ট্রাম্পের ওপর হামলার ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা




ট্রাম্পকে হত্যার চেষ্টা, হামলাকারীর পরিচয় প্রকাশ্যে




কানে গুলিবিদ্ধ ট্রাম্প




বিয়েতে বিনা নিমন্ত্রণের অতিথিদের নিয়ে যা বললেন সোনাক্ষী




ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা আর্জেন্টিনার




ক্ষমতাচ্যুত হলেন নেপালের প্রধানমন্ত্রী




গাজাযুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত: বাইডেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চলছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। এতে এরই মধ্যে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। সেখানে গাজা ইস্যুতে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ক্ষেত্রে অসহযোগিতা করছে নেতানিহুর সরকার।

মার্কিন সরকার যুদ্ধবিরতি কার্যকরে কাজ করছে বলেও উল্লেখ করেছেন বাইডেন। বর্তমান প্রস্তাবে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই রাজি। তবে আলোচনার পর্যায়ে কিছু জটিলতা রয়েছে।

বাইডেন বলেন, এখনো অনেক সমস্যা রয়েছে। কিন্তু আমরা সমাধানের চেষ্টা করছি। বিষয়টি ইতিবাচক রয়েছে এবং চুক্তি কার্যকর করার ক্ষেত্রে আমি বদ্ধপরিকর। তাছাড়া এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে ইসরায়েলি যুদ্ধাপরাধ ও গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন সহযোগী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বৃহস্পতিবার (১১ জুলাই) ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর সম্মেলনকালে নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান এই মন্তব্য করেন।




তিস্তা নিয়ে জয়শঙ্করের সঙ্গে আলোচনা তুললেন হাছান মাহমুদ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের তিস্তা প্রকল্পের জন্য কারিগরি দল পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই)  দিল্লিতে এক বৈঠকে এ বিষয়ে তারা আলোচনা করেছেন।

দিল্লিতে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময়ে সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং
পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশে নিত্যপণ্য আমদানিতে অব্যাহত সুবিধা বজায় রাখা ও তিস্তা প্রকল্পের জন্য কারিগরি দল পাঠানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ায়  ভালো লেগেছে।

ঘন ঘন উচ্চ স্তরের বিনিময় ভারত ও বাংলাদেশের মৈত্রীর শক্তিকে প্রতিফলিত করে। এটিকে আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।




ফিলিস্তিনিদের অর্থ সহায়তা, ইসরায়েলকে বোমা দেবে যুক্তরাষ্ট্র




হিজাব আইন লঙ্ঘন, তেহরানে তার্কিশ এয়ারলাইনস বন্ধ করল ইরান

চন্দ্রদ্বীপ ডেস্ক : হিজাব আইন লঙ্ঘন করায় তুরস্কের পতাকাবাহী তার্কিশ এয়ারলাইনসের অফিস বন্ধ করে দিয়েছে ইরান। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গত মঙ্গলবার (৯ জুলাই) অভিযান চালিয়ে অফিসটি বন্ধ করে দেওয়া হয়। তাৎক্ষণিক প্রচার না পেলেও গতকাল বুধবার (১০ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি উঠে আসে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজও পুলিশের বরাতে সংবাদ প্রকাশ করেছে।

জানা যায়, পুলিশ সোমবার তার্কিশ এয়ারলাইনসের ওই অফিসে যায়। সেখানকার নারী কর্মীদের হিজাব পরতে না দেখে সতর্ক করে পুলিশ। তখন তাৎক্ষণিক হিজাব পরতে হুমকিও দেওয়া হয়। বলা হয়, নারীদের মাথা ঢাকতে অস্বীকৃতি ইরানের আইনের লঙ্ঘন। ওই সময় নারী কর্মীরা পুলিশের সঙ্গে উচ্চবাচ্য করেন। এতে ক্ষুব্ধ হয় পুলিশ।

পরের দিন পুলিশ আবারও সেখানে যায়। এবার তাঁরা অফিসটি বন্ধ করে দেয়। তাসনিম নিউজ জানিয়েছে, বুধবারও অফিসটি খোলার ব্যাপারে কিছু জানায়নি পুলিশ। এ ব্যাপারে তার্কিশ এয়ারলাইনসও কোনো বিবৃতি দেয়নি। ধারণা করা হচ্ছে, উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।