শুরু হচ্ছে ছয়টি বিভাগে নোবেল পুরস্কার ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক: নোবেল পুরস্কারের মৌসুম নিয়ে হাজির অক্টোবর। প্রথা অনুযায়ী, প্রতিবছর এ মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিন ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রের নোবেল। সে হিসেবে ৭ অক্টোবর থেকে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হবে।

ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তাঁর মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে এ পুরস্কার দেওয়া শুরু হয়।




লেবাননে ইসরাইলি হামলায় ১৯৭৪ জন নিহত

চন্দ্রদ্বীপ নিউজ :: গত অক্টোবরে হিজবুল্লাহ-ইসরাইল সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে ১২৭ শিশু ও ২৬১ নারীসহ মোট এক হাজার ৯৭৪ জন নিহত এবং নয় হাজার ৩৮৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রীর তথ্যানুযায়ী, ইসরাইলি হামলায় বেশ কয়েকটি মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় ৯৭ জন চিকিৎসা ও জরুরি পরিষেবাকর্মী নিহত হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, অনেক হাসপাতাল সরাসরি (ইসরায়েলি) লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই হামলাগুলো লেবাননের স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ বাড়িয়ে তুলেছে যা ইতোমধ্যে একাধিক সঙ্কটের কারণে প্রচণ্ড চাপে রয়েছে।

মন্ত্রী হাসপাতালে অস্ত্র থাকার বিষয়ে ইসরাইলের অভিযোগ প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছেন, এসব অভিযোগ ভিত্তিহীন।

গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।

উল্লেখ্য, ২০২৩ সালে ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার সময় থেকেই হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এরপর থেকে প্রায় প্রতিদিনই ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় চলছে। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির সাথে এ লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।




যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলারে লবিস্ট নিয়োগ করেছেন জয়

চন্দ্রদ্বীপ ডেস্ক: মার্কিন নীতিনির্ধারকদের সান্নিধ্য পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে আওয়ামী লীগের পক্ষে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে দুই লাখ ডলারে চুক্তি করেছেন তিনি।

স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে করা তার এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি সই করেছেন ওয়াজেদ ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ। এতে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচারবিভাগের কাছে তুলে ধরবে প্রতিষ্ঠানটি। চুক্তির মেয়াদ ধরা হয়েছে ৬ মাস। চুক্তির আওতায় লবিস্ট ফার্ম পাচ্ছে ২ লাখ মার্কিন ডলার (২ কোটি ৪০ লাখ টাকা)।




ইরানের ‘হিট লিস্টে’ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু




ইসরায়েলি হামলায় ‘গাজার প্রধানমন্ত্রী’ নিহত

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের শীর্ষ নেতা রাহী মুস্তফাসহ আরও দুইজন নিহত হয়েছেন। রাহী মুস্তাহা ছিলেন হামাস পরিচালিত সরকারের অঘোষিত প্রধানমন্ত্রী। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তিন মাস আগে হামাস কর্মকর্তা রাহী মুস্তাহা, সামেহ আল-সিরাজ এবং সামি ওদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এখন তারা নিশ্চিত হয়েছে তাদের হামলায় এই তিনজন নিহত হয়েছেন।

হামলার সময় এ তিনজন গাজার উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।




সীমান্তে হিজবুল্লাহর কঠোর প্রতিরোধ, হতাহত বহু ইসরায়েলি সেনা




শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম




ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট




বৈরুতে ফের ইসরায়েলের বিমান হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৪৬

চন্দ্রদ্বীপ ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। বুধবার (২ অক্টোবর) ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় গত ২৪ ঘণ্টায় লেবাননে ৪৬ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরার

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কিছুক্ষণ আগে মধ্য লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বৈরুতের উপকণ্ঠে এবং বেকা, বালবেক-হারমেল ইসরায়েলি হামলায় ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, বুধবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ২৪০ টি মতো রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সৈন্যদের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।




মেসিকে নিয়েই স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার