২০ শতাংশ অর্ডার বাতিল, বন্ধের ঝুঁকিতে শত পোশাক কারখানা

চন্দ্রদ্বীপ ডেস্ক: করেছে বিদেশি ক্রেতারা। শ্রমিক অসন্তোষে এখনও আস্থা পাচ্ছেন না তারা। উদ্যোক্তারা জানিয়েছেন, আশুলিয়া এলাকার কারখানাগুলো নিয়ে আস্থা কম তাদের। বিজিএমইএ ও বিকেএমইয়ের হিসাবে, পরিস্থিতির উন্নতি না হলে আগামী ৬ মাসে সারাদেশে প্রায় ১০০ কারখানা বন্ধ হবে।

সাভার ও আশুলিয়ায় ছোট-বড় পোশাক কারখানার সংখ্যা ৪৫০টি। জুলাই অভ্যুত্থান পরবর্তী শ্রমিক অসন্তোষের কবলে এই এলাকার কারখানাগুলো। বন্ধ হয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ-এর তালিকাভুক্ত প্রায় ২০০ কারখানা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আশুলিয়া এলাকার শ্রমিক অসন্তোষ পর্যবেক্ষণ করছেন বিদেশি ক্রেতারা। এসব কারখানায় কাজ দিতে আস্থা পাচ্ছেন না তারা।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ব্র্যান্ড ও বায়াররা এখন আশুলিয়া বেল্টের যে কোনো ফ্যাক্টরিতে কাজ দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক, সচেতন। তারা অনেকটাই আস্থাহীনতায় ভুগছে। আমাদের অর্ডার যে অন্য জায়গায় যাচ্ছে তার প্রমাণটা সামনে পাওয়া যাবে।’

ব্যবসায়ীরা বলছেন, ৬ মাসের অস্থিরতার ধকল আগামী বছরের জুন পর্যন্ত বইতে হবে। পরিস্থিতি সামাল দেওয়া না গেলে আগামী ৬ মাসে আরও ১০০ কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

মোহাম্মদ হাতেম বলেন, ‘তারা হয়ত চেষ্টা করছে ব্যাংকের সাথে কোনো নেগোসিয়েশন করে একটা পর্যায়ে গিয়ে আবার যদি পারে চালু করবে। না হলে তারা হয়ত পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আগামী ১ বছরে আরও শ খানেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আমরা করছি।’

শাশা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ বলেন, ‘শতভাগ ফ্যাক্টরি সচল রাখতে পারলেই কিন্তু আমরা ব্যাংকের ঋণ শোধ বা কর্মীদের বেতন চালু রাখতে পারব। কিন্তু এখন যদি আমার ২০ ভাগ ক্যাপাসিটিতে ফ্যাক্টরি চালাতে হয় তাহলে যেটা হবে আমি তো আর্থিকভাবে সবল হবো না।’

যদিও অর্থনীতিবিদেরা বলছেন, বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশ থেকে গড়পড়তা সস্তা পোশাক কিনছে। ফলে তারাও বাংলাদেশের ওপর নির্ভরশীল। তাই সাময়িক অস্বস্তি থাকলেও বড় আকারে বাজার হারানোর আশঙ্কা নেই।

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘ভিয়েতনাম বলি কম্বোডিয়া বলি, কারও এত বড় সাপ্লাই বেজ নেই। সুতরাং বড়ভাবে এখান থেকে মার্কেট শিফট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। তবে সাময়িক কারণে কিছু সময়ের জন্য হয়ত কিছু অর্ডার এদিক সেদিক হতে পারে।’




বাংলাদেশের বৈশ্বিক সামরিক শক্তিতে ৩ ধাপ উন্নতি

চন্দ্রদ্বীপ ডেস্ক: সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে এমন প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী ২০২৪ সালে বিশ্বে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান ৩৭তম।যেখানে গলে বছর বাংলাদেশের অবস্থান ছিল ৪০ তম।

বিশ্বে ১৪৫টি দেশের সামরিক শক্তির বিচার করে দেখা যায় গত বছরের তুলনায় সামরিক শক্তিতে বাংলাদেশের শক্তি ৩ ধাপ উন্নতি করেছে।

সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৮তম।




ঘুষকাণ্ডে ট্রাম্পের সাজা ঘোষণা, কারাগারে না পাঠানোর সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিউইয়র্কে ঘুষের মামলায় সাজা ঘোষণা করা হয়েছে। তিনি হোয়াইট হাউজের প্রথম সদস্য হিসেবে দণ্ডিত হয়েছেন। তবে বিচারক জানিয়েছেন, ট্রাম্পকে কারাগারে পাঠানোর পরিবর্তে ‘শর্তহীন খালাস’ দেয়ার ইঙ্গিত রয়েছে। সাজা ঘোষণার তারিখ ১০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এদিকে, আগামী দুই সপ্তাহের মধ্যে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। নিউইয়র্কের বিচারক জুয়ান মার্চান মি. এ তথ্য জানিয়েছেন। বিচারকের আদেশে বলা হয়েছে, ট্রাম্প সশরীরে বা ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন।

