়িয়াখানায় এই ভবিষ্যদ্বাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে মু ডেং। ট্রাম্পের বিষয়ে করা ভবিষ্যদ্বাণীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়




ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত সব জাহাজে হামলা অব্যাহত রাখবে ইয়েমেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত যেকোনো জাহাজে ইয়েমেনের সেনারা হামলা অব্যাহত রাখবে। এক্ষেত্রে কোনো জাহাজের মালিকানা কিংবা পতাকা পরিবর্তনের বিষয়টিকে বিবেচনায় নেয়া হবে না।

রোববার জেনারেল সারি বলেন, ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত বহু জাহাজ কোম্পানি ইয়েমেনের শাস্তিমূলকব্যবস্থা এড়ানোর জন্য অন্য কোম্পানির কাছে তাদের জাহাজ বিক্রি করে দিচ্ছে কিংবা রেজিস্ট্রেশন পরিবর্তন করছে। কিন্তু এসব জাহাজের সাথে অন্য যে কোম্পানিই চুক্তি করুক না কেন, তারা কেউ ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষিত নিষিদ্ধ এলাকা পার হওয়ার সময় শাস্তি থেকে বাঁচতে পারবে না।

জেনারেল সারি সুস্পষ্ট করে বলেন, জাহাজের মালিকানা অথবা পতাকা পরিবর্তন ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে ইয়েমেনের পদক্ষেপ থেকে বাঁচাতে পারবে না।

জেনারেল সারি বলেন, গোয়েন্দা তথ্য থেকে নিশ্চিত হওয়া গেছে যে অনেক ইসরাইলি জাহাজ কোম্পানি তাদের সম্পত্তি অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে কিংবা অন্য কোনো নামে নতুন করে রেজিস্ট্রেশন নিচ্ছে। কিন্তু বিষয়গুলো সবই ইয়েমেনের সামরিক বাহিনীর নজরে রয়েছে এবং তারা সেভাবেই ব্যবস্থা নেবে। লোহিত সাগর এবং বাবুল মান্দেব প্রণালী এলাকায় ইসরাইলি জাহাজ চলাচলের জন্য জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সূত্র : পার্সটুডে




নেতানিয়াহুর শীর্ষ সহযোগী গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিদেশি গণমাধ্যমে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক শীর্ষ সহযোগীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলের বিরোধী নেতারা বলছেন, ফাঁস করা গোয়েন্দা তথ্য ছিল ‘ভুয়া’। আর এই কাজ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তিকে নস্যাৎ করার চক্রান্তের অংশ।

তদন্তের কেন্দ্রে থাকা অভিযোগ হলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বিদেশি গণমাধ্যমের কাছে এমন কথা প্রচার করেছে যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস মিসরীয় সীমান্ত দিয়ে গাজা থেকে জিম্মিদের পাচারের পরিকল্পনা করছে।

ইসরায়েলি আদালতের নথির তথ্যমতে, গোপন ও স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগে বেশি কিছু ব্যক্তিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমন ব্যক্তিদের মধ্যে এলিজার ফেল্ডস্টেইন নামের একজন আছেন বলে জানিয়েছেন ইসরায়েলি বিরোধী রাজনীতিকেরা। তাঁরা তাঁকে নেতানিয়াহুর একজন সহযোগী বলছেন।




২৩৫ বছরেও কোন নারী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়নি, কেন

চন্দ্রদ্বীপ নিউজ::১৭৭৬ সালে যুক্তরাজ্যের কবল থেকে স্বাধীনতা অর্জন করে যুক্তরাষ্ট্র। সেই থেকে আজ প্রায় আড়াইশো বছর পার হয়েছে। কিন্তু এখনো কোনো নারী প্রেসিডেন্টের মুখ আমেরিকা দেখতে পায় নি। অর্থ, ক্ষমতায় বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র হয়েও কেন দেশটির নারীরা পিছিয়ে আছে তা অনেককেই বিস্মিত করে।

নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা নিয়ে ব্যাপক সরব যুক্তরাষ্ট্রে এখনও কোনো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হননি। অথচ ইউরোপের অনেক দেশেই নারী হয়েছেন রাষ্ট্র ও সরকার প্রধান। এত প্রগতিশীল হয়েও মার্কিনদের কেন রক্ষণশীল মনোভাব, প্রশ্ন বিশ্বজুড়েই।

মার্কিন নির্বাচনে নারীদের এই পিছিয়ে পড়ার কারণ হিসেবে বিশ্লেষকেরা বলছেন, এখনও নারীর নেতৃত্ব মেনে নেওয়ার অবস্থায় আসেনি আমেরিকার জনগণ। তবে আগের যে কোনো সময়ের চেয়ে নারী নেতৃত্বকে মেনে নেওয়ার প্রবণতা বেড়েছে। তার প্রমাণ, এরই মধ্যে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন কমলা হ্যারিস।

