যেকোনো সময় ইরানে হবে বড় হামলা




লেবাননে ৮ ইসরাইলি সেনা নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য মারা গেছে। এ সময় আরো সাতজন সৈন্য আহত হওয়ার খবরও দিচ্ছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলছে, যে সব সৈন্য মারা গেছে, তাদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের।

লেবাননে আক্রমণ শুরু করার পর ইসরাইলি সৈন্য মৃত্যুর ঘটনা এই প্রথম।

লেবাননে সম্মুখ যুদ্ধে ইসরাইলি সেনাদের প্রতিহত করার দাবি করছে হিজবুল্লাহ। বুধবার দু’বার মুখোমুখি লড়াই হয়েছে বলে জানায় তারা। সংগঠনটির বক্তব্য, এগুলো যুদ্ধের প্রথম পর্যায়। সূত্র : বিবিসি




লেবাননে প্রবেশের চেষ্টাকালে বোমার বিস্ফোরণ, বহু ইসরায়েলি সেনা আহত




জাতিসংঘ মহাসচিবের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় ‘দ্ব্যর্থহীন নিন্দা’ জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জাতিসংঘের মহাসচিবকে ‘ইসরায়েল বিরোধী’ আখ্যা দিয়ে তাকে সন্ত্রাসবাদী, ধর্ষক ও খুনিদের সমর্থন দেওয়ার জন্যও অভিযুক্ত করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ।

মঙ্গলবার ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরপরই আন্তোনিও গুতেরেস ওই অঞ্চলে সহিংসতা বৃদ্ধির নিন্দা জানালেও ইরানের নাম উল্লেখ করেননি।

এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা জানাতে পারেন না, তিনি ইসরাইলের মাটিতে পা রাখার যোগ্য নন।

মঙ্গলবার ইরানে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গাজায় হামাসের ওপর হামলা ও লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর ওপর হামলার প্রতিবাদে এ হামলা করেছে বলে জানিয়েছে তেহরান।




ঢাকা সফরে আসছেন সৌদি যুবরাজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রথমবারের মতো ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত দেশটির ৯৪তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সৌদি যুবরাজের আসন্ন বাংলাদেশ সফর নিঃসন্দেহে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও জোরদার করবে। আমরা অধীর আগ্রহে যুবরাজের আসন্ন সফরের অপেক্ষায় রয়েছি।’

পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের মধ্যে গভীর বন্ধনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ১৯৭৫ খ্রিষ্টাব্দে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের অংশীদারিত্ব বিকাশ লাভ করেছে। দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা একটি কৌশলগত অংশীদারিত্ব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।’

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি অর্থনীতিকে বৈচিত্র্যময় এবং টেকসই করার লক্ষ্যে একটি রূপান্তরমূলক পরিকল্পনা সৌদি আরবের ভিশন-২০৩০ এর প্রশংসা করেন মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য তার অভিজ্ঞতা এবং দক্ষতা বিনিময় করে এই উচ্চাভিলাষী রূপকল্পে অবদান রাখতে বাংলাদেশের আকাক্ষার কথা প্রকাশ করেন।

বাংলাদেশি আধা-দক্ষ ও অদক্ষ প্রায় ৩০ লাখ শ্রমিক নিয়োগের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এসব শ্রমিক উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অবিচল অংশীদার। সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) বহু বছর ধরে আমাদের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

তিনি উল্লেখ করেন, সৌদি বিনিয়োগকারীদের রসদ, অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি মতো খাতে ক্রমবর্ধমান আগ্রহের কারণে দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য সাম্প্রতিক বছরগুলোতে ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

উপদেষ্টা পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় রেড সি গেটওয়ে টার্মিনালের সাম্প্রতিক বিনিয়োগ উদ্যোগের উদাহরণ হিসেবে বাংলাদেশের লজিস্টিক্যাল সক্ষমতা বৃদ্ধিতে সৌদি আরবের প্রতিশ্রুতির ওপর জোর দেন।

তিনি সৌদি কোম্পানিগুলোকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ খুঁজে বের করার আমন্ত্রণ জানান। এসব অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো, বিদ্যুৎ, পর্যটন ও সেবা খাতের উল্লেখযোগ্য সম্ভাবনার প্রস্তাব দেন।

