গাজায় দাহিয়া ডকট্রিন প্রয়োগ করে ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক: এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনের গাজার বড় অংশই বিরান ভূমিতে পরিণত হয়েছে। সেখানকার বড় অংশই এখন বসবাসের অনুপযোগী। গত মে মাসে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি) থেকে দেওয়া এক পরিসংখ্যানে বলা হয়, যুদ্ধে গাজার ধ্বংস হওয়া বাড়িগুলোর ধ্বংসাবশেষ সরাতেই ১৫ বছর তথা ২০৪০ সাল পর্যন্ত সময় লেগে যাবে। বেসামরিক স্থাপনায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ নতুন কিছু নয়। বরং নিজেদের যুদ্ধনীতির অংশ হিসেবেই ইহুদি রাষ্ট্রটি এমন ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকে। তাদের এই যুদ্ধনীতি ‘দাহিয়া (দাহিয়েহ) ডকট্রিন’ হিসেবে পরিচিত।

বিশ্লেষকদের মতে, মূলত কোনো সরকার বা গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহারে সেখানকার জনগণকে বাধ্য করতেই যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞের এই ‘দাহিয়া ডকট্রিন‘ প্রয়োগ করে থাকে ইসরায়েল। যদিও এই নীতি প্রয়োগ করে তাদের উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।




ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতেই ইলন মাস্ক ও ইরানি দূতের বৈঠক

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত ইরানের দূতের সঙ্গে দেখা করেছেন মার্কিন ধনকুবের ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতেই ইলন মাস্ক ইরানি দূতের সঙ্গে দেখা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইলন মাস্ক ও ইরানি দূত আমির সায়্যিদ ইরাভানির এই বৈঠককে পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত সোমবার একটি গোপন স্থানে এক ঘণ্টার বেশি সময় ধরে তাদের বৈঠক হয়।

দুইজন ইরানি কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কীভাবে উত্তেজনা কমানো যায়- তা নিয়ে আলোচনা হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বলেন, ইলন মাস্ক এই বৈঠকের অনুরোধ করেছিলেন।

তবে এনিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল (ট্রানজিশন টিম) বা ইরানি মিশনের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। ইরানি মিশন শুধু জানিয়েছে, এনিয়ে তাদের কোনো মন্তব্য নেই।




হিজবুল্লাহর পালটা আক্রমণে শতাধিক ইসরাইলি সেনা নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক: হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে চালানো তাদের পালটা আক্রমণে শতাধিক সেনা নিহত এবং ১,০০০ সেনা আহত হয়েছে। লেবাননে ইসরাইলি বাহিনীর চালানো স্থল আক্রমণের জবাবে হিজবুল্লাহ পালটা আক্রমণ হিসেবে এসব হামলা চালায়।

গণমাধ্যমে প্রকাশিত হিজবুল্লাহর পৃথক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহর যোদ্ধারা ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে একাধিক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে অধিকৃত উত্তরাঞ্চলীয় ইসরাইলি বসতি এলাকা, বিশেষ করে জাবাল আমিল অঞ্চলের আল-মালকিয়া গ্রামকে লক্ষ্য করে ভারি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

হিজবুল্লাহর অপারেশন রুম জানায়, তাদের যোদ্ধারা ‘অপারেশন খায়বার’ সিরিজের অংশ হিসেবে ৭০টি সফল মিশন পরিচালনা করেছে।

লেবাননের সশস্ত্র বাহিনীটি আরও জানায়, তাদের ড্রোন ইসরাইলের টিবেরিয়াস উপজেলার একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায়। যার ফলে ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।

হিজবুল্লাহ আরও জানায় যে, মিসাইল ও রকেট হামলার মাধ্যমে তারা ইসরাইলের মাআলত-তারশিহা, সাফেদ এবং হাইফা শহরকেও লক্ষ্যবস্তু করেছে। সূত্র: ইরনা




বুকার জিতল বৃটিশ লেখিকা সামান্থা হার্ভের ‘অরবিটাল’

চন্দ্রদ্বীপ ডেস্ক: চলতি বছর সাহিত্যকর্মের সর্বোচ্চ পুরস্কার ‘বুকার’ জিতেছন বৃটিশ লেখিকা সামান্থা হার্ভে। মহাকাশচারীদের নিয়ে লেখা উপন্যাস ‘অরবিটাল’ দিয়ে এ পুরস্কার জিতেছেন তিনি।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীদের একটি দলের দৈনন্দিন ঘটনা প্রবাহে মধ্য দিয়ে উপন্যাসটিতে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্বকে দেখানোর চেষ্টা করা হয়েছে।

উপন্যাসে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইতালি, যুক্তরাজ্য এবং জাপানের ৬ মহাকাশচারীর গল্প বলা হয়েছে।

পৃথিবী থেকে এত দূরে থাকার সময় কীভাবে নিজের অস্তিত্বের সঙ্গে লড়াই করেছেন তারা, সেটাই উঠে এসেছে এই উপন্যাসে।