২০২৪ সালের বহুল প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছেন ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী কমলা হ্যারিস।

মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকায় নারীদের কাজ করার তেমন সুযোগ ছিল না। ষাটের দশকে নারী আন্দোলনের পর থেকে পরিস্থিতির পরিবর্তন শুরু হয়। তবে তখনও যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নারী উপস্থিতি বাড়েনি।

১৯৭৭ সালে করা এক মার্কিন জরিপ অনুযায়ী, ৫০ শতাংশ জনগণ মনে করেন নারীরা আবেগি সিদ্ধান্ত নেয় দেখে তাদের রাষ্ট্রপরিচালনায় না আসাই ভালো।
এরপর মার্কিন রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দিতে মার্কিনি নারীদের লড়াই চলতে থাকে। তবে বড় পরিবর্তন আসে ২০০৮ সালে। ওই বছর ডেমোক্রেটিক হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেন। তিনি পুরুষদের মতো প্রচার চালাতে থাকেন। বিশ্লেষকেরা বলছেন, সব যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেবল নারী হওয়ায় বিদ্বেষের শিকার হন হিলারি।

হিলারির পর এবার নারী নেতৃত্বের অগ্নিশিখা হয়ে হাজির হয়েছেন কমলা হ্যারিস। জুলাইয়ে নির্বাচনি বিতর্কে ট্রাম্পের কাছে জো বাইডেনের হেরে যাওয়ার পর আমেরিকান জনগণের ভোট পেতে মাঠে নামেন কমলা। তার বিশ্বাস, এবার একজন নারী প্রেসিডেন্টকেই বেছে নেবে মার্কিনিরা। আর এমনটা হলে, কমলা হবেন দেশটির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট।

তবে এখনো পর্যন্ত পুরুষদের কাছে ভোটে এগিয়ে আছে ট্রাম্প। তবে আমেরিকার রাজনীতিতে রক্ষণশীল মনোভাবের কারণে পুরুষদের তুলনায় নারীদের ক্ষমতা এবং দক্ষতা সম্পর্কে জনসাধারণ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমের কাছ থেকে নেতিবাচক ধারণার মুখোমুখি হতে হয়। লিঙ্গবৈষম্য, রাজনীতিতে সীমিত অংশগ্রহণ এবং তাদের যোগ্যতার অবমূল্যায়নের কারণে পুরুষদের তুলনায় নারীদের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা কমে যায়।

বিশ্লেষকেরা বলছেন, আমেরিকার রাজনৈতিক ব্যবস্থায় অন্যান্য দেশের তুলনায় জনপ্রিয়তার প্রতিযোগিতা বেশি, যা নারীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে।মূলত দলের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভোট গণনা নারীদের ক্ষমতায় যাওয়ার জন্য চ্যালেঞ্জ হয়ে ওঠে। জার্মানি, যুক্তরাজ্যের মতো সংসদীয় ব্যবস্থা থাকলে যুক্তরাষ্ট্রেও নারী নেতৃত্ব এগিয়ে যেতো।




যুক্তরাষ্ট্রে ভোট আজ, কে হচ্ছেন সাদা বাড়ির বাসিন্দা

বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে রাত ৯টা পর্যন্ত।

এই নির্বাচনেই ঠিক হতে চলেছে, কে হচ্ছেন সাদা বাড়ির বাসিন্দা । জনমত জরিপ অনুযায়ী, দেশটির ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে এবার। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচন যেন ভোটের লড়াই নয়, স্নায়ুযুদ্ধ।

                                                                প্রেসিডেন্ট পদপ্রার্থী কারা?

অন্যদিকে রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত প্রেসিডেন্ট-এর দায়িত্ব পালন করেছেন। বিজয়ী হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়সি প্রেসিডেন্ট।

এছাড়া বেশিরভাগ অঙ্গরাজ্যে চারটি ছোট দল বা স্বতন্ত্র প্রার্থীদের ভোট দেয়ার সুযোগ পাবেন ভোটাররা। তারা হলেন জিল স্টেইন (গ্রিন পার্টি), চেইস অলিভার (লিবারটারিয়ান পার্টি), রবার্ট এফ. কেনেডি জুনিয়র (স্বতন্ত্র, নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেও এখনো বেশিরভাগ অঙ্গরাজ্যের ব্যালটে তার নাম রয়েছে), করনেল ওয়েস্ট (স্বতন্ত্র)।

                                                                          ভোটার সংখ্যা

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ কোটি ১৪ লাখ। এদের মধ্যে ৫৩ শতাংশ নারী। এবারের নির্বাচনে নারীরা ভোটের মাঠে বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছেন। ভোট ফেরত জরিপ বলছে, আগাম ভোটে পুরুষের তুলনায় ৮ থেকে ১০ শতাংশ নারী ভোটার বেশি ভোট দিয়েছেন।