তৌহিদ আরও উল্লেখ করেন, উভয় দেশই বিশেষ করে শ্রম অভিবাসন, বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা, কৃষি ও পরিবেশে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করেছে।

তিনি বলেন, ‘আগামীর দিকে তাকিয়ে আমরা আমাদের সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করে যৌথ কমিশনকে মন্ত্রী পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা করছি। এই পদক্ষেপটি নতুন সুযোগ উদঘাটন করবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বাড়ানোসহ আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন দেবে।

বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

সূত্র : বাসস




ইরান ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিলেও বাড়ছে যুদ্ধের শঙ্কা

চন্দ্রদ্বীপ ডেস্ক: মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ এড়াতে ইসরায়েলে আর কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। তবে কোনো উস্কানি দিলে শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। অপরদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা বাড়ছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, নতুন করে ইসরায়েল কোনো উসকানি না দিলে ইরান আর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে আব্বাস আরাকচি বলেছেন, ‘আমাদের পদক্ষেপ শেষ হয়েছে, যদি না ইসরায়েলি শাসক আরও প্রতিশোধের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়। যদি নেয়, সেক্ষেত্রে আমাদের জবাব আরও জোরালো ও শক্তিশালী হবে।’

ওয়াশিংটন জানিয়েছে, মঙ্গলবারের হামলার জন্য ইরানকে ‘গুরুতর পরিণতির’ মুখোমুখি করা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে কাজ করবে।

বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতজুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০ টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইরান রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র  ধ্বংস করা যায়নি। এ হামলায়  হতাহতের তথ্য জানায়নি ইসরায়েল। তবে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার।

এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বুধবার রাতে মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগেরি এ ঘোষণা দেন বলে এএফপির খবরে বলা হয়েছে।

ড্যানিয়েল হ্যাগেরি বলেছেন,‘মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান। হামলার প্রতিশোধ নেওয়া হবে।’

বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইরান হামলা শুরু করার পর যুদ্ধাকালীন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে এক বক্তব্যে তিনি বলেছেন, ‘ইরান বড় ভুল করে ফেলেছে। এ জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।’

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হামলাকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে চূড়ান্ত প্রতিক্রিয়া হিসাবে বর্র্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, নেতানিয়াহুর জানা উচিত যে ইরান যুদ্ধ চাইছে না, তবে যে কোনও হুমকির মুখে আমরা সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাবো।

তিনি লিখেন, এটা আমাদের ক্ষমতার আভাস মাত্র। ইরানের সাথে সংঘাতে জড়াবেন না।

এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আজ বুধবার বৈঠকটি হওয়ার কথা l




রাতে ইরান, সকালে হিজবুল্লাহর হামলা ইসরায়েলে




ইসরায়েলি বিমান ঘাঁটি ‘ঝাঁঝরা’ করে দিয়েছে ইরান, নিশ্চিত করল সিএনএন




ইরানে সফরে গেলেন রুশ প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরান সফরে গেলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। ইরানের নেতৃস্থানীয়দের সঙ্গে আলোচনা করতে সোমবার তিনি ইরানে পৌঁছান।

খবরে বলা হয়, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন সোমবার ইরানে পৌঁছেছেন; যেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

দুই পক্ষ অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং মানবিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। পরিবহন, জ্বালানি এবং শিল্প খাতে বড় যৌথ প্রকল্পগুলোতে বিশেষ মনোযোগ দেওয়ার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে।




ইরানকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

চন্দ্রদ্বীপ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার (৩০ সেপ্টেম্বর) কথা বলেছেন। দুই মন্ত্রী সেই সময় ইরানকে কড়া ভাষায় বার্তা দিয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর হাত থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমিউনিটিকে রক্ষা করার জন্য সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে দুই মন্ত্রী একমত হয়েছেন।

এইসময় দুই নেতাই সতর্ক করেছেন যে ইরান যদি সরাসরি ইসরায়েলে মিলিটারি হামলার চেষ্টা চালায় তাহলে দেশটিকে সিরিয়াস পরিণতি ভোগ করতে হবে।

সম্প্রতি লেবাননজুড়ে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গত শুক্রবার ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে ব্যাপক হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।