মার্কো রুবিও, তুলসী গ্যাবার্ড ও ম্যাট গায়েৎজকে বেছে নিলেন ট্রাম্প

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী জানুয়ারিতেই হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই তিনি প্রধান প্রধান পদগুলো সাজানো শুরু করেছেন।

তিনি দেখা করেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি মার্কো রুবিওর নাম ঘোষণা করেছেন।

তুলসী গ্যাবার্ড হচ্ছেন আমেরিকার গোয়েন্দা বিভাগের নতুন প্রধান। ট্রাম্প অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিয়েছেন কংগ্রেসম্যান ম্যাট গায়েৎজকে।

এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা জিতেছে রিপাবলিকান পার্টি। বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।

রিপাবলিকান পার্টি কমপক্ষে ২১৮টি আসনে জিততে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, এবং তাদের চূড়ান্ত সংখ্যা ২২০-২২২ এর মধ্যে থাকতে পারে।

যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নতুন নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম বাইডেন ও ট্রাম্পের সাক্ষাৎ হলো। সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন।

ট্রাম্পের কিছু মনোনয়ন রাজনৈতিক মহলে বিস্ময় সৃষ্টি করেছে, বিশেষত ম্যাট গায়েৎজকে অ্যাটর্নি জেনারেল পদে মনোনীত করার সিদ্ধান্ত। এটি একটি বিতর্কিত পদক্ষেপ, যা দুই দলের আইনপ্রণেতাদের মধ্যেই ক্ষোভ সৃষ্টি করেছে।




সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: তেল আবিবের ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার সংগঠনটি জানায়, তারা ওই ঘাঁটিতে প্রথমবারের মতো হামলা করেছে।

তেল আবিবে হাকিরিয়া সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামালার এই দাবি সম্পর্কে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হিজবুল্লাহ হামালার দাবি করলেও তেল আবিব শহরে হামলার কোনো সতর্ক ধ্বনি বা সাইরেন শোনা যায়নি।

হিজবুল্লাহ আরও দাবি করেছে তাদের ছোড়া ড্রোন স্কোয়াড্রন আমোস ঘাঁটি এবং নাহারিয়ায় সেনাবাহিনীর ১৪৬ তম ডিভিশনের অন্তর্গত একটি ঘাঁটিতেও সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

তেল আবিবে হাকিরিয়া সামরিক ঘাঁটিটি সামরিক বাহিনী ও সরকারের মূল কেন্দ্র।

যুদ্ধবিষয়ক মন্ত্রিপরিষদসহ অনেকগুলো সামরিক ইউনিটের প্রধান কার্যালয় এটি। ওই অঞ্চলটিতে ইসরায়েলের সামরিক সদর দফতর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় অবস্থিত।
ঘাঁটিটি তেল আবিব শহরের ব্যস্ততম এলাকায় অবস্থিত এর পাশে শপিং মল ও একটি রেলস্টেশনও রয়েছে।

এর আগে গত মাসে ইসরায়েলের আরেকটি ঘাঁটিতে হামলার পর তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।




গ্রিসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি জুয়েল নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক: গ্রিসে সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া (৩১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির মানলোদা-পাতরা সড়কে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

গত ৪ নভেম্বর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চেহারা বিকৃত হওয়ায় এতদিন পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পড়ে ছিল। তবে বুধবার (১৩ নভেম্বর) মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

নিহত জুয়েল মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আলগী গ্রামের সুরুজ মিয়া ছেলে। তার দুই কন্যা সন্তান রয়েছে। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে গ্রিসে বসবাস করছেন।




তেল আবিবে ইসরায়েলি সেনা সদরদপ্তরে ড্রোন হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: তেল আবিবে ইসরায়েলের সামরিক বাহিনী সদরদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার তেল আবিবের প্রাণকেন্দ্রে এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ে ‘‘বিস্ফোরক বোঝাই ড্রোন’’ হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় সেখানে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কি না সেই বিষয়ে কিছু জানায়নি হিজবুল্লাহ।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া দুটি ড্রোন ও ৪০টি প্রোজেক্টাইলে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।




ট্রাম্প প্রশাসনে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দিচ্ছেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। তাঁরা দুজন নতুন ‘ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি’-এর নেতৃত্ব দেবেন। গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন ট্রাম্প।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘একসঙ্গে, এই দুই চমৎকার আমেরিকান আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে খোলস থেকে বের করে আনবেন। অতিরিক্ত বিধিবিধান কমিয়ে আনা, অযথা ব্যয় কমানো ও কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোর পুনর্গঠনের পথকে প্রশস্ত করবেন।’




ট্রাম্পকে অবশ্যই গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে: ইরান

চন্দ্রদ্বীপ ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছে ইরান। ইরান জানায়, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে।

ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে একটি সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্টের (ট্রাম্প) গাজা উপত্যকায় ‘চলমান গণহত্যা বন্ধ করা উচিত।

গাজাকে কেন্দ্র করে ইরান তার চিরশত্রু ইসরাইলের সঙ্গেএক বছরেরও বেশি সময় ধরে হামাসের পক্ষে লড়াই করছে।