গাজায় খাদ্য আমদানি বন্ধ করেছে ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক: অবরুদ্ধ গাজায় খাদ্য আমদানির প্রক্রিয়া বন্ধ করেছে ইসরায়েল। এরসঙ্গে সংশ্লিষ্ট ১২ জন এ তথ্য জানিয়েছে। মূলত ১১ অক্টোবর থেকে ব্যবসায়ীরা ইসরায়েলি কর্তৃপক্ষের কেনো সাড়া পাচ্ছেন না। এসব ব্যবসীয়রা গাজা ও পশ্চিমতীরের জন্য খাদ্য আমদানি করে থাকেন। যার জন্য প্রয়োজন হয় ইসরায়েলের অনুমোদন।

ইসরায়েলের এমন পদক্ষেপের কারণে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খাদ্য আমদানি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এর আগে কখনো গাজায় বাণিজ্যিকভাবে খাদ্য আমদানি বন্ধ হয়নি।
খাদ্য সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট এমন দুইজন জানিয়েছেন, খাদ্য আমদানি থেকে রাজস্ব পাচ্ছে হামাস এমন ধারণার কারণেই ইসরায়েল বাণিজ্যিকভাবে খাদ্য আমদানি বন্ধ করেছে।

তবে হামাসের এক মুখপাত্র এমন অভিযোগ অস্বীকারে করেছেন।




গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত আরও ২৯ ফিলিস্তিনি

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আক্রমণে আরও ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪২ হাজার ৪৫০ জন। আহতের সংখ্যা ৯৯ হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলার তীব্রতা বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৯ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, যাদের উদ্ধার করতে অসুবিধা হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, এখনো প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে ধ্বংসস্তূপের নিচে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলের আক্রমণ অব্যাহত রয়েছে।

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ হাজার হাজার ভবন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। গাজার অবকাঠামোর ৬০ শতাংশের বেশি ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।




হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি ইসরায়েলের

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিনি প্রাণ হারান বলে গতকাল জানিয়েছে দখলদার দেশটির সামরিক বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, মৃতদেহ শনাক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করার পর ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার করার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজও বলেছেন, সিনওয়ারকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের দাবির ব্যাপারে হামাস কোনো মন্তব্য করেনি।

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি ইসরায়েলের

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি ইসরায়েলেরহামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪ | ০৭:০৩

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিনি প্রাণ হারান বলে গতকাল জানিয়েছে দখলদার দেশটির সামরিক বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, মৃতদেহ শনাক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করার পর ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার করার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজও বলেছেন, সিনওয়ারকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের দাবির ব্যাপারে হামাস কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, বুধবার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরায়েলি সেনারা। এর পর সেখানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। হামলার পর সেনারা সেখানে যাওয়ার পর সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধাসহ মোট তিনজনের  লাশ পায়। এর পর গতকাল নিশ্চিত হওয়া গেছে ওই লাশটি সিনওয়ারেরই ছিল।

হামাসের দুটি সূত্র সৌদির সংবাদমাধ্যম আশরাক আল-আসওয়াতকে সিনওয়ারের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, গাজার ভেতর এবং বাইরে থাকা নেতাদের সিনওয়ারের মৃত্যুর খবর জানানো হয়েছে। তারা আরও জানিয়েছেন, সিনওয়ারের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কয়েক দিন আগে সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সিনওয়ারের লাশের তিনটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যাচ্ছে, তিনি একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন। তাঁর মাথায় গভীর ক্ষত রয়েছে। ওই সময় সিনওয়ার নিরাপত্তা ভেস্ট এবং হাতে একটি ঘড়ি পরা ছিলেন। রাফার এই বাড়িতেই প্রবেশ করেছিলেন সিনওয়ার। বাড়িটির ধ্বংসস্তূপ থেকে তাঁর লাশ বের করে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।

বিবিসি ছবিগুলো যাচাই-বাছাই করে বলেছে, মরদেহটির চোখের ভ্রু, চোখের নিচের একটি দাগ এবং দাঁতের সঙ্গে সিনওয়ারের আগের ছবির সম্পূর্ণ মিল রয়েছে। এর অর্থ, এটি সিনওয়ারেরই মরদেহ ছিল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সিনওয়ারের মৃত্যুর তথ্য ঘোষণা করেছেন।

