আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা




আবেদন গ্রহণ করছে ভারতীয় ভিসা সেন্টার, তবে…

চন্দ্রদ্বীপ ডেস্ক: মেডিকেল ও স্টুডেন্ট ভিসাপ্রত্যাশীদের জন্য সীমিত আকারে অ্যাপয়েন্টমেন্ট স্লট দেয়া শুরু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

সোমবার (২ সেপ্টেম্বর) আইভ্যাক সেন্টার থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা—এই পাঁচটি স্থানের ভিসা আবেদন কেন্দ্রে জরুরি মেডিকেল ও স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট দেয়ার কথা জানিয়েছে আইভ্যাক।

উল্লেখ্য, ভিসার আবেদন সশরীরে জমা দেয়ার আগে এই অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয়।

আইভ্যাক আরও জানায়, এই পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রে জরুরি ক্ষেত্রে যেখানে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের তৃতীয় দেশে ভ্রমণ করতে হবে এবং যার জন্য তাদের এরইমধ্যে ভারতে অবস্থিত বিদেশি দূতাবাসের সঙ্গে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট আছে, তাদের জন্য সীমিত আকারে অ্যাপয়েন্টমেন্ট দেয়া শুরু হয়েছে।

পরবর্তী সময়ে আইভ্যাক তার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু না করা পর্যন্ত এই সেবাগুলো সীমিত আকারে থাকবে বলেও জানানো হয়।



পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

 




হাসিনাকে ফেরতের প্রশ্ন কল্পনাপ্রসূত: নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক : শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠানোর অনুরোধ করলে ভারত কী জবাব দেবে, এমন প্রশ্ন করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে।

গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমন প্রশ্নের সম্মুখীন হলেও এর সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেছেন, এই ধরনের প্রশ্ন অনুমাননির্ভর। আর অনুমাননির্ভর কোনো প্রশ্নের উত্তর দেয়ার রীতি নেই।

এ সময় রণধীর জয়সওয়াল বলেন, গত ৫ আগস্ট খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন। তাকে ফেরত পাঠানোর ব্যাপারে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে তা কল্পনাপ্রসূত।




বাংলাদেশিদের ভিসা দেয়ার বিষয়ে যা জানাল ভারত

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় নেই উল্লেখ করে সীমিত পরিসরে ভিসা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। খবর এএনআই নিউজের।

বাংলাদেশে আইনশৃঙ্খলার অবস্থা স্বাভাবিক হলে ভারতীয় ভিসা দেয়ার কার্যক্রম আগের অবস্থায় ফিরবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। 

 ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা ও এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেয়া হচ্ছে। তাদের কার্যক্রম চলছে সীমিত পরিসরে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা দেয়া স্বাভাবিক হবে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা প্রদান করছি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আইন ও শাসন ফিরে আসবে, তখন আমরা ভিসা নিয়ে পরিপূর্ণ কাজ শুরু করব।’
 
এদিকে ৫ আগস্ট হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর অনির্দিষ্টকালের জন্য ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রম স্থগিত করে ভারত। ১৩ আগস্ট ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) থেকে জানানো হয়, তারা সীমিত পরিসরে পুনরায় বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। এ অবস্থায় ভিসা না পাওয়ায় গত ২৬ আগস্ট রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে অসংখ্য ভিসাপ্রত্যাশী বিক্ষোভ করেন।
 
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, শুক্রবারের ব্রিফিংয়ে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভারতকে জড়িয়ে সিএনএনের করা এক প্রতিবেদনের বিষয়েও কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
 
তিনি সিএনএনের প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর ও অসত্য’ বলে অভিহিত করেছেন।
 
রণধীর জসওয়াল বলেন, ‘বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সিএনএনের প্রতিবেদন আমরা দেখেছি। এটি বিভ্রান্তিকর এবং বাস্তবে সত্য নয়। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিল, সেটির বক্তব্য এই প্রতিবেদনে উপেক্ষা করা হয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘এছাড়া যৌথ পানি ব্যবস্থাপনায় বিদ্যমান যৌথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে (বাংলাদেশের সঙ্গে) নিয়মিত এবং সময়মতো তথ্য আদান-প্রদান করি সেটিও প্রতিবেদনে বলা হয়নি।’
 
