পদত্যাগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল

বরিশাল অফিস ::আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরে জামিনে মুক্তি পাওয়ার চার দিন পরে নাটকীয়ভাবে পদত্যাগ করলেন তিনি।

মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেন কেজরীওয়াল। এ সময় তার সাথে তার উত্তরসূরি অতীশি এবং সাবেক ডেপুটি মনীশ সিসোদিয়া ছিলেন।

এর আগে আম আদমি পার্টি জানায়, পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে অতিশী মারলেনার নাম ঘোষণা করেছেন অরবিন্দ কেজরীওয়াল। তিনি পরবর্তী নির্বাচন পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে কেজরিওয়াল আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন।

গত রোববার জামিনে মুক্তি পাওয়ার দু’দিন পর অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগের ঘোষণা দেন। যিনি মদ নীতির মামলায় দুর্নীতি এবং অর্থ-পাচারের অভিযোগকে দৃঢ়ভাবে অস্বীকার করেন এবং বিজেপির বিরুদ্ধে তাকে ফাঁসানোর জন্য অভিযুক্ত করেছেন। তিনি ঘোষণা করেন “জনতার আদালত থেকে ন্যায়বিচার” না পাওয়া পর্যন্ত তিনি জাতীয় রাজধানী শাসন করবেন না।




দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতীশি




মিয়ানমারে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২২৬




দুই বিলিয়ন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের




ইরানে হিজাব পরা নিয়ে নারীদের আর ‘বিরক্ত’ করবে না পুলিশ




ভারতে ডোনাল্ড লুর বৈঠক, যা নিয়ে আলোচনা হলো




সুদানের মধ্যাঞ্চলে আধা-সামরিক বাহিনীর হামলা, ৪০ নাগরিক নিহত

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: সুদানের মধ্যাঞ্চলীয় একটি গ্রামে আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেসরকারি গ্রুপ আবু গৌতা প্রতিরোধ কমিটির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, রোববার সুদানের ‘গেজিরা রাজ্যের আবু গৌতা এলাকার গৌজ আল-নাকা গ্রামে আরএসএফের হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।’

এতে আরো বলা হয়েছে, গ্রামে বেশ কয়েকটি মৃতদেহ পড়ে আছে, কারণ ওই হামলার সময় প্রাণ ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া লোকজনকে লাশগুলো দাফন করতে ফিরে আসতে বাধা দিচ্ছে আরএসএফ।

কমিটি স্থানীয় বাসিন্দাদের গ্রামে প্রবেশ করতে এবং লাশগুলো দাফন করার সুযোগ দিতে সুশীল সমাজের বিভিন্ন সংগঠনকে আরএসএফের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে। তবে আরএসএফ এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) রাজ্যের রাজধানী ওয়াদ মাদানি থেকে প্রত্যাহার করার পর আরএসএফ ২০২৩ সালের ডিসেম্বরে গেজিরা রাজ্যের নিয়ন্ত্রণ নেয়।

২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সুদানে এসএএফ এবং আরএসএফের মধ্যে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে সংঘর্ষের ফলে দেশটিতে কমপক্ষে ১৬,৬৫০ জন প্রাণ হারিয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।




যে কারণে ‘ডিভোর্স’ পারফিউম আনলেন দুবাইয়ের রাজকুমারী

চন্দ্রদ্বীপ ডেস্ক: কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের রাজকুমারী মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এবার বিচ্ছেদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ‘‘ডিভোর্স’’ নামের নতুন একটি পারফিউম বাজারে আনার ঘোষণা দিয়েছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে রাজকুমারী মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইনস্টাগ্রামে এ নিয়ে নিজের চারটি ছবি পোস্ট করেছেন। ছবিতে কাচের কালো বোতলের গায়ে ইংরেজিতে সাদা রঙে ‘‘ডিভোর্স’’ লেখা রয়েছে। এর আগে তার নিজস্ব পারফিউম ব্র্যান্ড কোম্পানি মাহরা এমওয়ান ইনস্টাগ্রামে ‘‘শিগগিরই আসছে’’ ক্যাপশনে একটি ছবি পোস্ট করে।

এই পারফিউমের ঘ্রাণ কেমন হবে, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে অনেকেই ধারণা করছেন, মুক্তির অবাধ আনন্দে মাতাল হওয়ার মতো ঘ্রাণ হতে পারে দুবাইয়ের রাজকুমারীর আনা নতুন এই পারফিউম। যদিও আকর্ষণীয় ডিজাইনের কালো বোতলে আনা ‘ডিভোর্স’ পারফিউম অনেকটা মার্কিন শিল্পী কিম কার্দাশিয়ানের পারফিউমের কথা মনে করিয়ে দেয়।




নববধূকে বাড়িতে এনেই পিটিয়ে হত্যা করলেন বর

চন্দ্রদ্বীপ ডেস্ক: টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল এবং তিন লাখ রুপির যৌতুকের দাবি পূরণ না করায় এক নববধূকে পিটিয়ে হত্যা করেছেন বর। ভারতের উত্তরপ্রদেশের আমরোহা এলাকায় মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তরপ্রদেশের আমরোহা এলাকায় এক নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। যৌতুক হিসেবে একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল ও তিন লাখ রুপি না দেওয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এনডিটিভি বলছে, দুই বছর আগে আমরোহার বাসিন্দা মীনা নামের এক তরুণীকে বিয়ে করেন বাইখেদা গ্রামের তরুণ সুন্দর। তখন থেকেই শ্বশুরবাড়ির লোকজনের প্রতি যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন তিনি। এ নিয়ে আগেও কয়েকবার নববধূকে মারধর করেন স্বামী।




গাজায় নতুন করে প্রাণ হারালেন ২০ জন

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে প্রাণ হারিয়েছেন ২০ জন। তাদের মধ্যে দশজন নিহত হয়েছেন নুসিরাত ক্যাম্পে। অন্য দশজন মারা গেছেন গাজা শহরের জেইতুন ও শেখ রাদওয়ান এলাকায়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৪১ হাজার ২২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ৪১৩ জন।

এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবসহ মধ্য ইসরায়েলজুড়ে সতর্কতা সংকেত বাজানো হয়। এ সময় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যায়।

এ ঘটনার পর হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।