ড. ইউনূসকে উষ্ণ শুভেচ্ছা বন্ধু শ্যারন স্টোনের

চন্দ্রদ্বীপ নিউজ :: সরকার পতনের তিন দিনের মাথায় নতুন সরকার পেল বাংলাদেশ। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিশ্বের সকল দেশই নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। চীনও সমর্থন দিয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এখন যে খবরটি জানবেন সেটি বিনোদনপ্রেমী মানুষের কাছে দারুণ ব্যাপার। কারণ বাংলাদেশের নতুন সরকার প্রধানকে শুভেচ্ছা জানিয়েছেন হলিউডের অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী শ্যারন স্টোন।

গতকাল (৮ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। এর কিছু সময় পরই নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম আইডিতে শুভেচ্ছা জানান শ্যারন স্টোন। তিনি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চমৎকার একটি ছবি পোস্ট করেছেন। তা দেখেই বোঝা যায় দুজনের সম্পর্ক কতোটা অমায়িক।

শ্যারন ক্যাপশনে লিখেছেন, ‘কনগ্রাচুলেশন্স বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী (প্রধান উপদেষ্টাকে তিনি প্রধানমন্ত্রী বলেই সম্বোধন করেছেন) আমার বেস্ট ফ্রেন্ড ফরেভার ড. মুহাম্মাদ ইউনূস।’ কমেন্ট বক্সে শ্যারনের বিভিন্ন দেশের ভক্ত-অনুসারিরাও শুভেচ্ছা জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসকে। যার মধ্যে রয়েছেন বাংলাদেশর অভিনেত্রী আজমেরী হক বাঁধনও। কান চলচ্চিত্র উৎসবে গিয়ে বাঁধনও সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলেন শ্যারন স্টোনের সঙ্গে।

প্রসঙ্গত, ড. মুহাম্মাদ ইউনূস আর সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বন্ধুত্বের বিষয়টি বহুল জনপ্রিয়।

তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ড. মুহাম্মাদ ইউনূস কতোটা সমাদৃত সে কথা তো তার নোবেল পুরস্কার জয়ই বলে দেয়। তিনি বিশে্রব বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ আয়োজনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আসছেন বহু বছর ধরে। সেই সব মুহূর্তের কিছু ভিডিও ক্লিপিংস সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার মধ্যে একটি ছিলো ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বার্সেলোনা ক্লাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় দুই ফুটবলার মেসি ও পিকের ভিডিও।

কিন্তু হলিউডের কিংবদন্তি অভিনেত্রীও যে তার বন্ধুর তালিকায় রয়েছেন সে কথা শ্যারনের পোস্ট না দেখলে জানা যেতো না।




বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তী সরকার পরিকল্পনা দেখতে চায় যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক: মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তী সরকার কী পরিকল্পনা নেয়, যুক্তরাষ্ট্র সেটা দেখতে চায়।

গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র এ কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শপথ নিয়েছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, তাঁর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের কোনো যোগাযোগ আছে কি না।

জবাবে মিলার বলেন, অন্তর্বর্তী সরকারের সরকারের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং ঢাকায় নিযুক্ত আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স আজ (বৃহস্পতিবার) শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমি জানি না, তিনি তাঁর (প্রধান উপদেষ্টা) সঙ্গে কথা বলেছেন কি না। তবে তিনি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যোগাযোগের প্রকৃতিটা কেমন এমন প্রশ্নের জবাবে মিলার হেসে বলেন, ‘তিনি (ইউনূস) এক ঘণ্টা বা তার একটু আগে বা দুই ঘণ্টা আগে শপথ নিয়েছেন।’

আরেক প্রশ্নে সাংবাদিক বলেন, তিনি যোগাযোগের বিষয়টি নির্দিষ্ট করছেন না। তবে বাংলাদেশের এগিয়ে যাওয়া বা যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে এই যোগাযোগ সম্পর্কে তিনি জানতে চান।




ড. ইউনূসকে শুভকামনা জানালেন নরেন্দ্র মোদি

চন্দ্রদ্বীপ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) উপদেষ্টা পরিষদের শপথের পর এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় ড. ইউনূসকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি।

মোদী লিখেছেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দুসহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের নাগরিকদের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।




অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)  বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। ইইউর পররাষ্ট্রনীতি–বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে তাদের সহায়তা করা হবে। এ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে।

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন। এরপর দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়।

শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টাসহ এই সরকারে আছেন ১৭ জন। বৃহস্পতিবার রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ১৩ জন (তিনজন ঢাকার বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি) উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।




ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ নিউজ :: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, কারণ এটি বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যতের ছক নির্ধারণ করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র এসব কথা বলেছেন। আজ বহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে গণমাধ্যমকর্মীদের এসব বক্তব্যের বিষয়ে অবগত করা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, গত সপ্তাহে মৃত্যু, মানবাধিকার লঙ্ঘন এবং আহতের রিপোর্ট সম্পর্কে আমরা গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছি। যারা প্রিয়জন হারিয়েছেন এবং যারা কষ্ট পাচ্ছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। আমরা সব পক্ষকে আরো সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমরা সব সহিংসতাকারী অপরাধীদের পূর্ণ জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাই।

বাংলাদেশে দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এমন আশা প্রকাশ করে মুখপাত্র বলেন, অন্তর্বর্তী সরকার সংক্রান্ত সব সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশী জনগণের ইচ্ছাকে সম্মান করতে হবে। আমরা বুঝতে পারছি নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, কারণ এটি বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যতের ছক নির্ধারণ করে। আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখছি।




অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের হাইকমিশনার




রাশিয়ায় প্রবেশ করে ইউক্রেন সেনাদের তীব্র লড়াই

চন্দ্রদ্বীপ নিউজ :: রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলে তীব্র লড়াই হয়েছে। এ ঘটনা ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভ্লাদিমির পুতিনের দেশে সবচেয়ে ভয়াবহ হামলার একটি।

জানা গেছে, বুধবার (৭ আগস্ট) আকস্মিকভাবে বিপুল ইউক্রেনের সেনা রাশিয়ায় ঢুকে পড়ে। তাদের সঙ্গে রয়েছে কিয়েভপন্থি যোদ্ধাদের একটি দলও। তবে রুশ সেনারা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে। চলে ভয়ংকর যুদ্ধ।

যে অঞ্চলটিতে এ লড়াই হয়েছে তা কুরস্ক নামে পরিচিত। এর আগেও অঞ্চলটিতে ইউক্রেনের সেনারা অনুপ্রবেশ করে রুশ ঘাঁটিতে আক্রমণ করেছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানায়, অঞ্চলটি প্রাকৃতিক গ্যাস ট্রান্সমিশন হাব। এটি রক্ষা করা রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ অঞ্চলে ইউক্রেনীয়রা সফল হলে রাশিয়ার গ্যাস সরবরাহ ব্যবস্থা হুমকির পড়বে। শত্রুপক্ষ বিষয়টি জেনেই পরিকল্পিত হামলা করছে। তবে রাশিয়ার বাহিনী এ হামলা ঠেকিয়ে দিয়েছে।

পুতিন-কিমের শক্তিবৃদ্ধির নেপথ্যে কে?
এদিকে ইউক্রেন পুরোপুরি সফল না হলেও ব্যাপক ধ্বংস চালিয়েছে। তারা রুশদের সেনাঘাঁটির একটি অংশ গুঁড়িয়ে দিয়েছে। তবে রুশ নিহত সেনার তথ্য প্রকাশ করা হয়নি।

 




অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। নতুন এই সরকার বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে মার্কিন প্রশাসন। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র।

তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার সংক্রান্ত সব সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত। আমরা বুঝতে পারছি, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত। কারণ, এটি বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।




প্যারিস অলিম্পিকে আজ ২৫ সোনার লড়াই

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্যারিস অলিম্পিকে আজ ২৫টি সোনার লড়াই অনুষ্ঠিত হবে। এর মধ্যে অ্যাথলেটিকসে ৫টি, ক্যানো স্প্রিন্ট ও বক্সিংয়ে রয়েছে ৩টি। আজ (বুধবার) লড়াই শুরু হবে ম্যারাথন সুইমিং দিয়ে। খেলা শুরু হবে বেলা সাড়ে ১১টায়। মেয়েদের ১০ কিলোমিটারে এই খেলাা হবে।

এরপর স্পোর্টস ক্লাইম্বিং পুরুষ স্পিড ফাইনাল বিকেল ৪টা ৫৪ মিনিটে অনুষ্ঠিত হবে। ক্যানো স্প্রিন্টের প্রথম খেলা পুরুষ ডাবল ৫০০ মিটার বিকেল ৫টা ২০ মিনিটে, মেয়েদের কায়াক ফোর ৫০০ মিটর ৫টা ৪০ মিনিটে ও পুরুষ কায়াক ফোর ৫০০ মিটার বিকেল ৫টা ৫০ মিনিটে হবে।




ভারতে শেখ হাসিনার অবস্থান সাময়িক

চন্দ্রদ্বীপ ডেস্ক: সরকারপ্রধানের পদ ও দেশ ছেড়ে গত সোমবার ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভারতে শেখ হাসিনার অবস্থান সাময়িক। তিনি দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাননি। বরং যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

কিন্তু বাংলাদেশ ত্যাগের তিন দিন পরও শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় কিংবা চূড়ান্ত গন্তব্যের বিষয়ে কিছুই জানা যায়নি। এর মধ্যে শুধু ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দিল্লিতে ‘নিরাপদ আশ্রয়ে’ রাখা হয়েছে।

এর মধ্যেই  বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, শেখ হাসিনা লন্ডনে যেতে চান। সেখানে তাঁর ভাগনি টিউলিপ সিদ্দিক থাকেন। টিউলিপ যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য, সরকারের সিটি মিনিস্টারের দায়িত্বে রয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার ক্ষেত্রে ‘কৌশলগত বাধা’ আছে। আর সেটা যুক্তরাজ্যের অভিবাসন আইন ঘিরে।

যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী, আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই। এমনকি যুক্তরাজ্যের বাইরে থেকেও কেউ দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না।

সে ক্ষেত্রে ভিসা নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে অবস্থান করতে হবে। এরপরই যে কেউ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারবেন।

শেখ হাসিনার ক্ষেত্রে সমস্যাটা এখানেই। তাঁর যুক্তরাজ্যের বৈধ ভিসা নেই। এমনকি এখন তাঁর কাছে কূটনৈতিক বা অফিশিয়াল কোনো পাসপোর্ট নেই। কাজেই রাজনৈতিক আশ্রয় চাইতে হলে শেখ হাসিনাকে পাসপোর্ট–ভিসা করিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর দেশটিতে অবস্থান করতে হবে। এরপরই তিনি আশ্রয় চাইতে পারবেন।