ঢাকায় মার্কিন দূতাবাসের নিয়মিত কার্যক্রম বন্ধ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকায় মার্কিন দূতাবাসের নিয়মিত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয়া  ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বর্তমানে মার্কিন দূতাবাসে নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ আছে। যদি আপনাদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট (আসন্ন) থাকে, অনুগ্রহ করে কনস্যুলার শাখা পুনরায় নিয়মিত পরিষেবা চালু করার জন্য আরও নির্দেশনার জন্য অপেক্ষা করুন।’ 
এর আগে, গত ১৮ জুলাই সাধারণ মানুষের জন্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস।
 
এদিকে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সম্প্রতি বন্ধ ঘোষণা করা হয়েছিল বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বা ভিসা আবেদন কেন্দ্র। তবে নিজেদের কার্যক্রম শুরুর বিষয়ে নতুন ঘোষণা দিয়েছেন তারা।

ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি-জেএফপি) সীমিত পরিসরে আবার তাদের কার্যক্রম শুরু করেছে। তাদের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। 

আইভিএসিবিডি’র ওয়েবসাইটে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আবেদনকারীরা তাদের পাসপোর্ট সংগ্রহ সম্পর্কিত আলাদা বার্তা পাবেন। নির্দেশনাসহ এসএমএস পাওয়ার পরই কেবল আইভিএসিতে হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।’
তবে কার্যক্রম সীমিত পরিসরে চলায়, ভিসা প্রক্রিয়াকরণে সময় বেশি লাগতে পারে বলেও জানানো হয়েছে।



যুদ্ধবিরতি হলে ইসরায়েলে এখন হামলা চালাবে না ইরান




১২২ রানে অলআউট বাংলাদেশ ‘এ’ দল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটাররা। এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন দলটি পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায়।

ওপেনার মাহমুদুল হাসান জয় ছাড়া পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের কোনো ব্যাটার। ১১৬ বল খেলে জয় একাই করেন ৬৫ রান। বাকি ১০ ব্যাটার মিলে করেন ৫৭ রান। এর মধ্যে আবার ৮ রান ছিল l

পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য এরই মধ্যে লাহোর পৌঁছে গেছেন নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং। তার আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২টি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে রয়েছেন টেস্ট দলের নিয়মিত খেলোয়াড় মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়রা।

পাকিস্তান ‘এ’ দলের (পাকিস্তান শাহিন) বোলারদের সামনে মুশফিক, মুমিনুল এবং শাহাদাত হোসেন দিপুরাও ছিলেন ব্যর্থ। ১৪ রান করেন মুশফিকুর রহিম, ১১ রান করেন মুমিনুল হক। শাহাদাত হোসেন দিপু কোনো রানই করতে পারেননি।

টস জিতে ব্যাট করতে নামার পর শুরুতেই আউট হয়ে যান জাকির হাসান। কোনো রানই করতে পারেননি তিনি। অধিনায়ক এনামুল হক বিজয় করেন ৭ রান। রেজাউর রহমান রাজা ১০ রান করেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে নাসিম শাহ ও মির হামজা নেন ৩টি করে উইকেট। ২ উইকেট নেন মোহাম্মদ রমিজ জুনিয়র। ১টি করে উইকেট নেন মোহাম্মদ আলি এবং উমার মির।




সাম্প্রতিক সহিংসতার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চান জাতিসংঘ মহাসচিব




হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই : হোয়াইট হাউস




বাইডেনের যুদ্ধবিরতি পরিকল্পনার বাস্তবায়ন চায় হামাস




ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলে হামলা চালিয়েছে। আল মায়াদিন টেলিভিশনের এক প্রতিবেদন অনুযায়ী, গালিলি এলাকার গাটোনে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর ১৪৬তম ডিভিসনের নতুন সদর দপ্তরে একাধিক কাতিউশা রকেট দিয়ে ওই হামলা চালানো হয়েছে। খবর এএফপির।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ৩০টি প্রজেক্টাইল ছুড়ে মারা হয়েছে বলে তারা শনাক্ত করতে পেরেছে। তারা এসব প্রজেক্টাইল লক্ষ্য করে গুলি চালিয়েছে।

এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলায় ইরানপন্থি এই গোষ্ঠীর দুই যোদ্ধা নিহত হয়েছেন। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে, রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ওই দুই যোদ্ধা নিহত হন। এর কয়েকদিন আগেই স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে, ইসরায়েলের হামলায় তাদের এক যোদ্ধা নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় সংঘাত শুরুর পর থেকেই হামাসের প্রতি একাত্মতা প্রকাশ করে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। ফলে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে।




অপেক্ষা এবার ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০২৪ প্যারিস অলিম্পিক শেষ, অপেক্ষা এবার ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের।

চার বছর পরের সেই অলিম্পিক আয়োজনের বিশালত্বে, দৃষ্টিনন্দন উপস্থাপনা আর সামর্থ্যের নতুন উচ্চতার দৃষ্টান্তে প্যারিসকে কি ছাড়িয়ে যেতে পারবে? প্যারিস অলিম্পিকের পুরোটা সময় আইকনিক আইফেল টাওয়ার ঔজ্জ্বল্যতা ছড়িয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসে দূর থেকে দৃষ্টি কেড়ে নেওয়ার এমন কিছু নেই। এলিশা নামের এক মার্কিন নাগরিক অবশ্য বিবিসিকে শুনিয়েছেন তাদেরও এক ‘সিগনেচারে’র কথা, ‘আমাদের প্যারিস (আইফেল টাওয়ার) নেই। কিন্তু লস অ্যাঞ্জেলেসে হলিউড আছে।’

আগামী অলিম্পিক যে হলিউডের দুনিয়ায়, সেটি ফুটে উঠেছে প্যারিস অলিম্পিকের সমাপনী মঞ্চেও। স্তাদে দ্য ফ্রান্সের ছাদ থেকে সিনেম্যাটিক কায়দায় মঞ্চে নেমেছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। লস অ্যাঞ্জেলেসে বয়ে নিয়ে যেতে হাতে নিয়েছেন অলিম্পিক পতাকাও।




রাশিয়ার ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা




সীমান্তে ড্রোন হামলা, ফিরে যাচ্ছেন রোহিঙ্গারা

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: ড্রোন হামলার শিকার হয়ে বাংলাদেশ সীমান্ত থেকে মিয়ানমারে ফিরে যাচ্ছেন রোহিঙ্গারা। নিপীড়নের শিকার হয়ে তারা বাংলাদেশে পালিয়ে আসতে চেয়েছিলেন। তবে ড্রোন হামলায় তারা আবার নিজেদের বাড়িতে ফিরে যান। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল শনিবার মিয়ানমার সীমান্তে ড্রোন হামলায় অন্তত ২০০ রোহিঙ্গা মারা যায় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে গর্ভবতী নারী ও তার ২ বছরের মেয়েও রয়েছে বলে জানা গেছে।

এত হতাহতের ঘটনায় আতঙ্কিত হয়ে নিজেদের বাড়ি ফিরে গেছে রোহিঙ্গা। সীমান্তগুলোর নিয়ন্ত্রণে এখন বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে। বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করলে রোহিঙ্গাদের বাধা দেওয়া হয় বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন নামে রোহিঙ্গাদের মানবাধিকারসংস্থার সহ প্রতিষ্ঠাতা নায় সেন লুইন বলেন, মংডুর রোহিঙ্গারা এখনো বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের কাছে আর কোনো বিকল্প নেই।’

সশস্ত্র বিদ্রোহীদের তুমুল প্রতিরোধের মুখে পিছু হটছে মিয়ানমারের জান্তা বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিন বছরের ক্ষমতায় এই মুহূর্তে সবচেয়ে খারাপ পরিস্থিতি পার করছে তারা। গত অক্টোবরে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণ শুরু হওয়ার পর থেকে সামরিক টহল চৌকি, অস্ত্রাগার ও বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে।

২০১৭ সালে মিয়ানমারে নিরাপত্তা চৌকিতে হামলার পর বছরের পর বছর চলে আসা রোহিঙ্গা নিপীড়ন জোরাল করে দেশটির সামরিক বাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। তারা বাংলাদেশের একাধিক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।