সিনওয়ার ১৯৬২ সালে গাজার খান ইউনিস শরণার্থী ক্যাম্পে জন্মগ্রহণ করেন। তিনি ২২ বছর দখলদার ইসরায়েলের কারাগারে ছিলেন। ১৯৮৮ সালে দুই ইসরায়েলি সেনাকে জিম্মি এবং তাদের হত্যা করায় সিনওয়াকে আটক করা হয়েছিল। ২০১১ সালে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পান তিনি। ইসরায়েলি কারাগারে বন্দি থাকার সময় হিব্রু ভাষা আয়ত্ত করেন  সিনওয়ার।

২০১৭ সালে হামাসের গাজা শাখার প্রধান হন তিনি। গত জুলাইয়ে  হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানে গুপ্তহত্যার শিকার হলে তিনি সংগঠনের প্রধান নির্বাচিত হন। দখলদার ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর  হামাস যে ভয়াবহ হামলা চালায়, তার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করা হয় সিনওয়ারকে।




বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত শুনানিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এ খবরটি গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স শিরোনাম করেছে, “নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি।” তারা জানিয়েছে, চলতি বছরের শুরুতে সহিংস আন্দোলনের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তার প্রতিবেদনে উল্লেখ করেছে, “শেখ হাসিনা: সাবেক নেতার বিরুদ্ধে বাংলাদেশের গ্রেপ্তারি পরোয়ানা জারি।” বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হাসিনা সরকার ২০১০ সালে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে এই আদালত প্রতিষ্ঠা করেছিল, তবে এর কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে, যা দিয়ে তিনি অন্য দেশে যেতে পারবেন। তবে ভারত বাংলাদেশকে প্রত্যর্পণের জন্য চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দিতে বাধ্য হতে পারে।

এছাড়াও পাকিস্তানের দ্য ডন, মধ্যপ্রাচ্যের গালফ নিউজ ও খালিজ টাইমসসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই ঘটনার ওপর প্রতিবেদন প্রকাশ করেছে।

২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হওয়ার পর জামায়াত ও বিএনপির অনেক নেতা দণ্ডিত হয়েছেন। এখন শেখ হাসিনারও সেই আদালতে বিচারের মুখোমুখি হতে হবে।

**ট্যাগ:** শেখ হাসিনা, গ্রেপ্তারি পরোয়ানা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, গণহত্যা, আওয়ামী লীগ, ভারত, বিশ্ব গণমাধ্যম




বাংলাদেশের ভিসা কার্যক্রম নিয়ে কী বলছে ভারত?

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ থেকে ভারতের ভিসা প্রাপ্তি নিয়ে নানা ধরনের অভিযোগ ছিল আগে থেকেই। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের নতুন মোড়ে এসে এই ভিসা ইস্যু আরও জটিল হয়েছে। কবে থেকে বাংলাদেশে ভারতের ভিসা কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু হবে, তা নিয়ে কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপাতত শুধুমাত্র জরুরি প্রয়োজন এবং চিকিৎসা সংক্রান্ত ভিসা প্রদান করা হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা কার্যক্রমও স্বাভাবিক হবে।

একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় ভিসা প্রদান কার্যক্রম সীমিত করা হয়েছে। ৫ আগস্ট থেকে সাধারণ ভিসা প্রদান বন্ধ রয়েছে, তবে জরুরি ক্ষেত্রে কিছু ভিসা দেয়া হচ্ছে। এর আগে প্রায় ২০ হাজার বাংলাদেশি ভিসা আবেদনকারীর পাসপোর্ট ফেরত দিয়েছে ভারতীয় হাইকমিশন।

বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু করতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।




নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত বেড়ে ১৪৭

চন্দ্রদ্বীপ ডেস্ক :: নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে। দুর্ঘটনায় আহত আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় রাতে কানোর উত্তরের ইয়োব প্রদেশের দিকে যাওয়ার সময় ট্যাংকারটি দুর্ঘটনায় পড়ে। রাজধানী আবুজা থেকে প্রায় ৫৩০ কিলোমিটার দূরে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কে ছড়িয়ে পড়ে পেট্রোল। আশেপাশের মানুষ জ্বালানি সংগ্রহ করতে এগিয়ে গেলে, হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই শতাধিক মানুষ প্রাণ হারান। আরও অনেকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর কিংবা পথেই মারা যান।

নাইজেরিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশন আহতদের দ্রুত চিকিৎসা দিতে নিকটস্থ হাসপাতালগুলোকে জরুরি সেবা প্রদান করতে আহ্বান জানিয়েছে। দেশটির আইন প্রণেতারা সংসদে এক মিনিট নীরবতা পালন করেছেন এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে।

এদিকে, নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেটিমা এক বিবৃতিতে নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন।