এছাড়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা এবং বাংলাদেশ সরকারের তাকে ফেরত চাওয়ার ব্যাপারেও কথা বলেছেন রণধীর জসওয়াল। তিনি বলেন, হাসিনা খুবই স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন। এর বাইরে এ বিষয়ে তার বলার কিছু নেই।  



ভারতের নিষেধাজ্ঞা সত্য হলেও কিছু আসে যায় না : সমন্বয়ক নুসরাত

চন্দ্রদ্বীপ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেছেন, আমাদের বিরুদ্ধে ভারতের নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকলে বা সত্য হলেও সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই নিষেধাজ্ঞায় আমাদের কিছু আসে যায় না।

‘ছয় ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ করে দ্য মিরর এশিয়া, যাতে নুসরাত তাবাসসুমের নাম রয়েছে। সংবাদে উল্লেখিত নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নুসরাত তাবাসসুম কালবেলাকে একথা বলেন।

তিনি বলেন, দ্য মিরর এশিয়ার নিউজটা ছাড়া নিষেধাজ্ঞার বিষয়ে আমি আসলে কিছুই জানি না বা কিছু শুনিনি। এ বিষয়ে ইন্ডিয়ান হাই কমিশনার থেকেও আমাদেরকে কিছু জানানো হয়নি, দেশের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিও কিছু জানায়নি।

তিনি আরও বলেন, আপনারা সবাই যেমন মিরর এশিয়ার খবরটা দেখেছেন অনলাইনে, আমিও সেরকমই দেখেছি। এর বেশিকিছু জানি না।

 

 

নুসরাত আরও বলেন, এই নিষেধাজ্ঞা সত্য কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আর নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকলেও বা সত্য হলেও সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই নিষেধাজ্ঞায় আমাদের কিছু আসে যায় না। কারণ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট। এজন্য, যদি নিষেধাজ্ঞা দিয়েও থাকে তাহলে মনে করছি যে, এতে আমাদের আন্দোলন পূর্ণতা পেলো।

 

 

দ্য মিরর এশিয়া জানায়, ভারতবিরোধী জনতাকে উসকে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।




৬ ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশের ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারতবিরোধী জনতাকে উসকে দেয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছে নয়াদিল্লি। তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশনে পাঠানো হয়েছে। দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই তালিকায় আছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।

হাসনাত আবদুল্লাহর চিকেন নেক নিয়ে বক্তব্য ও নুসরাত তাবাসসুমের সেভেন সিস্টার নিয়ে ফেসবুকের স্টাটাসকে আমলে নেয়া হয়েছে ভিসা নিষেধাজ্ঞায়।

মূলত, সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নাম সেখানে উল্লেখ করা হয়নি। মাহফুজ আলম সরকারের অংশ হওয়ার আগেই এই নোটটি পাঠানো হয়। ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হওয়ার পর মাহফুজ আলমের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তা জানতে পারেনি দ্য মিরর এশিয়া।




একাত্তরের প্রশ্নের সমাধান করতে চায় পাকিস্তান

চন্দ্রদ্বীপ ডেস্ক : ‘একাত্তরের প্রশ্নটির’ সমাধান চায় পাকিস্তান। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগোযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে আলোচনার প্রস্তাবও দিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

রবিবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে অনুষ্ঠিত আলোচনায় এ প্রস্তাব দেন পাকিস্তানের হাইকমিশনার।

উপদেষ্টা নাহিদ ইসলামকে পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ বলেন, ‘আমরা ১৯৭১-এর প্রশ্নটির সমাধান করতে চাই। কিন্তু গত সরকার (আওয়ামী লীগ) আমাদের আলোচনার কোনো সুযোগ দেয়নি এবং ইচ্ছা করেই ৭১ ইস্যুটাকে জিইয়ে রাখতো। চাইলে বহু আগেই এটির সমাধান করা যেতো। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী।’

জবাবে উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‌‌‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭১ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আওয়ামী লীগের আদর্শে ১৯৭১ ছিল ইতিহাসের শেষ অধ্যায়। কিন্তু আমরা মনে করি, এটি ইতিহাসের ধারাবাহিকতা। ১৯৪৭ বা পাকিস্তান আন্দোলন ছাড়া বাংলাদেশ প্রতিষ্ঠা হতো না। আমরা পাকিস্তানের সঙ্গে ৭১-এর প্রশ্নটির সমাধান করতে চাই।’

এ উপদেষ্টা আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক দক্ষিণ এশিয়ার জন্য আমাদের পরস্পরের সঙ্গে সম্পর্ক মজবুত করা প্রয়োজন। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী।’

বাংলাদেশে পাকিস্তানি চ্যানেল চালুর অনুরোধ
বাংলাদেশে পাকিস্তানি টেলিভিশন চ্যানেল দেখা যায় না জানিয়ে বিষয়টি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে অবগত করেন পাকিস্তানের হাইকমিশনার। এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেন তিনি।

এছাড়া পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য সহযোগিতার প্রস্তাব দেন। জবাবে উপদেষ্টা নাহিদ বলেন, ‘বর্তমানে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে জানানো হবে।’

পাকিস্তানের হাইকমিশনার আরও বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক কারণে ১৫ বছর পাকিস্তানিদের নানানভাবে হয়রানি করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে আসার জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে এবং বিমানবন্দরে পাকিস্তানিরা হয়রানির শিকার হয়েছেন।’ এ সমস্যা সমাধানে তিনি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

সৈয়দ আহমদ মারুফ বলেন, ‘পাকিস্তান সাম্প্রতিক গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে। তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশ‌ই খুব ভালো করছে। তাই এক্ষেত্রে উভয় দেশ যৌথভাবে কাজ করতে পারে।’

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘উপনিবেশবিরোধী লড়াই থেকে শুরু করে পাকিস্তান আন্দোলন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের জনগণের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ইন্দো-মুসলিম সভ্যতার অংশ হিসেবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ-পাকিস্তানের সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক রয়েছে।’

তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক ও ভারসাম্যপূর্ণ দক্ষিণ এশিয়া গড়তে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার প্রয়োজন। মুসলিমপ্রধান দেশ হিসেবেও পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের গভীর বন্ধন রয়েছে। যদিও বাংলা ভাষা ও সংস্কৃতি বাংলাদেশকে বিশেষত্ব দিয়েছে।




খান ইউনিস ও মধ্য গাজার দেইর এলাকায় ইসরায়েলি অভিযান শেষ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস ও মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় গতকাল  অভিযান শেষ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তাদের দাবি, মাসব্যাপী এ অভিযানে আড়াই শর বেশি হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

সেনা প্রত্যাহারের আগপর্যন্ত খান ইউনিস ও দেইর আল-বালাহতে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। গতকাল ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সেখান থেকে অন্তত নয়জনের মরদেহ উদ্ধার করে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ছয় কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গপথ ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ।

ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, দক্ষিণ গাজা থেকে যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল, তাঁরা এখন ফিরতে পারবেন। এর মধ্য দিয়ে খান ইউনিস ও দেইর আল-বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলোl

সামরিক বাহিনী জানায়, খান ইউনিস ও দেইর আল-বালাহ থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় ১০ মাস ধরে চলা যুদ্ধে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ৯৮ হাজারের বেশি। তবে তাঁদের মধ্যে কতজন বেসামরিক মানুষ আর কতজন হামাস যোদ্ধা, তা এখনো জানা যায়নি।




পর্তুগালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪, পাইলট নিখোঁজ

পর্তুগালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এএফপি সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও একজন। পাঁচজন আরোহীর মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হলেও পাইলটের খোঁজ মেলেনি।

কর্তৃপক্ষ জানায়, উড়োযানটি দেশটির লামেগো এলাকায় বিধ্বস্ত হয়ে দোরু নদীতে পড়ে যায়। যাত্রীদের সবাই ইমার্জেন্সি প্রোটেকশন অ্যান্ড রিলিফ ইউনিটের সদস্য। পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা। নিখোঁজ পাইলটের সন্ধানে অভিযান চলছে।

এ ঘটনায় পর্তুগালে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।