নেপালে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক ডেস্ক :: নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ৫ আরোহী। মৃতদের মধ্যে পাইলট ছাড়া বাকি চারজনই ছিল চীনা পর্যটক।

বুধবার (৭ আগস্ট) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এয়ার ডাইনেস্টি হেলিকপ্টারটি রাজধানী কাঠমান্ডু থেকে উড্ডয়নের তিন মিনিটের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই নুয়াকোট জেলার সূর্যচৌর অঞ্চলের পাহাড়ি ঢালের একটি জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। এরপর তাৎক্ষণিকভাবে আরেকটি হেলিকপ্টারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল উদ্ধার তৎপরতার জন্য।

দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নুওয়াকোট জেলা কর্মকর্তা রাম কৃষ্ণ অধিকারী। উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে দুই পুরুষ, একজন মহিলা এবং হেলিকপ্টারের পাইলটকে সনাক্ত করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি।




হামাসে হানিয়ার উত্তরসূরি হচ্ছেন সিনওয়ার




শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র




বাংলাদেশি জনগণই সরকার গঠনের সিদ্ধান্ত নেবে: ম্যাথিউ মিলার

বরিশাল অফিস :: বাংলাদেশের জনগণের সিদ্ধান্তেই ভবিষ্যত সরকার গঠিত হবে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরমন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সামরিক বাহিনীর পছন্দে পরবর্তী নেতৃত্ব গঠিত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা চাই, সে দেশের জনগণই ভবিষ্যত সরকার গঠনের সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (৬ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম রস্টোরি এ তথ্য জানিয়ে খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, সোমবার গণঅভ্যুত্থানের পর অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করার পরিপ্রেক্ষিতে পশ্চিমা শক্তি বাংলাদেশের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে অভিনন্দন জানায়। সেইসঙ্গে সহিংসতা পরিহার করে সব পক্ষকে শান্ত থাকারও আহ্বান জানাচ্ছে।

ম্যাথিউ মিলার বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। আগামী দিনগুলিতে সহিংসতা পরিহার করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই আমরা।

এসময় তিনি বলেন, এটা যদি সত্যি হয় যে, আইন মেনে শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের ওপর সেনাবাহিনী হামলার করতে রাজি হয়নি, তাহলে একে আমরা স্বাগত জানাই। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরেরও আহ্বান জানাই।




বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক মোদির

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির সঙ্গে তিনি এ বৈঠক করছেন। খবর হিন্দুস্তান টাইমস। 

সোমবার (৫ জুলাই) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল সচিব পিকে মিশ্র, ‘র’-এর প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগের (আইবি) পরিচালক তপন ডেকা। বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি বিষয়ে মোদিকে অবহিত করা হয়।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গিয়ে সাক্ষাৎ করেন হাসিনার সঙ্গে।

তবে তিনি ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছেন অথবা তিনি সেখানে থাকবেন না তৃতীয় কোনো দেশে যাবেন, তা এখনো স্পষ্ট নয়।

সোমবার সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত। এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।




হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ৬ ঘন্টা বন্ধ থাকবে

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিমান বন্দর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৬ ঘন্টার জন্য বন্ধ থাকবে।
আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।




হামলা না করতে ইরানকে বোঝানোর চেষ্টা জর্ডানের

চন্দ্রদ্বীপ ডেস্ক : হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলে ইরানের পাল্টা হামলা ঠেকানোর শেষ চেষ্টা চালাচ্ছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি।

হানিয়াকে হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে। সেখানে ব্যাপক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতেই তেহরানে গেছেন সাফাদি। দুই দশকের মধ্যে ইরানে এটাই কোনো জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। খবর দ্য গার্ডিয়ানের।

জর্ডানকে মূলত পশ্চিমা মিত্রদেশ হিসেবে দেখা হয়। তবে সেখানে অনেক ফিলিস্তিনি জনগণ রয়েছে। গাজা সংঘাতের মুখে জর্ডান এত দিন ভারসাম্য রক্ষা করে চলেছে। এখন ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অভ্যন্তরীণ চাপে রয়েছে জর্ডান কর্তৃপক্ষ।