এই দুর্ঘটনা আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার সাম্প্রতিককালের অন্যতম বড় বিপর্যয় হিসেবে ধরা হচ্ছে।

 




হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান তিনি। তবে দখলদার সেনারা জানত না তারা সিনওয়ারকে হত্যা করেছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, হামাস প্রধান ইসরায়েলিদের হামলায় নিহত হয়েছেন। এছাড়া দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ তার মৃত্যুর তথ্য জানিয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গতকাল গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরায়েলি সেনারা। এরপর সেখানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। হামলার পর সেনারা সেখানে যাওয়ার পর সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধাসহ মোট তিনজনের মরদেহ পায় তারা। এরপর আজ নিশ্চিত হওয়া গেছে ওই মরদেহটি সিনওয়ারেরই ছিল।

সংবাদমাধ্যমটি মাইক্রো ব্লগিং সাইট এক্সে পুলিশি পরীক্ষা-নিরীক্ষার একটি ছবি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সিনওয়ারের দাঁতের সঙ্গে মরদেহটির দাঁতের পুরোপুরি মিল রয়েছে।

সিনওয়ারের মরদেহ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট

হামাসের দুটি সূত্র সৌদির সংবাদমাধ্যম আশরাক আল-আসওয়াতকে সিনওয়ারের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে, গাজার ভেতর এবং বাইরে থাকা নেতাদের সিনওয়ারের মৃত্যুর খবর জানানো হয়েছে।

তারা আরও জানিয়েছেন, সিনওয়ারের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কয়েকদিন আগে সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সিনওয়ারের মরদেহের তিনটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যাচ্ছে তিনি একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন। তার মাথায় গভীর ক্ষত রয়েছে। ওই সময় সিনওয়ার নিরাপত্তা ভেস্ট এবং হাতে একটি ঘড়ি পরা ছিলেন।

রাফার এই বাড়িতেই প্রবেশ করেছিলেন সিনওয়ার। বাড়িটির ধ্বংসস্তূপ থেকে তার মরদেহ বের করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ছবিগুলো যাচাই বাছাই করে বলেছে, মরদেহটির চোখের ব্রু, চোখের নিচের একটি দাগ এবং দাঁতের সঙ্গে সিনওয়ারের আগের ছবির সম্পূর্ণ মিল রয়েছে। যার অর্থ এটি সিনওয়ারেরই মরদেহ ছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সিনওয়ারের মৃত্যুর তথ্য ঘোষণা করবেন।

কে এই ইয়াহিয়া সিনওয়ার?

ইয়াহিয়া সিনওয়ার ১৯৬২ সালে গাজার খান ইউনিস শরণার্থী ক্যাম্পে জন্ম গ্রহণ করেন।

তার পরিবারের আদি বাসস্থান ছিল মাজদাল আসকালানে। পরবর্তীতে দখলদার ইসরায়েল যার নাম দেয় আসকেলন। ১৯৪৮ সালে জাতিসংঘের ভোটাভুটির মাধ্যমে ইসরায়েলের সৃষ্টি হওয়ার পর সিনওয়ারের পরিবারকে মাজদাল আসকালান ছেড়ে গাজার খান ইউনিসে চলে যেতে হয়। সেখানে শরণার্থী হিসেবে জীবন শুরু করেন তারা।

সিনওয়ার তার জীবনের ২২ বছর দখলদার ইসরায়েলের কারাগারে ছিলেন। ১৯৮৮ সালে দুই ইসরায়েলি সেনাকে জিম্মি এবং তাদের হত্যা করায় সিনওয়াকে আটক করা হয়েছিল। ২০১১ সালে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পান তিনি।

ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে সিনওয়ারের মরদেহ।
সিনওয়ার যখন কারাগারে ছিলেন তখন ইসরায়েলি সরকার তাকে পর্যবেক্ষণ করে বলেছিল, তিনি ‘দয়ামায়াহীন’ এবং ‘শক্তিশালী’।

ইসরায়েলি কারাগারে বন্দি থাকার সময় হিব্রু ভাষা আয়ত্ত করেন ইয়াহিয়া সিনওয়ার।

২০১৭ সালে হামাসের গাজা শাখার প্রধান হন তিনি। এরপর চলতি বছরের জুলাইয়ে ইসমাইল হানিয়া যখন গুপ্তহত্যার শিকার হন তখন তিনি হামাসের প্রধান নেতার দায়িত্ব পান।

দখলদার ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর যে হামলা চালানো হয় সেটির ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করা হয় সিনওয়ারকে।




সিরিয়া-ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিরিয়ার উপকূলীয় শহর লাটাকিয়া বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সকালের দিকে এই হামলা চালানো হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। এদিকে, একই দিনে ইয়েমেনে অত্যাধুনিক বোমারু বিমান বি-৫২ থেকে হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় এক মাস ধরে লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সংঘাত চলছে; এর মাঝেই ইয়েমেনে হামলা চালাল মার্কিন সামরিক বাহিনী।

সিরিয়া, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ এবং গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস মধ্যপ্রাচ্যে ইরানের অন্যতম মিত্র শক্তি হিসেবে পরিচিত। গত ১ অক্টোবর ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এছাড়া প্রায় প্রত্যেক দিন ইরানের মিত্র গোষ্ঠীগুলো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

ইরানের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। এর ফলে মধ্যপ্রাচ্যের একাধিক ফ্রন্টে যে যুদ্ধ চলছে তা সর্বাত্মক আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানি লক্ষ্যবস্তুতে যদি ইসরায়েল হামলা চালায়, তাহলে তার বেদনাদায়ক জবাব দেওয়া হবে।

তিনি বলেছেন, ‘‘ইসরায়েল যদি ভুল করে এবং আমাদের লক্ষ্যবস্তুতে আক্রমণ করে আর সেটা এই অঞ্চলে অথবা ইরান হোক না কেন, আমরা ইসরায়েলে আবারও বেদনাদায়ক হামলা চালাবো।’’

গত মাসে লেবাননে রাজধানী বৈরুতের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইরানি বিপ্লবী গার্ডের একজন জেনারেল নিহত হন। ওই জেনারেলের দাফন অনুষ্ঠানে অংশ নিয়ে সালামি ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বলেছে, সিরিয়ার উপকূলীয় শহর লাটাকিয়া বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত লাটাকিয়ায় ইসরায়েলি হামলায় দুই বেসামরিক আহত হয়েছেন।

ব্রিটেন-ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ায় হিজবুল্লাহর একটি অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।




ভারত মারাত্মক ভুল করেছে : কানাডার প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার বলেছেন, কানাডার সার্বভৌমত্বের উপর আগ্রাসী হস্তক্ষেপ করে ভারত মারাত্মক ভুল করেছে। তিনি তার দেশ সহিংসতা ছড়িয়ে দেয়ার জন্য ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ আনেন। কানাডাভিত্তিক শিখ বিচ্ছিন্নতাবাদদের টার্গেট করার জন্য ভারতকে অভিযুক্ত করা নিয়ে দু’দেশের মধ্যে বিবাদের এটি নতুন মাত্রা সৃষ্টি করল।

ট্রুডো বলেন, ‘আগের যেকোনো সময়ের চেয়ে আরো পরিষ্কার ইঙ্গিত রয়েছে’ যে তাদের ভূখণ্ডে শিখ ভিন্ন মতালম্বীদের ওপর টার্গেট করে কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ভারত।




মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরাকি মিলিশিয়াদের

চন্দ্রদ্বীপ ডেস্ক: মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও নৌ জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে একটি ‘টার্গেট ব্যাংক’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরাকের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী। পাশাপাশি, নিজেদের সদস্যদের জন্যও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে তারা।
আল-নুজাবা মুভমেন্ট নামের ওই সশস্ত্র গোষ্ঠীটি বুধবার এক্সে বলেছে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ ইরাকি প্রতিরোধ শিবিরের (ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক) টার্গেট ব্যাংকের আওতায় রয়েছে।

পাশাপাশি ইরাকি মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত ইরাকি প্রতিরোধ শিবিরের সব সশস্ত্র গোষ্ঠীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে উল্লেখ করে তারা বলেছে, এই মুহূর্ত থেকে মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

এর আগে, ইরাকি শিয়া মিলিশিয়া কাতাইব হিজবুল্লাহর নিরাপত্তা বিষয়ক নেতা আবু আলী আল-আসকারি সতর্ক করেন যে, ইসরাইল যদি ইরাকে হামলা করে বা ইরানে হামলা করার জন্য যুক্তরাষ্ট্রকে তার ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়, তবে তার দলের প্রতিক্রিয়া কেবল ইসরাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, (মধ্যপ্রাচ্যজুড়ে) পুরো মার্কিন উপস্থিতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।’

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক ফিলিস্তিনিদের সমর্থনে ওই অঞ্চলে ইসরাইলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে।

সূত্র : সিনহুয়া/ইউএনবি