বিশ্বের শীর্ষ ১০ ধনী

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্যবিষয়ক ম্যাগাজিন ফোর্বস সাময়িকীর অনলাইন সংস্করণ ‘রিয়েল টাইম’ ২০২৪ সালের বিশ্বের শীর্ষ ধনীদের নতুন তালিকা প্রকাশ করেছে। এবারের শীর্ষ ধনী ইলন মাস্ক l

বাংলাদেশ সময় বেলা দুইটার দিকে তালিকাটি প্রকাশ করা হয়।

মার্কিন সাময়িকী জানিয়েছে, বিশ্বের শীর্ষ ১০ ধনী তালিকায় রয়েছেন-ইলন মাস্ক, ল্যারি এলিসন, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, বার্নার্ড আরনল্ট অ্যান্ড ফ্যামিলি, ওয়ারেন বাফেট, ল্যারি পেজ, সের্গেই ব্রিন, জেনসেন হুয়াং ও আমানসিও ওরতেগা।

তাদের ব্যবসা, টাকার উৎস, সম্পদের পরিমাণ, শিক্ষা, পরিবারসহ লাইফস্টাইলের নানা দিক নিয়ে মানুষের আগ্রহ থাকে তুঙ্গে।

বিশ্বের শীর্ষ ১০ ধনীর কার কী পরিমাণ সম্পদ রয়েছে ফোর্বসসহ আন্তর্জাতিক বিজনেস ম্যাগাজিনের তথ্য থেকে আসুন জানার চেষ্টা করি।




বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সরকারি সফরের অংশ হিসেবে ভারতীয় উপমহাদেশে আসার পরিকল্পনা করছেন। চলতি বছরের শুরুর দিকে শরীরে ক্যানসার শনাক্ত হওয়ার পর বিদেশ সফর থেকে বিরত রয়েছেন ব্রিটিশ এই রাজা। তবে কিছু দিনের মধ্যে তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফর করতে পারেন বলে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী রানি ক্যামিলা অদূর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন। রাজা তৃতীয় চার্লস ক্যানসার থেকে ধীরে ধীরে সেরে ওঠায় শিগগিরই এই সফরে বের হতে পারেন। ভারতীয় উপমহাদেশে ব্রিটেনের রাজার সফরের পরিকল্পনাকে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।

ঠিক কবে নাগাদ ব্রিটিশ রাজা ও রানির এই সফর শুরু হতে পারেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য জানায়নি ডেইলি মিরর।




বৈশ্বিক রূপ নিচ্ছে ইউক্রেন যুদ্ধ

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাতে ‘‘বৈশ্বিক যুদ্ধের’’ বৈশিষ্ট্য রয়েছে এবং পশ্চিমা দেশগুলোতে মস্কোর হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। ইউক্রেন যুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ জড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই হুমকি দিয়েছেন পুতিন।

গত মঙ্গলবার পশ্চিমাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় একাধিক বার হামলা চালায় ইউক্রেন। এর জবাবে বৃহস্পতিবার ইউক্রেনে নতুন প্রজন্মের মাঝপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বলে ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হামলাকে ‘‘উন্মাদ প্রতিবেশীর’’ যুদ্ধের নৃশংসতার বড় ঘটনা বলে মন্তব্য করেছেন। অন্যদিকে কিয়েভের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ‘‘প্রতি মুহূর্তের সংঘাত বৃদ্ধির জন্য রাশিয়া দায়ী।’’




এখানে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু : ইতালির প্রতিরক্ষামন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা পরোয়ানা অকার্যকর বা প্রত্যাহার হওয়ার আগে যদি ইতালি সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তাহলে তাকে গ্রেপ্তার করবে দেশটির সরকার। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বৃহস্পতিবার এই সতর্কবার্তা দিয়েছেন।

গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত। এ পরোয়ানা জারির কয়েক ঘণ্টা পর ইতালির সম্প্রচার সংবাদমাধ্যম আরএআই টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, “আমি মনে করি, নেতানিয়াহু এবং গ্যালান্তের সঙ্গে হামাসের সামরিক শাখার প্রধানকে এক লেভেলে বিচার করা আইসিসির একটি ভুল। তবে এই পরোয়ানা প্রত্যাহার কিংবা অকার্যকর হওয়ার আগে নেতানিয়াহু কিংবা গ্যালান্ত যদি ইতালি সফরে আসেন, তাহলে বাধ্য হয়েই তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমাদের।”

ইতালির প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরকারী একটি দেশ। তাই আইসিসির যে কোনো পদক্ষেপ, যে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নিতে বাধ্য।




আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে ভারতীয় আদানি গ্রুপের চেয়ারম্যান ও বিশ্বের অন্যতম ধনী গৌতম আদানিকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ কেলেঙ্কারিতে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন মার্কিন একটি আদালত।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে ভারতীয় আদানি গ্রুপের চেয়ারম্যান ও বিশ্বের অন্যতম ধনী গৌতম আদানিকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ কেলেঙ্কারিতে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন মার্কিন একটি আদালত।

আদালতের প্রসিকিউটরদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

কর্তৃপক্ষ জানিয়েছে, আদানি ও অন্য সাতজন অভিযুক্ত ব্যক্তি ওই প্রকল্পের বিনিময়ে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে রাজি হয়েছিলেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে তার ভাতিজা সাগর আদানিও রয়েছেন। এই প্রকল্প থেকে ২০ বছরে তাদের ২০০ কোটি ডলার ফায়দা হওয়ার কথা ছিল। প্রকল্পটি পেলে প্রতিষ্ঠানটি ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ করতে পারে।

আদালতের নথির সূত্রে রয়টার্স বলছে, গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে একজন বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। প্রসিকিউটররা এই পরোয়ানা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তর করার পরিকল্পনা করেছেন।

প্রসিকিউটররা জানান, আদানি ও আদানি গ্রিন এনার্জির আরেকজন নির্বাহী, সাবেক সিইও ভিনিত জৈন দুর্নীতির বিষয়টি গোপন করে ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছ থেকে ৩০০ কোটি ডলারের বেশি ঋণ ও বন্ড সংগ্রহ করেন।

অভিযোগপত্র অনুযায়ী, কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তিগতভাবে গৌতম আদানিকে ‘নুমেরো উনো’ এবং ‘দ্য বিগ ম্যান’ সাংকেতিক নামে ডাকতেন। আর সাগর আদানি তার মোবাইল ফোন ব্যবহার করে ঘুষের সুনির্দিষ্ট তথ্য ট্র্যাক করতেন।

আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ দায়ের এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি আদানি গ্রুপ।




বাংলাদেশিদের ভিসা না দিয়ে বিপাকে ভারত!

চন্দ্রদ্বীপ ডেস্ক: কলকাতায় বাংলাদেশি পর্যটক তলানিতে নেমে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ছোট-বড় ও মাঝারি সব ধরনের ব্যবসায়ী। আবাসিক হোটেল, খাবারের দোকান, ট্যাক্সি চালকদের চোখে-মুখেও নেমে এসেছে অন্ধকার।

গত ৫ আগস্টের পর থেকে ঢাকা-নয়াদিল্লি ‘শীতল সম্পর্ক’র জেরে পর্যটক ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। এতে জরুরি কাজে দেশটিতে যেতে না পারে বাংলাদেশি পর্যটকরাও পড়েছেন বিড়ম্বনায়।

অক্টোবর থেকে মধ্য জানুয়ারি প্রায় চার মাস কলকাতার নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা বছরের সেরা সময় পার করেন। অন্য রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও আসেন পর্যটকরা। তবে বহু বছরের চিরাচরিত এ চিত্র এবার পাল্টে গেছে ঢাকা-দিল্লির শীতল সম্পর্কের জেরে।

