তাইওয়ানের সাথে পুনঃএকত্রীকরণে দৃঢ়ভাবে অগ্রসর হবে চীন




পাকিস্তানে দুই আত্মঘাতী বোমা হামলায় নিহত ২১




হুথিকে ফের সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চলতি বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করার আদেশ দেন। মঙ্গলবার ট্রাম্পের সেই আদেশ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘‘মধ্যপ্রাচ্যে আমেরিকান বেসামরিক ও নিরাপত্তা কর্মীদের সুরক্ষা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্য হুথিদের কার্যক্রম হুমকিস্বরূপ।’’

তিনি বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্র বৈধ আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের চর্চার নামে হুথিদের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কোনও দেশকে সহ্য করবে না।’’




“খনিজ চুক্তি করতে হলে জেলেনস্কিকে ক্ষমা চাইতে হবে!”

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতে হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এমনই দাবি জানিয়েছে ফক্স নিউজ। মঙ্গলবার (৪ মার্চ) এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেন।

গত শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তুমুল তর্কে জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। গণমাধ্যমের সামনে এই বাগ্‌বিতণ্ডার ফলস্বরূপ কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে খনিজ সম্পদ নিয়ে পরিকল্পিত চুক্তিটি ভেস্তে যায়।

ফক্স নিউজ জানায়, খনিজ চুক্তি বিষয়ে আলোচনা চালিয়ে যেতে হলে জেলেনস্কিকে ওভাল অফিসের ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যতক্ষণ না তিনি তার আচরণের জন্য ক্ষমা চান, ততক্ষণ এ বিষয়ে কোনো অগ্রগতি হবে না।

এর আগে, রোববার, ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আবারো আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য প্রস্তুত থাকবেন বলেও জানান। তবে, একই দিনে ফক্স নিউজে একটি ইউক্রেনীয় কর্মকর্তার বক্তব্য উঠে আসে যেখানে বলা হয়, “জেলেনস্কি ট্রাম্প ও ভ্যান্সের কাছে মাথা নত করবেন না।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




কঙ্গোতে ২ হাসাপাতালের ১৩০ রোগীকে অপহরণ করেছে বিদ্রোহীরা




৩ দশকের রেকর্ডভাঙা দাবানলে পুড়ছে জাপান




গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রহনযোগ্য : নেতানিয়াহু




রোজা না রেখে প্রকাশ্যে খাওয়া-দাওয়া, নাইজেরিয়ায় আটক বহু মুসলিম




ইউক্রেনের সুরক্ষায় ‘কোয়ালিশন অব উইলিং’ গঠনের ঘোষণা ব্রিটেনের




অজ্ঞাত স্থানে’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক ; ইউক্রেন সমর্থকদের বিক্ষোভের মুখে ছুটিতে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবারকে ‘অজ্ঞাত স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার পরিবারের সঙ্গে ভারমন্ট অঙ্গরাজ্যে ছুটিতে গেলে একদল ইউক্রেন সমর্থক তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। এর পরই তাদেরকে ‘অজ্ঞাত স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে ।
রোববার বিবিসির এক খবরে বলা হয়েছে, শুধু ভারমন্টেই নয়, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, বোস্টনসহ প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে এদিন বিক্ষোভ ছড়িয়ে পরে দেশটির বেশ কয়েকটি বড় বড় শহরে।