নতুন উচ্চতায় সম্পর্ককে উন্নীত করতে চায় বাংলাদেশ-তুরস্ক

একটি সহযোগিতামূলক প্রচেষ্টা দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করবে বলে আশা করছে বাংলাদেশ ও তুরস্ক।  যার মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করবে। বাসস

আজ আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বৈঠকে  বিষয়টি  আলোচনা হয়।  এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে একথা  বলা হয়েছে।

বৈঠকের প্রাথমিক উদ্দেশ্য ছিল অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করা এবং নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকের  ফলে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক  আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশকে তুরস্কের  দ্বিপাক্ষিক সহযোগিতার বিস্তৃত পরিসরে প্রবেশাধিকার দেওয়া হবে, যা সাধারণত তুরস্কের নিকটতম মিত্র দেশগুলোকে দেওয়া হয়।’

এতে বলা হয়েছে, এই অগ্রগতি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি আশাবাদী অধ্যায়ের প্রতিনিধিত্ব করে, যা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, পারস্পরিক সহায়তা এবং ভাগাভাগি করে প্রবৃদ্ধির দ্বার উন্মোচন করে।

১১ থেকে ১৩ এপ্রিল তুরস্কের আন্টালিয়ায় তিন দিনব্যাপী আন্টালিয়া কূটনীতি ফোরাম (এডিএফ) ২০২৫-এ যোগ দিতে বর্তমানে  তুরস্ক  সফর করছেন দুই উপদেষ্টা।




নেতানিয়াহুকে  বন্দি করা উচিত,সে ইসরায়েলের শত্রু: সাবেক সেনাপ্রধান




আরও ৩৯ ফিলিস্তিনি নিহত, গাজায় প্রাণহানি ৫১ হাজার




ওআইসির শ্রম সংবিধিতে বাংলাদেশের স্বাক্ষর 




ইউক্রেনে রুশ মিসাইল হামলা, নিহত ৩১

ইউক্রেনের সামি অঞ্চলে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮৪ জন। স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) সকালে এই হামলা হয় বলে নিশ্চিত করেছেন সামির ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার।

হামলার পর এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “এই হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তারা কেউই যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন না। এটি সরাসরি বেসামরিক জনগণের ওপর চালানো একটি বর্বরতা।” তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানান।

গত কয়েকদিন ধরেই ইউক্রেনের পক্ষ থেকে আশঙ্কা জানানো হচ্ছিল যে, সামি অঞ্চল দিয়ে রুশ বাহিনী প্রবেশ করতে পারে। সেই সতর্কতার মধ্যেই এ হামলা চালানো হয়, যা শহরটির জন্য ছিল অত্যন্ত বিপর্যয়কর।

হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ইউক্রেনীয় নাগরিকরা। সেরহি স্টারনেনকো নামে একজন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ লিখেছেন, “রবিবার ইস্টারের আগে খ্রিষ্টানদের ছুটির দিনে রাশিয়া ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। অথচ বিশ্ব নেতারা এখনও নিশ্চুপ, কেউ কেউ তো পুতিনকে ধন্যবাদ জানানোরও প্রস্তুতি নিচ্ছেন।”

এ হামলায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইতোমধ্যে এই হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ওমানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে গঠনমূলক’ আলোচনা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে ‘গঠনমূলক’ আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান এবং উভয় পক্ষই পুনরায় বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো সমঝোতায় না পৌঁছাতে পারলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।বাসস

মাসকাট থেকে এএফপি জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাসকাটে অনুষ্ঠিত এই উচ্চস্তরের আলোচনায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন।

শুরুতে যুক্তরাষ্ট্র সরাসরি মুখোমুখি বৈঠকের আহ্বান জানায় এবং শেষপর্যন্ত দুই পক্ষ কয়েক মিনিটের জন্য সরাসরি কথা বলে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার পরিবেশ ছিল ‘গঠনমূলক ও পারস্পরিক সম্মানপূর্ণ’। তবে আলোচনা পদ্ধতি নিয়ে মতবিরোধ স্পষ্ট করে যে, এই দুই দীর্ঘদিনের বৈরী রাষ্ট্রের মধ্যে একটি নতুন পরমাণু চুক্তি অর্জন কতটা কঠিন কাজ।

২০১৫ সালের ঐতিহাসিক চুক্তির অন্যতম রূপকার ও অভিজ্ঞ কূটনীতিক আব্বাস আরাগচি ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। মার্কিন দলের নেতৃত্বে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত ও রিয়েল এস্টেট ব্যবসায়ী স্টিভ উইটকফ।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে পোস্ট করা এক ভিডিওবার্তায় আরাগচি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সমতাভিত্তিক অবস্থান থেকে একটি ন্যায্য ও সম্মানজনক চুক্তিতে পৌঁছানো।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকায়ি জানান, এই আলোচনা ‘শুধুমাত্র একটি সূচনা’। তিনি বলেন, দুই পক্ষই আলাদা কক্ষে ছিলেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে নিজেদের মতামত ও অবস্থান আদান-প্রদান করেছেন।

ইসরাইলের মিত্রদের ওপর আক্রমণের কারণে চাপে থাকা ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায়। ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ’ কৌশল এবং সামরিক হুমকির মধ্যেও ইরান আলোচনায় অংশ নিয়েছে।

অন্যদিকে ইরানের প্রধান শত্রু যুক্তরাষ্ট্র তেহরান যাতে কখনও পরমাণু অস্ত্রের কাছাকাছিও না পৌঁছাতে পারে তা নিশ্চিত করতে ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।

