সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফির‌ছেন প্রধানমন্ত্রী




ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা ব্রাজিলের




ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৩৭

বরিশাল অফিস :: ইউক্রেনের কয়েকটি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩৭ জন নিহত হয়েছে। রাজধানী কিয়েভের সবচেয়ে বড় শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে এক চিকিৎসকসহ প্রাপ্ত বয়স্ক দু’জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। তবে এ অভিযোগ অস্বীকার করে মস্কো দাবি করেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের টুকরা অংশ নিজেদের ওই হাসপাতালে আঘাত হেনেছে। ওমাৎজিৎ নামের ওই হাসপাতালের চিকিৎসক লেসিয়া লিসাৎজিয়া বলেন, হঠাৎ যেন চলচ্চিত্রের কোনো দৃশ্যের ঘটনা ঘটে গেল তীব্র আলো এবং পরপরই ভয়ংকর একটি শব্দ। তিনি জানান, হামলায় হাসপাতালের একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অপর একটি অংশে আগুন ধরে যায়। তাঁর মতে, হাসপাতালটির ৬০ থেকে ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, রাজধানীসহ দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের পাঁচটি শহর ও নগরে রাশিয়া কয়েকডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, এতে অন্তত ৩৭ জন নিহত এবং ১৭০ জনেরও বেশি আহত হয়েছে।

এসব হামলায় স্কুল ও হাসপাতালসহ প্রায় একশ’টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৩০টি ক্ষেপনাস্ত্র প্রতিহত করা হয়েছে। জেলেনস্কি এ হামলার প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন। তিনি রাশিয়ার হামলার কঠোর জবাব দেয়ার জন্যে ইউক্রেনের মিত্রদের প্রতি আহ্বান জানান।

এদিকে রুশ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইউক্রেনের বিমান প্রতিরক্ষা জোরদারে নতুন পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছেন।




শেখ হাসিনার সফর যে কারণে গুরুত্বপূর্ণ বেইজিংয়ের কাছে




ইউক্রেনে লরি-মিনিবাস সংঘর্ষ, নিহত ১৪

বরিশাল অফিস :: ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। ওই অঞ্চলের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, একটি লরি ও মিনিবাসের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৬ বছরের এক শিশুসহ বাসে থাকা যাত্রীদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই চালকও মারা গেছেন। একই ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।

কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আঞ্চলিক সামরিক প্রশাসনিক কর্মকর্তা ওলেকসান্ডার কোভাল টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, শনিবার (৬ জুলাই) ১টা ৪৫ দিকে এ দুর্ঘটনা ঘটে।

জরুরি মন্ত্রণালয়ের পোস্ট করা ছবিতে দেখা গেছে, দুর্ঘটনায় গাড়ির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এর পাশেই শিশুদের খেলনাও পড়ে থাকতে দেখা গেছে। মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।




যুদ্ধবিরতির প্রধান শর্ত থেকে সরে এসেছে হামাস




গৃহকর্মী নিয়োগের ফি কমাল কুয়েত

বরিশাল অফিস :: গৃহকর্মীদের নিয়োগ সহজ করার লক্ষ্যে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির উচ্চ-পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

নতুন পদক্ষেপ অনুযায়ী, ফিলিপাইনের নাগরিকদের কুয়েতে গৃহকর্মী নিয়োগের ফি ৭০০ কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকা। ফিলিপিনো গৃহকর্মীদের ভ্রমণের টিকেটের অর্থও এই ফিতে অন্তর্ভুক্ত রয়েছে।

তবে নতুন ব্যবস্থায় শ্রীলঙ্কার গৃহকর্মীদের নিয়োগ ফি কিছুটা বেড়েছে। ভ্রমণ টিকেটের খরচসহ শ্রীলঙ্কান গৃহকর্মীদের জন্য ৭৫০ দিনার ফি নির্ধারণ করেছে কুয়েত। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮৮ হাজার টাকার বেশি গুণতে হবে লঙ্কান গৃহকর্মীদের।

এছাড়া ড্রাইভার বা বাবুর্চিদের মতো অন্যান্য গৃহকর্মীদের নিয়োগের ফি ১৮০ দিনার নির্ধারণ করা হয়েছে। এই খাতের গৃহকর্মীদের ফিতেও ভ্রমণ টিকেটের অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে।

কুয়েতের আল দুররা ম্যানপাওয়ার কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আহমেদ আল আলিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল আবদুল্লাহ আল সাবাহ, প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ আল সাবাহর পক্ষ থেকে এসব নির্দেশনা এসেছে।




ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থি পেজেশকিয়ানের জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থি পেজেশকিয়ান। শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে অতি রক্ষণশীল সাঈদ জালিলির বিপক্ষে জয়লাভ করেন তিনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ফলাফল অনুসারে, এখন পর্যন্ত ৩ কোটির বেশি ভোট গণনা শেষ করেছেন কর্মকর্তারা। এর মধ্যে পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৭০ লাখের বেশি ভোট এবং এক কোটি ৩০ লাখের বেশি ভোট পেয়েছেন জালিলি।

শুক্রবার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। রাজধানী তেহরানে ভোট দিয়ে সর্বস্তরের জনগণকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের রায় প্রদানের আহ্বান জানান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

সর্বোচ্চ নেতা বলেন, আমি আশা করবো ইরানি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। ভোটাররা যত বেশি সুস্পষ্টভাবে তাদের রায় ঘোষণা করবেন, দেশের শাসনব্যবস্থা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গণে তত বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

গত ২৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তবে কেউ এককভাবে শতকরা ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় ধাপে গড়ায়।

এদিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া সংস্কারপন্থি মাসুদ পেজেশকিয়ান শনিবার বলেছেন, তিনি সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন।

 

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, আমরা সবার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবো। আমরা সবাই এই দেশের মানুষ, আমাদের দেশের অগ্রগতির জন্য সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা প্রয়োজন।

 




নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে শেখ হাসিনার অভিনন্দন




মিসরের শিক্ষামন্ত্রীর পিএইচডি ডিগ্রি ভুয়া