গত এপ্রিলে ইসরাইলে ইরান যখন হামলা করেছিল, তখন ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সাহায্য করছিল জর্ডান। কিন্তু জনগণ বিষয়টি ভালোভাবে নেয়নি। জনগণের ক্ষোভের মুখে পড়েছে সরকার।

গাজায় ইসরাইলি হামলায় সমর্থন দেওয়ায় জর্ডানে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। হানিয়াকে হত্যার ঘটনায় জর্ডানের পক্ষ থেকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ জানানো হয়েছে। জর্ডান বলেছে, এটা উসকানিমূলক অপরাধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

আয়মান সাফাদি যে উদ্দেশে ইরান গেছেন, তা সফল হয়নি। রোববার ইরানের কর্তৃপক্ষ বলেছে, সমঝোতার কোনো পথ খোলা নেই। তেহরানের অতিথি হানিয়াকে হত্যার জবাব দেওয়া হবে।

এর আগে গত এপ্রিলে জর্ডানের আকাশসীমায় আসা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করে তারা। জর্ডান জানায়, তাদের দেশকে অন্য দেশের যুদ্ধক্ষেত্রে হতে দেবে না। তবে তারা একই সঙ্গে ফ্রান্সের নৌবাহিনীকে রাডার স্থাপনের অনুমতি দেয়।

ইরান বলছে, হানিয়াকে হত্যার ঘটনা সব সীমা অতিক্রম করে গেছে। দেশটির পক্ষ থেকে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বৈঠক ডাকা হয়েছে। এ বৈঠকে তেহরান পারস্য দেশগুলোর ওপরে চাপ দিতে পারবে। বিশেষ করে সৌদি আরব ও আরব আমিরাতকে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলতে পারবে।




নেকড়ে’ লাইলস এবার অলিম্পিকেরও দ্রুততম মানব

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অলিম্পিকেরও দ্রুততম মানব নোয়াহ লাইলসরয়টার্স

অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্ট শেষ হতে ১০ সেকেন্ডও সময় লাগে না। কিন্তু আজ প্যারিসে সেই দৌড় শেষে বিজয়ীকে খুঁজে বের করতে সময় লাগল ৩০ সেকেন্ডেরও বেশি। অপেক্ষার পালাটাকে এতটাই দীর্ঘ মনে হয়েছিল যে জ্যামাইকান স্প্রিন্টার কিশানে টম্পসন তো ক্যামেরার সামনে অধৈর্য হয়ে ‘কাম অন’ও বলে ফেললেন। অবশেষে যখন চূড়ান্ত ফলটা এলো, টম্পসন নন বিজয়ীর হাসিটা হাসলেন নোয়াহ লাইলস। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে অ্যাথলেটিকস বিশ্বে নতুন তারকার আবির্ভাবের ঘোষণা দেওয়া লাইলস দ্রুততম মানব হলেন অলিম্পিকেও।

টম্পসনের চেয়ে ০.০০৫ সেকেন্ড এগিয়ে থেকেই ২০০৪ সালের পর যুক্তরাষ্ট্রকে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম সোনা এনে দিলেন লাইলস।

ফটো ফিনিশে চূড়ান্ত বিজয়ী ঘোষণার আগে দুজনরেই টাইমিং দেখাচ্ছিল ৯.৭৯ সেকেন্ড। ক্যারিয়ার সেরা টাইমিং করেও তাই অপেক্ষা করতে হয়েছে লাইলসকে। ফটো ফিনিশে বিজয়ী ঘোষণার পর দেখা যায় লাইলস সময় নিয়েছেন ৯.৭৮৪ সেকেন্ড, টম্পসনের লেগেছে ৯.৭৮৯ সেকেন্ড। ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন আরেক মার্কিন স্প্রিন্টার ফ্রেড কার্লি। টোকিও অলিম্পিকের দ্রুততম মানব মার্চেল ইয়াকবস হয়েছেন পঞ্চম।