উইটকফের ‘সমঝোতার’ ইঙ্গিত

মাসকাটের একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত এই গোপন বৈঠকের তেমন কোনো দৃশ্যমান চিহ্ন ছিল না—কোনো পতাকা ছিল না, বাড়তি নিরাপত্তা ছিল না, এমনকি রাস্তাও ছিল শান্ত।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, যুক্তরাষ্ট্রের প্রাথমিক অবস্থান হলো—ইরানকে তার পুরো পরমাণু কর্মসূচি বাতিল করতে হবে। তবে তিনি যোগ করেন, ‘এর মানে এই নয় যে, সীমান্তবর্তী কিছু জায়গায় আমরা সমঝোতার পথ খুঁজে বের করব না।’

তিনি বলেন, ‘আমাদের রেড লাইন হলো—তোমরা তোমাদের পরমাণু সক্ষমতা অস্ত্রায়নে ব্যবহার করতে পারবে না।’

আলোচনার খবরটি আসে এক চমকপ্রদ ঘোষণা থেকে, যেখানে হোয়াইট হাউজে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি চাই ইরান একটি দারুণ, সুখী দেশ হোক। কিন্তু তারা পরমাণু অস্ত্র রাখতে পারবে না।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি শামখানি বলেন, ‘আমরা একটি বাস্তবসম্মত ও ন্যায্য সমঝোতা চাই।’

দীর্ঘদিন কূটনৈতিক সম্পর্কহীন দুই দেশের এই সংযোগ এমন সময় হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে একাধিকবার সামরিক হুমকি এসেছে। আলোচনা ব্যর্থ হলে কী হবে—জিজ্ঞাসায় বুধবার ট্রাম্প বলেন, ‘যদি সামরিক পদক্ষেপ লাগে, আমরা সেটাই করব।’

‘শাসনব্যবস্থার টিকে থাকার প্রশ্ন’

২০১৫ সালের চুক্তি অনুযায়ী ইরানের জন্য পারমাণবিক বোমা তৈরি প্রায় অসম্ভব করে তোলা হয়েছিল, তবে বেসামরিক ক্ষেত্রে পরমাণু কর্মসূচি চালানোর সুযোগ ছিল। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান তাদের কার্যক্রম বাড়িয়ে দেয়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বর্তমানে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় ২৭৪.৮ কেজি মজুত রেখেছে—যা ৯০ শতাংশ অস্ত্র মানের ইউরেনিয়ামের কাছাকাছি।

প্যারিসের সায়েন্স পোর মধ্যপ্রাচ্য বিষয়ক অধ্যাপক করিম বিতার বলেন, এই চুক্তি শাসকগোষ্ঠীর টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি বলেন, ‘শাসনব্যবস্থার একমাত্র অগ্রাধিকার হলো—নিজেদের টিকে থাকা এবং সম্ভব হলে নিষেধাজ্ঞা থেকে কিছুটা মুক্তি পেয়ে অর্থনীতি সচল করা, কারণ সরকার এখন ব্যাপকভাবে অজনপ্রিয়।’

ওমান নিউজ এজেন্সির সাবেক প্রধান মোহাম্মদ আল-আরাইমি বলেন, ২০১৫ সালের পর এটিই সবচেয়ে উচ্চপর্যায়ের সংলাপ এবং এটি একটি সমাধানে পৌঁছানোর প্রবল ইচ্ছার ইঙ্গিত দেয়। তবে তিনি সতর্ক করে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না আজকের এই মাসকাট বৈঠকে সব বিষয় সমাধান হবে। এসবের জন্য কারিগরি দল প্রয়োজন।’

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button



টাইমস অব ইসরায়েলে নেতানিয়াহুর ছবি পেটানোর খবর




প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে পাল্টা মামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক : মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে পাল্টা ‘হয়রানির’ মামলা দায়ের করেছে তথ্য-প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ওপেনএআই। এর ফলে টেসলা ও এক্স-এর মালিকের সঙ্গে ওপেনএআই কর্তৃপক্ষের চলমান দ্বন্দ্ব ও আইনি লড়াই নতুন মাত্রা পেল বলে মনে করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, বুধবার (৯ এপ্রিল) করা এ মামলায় মাস্কের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে ওপেনএআই’র বিরুদ্ধে মাস্ক যাতে আদালতে ‘আর বেআইনি ও অন্যায় পদক্ষেপ’ নিতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।




হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত: একই পরিবারের ৫ জনসহ নিহত ৬

 

যক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন স্পেনের নাগরিক এবং অপরজন হেলিকপ্টারটির পাইলট।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে, ম্যানহাটনের স্কাইপোর্ট থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পর। নিউ জার্সির উপকূল ধরে জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার মুহূর্তে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে হাডসন নদীতে উল্টে পড়ে যায়।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানান, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, নিহতদের পরিবারকে জানানো না পর্যন্ত পরিচয় প্রকাশ করা হবে না।

ফায়ার কমিশনার রবার্ট টাকার জানান, বিকেল ৩টা ১৭ মিনিটে প্রথম দুর্ঘটনার খবর আসে। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী নৌকা এবং ডুবুরি দল নদীতে অভিযান শুরু করে।

দুর্ঘটনার তদন্ত করছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (NTSB)। হেলিকপ্টারটি ছিল দুই ব্লেড বিশিষ্ট বেল ২০৬ মডেল।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিউইয়র্ক শহরে শোকের ছায়া নেমে এসেছে।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫০ হাজার ৯০০ জনে পৌঁছে গেছে।

গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৮৮৬ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।