এছাড়া, ট্রাম্প তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষতি করতে এই মামলা করা হয়েছে। তিনি সামাজিক মাধ্যমে এই মামলা ‘অবৈধ রাজনৈতিক হামলা’ এবং ‘সাজানো পরিহাস’ হিসেবে অভিহিত করেছেন।

ট্রাম্পের মুখপাত্রও দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখার সুযোগ দেওয়া উচিত এবং তাকে বাধাগ্রস্ত করা যাবে না। বিচারক মার্চান জানিয়েছেন, তার হাতে কিছু বিকল্প আছে, যার মধ্যে ট্রাম্পের হোয়াইট হাউজ থেকে যাওয়ার সময় পর্যন্ত সাজা স্থগিত রাখা বা দণ্ডাদেশের সঙ্গে জেল না থাকার বিষয়টি থাকতে পারে।

ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে একটি বড় অভিযোগ ছিল, পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলকে ১ লাখ ৩০ হাজার ডলার দেয়ার বিষয়টি গোপন রাখার জন্য নথি জালিয়াতি করা।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ইসরায়েলি হামলায় হারান নিজ পা, সুস্থ হয়েই ফিরলেন অন্যদের চিকিৎসায়

চন্দ্রদ্বীপ ডেস্ক: দখলদার ইসরায়েলের বর্বর হামলায় নিজের পা হারিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসক খালেদ আল-সাঈদি। তবে এতেও দমে যাননি তিনি। সুস্থ হয়ে কৃত্রিম পা নিয়ে অন্যদের চিকিৎসা সেবায় নেমে পড়েছেন তিনিl

শনিবার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরাকে এই চিকিৎসক বলেন, “আমি গত ২৩ বছর মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালের শিশু বিভাগে কাজ করেছি। আমার বাড়ির কাছে চালানো ইসরায়েলি হামলায় আহত হই। আগে থেকেই আমার ডায়াবেটিস ছিল, আমার ক্ষতস্থানটি এতটাই মারাত্মক অবস্থায় চলে যায় যে, আমার পা কেটে ফেলতে হয়।”

পা কাটার ছয় মাস পর তিনি আবারও শিশু বিভাগের জরুরি বিভাগে ফিরেছেন। তিনি বলেন, “চিকিৎসা সেবায় ফিরতে পারা আমার জন্য আরেকটি মাইলস্টোন। যদিও আমি আগের মতো শক্তি নিয়ে কাজ করতে পারি না।”




শেখ হাসিনাকে ফেরতের প্রশ্নে এখনও নিরুত্তর ভারত

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রদানের ব্যাপারে নতুন কোনো তথ্য নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন।

শেখ হাসিনাকে ফেরত প্রদানের ব্যাপারে ভারত কী সিদ্ধান্ত নিয়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন, “আমরা এর আগে বলেছিলাম যে বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে ফেরতদানের জন্য আমাদেরকে চিঠি দিয়েছে এবং আমরা সেই চিঠি গ্রহণ করেছি। এ ইস্যুতে এর বেশি আর কিছু আমার বলার নেই।”

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পলায়ন করেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লির একটি সুরক্ষিত এলাকায় রয়েছেন বলে জানা গেছে।




“নতুন ভাইরাসের মুখোমুখি চীন, মহামারির শঙ্কা”

কোভিড-১৯ মহামারির পাঁচ বছর পর চীনে নতুন করে এক ভয়াবহ ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার নাম **হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি)**। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে এবং চীনের হাসপাতালগুলোতে রোগীর চাপ ব্যাপকভাবে বেড়েছে। আক্রান্তদের চিকিৎসায় ডাক্তাররা হিমশিম খাচ্ছেন এবং শ্মশানগুলোতে চাপ বাড়ছে বলেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে।

এইচএমপিভি ভাইরাসের উপসর্গ সাধারণত ফ্লু-এর মতো, তবে এর মধ্যে কোভিড-১৯-এর মতো উপসর্গও দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছে, ভাইরাসটি একাধিক অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং বর্তমানে বেশ কয়েকটি ভাইরাস একইসঙ্গে ছড়াচ্ছে, যার মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯।