১৯৮০ সালের মস্কো অলিম্পিকের পর প্যারিসেই সবচেয়ে কম ব্যবধানে নিষ্পত্তি হলো ছেলেদের ১০০ মিটারের সোনার। মস্কোতে ব্রিটেনের অ্যালান ওয়েলস এমন সূক্ষ্ণ ব্যাবধানেই হারিয়েছিলেন সিলভিও লেওনার্দকে। তখন অবশ্য সেকেন্ডকে হাজার ভাগ করার প্রযুক্তি ছিল না। আজকের দৌড়টা ৯৯ মিটারের হলে অবশ্য লাইলস নন, বিজয়ীর হাসি হাসতে পারতেন টম্পসন। শেষ ১ মিটারেই যে এগিয়ে গেলেন




যেভাবে ইসরাইলি সরকারের গালে ‘চপেটাঘাত’ মারল হামাস

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইসরাইলের রাজধানী তেলআবিবের কাছে হলন শহরে ছুরিকাঘাতে এক ইহুদি নারীসহ দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

এ বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, রোববারের অভিযান ছিল দখলদার ইসরাইলের নিরাপত্তা ও সামরিক প্রতিষ্ঠানের মুখে একটি কড়া চপেটাঘাত।

ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ কমিটিগুলো রোববার সকালে দক্ষিণ তেলআবিবে চালানো অভিযানের সফল বাস্তবায়নকে অভিনন্দন জানিয়ে বলেছে, এটি ফিলিস্তিনি বীর যোদ্ধাদের দৃঢ়তার সামনে ইসরাইলি শাসকদের পরাজয়ের লক্ষণ।

হামাস বলেছে, সফল অভিযানটি পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর চালানো দৈনন্দিন অপরাধ এবং গণহত্যার একটি স্বাভাবিক এবং বাস্তব প্রতিক্রিয়া। সংগঠনটি তাদের যোদ্ধাদের অপরাধী ইসরাইলি খুনিদের মোকাবিলা করার জন্য এ ধরণের আরও বেদনাদায়ক অপারেশন চালানোর আহ্বান জানিয়েছে।

এদিন বিভিন্ন গণমাধ্যমে তেলআবিবের কাছে ইসরাইল বিরোধী এ ছুরিকাঘাত অভিযানের খবর দিয়েছে। যাতে দুই ইহুদি নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

ইসরাইলি সংবাদমধ্যমগুলো ছুরিকাঘাতে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে। সেই সঙ্গে উদ্ধারকারী বাহিনী ও চিকিৎসকরা তাদের বাঁচানোর চেষ্টা করছে বলেও উল্লেখ করেছে।

গণমাধ্যমগুলো জানিয়েছে, ফিলিস্তিনি যে যুবক অভিযানটি পরিচালনা করেছিল, ইসরাইলি সামরিক বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে।

ইসরাইলি পুলিশের দাবি, ছুরিকাঘাতকারী ছিল পশ্চিম তীরের বাসিন্দা এবং এ ছুরিকাঘাতের ঘটনায় অন্য কেউ তাকে সহযোগিতা করেছিল। সূত্র: ইরনা




দ্রুততম মানবী হয়ে ইতিহাস গড়লেন সেন্ট লুসিয়ার আলফ্রেড

চন্দ্রদ্বীপ ডেস্ক : অলিম্পিক গেমসের ইতিহাসে আগে কখনো পদই জেতেনি সেন্ট লুসিয়া। সেই দেশটির নারী অ্যাথলেট জুলিয়েন আলফ্রেড এমন এক কৃতী গড়লেন যা সোনার হরফে লেখা থাকবে দেশটির ইতিহাসে। রোববার প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিকসের নারীদের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন আলফ্রেড। গেমসের অন্যতম সেরা আকর্ষণীয় পদক দিয়ে ইতিহাসে প্রথম পদক তালিকায় নাম ওঠালো সেন্ট লুসিয়া।

জুলিয়েন আলফ্রেড ফিনিশিং লাইন অতিক্রম অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে চিৎকার করতে থাকেন। পরক্ষণেই কান্নায় ভেঙ্গে পড়েন। গ্যালারিতে অবস্থান করা নিজ দেশের সমর্থকদের দিকে তাকিয়ে এই উদযাপন করেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট।