মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৬০০ ছাড়াল

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৬০০-এ পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও শতাধিক মানুষ আটকা পড়েছে, এবং উদ্ধার অভিযান চলছে।

সোমবার, ৭ এপ্রিল ২০২৫, এক প্রতিবেদনে জানা যায়, মিয়ানমারের রাজ্য প্রশাসন পরিষদ জানিয়েছে যে ভূমিকম্পের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৩৬০০ জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলি আরও মৃতদেহ উদ্ধারের কাজ করছে।

সিনহুয়া নিউজের তথ্য অনুযায়ী, ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫,১৭ জন আহত হয়েছেন এবং এখনও ১৬০ জন নিখোঁজ রয়েছেন।

ভূমিকম্পের পর চীন, রাশিয়া এবং ভারত প্রথমে উদ্ধারকারী দল পাঠায় মিয়ানমারে। পরে বাংলাদেশ থেকেও উদ্ধারকারী দল পৌঁছায়। এই উদ্ধারকারী দলগুলো ভবনের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধার ও শনাক্তকরণের কাজ করছে।

এদিকে, সাগাইং অঞ্চলে ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা অনেক বাধার সম্মুখীন হয়েছে। সেখানে সামরিক সরকারের অনুমোদন ছাড়া অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না।

জাতীয় ঐক্য সরকার (এনইউজি) জানিয়েছে, সাগাইং অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি এবং কমপক্ষে ৬৯৩ জন মারা গেছেন। উদ্ধার তৎপরতা ধীরগতিতে চলছে, ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার অভিযান বিলম্বিত হচ্ছে।

২৮ মার্চ ৭.৭ মাত্রার মহাশক্তিশালী ভূমিকম্প মিয়ানমারে আঘাত হানে, যা গত এক শতাব্দির মধ্যে দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়েছে। এই ভূমিকম্পের ফলে শত শত বছরের পুরোনো গির্জা এবং আধুনিক ভবনগুলোও ধসে পড়েছে।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




‘ইসরায়েল গাজায় যুদ্ধ নয় বরং মানবতাবিরোধী অপরাধ করছে’

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ ও নিধনযজ্ঞকে আইয়্যামে জাহিলিয়াতের নির্মমতা ও বর্বরতাকেও হার মানানো বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের দাবি, ইসরায়েল গাজার আকাশে যুদ্ধ নয়, বরং মানবতাবিরোধী অপরাধ করছে।

গাজায় ইসরায়েলি বর্বরতা
এ মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। সোমবার (৭ এপ্রিল) বিকেলে রাজধানীর মহাখালী চৌরাস্তায় অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় চালাচ্ছে একের পর এক বিমান হামলা, যা পুরো গাজাকে ধ্বংসের শহরে পরিণত করেছে।”

তিনি আরও বলেন, “ইসরায়েলি বাহিনী আইন-কানুন ও নীতি-নৈতিকতা উপেক্ষা করে বর্বরোচিত হামলা চালাচ্ছে, যা একটি অবৈধ সন্ত্রাসী রাষ্ট্রের প্রতিফলন। এই বর্বরতা মুসলিম উম্মাহ সহ্য করবে না এবং মধ্যপ্রাচ্যের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।”

বিশ্ব সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপের আহ্বান
ড. রেজাউল করিম জাতিসংঘ, ওআইসি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আবেদন জানিয়ে বলেন, “বিশ্ব সংস্থাগুলো যদি কার্যকর পদক্ষেপ না নেয়, মুসলিম বিশ্ব বসে থাকবে না।”

গাজায় মানবতাবিরোধী অপরাধ
তিনি আরও বলেন, “ইসরায়েল গাজায় যা করছে, তা যুদ্ধ নয়, এটি মানবতাবিরোধী অপরাধ। নারী, শিশু, বৃদ্ধ এবং বেসামরিক স্থাপনাগুলিও তাদের নির্মমতা থেকে রক্ষা পাচ্ছে না। এমনকি হাসপাতাল এবং দাতব্য প্রতিষ্ঠানও তাদের হামলা থেকে মুক্ত নেই।” তিনি ইহুদী পণ্য বর্জন এবং প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল
এর আগে, মহাখালী ওভারব্রিজ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মগবাজার হাতিরঝিল মোড়ে এসে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়। সামাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন নেতৃবৃন্দ।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




শুল্ক নিয়ে অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের




নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বললেন গাজায় দ্রুতই যুদ্ধ বন্ধ হবে




মিয়ানমারে ভূমিকম্প নিহত ৩৬০০, নিখোঁজ শতাধিক




গাজায় গমের একটা দানাও ঢুকবে না : ইসরায়েল




ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প




গাজায় আপাতত ত্রাণ যাবে না : ইসরায়েলের সেনাবাহিনী

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্য, ওষুধ, জ্বালানি ও অন্যান্য জরুরি ত্রাণ সরবরাহ আপাতত স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আজ সোমবার দুপুরে এ ইস্যুতে একটি বিবৃতি জানানো হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা কখনও হামাসের কাছে কোনো ত্রাণসামগ্রী হস্তান্তর করব না। এমন কোনো পরিকল্পনাই আমাদের নেই। আইডিএফ ইসরায়েলের রাজনৈতিক সরকারের প্রতি অনুগত এবং সরকারি নেতৃত্বের নির্দেশনা অনুসারে যাবতীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করে। নেতৃত্ব থেকে নির্দেশনা পেলে এ ইস্যুতে আইডিএফ পরবর্তী পদক্ষেপ নেবে।”

সম্প্রতি ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েনেত এক প্রতিবেদনে জানিয়েছিল, আগামী সপ্তাহ থেকে গাজায় ত্রাণ সামগ্রীর সরবরাহ স্বাভাবিক করতে পদক্ষেপ নিচ্ছে আইডিএফ। সোমবারের বিবৃতিতে এ তথ্য প্রত্যাখ্যান করে আইডিএফ বলেছে, ইয়েনেতের প্রতিবেদন ভিত্তিহীন এবং অসত্য।

এদিকে একই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, “বর্তমানে আন্তর্জাতিক আইন অনুসরণ করে গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের উদ্ধারসহ যুদ্ধের অন্যান্য লক্ষ্য পূরণকে গুরুত্ব দিচ্ছে আইডিএফ। আপাতত এই ব্যাপারটিতেই আমরা মনযোগ দিচ্ছি।”




 ফিলিস্তিনের পতাকা ওড়ানোর দায়ে ভারতে বিদ্যুৎ কর্মী বরখাস্ত

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে, ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অভিযোগে বিদ্যুৎ বিভাগের এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতের হিন্দুস্তান টাইমস জানায়, ফিলিস্তিনের পতাকা উত্তোলনের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ওই কর্মীকে চাকরিচ্যুত করে বিদ্যুৎ বিভাগ।

স্থানীয় কর্মকর্তাদের মতে, সাকিব খান নামের ওই কর্মী ৩১ মার্চ ঈদের নামাজ শেষ হওয়ার পর ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। পরে সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সঞ্জীব কুমার পিটিআইকে বলেন, “এই ঘটনাটি দেশবিরোধী হিসেবে দেখা হয়েছে এবং তাই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, সাকিব খান, যিনি কৈলাসপুর পাওয়ার হাউসে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন, তার বিরুদ্ধে একটি চিঠি পাঠিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়।

এই ঘটনাটি সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং ভারতীয় কর্তৃপক্ষ এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ফিলিস্তিনি সংকটের সমাধান ছাড়া শান্তি অসম্ভব: সিসি