                                                                  নির্বাচনের গুরুত্বপূর্ণ ইস্যু

এবারের মার্কিন নির্বাচনে প্রাধান্য পাচ্ছে অভ্যন্তরীণ অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, গর্ভপাত, স্বাস্থ্য ব্যবস্থা ও অভিবাসন এবং বৈশ্বিক ইস্যুতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন।

এদিকে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিশ্লেষকরা বলছেন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে পেনসিলভানিয়াই নির্ধারণ করবে কে পাবে হোয়াইট হাউজের চাবি। এর অন্যতম কারণ এটি একটি বড় অঙ্গরাজ্য। এর রয়েছে ১৯টি ইলেক্টোরাল কলেজ। সবমিলিয়ে এই রাজ্যের ইলেক্টোরাল ভোট যে পক্ষে যাবে, সে পক্ষই জিতবে এমন একটা কথা বলছেন প্রায় সকলেই। তবে উল্লেখ করতেই হয় ২০১৬ ও ২০২০ দুই ভোটেই পেনসিলভেনিয়ার ইলেক্টোরাল কলেজের সমর্থন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ছিলো




ঐতিহাসিক এক ভোটের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রে আর কয়েক ঘণ্টা পরেই শুরু হবে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ; আর এই ভোটের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এবং কমালা হ্যারিস কিংবা রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প— যিনিই বিজয়ী হোন— দেশটির রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করতে যাচ্ছে এই নির্বাচন।

কারণ যদি কমালা হ্যারিস জয়ী হন, ‍যিনি যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট, তাহলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট। অন্যদিকে দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যদি জয়ী হন, সেক্ষেত্রে ইতিহাসে প্রথমবারের মতো এমন একজন ব্যাক্তিকে রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে পাবে যুক্তরাষ্ট্র— যিনি ইতোমধ্যে ফৌজদারি মামলায় দোষীসাব্যস্ত হয়েছেন।

এই মুহূর্তে শেষ বেলার প্রচারণায় ব্যস্ত আছেন দুই প্রার্থী। গতকাল সোমবার ৭৮ বছর বয়সী ট্রাম্প গতকাল এক নর্থ ক্যারোলাইনায় এক প্রচারণা সভায় বলেন, “আমি এমনকি ঠিকমতো ঘুমাতেও পারছি না। গত ৬২ দিনের একটি দিনও ছুটি নিই নি। যদি এই নির্বাচনে আমরা হেরে যাই, তাহলে সেটির দায় হবে একান্তই আমাদের। তবে যদি আমরা সব নাগরিকের ভোট নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের জয় কেউ আটকাতে পারবে না।”




৭ দিন সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

চন্দ্রদ্বীপ নিউজ::হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে আগামী ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। সোমবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে বিষয়টি জানাতে ইতোমধ্যেই নোটিশ জারি করা হয়েছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, বিমানবন্দরের যাত্রীদের তাদের স্ব স্ব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে এবং যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে। প্রয়োজনে বিমানবন্দরের কল সেন্টার ১৩৬০০- তে কল করার পরামর্শ দেন তিনি।

এর আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য চলতি বছরের ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ ছিল বিমানবন্দরের রানওয়ে। তার আগে ২০২২ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১০ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত বিমানবন্দরের থার্ড টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণ কাজের জন্যও রানওয়ে বন্ধ রাখা হয়েছিল




মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামীকাল

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিশ্বের বহুল আকাঙ্খিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সমাপ্তি ঘটছে আজ। আগামীকাল ভোটাররা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তারা কাকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে চান। বলা হয়, বাস্তবে এই প্রেসিডেন্ট নির্বাচন কেবল আমেরিকার নয়, বিশ্বের কূটনীতি এবং সামরিক নীতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তার। কাল মূল ভোট হলেও দেশটিতে আগাম ভোট শুরু হয়েছে আগেই এবং সাত কোটির বেশি ভোটার ইতিমধ্যে ভোট দিয়েছেন। গতবারের চেয়ে এবারের আগাম ভোট বেশি পড়বে বলে আশা করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। দুই মূল প্রতিদ্বন্দ্বি কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প ছাড়াও আরো চার প্রার্থী নির্বাচনে লড়াই করছেন।




যুদ্ধ প‌রি‌স্থি‌তির কারণে লেবানন থেকে দেশে ফিরেছেন ৭০ বাংলাদে‌শি

চন্দ্রদ্বীপ ডেস্ক: চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তির কারণে লেবানন থেকে দেশে ফিরেছেন ৭০ বাংলাদে‌শি। এ নিয়ে সাত দফায় দেশটি থেকে ফিরেছেন ৩৩৮ জন।

সোমবার (৪ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানা‌নো হয়েছে।

এতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরত আনা হয়েছে। যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে এ‌মিরেটস এয়ারলাইন্সের ই‌কে-৫৮৪ ফ্লাইটে করে ৭০ বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ সরকারি ব্যয়ে আজ বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসন করা এ সব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম।

আইওএম-এর কর্মপক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন।