গাজায় হামলা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ




বাংলাদেশে ব্যবসা করার অনুমতি পেল স্টারলিংক

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংককে অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ এ তথ্য দেন।

তিনি বলেন, ‘আমরা তাদের ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার পরিপ্রেক্ষিতেই ২৯ মার্চ স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে।’




ট্রাম্পের শুল্কনীতি : ক্রয়াদেশ স্থ‌গিতের নির্দেশনা আসছে

চন্দ্রদ্বীপ ডেস্ক : পণ্য আমদানিতে বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন নিয়মে বাংলাদেশকে রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক গুনতে হ‌বে; যা এতদিন ছিল গড়ে ১৫ শতাংশ। যার কারণে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশের নতুন পণ্য উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার বার্তা পাঠিয়েছে।
তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক ব্র্যান্ড প্রতিষ্ঠান ওয়ালমার্ট, পিভিএইচ ও লেভি’স বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠানকে তাদের আগের ক্রয়াদেশে দেওয়া নতুন পণ্য উৎপাদন বন্ধ রাখতে বলছে। ট্রাম্পের নতুন আমদানি শুল্ক আরোপের বিষয়টি পর্যালোচনা করতে এমন সিদ্ধান্ত নিচ্ছে তারা। তবে, এখন পর্যন্ত সরাসরি ক্রয়াদেশ বাতিল করেনি কেউ। এ ছাড়া, একটি ব্র্যান্ড প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পোশাকের চালান ১০ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে।




সোমবার ধর্মঘট করবে ফিলিস্তিনিরা, বিশ্বব্যাপী একই আহ্বান

চন্দ্রদ্বীপ ডেস্ক : গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিক সমর্থক এবং ন্যায়বিচারের পক্ষে সমগ্র ফিলিস্তিনে সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্স অব প্যালেস্টাইন বা প্যালেস্টাইন জাতীয় ও ইসলামিক বাহিনী।

ফিলিস্তিনভিত্তিক ওয়াফা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, আগামীকাল সোমবার (৭ এপ্রিল) এই ধর্মঘট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে।

ফিলিস্তিনি জাতীয় ও ইসলামিক বাহিনী হল দ্বিতীয় ইন্তিফাদার সূত্রপাতের পরপরই ইয়াসির আরাফাতের অনুমোদনে এবং মারওয়ান বারগুতির নেতৃত্বে গঠিত একটি জোট। এই জোট তার সদস্যদের এজেন্ডা সমন্বয় করে এবং ইসরায়েলের বিরুদ্ধে যৌথ রাজনৈতিক পদক্ষেপের পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করে।

জারি করা এক বিবৃতিতে জোটটি প্রতিরোধের কণ্ঠস্বর উত্থাপন এবং ইসরায়েলি বাহিনীর সংঘটিত ভয়াবহ গণহত্যা ও অপরাধ তুলে ধরার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। এর মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশু ও নারীদের হত্যা এবং ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করার লক্ষ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ।




ইরানে হামলার ব্যাপারে রাশিয়া-তুরস্কের ‘না’

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইরানের পারমাণবিক ইস্যুটি রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কোর মুখপাত্র দিমিত্রি পেসকভ এ আহ্বান জানিয়ে বলেছেন, সমস্যাটি কেবল শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত।

আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করুক তা তার দেশ চায় না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানানোর পর দেশটিতে হামলা শুরুর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এমন হুমকির ব্যাপারে আপত্তি জানিয়ে পেসকভ বলেন, রাশিয়া মনে করে ইরানের পারমাণবিক ডসিয়ারের সমস্যাটি রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত। সব বিষয় নিয়ে আলোচনা করার সময় কূটনৈতিক প্রচেষ্টার ওপরেও মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।

পেসকভ উল্লেখ করেছেন, রাশিয়া এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে নিযুক্ত। তা সত্ত্বেও ইরান এখনো রাশিয়ার মিত্র ও অংশীদার।

তিনি জোর দিয়ে বলেন, মস্কো ও তেহরান বহুমুখী সম্পর্ক গড়ে তুলেছে।
তুরস্কও একইরকম বার্তা দিয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক চুক্তি না হলে ইরানে বোমা হামলা চালানোর বিষয়ে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, তুরস্ক ওই অঞ্চলে অস্থিতিশীলতার নতুন উৎসে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করুক তা তার দেশ চায় না।

এক সংবাদসংস্থাকে ফিদান বলেন, ওই অঞ্চল অস্থিতিশীলতার আরেকটি বড় উৎস হলো নতুন করে যুদ্ধ। এটি মেনে নেওয়ার মতো নয়। এ ধরনের হামলার ক্ষেত্রে কী ধরণের উত্তেজনা দেখা দিতে পারে, তা অজানা। তাই ইরানের ওপর কোনো মার্কিন হামলা তুরস্ক দেখতে চায় না। অতীতের মতো উভয় পক্ষ ও আগ্রহী পক্ষের দ্বারা শান্তিপূর্ণ আলোচনার আয়োজন দেখতে হবে।

গত ৩০ মার্চ ইরানে হামলার হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে দুই সপ্তাহের মধ্যে ইরানের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। চুক্তি সম্পূর্ণ প্রত্যাখ্যান করলে দেশটির ওপর নজিরবিহীন বোমা হামলার হুমকিও দেন তিনি।

এমন হুমকির পর ইরানি কর্মকর্তারা কড়া সতর্কবার্তা দিয়েছেন। তারা বলেছেন, ইরানের ওপর যেকোনো আক্রমণের জবাব দ্রুত ও কঠোরভাবে দেওয়া হবে।




শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হলেন নরেন্দ্র মোদি




দক্ষিণ সুদানের সব অভিবাসীর ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের




মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩ হাজার ৩৫৪ জনে পৌঁছাল

চন্দ্রদ্বীপ ডেস্ক : মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে মিয়ানমারকে সহায়তা করতে জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান বিশ্ববাসীকে নতুন করে আহ্বান জানিয়েছেন।
গত ২৮ মার্চ ৭ দশমিক ৭ মাত্রার মহাশক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। এরপর আরেকটি বড় ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এতে আজ শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যম। এছাড়া আহত হয়েছেন আরও ৪ হাজার ৫০৮ জন। এখনো নিখোঁজ আছেন ২২০ জন।

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলন শেষে শুক্রবার দেশে ফেরেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং। তিনি ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতীয় প্রধানমন্ত্রী ও থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।




বাংলাদেশ-পাকিস্তানসহ কয়েকটি দেশের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ ডেস্ক : চলমান হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তানসহ একাধিক দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।

জিয়ো নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা মূলত ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অনুমান করা হচ্ছে, এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে।

কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, ওমরাহ ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে ১৩ এপ্রিল পর্যন্ত।




আত্মরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে : সৌদি যুবরাজকে পেজেশকিয়ান

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পুনরায় নিশ্চিত করেছেন যে ইসলামি প্রজাতন্ত্র কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ এবং অবিচল রয়েছে।

বৃহস্পতিবার এক ফোনালাপে পেজেশকিয়ান ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফোনালাপে তার দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির ওপর জোর দিয়ে একথা বলেন। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানায় আরব নিউজ।

তিনি বলেন, ইরান কখনও যুদ্ধ বা সংঘাতের পিছনে ছুটেনি। আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক শক্তির অ-শান্তিপূর্ণ ব্যবহারের কোনও স্থান নেই। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শন ইরানের পারমাণবিক কার্যক্রমের শান্তিপূর্ণ ব্যবহার যাচাই করেছে।

প্রেসিডেন্ট এ সম্পর্কে আরো বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম আগের বছরগুলোর মতো সম্পূর্ণরূপে যাচাইয়ের অধীনে রয়েছে।

অর্থ্যাৎ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার জন্য যেকোনো সময় সেখানে প্রবেশের অনুমতি রয়েছে। তিনি পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমানোর লক্ষ্যে পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধার ভিত্তিতে সংলাপে অংশ নিতে ইরানের প্রস্তুতিও ব্যক্ত করেছেন।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, আমরা কোনও দেশের সাথে যুদ্ধ চাই না, তবে আত্মরক্ষা করতেও কোনো ধরনের দ্বিধা করব না। এই বিষয়ে আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও জোর দেন তিনি