এ পরিস্থিতিতে চীন জরুরি অবস্থা ঘোষণা করেছে বলে দাবি করা হলেও এটি এখনও নিশ্চিত হয়নি। তবে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ ইতোমধ্যেই ভাইরাসটি নিয়ে পর্যবেক্ষণ শুরু করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত শুক্রবার জানিয়েছে যে, নিউমোনিয়া আক্রান্ত রোগী বাড়ায় তারা ছোট আকারে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানিয়েছে, ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যাডমিনিস্ট্রেশন ভাইরাসটির বিষয়ে গবেষণা করছে এবং কীভাবে মুক্ত থাকা যায় তা নিয়ে কার্যক্রম চলছে।

চীনের সাংহাই হাসপাতালের এক শ্বাসপ্রশ্বাস বিশেষজ্ঞ ন্যাশনাল বিজনেস ডেইলিকে জানিয়েছেন, এই ভাইরাসের প্রাথমিক লক্ষণ সর্দি এবং এখনো এর জন্য কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। তিনি জনসাধারণকে সতর্ক করেছেন, এখনই এর বিরুদ্ধে পরামর্শ ছাড়া অ্যান্টিভাইরাস গ্রহণ না করতে।

চীনে ভাইরাসটির প্রকোপ ক্রমেই বেড়ে যাচ্ছে এবং এটি নতুন মহামারির শঙ্কা সৃষ্টি করেছে। তাই, বিশ্বব্যাপী এ ভাইরাসের বিস্তার নিয়েও সতর্কতা অবলম্বন করা জরুরি।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




যুগান্তকারী সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। নাটকীয় পটপরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশ সফর করবেন এবং তার আসন্ন এই সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হচ্ছে।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে বাংলাদেশ সফর করবেন। আসন্ন এই সফরটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা গত বছরের আগস্টে ভারতপন্থি সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ককেই সামনে তুলে ধরছে।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ২০১২ সালের পর পাকিস্তানের কোনও পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফর করবেন।




চিলিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চিলির উত্তরাঞ্চলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) এই ভূমিকম্পটি বন্দরনগরী আন্তোফাগাস্তায় আঘাত হানে। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূমি থেকে ১০৪ কিলোমিটার গভীরে।

চিলি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এর ইতিহাসে ১৯৬০ সালে দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়ায় ঘটে যাওয়া ৯.৫ মাত্রার ভূমিকম্পটি ছিল সবচেয়ে শক্তিশালী, যা ছয় হাজার মানুষের প্রাণহানি ঘটিয়েছিল।

এর আগে, গত বছরের ডিসেম্বরে চিলির মাউলি এলাকায় ৬.২ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যা রাজধানী সান্তিয়াগোসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলেছিল।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তুললেন মমতা ব্যানার্জী, অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছে বিএসএফ। ইসলামপুর, চোপড়া ও সিতাই সীমান্তের মাধ্যমে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে, এবং তারা নারীদের ওপর নির্যাতন করছে। মমতা বলেন, “কেন্দ্রের পক্ষ থেকে কোনো প্রতিবাদ হয় না কেন?”

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজ্য সরকারের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এসব মন্তব্য করেন মমতা ব্যানার্জী। তিনি সীমান্তে শান্তি বজায় রাখার কথা বলেন এবং দুই বাংলার মধ্যে ভালো সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, “আমরা চাই ওখানেও শান্তি থাক, এখানেও শান্তি থাক।”

মমতা অভিযোগ করেন, বিজেপি সরকারের বিরুদ্ধে গুন্ডা পাঠিয়ে সীমান্ত দিয়ে লোক ঢোকানোর কাজ করা হচ্ছে। তিনি বলেন, “বিএসএফের অনেক ভেতরের কাজ এটি, আর এর মধ্যে কেন্দ্রীয় সরকারের নীলনকশা রয়েছে।” মমতা কেন্দ্রকে একটি কড়া চিঠি দেওয়ার হুঁশিয়ারি দেন এবং বলেন, “এটি তৃণমূল কংগ্রেসের কাজ নয়, বিএসএফের কাজ।”

এ সময়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশ দিয়ে মমতা বলেন, “কোন কোন জায়গা দিয়ে অনুপ্রবেশ ঘটছে, এগুলো চিহ্নিত করুন।” তিনি আরও বলেন, “সীমান্ত রক্ষা আমাদের হাতে নয়, এটি বিএসএফের হাতে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বছরের প্রথম দিনে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৩ ফিলিস্তিনি

চন্দ্রদ্বীপ ডেস্ক: নতুন বছরের প্রথম দিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৫৫০ ছাড়িয়ে গেছে। চলমান বর্বর এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।