সিরিয়া শুধুই সিরীয়দের: এরদোয়ান

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রতিবেশী সিরিয়া ১৩ বছর ধরে যে শান্তি ও প্রশান্তি চেয়েছে তা যেন অর্জন করতে পারে সেই আশা ব্যক্ত করেছে তুরস্ক। শনিবার (৭ ডিসেম্বর) তুরস্কের একে পার্টি গাজিয়ানটেপের ৮তম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে ভাষণে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জোর দিয়ে বলেছেন, তুরস্কের ‘এমনকি কোনও দেশের নুড়ির দিকেও’ নজর নেই এবং ‘সিরিয়া শুধুই সিরীয়দের’। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে।

এরদোয়ান বলেছেন, সিরিয়ার ইদলিবে বেসামরিকদের ওপর ক্রমবর্ধমান হামলা সাম্প্রতিক ঘটনাগুলোর সূত্রপাত করেছে।

তিনি গুরুত্ব দিয়ে বলেন, সিরিয়ায় একটি নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা রয়েছে, যা আঙ্কারা উপেক্ষা করতে পারে না। কেননা, সংঘাতবিধ্বস্ত দেশটির সঙ্গে তাদের ৯১০ কিলোমিটার (৫৬৫ মাইল) সীমান্ত রয়েছে।




বাশার আল-আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। এইচটিএসের প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি।

আজ রোববার এইচটিএস এক বিবৃতিতে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, জালিম শাসক বাশার আল-আসাদ দেশ থেকে পালিয়েছেন। সিরিয়া এখন মুক্ত। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি হলো। আর সূচনা হলো একটি নতুন যুগের।

বাশার আল-আসাদের দেশ থেকে পালানো, তাঁর টানা দুই যুগের সরকারের পতনের পরিপ্রেক্ষিতে এইচটিএসের প্রধান জোলানিকে নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই বিদ্রোহী নেতার অতীত-বর্তমান নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে তাঁর কার্যক্রমের একাল-সেকাল তুলে ধরেছে।

আবু মোহাম্মদ আল-জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল-শারা। ১৯৮২ সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তখন তাঁর বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন। ১৯৮৯ সালে তাঁর পরিবার সিরিয়ায় ফিরে আসে। দামেস্কের অদূরে বসতি স্থাপন করে।

দামেস্কে থাকাকালে জোলানি কী করতেন, তা জানা যায় না। ২০০৩ সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল-কায়েদায় যোগ দেন। এই বছরই ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তিনি সেখানে যুক্তরাষ্ট্রবিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন। তখন থেকে তাঁর নাম ছড়িয়ে পড়ে।

২০০৬ সালে জোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হন। পাঁচ বছর আটক থাকেন।

গণতন্ত্রের দাবিতে ২০১১ সালে সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে বাশার আল-আসাদ সহিংসতার পথ বেছে নেন। এর জেরে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়।




বিমান দুর্ঘটনায় মারা গেছেন বাশার আল-আসাদ?

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ায় বিদ্রোহীদের তড়িৎগতির আক্রমণের মুখে দুই যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসান ঘটেছে। দেশটির ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) রোববার এক বিবৃতিতে বলেছে, ‘‘রাজধানী দামেস্ক এখন আসাদ মুক্ত।’’ বিদ্রোহীদের দামেস্কের প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার সময় ব্যক্তিগত একটি বিমানে করে উড়াল দিয়েছেন বাশার-আল আসাদ। কিন্তু বর্তমানে তিনি কোথায় রয়েছেন, সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।




৫০ বছরের মধ্যে প্রথমবার সিরিয়া সীমান্ত অতিক্রম ইসরায়েলি বাহিনীর

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিদ্রোহী আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েল সিরিয়ার মাটিতে তার সামরিক উপস্থিতি জোরদার করবে বলার কিছুক্ষণ পরই ইসরায়েলি ট্যাংক সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করেছে বলে জানা গেছে।

১৯৭৪ সালের পর এই প্রথমবারের মতো ইসরায়েলি ট্যাংক সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করল বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

মারিভ পত্রিকার বরাতে আলজাজিরা বলছে, সিরিয়ার সশস্ত্র বাহিনী বা বেসামরিক নাগরিকদের আনুগত্য নির্বিশেষে, তাদের ইসরায়েলি অবস্থানের কাছাকাছি আসা থেকে বিরত রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে ইসরায়েলের প্রবাসী-বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছিলেন, ইসরায়েলকে অবশ্যই দখলকৃত গোলান মালভূমিতে হারমন পর্বতে সিরিয়ার সাথে ‘১৯৭৪ সালের যুদ্ধবিরতির ভিত্তিতে একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে।’

প্রসঙ্গত, ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে নেয় এবং ১৯৮১ সালে এটিকে সংযুক্ত করে।

এদিকে, প্রেসিডেন্ট বাশার আল–আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে দেশবাসীর উদ্দেশে নিজেদের প্রথম বিবৃতি সম্প্রচার করেছেন বিদ্রোহীরা।

সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বেসামরিক পোশাক পরে রাষ্ট্রীয় টিভিতে এক ব্যক্তি বলেছেন, ‘দামেস্ক শহর মুক্ত করা হয়েছে।’

