বাংলাদেশে হয়ে আন্ত:রেল প্রকল্প স্থগিত ভারতের




শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানো উচিত: প্রধান উপদেষ্টা




মার্কিন ডলারের দরপতন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ডলার গত কয়েক মাস ধরেই শক্তি হারাচ্ছে। গত সপ্তাহে বিশ্ববাজারের শেষ কর্মদিবসে (১৮ এপ্রিল) ইউএস ডলার ইনডেক্সের মান ছিল ৯৯ দশমিক ২৩। অথচ জানুয়ারি মাসে এই সূচকের মান ছিল ১১০। সেই হিসাবে দেখা যাচ্ছে, জানুয়ারি মাসের পর ডলার ইনডেক্সের মান কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ। ১১ এপ্রিল এই সূচকের মান ২০২৩ সালের জুলাই মাসের পর এই প্রথম ১০০-এর নিচে নেমে যায়। খবর দ্য গার্ডিয়ান।

যুক্তরাষ্ট্রের হারানো গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার করে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই শুল্ক ঘোষণা ও তারপর স্থগিতের ঘোষণার ফল হয়েছে উল্টো। সেটা হলো, যে ডলার ছিল তার অন্যতম হাতিয়ার, সেই ডলার শক্তি হারাতে শুরু করেছে।

শুধু এপ্রিলের শুরু থেকেই ইউরো, পাউন্ডের সাপেক্ষে ডলারের দরপতন হয়েছে ৫ শতাংশ, ইয়েনের সাপেক্ষে পতন হয়েছে ৬ শতাংশ। ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করার পর দ্রুতগতিতে শক্তি হারাচ্ছে ডলার।

 




ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের




গাজায়  হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর, আরও নিহত ৫২




হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

চন্দ্রদ্বীপ ডেস্ক : জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

শনিবার (১৯ এপ্রিল) পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।




সৌদি বাদশাহর ‘গোপন’ চিঠি খামেনির কাছে

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে চিঠি পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তার এ চিঠিটি খামেনির হাতে সরাসরি পৌঁছে দিয়েছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে তেহরানে বৈঠক করেন সৌদির মন্ত্রী। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও আলোচনা করেন তিনি। চিঠিতে সৌদি বাদশাহ কী লিখেছেন তার কিছুই প্রকাশ করা হয়নি।

বৈঠকে খামেনি সৌদির সঙ্গে গভীর সম্পর্ক গড়ার ব্যাপারে সমর্থন ব্যক্ত করেন। তিনি সৌদির মন্ত্রীকে বলেন, “আমরা বিশ্বাস করি ইসলামিক রিপাবলিক ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয়ের জন্য ভালো হবে এবং দুই দেশ একেঅপরের পরিপূরক হতে পারে।”

তিনি আরও বলেন, “অন্যদের (পশ্চিমা) ওপর নির্ভরের চেয়ে এই অঞ্চলের ভাইদের (দেশগুলো) মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক একে অপরকে সহায়তা করবে।”

সৌদির রাষ্ট্রায়ত্ত্ব বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে দুই দেশের সম্পর্ক পর্যালোচনা এবং একই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

২০০৬ সালের পর ইরানের খামেনি প্রথমবারের মতো সৌদি আরবের কোনো উচ্চপদস্থ নেতার সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া। ওই বছর সৌদির তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল তেহরান সফর করেছিলেন।




যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনে নিহত বেড়ে ৭৪

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইয়েমেনের রাস ঈসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই হামলায় আরও ১৭১ জন আহত হয়েছেন। দেশটির সশস্ত্র যোদ্ধা হুথি বিদ্রোহীরা জানিয়েছে, এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রাণঘাতী হামলা।

হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসাবাহি শুক্রবার (১৮ এপ্রিল) এসব তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তেল বন্দরটিতে ভয়াবহ হামলা চালায় মার্কিনিরা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টটম) জানিয়েছে, হুথিরা যেন জ্বালানি না পায় এবং তেল বিক্রি করে কোনো অর্থ আয় না করতে পারে সেটি নিশ্চিতে হামলা চালানো হয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ আল-আত্তাব ইয়েমেনের রাজধানী সানা থেকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তেল বন্দরটি ছাড়াও আরও কয়েক জায়গায় হামলা চালিয়েছে। তবে সবচেয়ে বড় হামলাটি চালানো হয়েছে এখানে।

তিনি বলেন, “তেল বন্দরটিতে যখন কর্মীরা কাজ করছিলেন তখন প্রথম চারটি হামলা হয়। এই হামলা সেখানকার কর্মীদের অবাক করেছে। হামলার সময় সেখানে সাধারণ ট্রাক চালকও ছিল।”

তিনি আরও জানিয়েছেন, রাস ঈসা তেল বন্দর ইয়েমেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গতকাল রাতের হামলায় যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই সাধারণ বেসামরিক মানুষ। আর এত বেসামরিক মানুষের মৃত্যুর কারণে পুরো ইয়েমেনজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

ইয়েমেনের রপ্তানিকৃত পণ্যের ৭০ শতাংশ এবং ৮০ শতাংশ মানবিক সহায়তা রাস ঈসা, হোদেইদা এবং আস-সালিফ বন্দর দিয়ে আসে।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই তিনি ইয়েমেনে ব্যাপক হামলা চালানোর নির্দেশ দেন। মার্চের শুরুতে মাত্র দুইদিনের হামলায় দেশটিতে ৫০ জনের বেশি মানুষ নিহত হন। আর গতকাল বৃহস্পতিবারের হামলায় প্রাণ হারালেন ৭০ জনের বেশি মানুষ।

হুথি কর্মকর্তা মোহাম্মদ নাসের আল-আতিফি স্থানীয় সংবাদমাধ্যম আল-মাসেইরাহ টিভিকে বলেছেন, যুক্তরাষ্ট্রের এসব হামলা তাদের মনোবল ভাঙতে পারবে না। তারা ফিলিস্তিনের গাজাবাসীকে সমর্থন করে যাবেন।

যুক্তরাষ্ট্রের এ হামলার পর দখলদার ইসরায়েল শুক্রবার সকালে জানায়, ইয়েমেন থেকে তাদের লক্ষ্য করে একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। পরবর্তীতে তারা জানায় মিসাইলটি ভূপাতিত করা হয়েছে।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে ১০০টিরও বেশি হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে, যতক্ষণ জাহাজ লক্ষ্য করে তারা হামলা চালানা বন্ধ না করবে ততদিন তাদের হামলা অব্যাহত থাকবে।




দুই হাত হারানো গাজার  বালকের ‘বিষন্ন’ ছবি পেলো বর্ষসেরার খেতাব




তালেবানের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা স্থগিত‘সন্ত্রাসী সংগঠনের’ তকমা বাতিল