গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৩৯১৭৫

বরিশাল অফিস :: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন নিহত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৩৯ হাজার ১৭৫ জনের প্রাণহানি ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ জুলাই)) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণে খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া উত্তর গাজা শহরে আরও দু’জন এবং নুসিরাত শরণার্থী শিবিরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২১ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার ৩৯ হাজার ১৭৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৯০ হাজার ৭০৩ জন। তাছাড়া বাস্তুচ্যুত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ। নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগ শিশু ও নারী।

অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলি ১১৩৯ জন নিহত হয়েছে।




আবারও করোনায় আক্রান্ত প্রেসিডেন্ট বাইডেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: আবারও করোনায় আক্রান্ত প্রেসিডেন্ট বাইডেন আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার শরীরে সংক্রামক এই ভাইরাসের মৃদু উপসর্গও রয়েছে। মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট অবশ্য আগেই করোনার টিকা নিয়েছিলেন।

এছাড়া এর আগেও দুই দফায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তিনি এ সংক্রান্ত কিছু হালকা উপসর্গে ভুগছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়ের বলেছেন, মার্কিন প্রেসিডেন্টকে টিকা দেওয়া হয়েছে এবং তিনি বুস্টার ডোজও নিয়েছেন। এর আগে তিনি দুবার কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন।

বিবিসি বলছে, করোনায় আক্রান্ত বলে শনাক্ত হওয়ার আগে ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেনকে বুধবার লাস ভেগাসে সমর্থকদের সাথে দেখা করতে এবং সেখানে একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে দেখা গিয়েছিল। রাতে নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা থাকলেও পরে সেটি বাতিল করেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এই খবরটি প্রেসিডেন্ট বাইডেন এমন এক সময়ে পেলেন যখন গত জুনে ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কে খারাপ পারফরম্যান্সের কারণে নির্বাচনী দৌড় থেকে সরে যাওয়ার জন্য তিনি ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হয়েছেন।

কারিন জ্যঁ-পিয়ের বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ায় প্রেসিডেন্ট বাইডেন এখন তার ডেলাওয়্যারের বাড়িতে আইসোলেশনে থাকবেন এবং সেই সময়ে সেখান থেকেই নিজের সমস্ত দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করবেন তিনি।

প্রেসিডেন্ট বাইডেনের ডাক্তার কেভিন ও’কনর বলেছেন, বাইডেনের সর্দি এবং কাশিসহ ওপরের শ্বাসযন্ত্রের উপসর্গগুলো রয়েছে এবং তাকে প্যাক্সলোভিডের প্রথম ডোজ দেওয়া হয়েছে।

দিনের প্রথম ইভেন্টের সময় ভালো বোধ করলেও পরে তিনি করোনা পরীক্ষায় পজিটিভ হন বলে ড. ও’কনর জানান।




ইনস্টাগ্রামে স্বামীকে তালাক দিলেন দুবাইয়ের রাজকন্যা

ইনস্টাগ্রামে স্বামীকে তালাক দিলেন দুবাইয়ের রাজকন্যা
দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম তার স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতোমকে তালাক দিয়েছেন। বিবাহবিচ্ছেদের এই ঘোষনা তিনি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।

শেখা মাহরা দুবাইয়ের আমির এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোমের মেয়ে। পেশাগত জীবনে তিনি গৃহসজ্জা বিষয়ক নকশাবিদ এবং নারী ক্ষমতায়ন বিষয়ক আন্দোলনের অগ্রসর কর্মী। বুধবার ইনস্টাগ্রাম পোস্টে শেখা মাহরা লেখেন, “প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্যান্য সঙ্গীদের সঙ্গেই সবসময় ব্যস্ত থাকেন, তাই আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি এবং তালাক দিচ্ছি। ভালো থাকবেন। আপনার সাবেক স্ত্রী।
গত বছর মে মাসে শেখ মানা বিন মোহাম্মদের সঙ্গে বিয়ে হয় শেখা মাহরা’র। দু’মাস আগে তাদের একটি কন্যাসন্তান হয়েছে।

মেয়ের কোলে নিয়ে তোলা ছবি একটি ছবি গত সপ্তাহে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শেখা মাহারা। সেখানে তিনি বলেন, ‘কেবল আমরা দুজন’। বুধবারের পোস্টের পর বোঝা গেল, এই পোস্টের মাধ্যমে আসন্ন বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।




টার্গেট করে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ইসরায়েলের




বেইজিংয়ে ফের শুরু হচ্ছে ফাতাহ-হামাস ঐক্য সংলাপ




আসন্ন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা ট্রাম্পের




যৌথ নৌ মহড়া চালাচ্ছে রাশিয়া ও চীন 




হত্যাচেষ্টার পরে প্রথম সাক্ষাৎকারে যা বললেন ডোনাল্ড ট্রাম্প




নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি




যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে যাচ্ছে হামাস