যুক্তরাষ্ট্রের আলবামায় গুলিতে নিহত ৪, আহত কয়েকজন

চন্দ্রদ্বীপ ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যে দুর্বৃত্তদের গুলিতে চারজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার স্থানীয় সময়ে আলবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

বার্মিংহামের পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড জানিয়েছেন, শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় কয়েকজন বন্দুকধারী একদল লোককে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।




ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩০

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য খোরাসানে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। অনেক শ্রমিক ভিতরে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই খবর দিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বে প্রায় ৫৪০ কিলোমিটার দূরে তাবাসে একটি কয়লা খনিতে বিস্ফোরণটি ঘটে।

এতে বলা হয়েছে, শনিবার গভীর রাতে বিস্ফোরণের পর ওই এলাকায় জরুরি উদ্ধারকর্মী পাঠিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের সময় সেখানে প্রায় ৭০ জন শ্রমিক কাজ করছিলেন।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, দেশটির মদনজু কোম্পানি পরিচালিত ওই খনির বি এবং সি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।

ইরান তেল উৎপাদনসহ বিভিন্ন ধরনের খনিজ সম্পদে সমৃদ্ধ। মধ্যপ্রাচ্যের দেশটি বছরে প্রায় ৩.৫ মিলিয়ন টন কয়লার চাহিদা রয়েছে। যার মধ্যে প্রায় ১.৮ মিলিয়ন টন কয়লা নিজেরা উত্তোলন করে।

ইরানের খনি শিল্পে বিস্ফোরণের এটাই প্রথম ঘটনা নয়। ২০১৩ সালে, দুটি পৃথক খনির ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হয়েছিল। ২০০৯ সালে বেশ কয়েকটি ঘটনায় ২০ জন শ্রমিক নিহত হয়। এছাড়া ২০১৭ সালে,  কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছিল।




বামপন্থী দিসানায়েকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে এগিয়ে

চন্দ্রদ্বীপ ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন ৫৫ বছর বয়সী বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিসানায়েকে। যদিও তিনি এখনও জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট পাননি। তারপরও দিসানায়েকে তার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিক্রমাসিংহে এবং প্রেমাদাসার সমর্থকদের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন।

ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দিসানায়েকে। তাঁর দলের নাম মার্ক্সপন্থী জনতা বিমুক্তি পেরেমুনা (জেভিপি)। বর্তমানে পার্লামেন্টে জেভিপির মাত্র তিনটি আসন রয়েছে। খবর-বিবিসি




যে অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত যাচ্ছে ইলিশ, জানালেন উপদেষ্টা




শ্রীলঙ্কায় পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে দিসানায়েকে




‘২ বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হবে’

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হারলে তার আংশিক দায় মার্কিন ইহুদিদের ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি হারলে ২ বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলী হয়ে যাবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে প্রচারেয় ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প। তবে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলার সঙ্গে বিতর্কে সুবিধা করতে না পারায় বেশ বিপাকেই আছেন তিনি।

বৃহস্পতিবার ইসরাইলিপন্থি সম্মেলন ইসরাইলি-আমেরিকান কাউন্সিলের ন্যাশনাল সামিটে গিয়েইহুদি ভোটারদের সমর্থন না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন সাবেক এ প্রেসিডেন্ট। কিরি বলেন, আমেরিকান ইহুদিদের মধ্যে তিনি হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখতে পাচ্ছেন।

এ সময় হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তার প্রতিপক্ষ কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল দুই বছরের মধ্যে বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে। আর এমন পরিণতির জন্য ইহুদিরা আংশিকভাবে দায়ী থাকবেন।

ট্রাম্প বেশ জোর গলায় বলেন, ‘এ নির্বাচনে যদি আমি জয়ী না হই, তবে সত্যিই এটি ইহুদি জনগণের ওপর প্রভাব ফেলবে। কেননা, যদি (আমেরিকান ইহুদিদের) ৪০-৬০ শতাংশ মানুষ শত্রুকে ভোট দেয়, তবে আমার মতে, দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’




দিল্লিতে ৪৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ইলিশ!

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাগ্রহণের পর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। এতে চলমান উৎসবে ইলিশের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় মাছ ব্যবসায়ীদের। তাই তারা অবৈধভাবে ইলিশ আমদানি অথবা মজুদকৃত হিমায়িত ইলিশ আকাশচুম্বী দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এর ফলে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরুসহ বিভিন্ন শহরে প্রতিকেজি ইলিশ ৪ হাজার টাকার বেশিতে বিক্রি হচ্ছে। যার ফলে, ভোজনরসিক ভারতীয়দের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে এক কেজি বাংলাদেশি ইলিশ ৩ হাজার রুপিতে (৪ হাজার ২৯৫ টাকা) বিক্রি হচ্ছে। এরপরই রেস্তোরাঁ মালিকরা তাদের উৎসবের মেনুর দাম বাড়ানোর কথা ভাবছেন, যা ভারতীয়দের কপালের চিন্তার ভাঁজ ফেলেছে।

কলকাতার বিখ্যাত গড়িয়াহাট বাজারের এক মাছের পাইকারি বিক্রেতাও একই সুরে বলেন, তিনি দেড় কেজি ওজনের প্রতি কেজি ইলিশ ২ হাজার রুপিতে বিক্রি করছেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের ইলিশের সবচেয়ে বড় আমদানিকারক। নিষেধাজ্ঞার আগে কলকাতা ও দিল্লিতে টাটকা ইলিশ ১২০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হত। এখন গোপন চ্যানেলের মাধ্যমে ইলিশ অবৈধভাবে ভারতে আসছে।




‘প্রেসিডেন্ট পদের জন্য আনফিট ট্রাম্প’




১১ মিনিটে ২০৪০ কিমি পথ পেরিয়ে ইজ়রায়েলে হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের বিদ্রোহী শিয়া গোষ্ঠী হুথি।  হাইপারসনিক (শব্দের চেয়ে পাঁচ গুণ বা তার বেশি গতিসম্পন্ন) ক্ষেপণাস্ত্র দিয়ে ইজ়রায়েলের মধ্যাঞ্চলে হামলা চালানো হয়। হামলায় হুথিরা যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছিল, সেটির নাম ‘প্যালেস্টাইন ২’।

একেবারে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। ইজ়রায়েলে হামলায় নিজেদের গোপন অস্ত্র ব্যবহার করে পশ্চিমি দুনিয়াকে চমকে দিয়েছে হুথিরা। এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৭৫৬ কিলোমিটার। সর্বাধিক দূরত্ব অতিক্রম করতে পারে ২১৫০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটিকে সম্প্রতি ইয়েমেন সেনার হাতে তুলে দেওয়া হয়। এর গতি ম্যাক ১৬। অর্থাৎ, ঘণ্টায় ১৯৭৫৬ কিলোমিটার। যে কোনও দেশের ‘এয়ার ডিফেন্স সিস্টেম’-কে ভেঙে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র।




হিজবুল্লাহ প্রধানের ভাষণ চলাকালে আবারও ইসরায়েলের হামলা

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালানো শুরু করেছে। গত দুই দিনের ইসরাইলের হামলার বিষয়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর ‘রেড লাইন ক্রস’ করেছে বলে সতর্ক করার পর এই হামলা শুরু করল।

হিজবুল্লাহ প্রধান সতর্ক করা সত্ত্বেও আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এমনকি নাসরাল্লাহর ভাষণ সম্প্রচারিত হওয়ার সময়ও বৈরুতে হামলা চালাচ্ছিল ইসরায়েলি যুদ্ধবিমান।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, লেবাননে দুই দিনের নজিরবিহীন হামলার পর বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) প্রথম টেলিভিশনে বক্তৃতা দেন নাসরাল্লাহ। তিনি বলেন, হাজার হাজার লেবানিজ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পেজার এবং রেডিও ব্যবহার করে ইসরায়েলের বোমা হামলা সমস্ত রেড লাইন অতিক্রম করেছে।

তিনি আরও বলেন, কোন সন্দেহ নেই যে আমরা একটি বড় নিরাপত্তা ও সামরিক আঘাতের শিকার হয়েছি যা প্রতিরোধের এবং লেবাননের ইতিহাসে নজিরবিহীন।

লাল পটভূমির সামনে প্রথাগত কালো পাগড়ি পরে টেলিভিশনে ভাষণ দেন নাসরাল্লাহ। ভাষণে তিনি আরও বলেন, ইসরায়েলি হামলায় পিছু হটবে না হিজবুল্লাহ। শত্রু নেতানিয়াহু ও গ্যালান্টকে উল্লেখ করে তিনি আরও বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবানন এখানেই থামবে না। গাজা ও পশ্চিম তীরের মানুষকে সমর্থন দিয়ে যাবে লেবাননের প্রতিরোধী বাহিনী।

এর আগে মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) লেবাননে হিজবুল্লাহর ব্যবহার করা হয়েক হাজার পেজারে আগে থেকে ছোট ছোট বিস্ফোরক ঢুকিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। পরদিন হিজবুল্লাহর ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুই হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে লেবানন।

বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ২৯০০ জন। যাদের মধ্যে ২৮৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল-হিজবুল্লাহর ১১ মাস ধরে চলা প্রতিদিনের গুলি বিনিময়ের ঘটনা একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

তবে ইসরায়েল এখনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।