ওই ব্যক্তি বলেন, অত্যাচারী বাশার আল-আসাদকে উৎখাত করা হয়েছে। দামেস্কের কারাগার থেকে সব বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। আমরা আশা করি, আমাদের সব যোদ্ধা এবং নাগরিকরা সিরিয়া রাষ্ট্রের সম্পত্তি সংরক্ষণ করবে। সিরিয়া দীর্ঘজীবী হোক।




দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক: কথিত ‘হিন্দু নিপীড়নের’ অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে দেশটির উগ্রপন্থী কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক গুরু এই সংগঠনটি আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করবে বলে শুক্রবার ঘোষণা দিয়েছে।

শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলনে আরএসএসের এক কর্মকর্তা বলেছেন, ‘‘দুই শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বকারী সুশীল সমাজের সদস্যরা প্রতিবেশী বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ‘‘নিপীড়নের’’ বিরুদ্ধে আগামী সপ্তাহে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস অভিমুখে প্রতিবাদ মিছিল বের করবেন।’’

সংবাদ সম্মেলনে আরএসএসের দিল্লি শাখার গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহ-প্রধান রজনীশ জিন্দাল বলেছেন, ‘‘আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিন আগামী ১০ ডিসেম্বর ‘দিল্লির নাগরিক সমাজের’ ব্যানারে বাংলাদেশ দূতাবাসে পদযাত্রা অনুষ্ঠিত হবে।’’




দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা, পালালেন প্রেসিডেন্ট আসাদ

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আর আসাদ পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে শহরটি ছেড়ে যান আসাদ।

অবশ্য তিনি কোথায় গেছেন তা জানা যায়নি। রোববার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রোববার একটি বিমানে চড়ে দামেস্ক থেকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে দুই সিনিয়র সেনা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।




এক যুগ পর সাময়িক মুক্তি পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস

চন্দ্রদ্বীপ ডেস্ক: তেহরানের কারাগার থেকে সাময়িক মুক্তি পেলেন শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। নার্গিসের জীবনসঙ্গী ত্বাকি রাহমানির বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ‘প্রপাগান্ডা ছড়ানোর’ অভিযোগে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি ছিলেন তিনি। কারাবন্দী অবস্থায় ২০২৩ সালে নোবেল পদক পান তিনি। ২০১১ সাল থেকে তাকে কয়েক দফায় বেশ কয়েকটি জেলে থাকতে হয়েছে।

নার্গিসের আইনজীবী মোস্তাফা নিলি জানিয়েছেন, ‘ফরেনসিক চিকিৎসকের মতামতের ভিত্তিতে তেহরানের কৌঁসুলি তিন সপ্তাহের জন্য নার্গিস মোহাম্মদীর কারাদণ্ড স্থগিত করেছেন। ইতোমধ্যে তিনি মুক্তি পেয়েছেন। ২১ দিন আগে তার দেহ থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছে। পাশাপাশি হাড়েও অস্ত্রোপচার চালানো হয়। এসব কারণে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয়েছে।




সিরিয়া থেকে সেনা ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে আসাদের মিত্র ইরান

চন্দ্রদ্বীপ ডেস্ক: মিত্রদেশ সিরিয়ায় অবস্থানরত কমান্ডারসহ সেনাসদস্যদের গতকাল শুক্রবার সরিয়ে নেওয়া শুরু করেছে ইরান। এমন এক সময় তেহরানের সেনা সরিয়ে নেওয়ার এ খবর জানা গেল, যখন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল–আসাদের বাহিনীকে হটিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিচ্ছেন বিদ্রোহীরা।

আঞ্চলিক কয়েকজন কর্মকর্তা ও অন্তত তিনজন ইরানি কর্মকর্তার বরাতে গতকাল এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।




সিরিয়ায় বিদ্রোহীদের অগ্রগতিতে আসাদের পতনের শঙ্কা, ইসরায়েলের প্রস্তুতি

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ার বিদ্রোহী বাহিনী হামা শহর দখল করার পর দেশটির সরকারের পতনের আশঙ্কায় ইসরায়েল সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিস্থিতি নিয়ে নিরাপত্তা বিষয়ক বৈঠক করেন।

ইসরায়েলের সামরিক গোয়েন্দারা মনে করছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনব্যবস্থা বিদ্রোহীদের অগ্রগতির মুখে টিকতে নাও পারে। স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনীর দুর্বলতা ইসরায়েলের জন্য অপ্রত্যাশিত ছিল। বিদ্রোহীদের দ্রুত অগ্রগতিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সিরিয়ার সামরিক অবস্থা সম্পর্কে সতর্কতাসূচক তথ্য আদান-প্রদান করেছে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, বিদ্রোহীদের অগ্রগতি যদি দক্ষিণে ইসরায়েল সীমান্ত পর্যন্ত পৌঁছায়, তবে এটি একটি বড় হুমকি হয়ে উঠতে পারে। এর আগে বিদ্রোহীদের নেতা ও তাদের সংগঠনগুলোকে সীমান্ত এলাকা থেকে দূরে থাকার বার্তা দিয়েছে ইসরায়েল।




ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।

ফরেন অফিস কনসাল্টেশন বৈঠকে নেতৃত্ব দেবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার মূল বৈঠকটি হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মিশ্রির। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে শামিল হচ্ছে দুই দেশ। যদিও ড. ইউনূস সরকারের গত চার মাসে দু-দেশের তিনটি টেকনিক্যাল কমিটির বৈঠক করেছে।