বাংলাদেশিদের গত আগষ্টের পর থেকে পর্যটক ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত। আর যারা এর আগে ভিসা করেছেন, তাদের ছয় মাসের ভিসার মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। কলকাতার মার্কেট বা হোটেল পাড়ায় যে ক’জন বাংলাদেশি পর্যটককে দেখা যাচ্ছে, তাদের বেশিরভাগেরই ভিসা ইস্যু হয়েছে জুলাইয়ে।

পর্যটক খরায় হোটেল-বিপণীবিতানের মতো কলকাতা-ঢাকা রুটে সরকারি-বেসরকারি পরিষেবাও প্রায় বন্ধের মুখে।

বর্তমান অবস্থা অব্যাহত থাকলে আগামী জানুয়ারিতে কলকাতা বাংলাদেশি পর্যটকশূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা স্থানীয় ব্যবসায়ীদের।




যুদ্ধে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া: ইউক্রেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইউক্রেনে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে কিয়েভ। তা সত্যি হলে ইতিহাসে প্রথমবারের তো যুদ্ধক্ষেত্রে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো। তাই এই হামলাকে ‘নজিরবিহীন’ বলছেন বিশেষজ্ঞরা।

শুধু নজিরবিহীন নয়, আইসিবিএম ব্যবহারের মধ্য দিয়ে আড়াই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে সম্পূর্ণ নতুন মাত্রা যুক্ত হলো। এর আগে গত দুই দিনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। তখনই এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। এরপর আজ এই হামলা চালাল দেশটি।




নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটো, আবারও আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

গাজায় ‘অবিলম্বে ও নিঃশর্তে’ ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানাতে খসড়া এ প্রস্তাব তুলেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্যদেশ। অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি বর্তমানে গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি করা হয়েছিল প্রস্তাবটিতে।

এ নিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা চারটি প্রস্তাবে ভেটো দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এক বছরের বেশি সময় ধরে চলমান এ যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটিতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়।

প্রস্তাবটি নিয়ে ভোটাভুটির সময় জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপদূত রবার্ট উড বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে আমরা বিষয়টি স্পষ্ট করেছি যে জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ কোনো প্রস্তাবকে আমরা শর্তহীনভাবে সমর্থন করতে পারি না। অবশ্যই জিম্মিদের মুক্তি দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ হবে।’




বড় অর্জন রুশ বাহিনীর, কোণঠাসা ইউক্রেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রথমবারের মতো রাশিয়ার ভেতরে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে এ ধরনের হামলা চালাতে অনুমতি দেওয়ার এক দিন পরেই এমন আক্রমণ চালিয়েছে কিয়েভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে ইউক্রেন সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

একটি ক্ষেপণাস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এটির ধ্বংসাবশেষ থেকে সামরিক স্থাপনায় আগুন ধরে যায়।
তবে ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে উল্টো সাফল্য অর্জন করছে রুশ সামরিক বাহিনী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্সটিটিউট ফর দি স্টাডি অফ ওয়ার বা আইএসডব্লিউ- এর তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে, ২০২৩ সালে ইউক্রেনের যে পরিমাণ ভূমি রাশিয়া দখল করেছিল তার চেয়ে অন্তত ছয় গুণ বেশি ভূমি চলতি বছরে তারা নিয়ন্ত্রণে নিয়েছে।




থমথমে ইউক্রেন, প্রস্তুত রাশিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক: দিন দিন উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। শেষবেলায় বাইডেন প্রশাসনের শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এমনকি পালটা আক্রমণে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ফলে ইউক্রেনে যে কোনো সময়ই হামলার শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কিয়েভজুড়ে দেখা দিয়েছে থমথমে পরিবেশ। বুধবার সিএনএনের প্রতিবেদনে উঠে উঠেছে এই তথ্য।

ইউক্রেনের হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র রাজধানী কিয়েভে তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বড় ধরনের বিমান হামলার’ সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।