ইরানে হামলার সমাপ্তি ঘোষণা, অভিযানে শেষে যা বলল ইসরাইল

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানে ইসরাইলের হামলার সমাপ্তি ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছেন এই ইসরাইলি কর্মকর্তা। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি আরও ‘ভুল’ করে, তাহলে ইসরাইল তার জবাব দেবে।

শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

ভিডিও বিবৃতিতে আইডিএফ মুখপাত্র বলেন, ‘আমি এখন নিশ্চিত করতে পারি যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা পাল্টা প্রতিশোধমূলক হামলা শেষ করেছি। হামলার লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ও সুনির্দিষ্ট স্থানে হামলা চালিয়েছি। ইসরাইল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিকে ব্যর্থ করে দিয়েছি। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী তার মিশন পূরণ করেছে’।

ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইল যদি ইরানে হামলা চালায়, তাহলে পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে বলেছিল তেহরান। এবার আইডিএফ বলছে, ইসরাইল পুনরায় আক্রান্ত হলে জবাব দিতে বাধ্য থাকবে তেল আবিব।

‘ইরানের শাসকগোষ্ঠী যদি একটি নতুন করে হামলার ভুল সিদ্ধান্ত নেয়, আমরা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব’।

ইসরাইলি এই শীর্ষকর্তার আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমাদের বার্তা স্পষ্ট। যারা ইসরাইল রাষ্ট্রকে হুমকি দেয় এবং এই অঞ্চলটিকে আরও বৃহত্তর উত্তেজনার দিকে টেনে আনতে চায়। তাদের জন্য একটি ভারি মূল্য দিতে হবে। আমরা আজ প্রমাণ করেছি যে, আমাদের ক্ষমতা এবং সিদ্ধান্তমূলকভাবে কাজ করার সংকল্প উভয়ই রয়েছে। আমরা অপরাধ দমন এবং প্রতিরক্ষা সুরক্ষায় ইসরাইল রাষ্ট্র এবং ইসরাইলের জনগণকে রক্ষা করার জন্য প্রস্তুত’।




গাজায় আর যুদ্ধে যাবেন না ইসরায়েলি ১৩০ সেনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর হামাস চালানোর পরও অনিয়মিত সেনা (রিজার্ভিস্ট) ইয়োতাম ভিল্ককে সামরিক বাহিনীতে কাজের জন্য ডাকা হয়নি। তবে তিনি স্বেচ্ছায় ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে যান। এরপর তিনি গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে ২৩০ দিন কাটিয়েছেন। এ যুদ্ধ তাঁর জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। কিন্তু এখন আর তিনি যুদ্ধে যেতে চান না।

এ বছরের গ্রীষ্মে গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে দ্বিতীয় দফায় কাজ করার পর ইয়োতাম সেখানে যেতে অস্বীকার করছেন। তিনি বলেছেন, সরকার যদি আবার ডাকে তিনি আর যাবেন না। তিনি মনে করেন, কিছু ক্ষেত্রে গাজায় সামরিক পদক্ষেপ জরুরি ছিল। কিন্তু এটা হওয়া উচিত ছিল শান্তি প্রচেষ্টায় সহায়ক হতে পারে, এমন কূটনৈতিক সমাধানের একটি উপায় হিসেবে। তিনি এখন বিশ্বাস করেন, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে ফিলিস্তিনিদের জীবনকে আরও কঠিন করে তোলার পাশাপাশি জিম্মি মুক্তি কঠিন করে তোলা হয়েছে। নেতানিয়াহু সরকার সেখানে শান্তি অর্জন করতে চায় না।

৯ অক্টোবর ইয়োতামসহ ইসরায়েলি ১৩০ অনিয়মিত সেনা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের কাছে একটি খোলা চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তাঁরা বলেছেন, গাজা যুদ্ধ শেষ করতে ও হামাসের হাতে জিম্মি ১০১ জনকে মুক্ত করতে চুক্তি সই না করলে তাঁরা সরকারের হয়ে আর কোনো কাজ করবেন না।
চিঠিতে আরও বলা হয়েছে, ‘আমাদের অনেকের ক্ষেত্রে ইতিমধ্যে সীমারেখা পার হয়ে গেছে। আবার অনেকে সীমারেখার কাছাকাছি পৌঁছে গেছে। আমরা ভাঙা মন নিয়ে এই সেবা থেকে সরে দাঁড়াতে এ চিঠি লিখছি।’

ইয়োতামের সীমারেখা আগেই ছাড়িয়ে গেছে। কিন্তু এ সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য সহজ ছিল না।




ইরানে ইসরায়েলের হামলা, এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, বিশ্বের অন্য যেকোনো সার্বভৌম দেশের মতো ইসরায়েলি রাষ্ট্রেরও জবাব দেওয়ার অধিকার ও কর্তব্য রয়েছে।

আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইরান সরকার এবং এই অঞ্চলে তার মিত্ররা ক্রমাগত ইসরায়েলের ওপর হামলা চালিয়ে আসছে। আমাদের রক্ষণাত্মক ও আক্রমণাত্মক সামর্থ্য পুরোপুরি সক্রিয়। ইসরায়েল জাতি ও ইসরায়েলের জনগণকে রক্ষার জন্য যা করা দরকার আমরা তাই করব।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি
ইরান যা বলছে
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, বিকট বিস্ফোরণের শব্দ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণে হয়ে থাকতে পারে।

তবে ইরানের কী ধরনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল, তা এখনো পরিষ্কার নয়।

বার্তা সংস্থা এএফপি ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাত দিয়ে জানিয়েছে, তেহরানের দুটি বিমানবন্দরে স্বাভাবিক কাজ চলছে।

হোয়াইট হাউস জানিয়েছে তারা এ হামলার বিষয়ে অবগত।

‘আমরা জানতে পারছি যে ইসরায়েল ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, যা ১ অক্টোবর ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে একটি আত্মরক্ষার পদক্ষেপ,’ মার্কিন যুক্তরাষ্ট্রে বিবিসির সিবিএস নিউজ পার্টনারকে বলেছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র।

পাল্টা আক্রমণের সম্ভাবনা ছিল
বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সেবাস্তিয়ান উশার বলছেন, এক মাস আগে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এ হামলা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ওই হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান।

বাসভবনে ড্রোন হামলা চালিয়ে হত্যাচেষ্টা, ইরানকে দুষলেন নেতানিয়াহু
আয়াতুল্লাহ খামেনির ওপর হামলা চালাতে পারে ইসরায়েল
ইসরায়েলের সামরিক সব স্থাপনা আমাদের নিশানায়: ইরান

মাসখানেক আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান
ইসরায়েল এক বিবৃতিতে জানিয়েছে, অভিযান অব্যাহত রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলছেন, ইরানের আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ও কর্তব্য রয়েছে ইসরায়েলের। ইসরায়েল এখন তার আক্রমণাত্মক ও প্রতিরক্ষা সক্ষমতা পুরোপুরি কাজে লাগাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরানের পশ্চিমাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে নিশ্চিত করেছে।

ইরানের রেভল্যুশনারি গার্ডের সঙ্গে ঘনিষ্ঠ একটি বার্তা সংস্থা জানিয়েছে, তেহরানের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি সামরিক অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে।

তবে হামলার মাত্রা এবং কোন অবস্থানে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েকটি সামরিক অবস্থানেও হামলা চালিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় হামলার সময় সামরিক সদর দপ্তরের অপারেশন সেন্টারে নেতানিয়াহুর একটি ছবি প্রকাশ করেছে।




ইরান, সিরিয়া ও ইরাকের আকাশসীমা বন্ধ ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি :: ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার প্রেক্ষিতে ইরান, সিরিয়া ও ইরাকের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের পরবর্তী হামলার আশঙ্কায় উড়োজাহাজ চলাচল স্থগিত রাখা হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়েছে। ইসরায়েল ইরানকে সতর্ক করে বলেছে, ইরান যেন ভবিষ্যতে এ ধরনের ভুল না করে।

শুক্রবার দিবাগত রাতে ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হলে, তেহরান বিকট শব্দে কেঁপে ওঠে। হামলার পর ইরান ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি।

ইসরায়েলের হামলার পর ইরান, সিরিয়া ও ইরাক তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে সামরিক এবং বেসামরিক উড়োজাহাজের চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে ইরান জানিয়েছে, শনিবার সকাল ৯টায় তাদের আকাশসীমা উড়োজাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

ফ্লাইট ডাটার তথ্যমতে, ইসরায়েল থেকে তেহরানে ১,৬০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। একটি এফ-১৬ ফাইটার জেট ঘণ্টায় ২,৪০০ কিলোমিটার গতিতে হামলা চালিয়ে তেহরানে পৌঁছাতে মাত্র ৫০ মিনিট সময় নেয়।




মহাকাশে বোয়িংয়ের স্যাটেলাইট বিধ্বস্ত, ধ্বংসাবশেষ নিয়ে দুশ্চিন্তা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মার্কিন সংস্থা বোয়িংয়ের জন্য একটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। সম্প্রতি, বোয়িংয়ের তৈরি ইন্টেলস্যাট৩৩ই স্যাটেলাইটটি মহাকাশে বিধ্বস্ত হয়েছে। ইউএস স্পেস ফোর্স জানিয়েছে, স্যাটেলাইটটির ধ্বংসের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও বিস্ফোরণের ফলে এটি ধ্বংস হয়েছে। এর ফলে মহাকাশে স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ায় অন্যান্য স্যাটেলাইটের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

ইন্টেলস্যাট৩৩ই স্যাটেলাইটটি ২০১৬ সালে মহাকাশে পাঠানো হয়েছিল এবং এটি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তবে, স্যাটেলাইটটির পাঠানোর পর একাধিক ত্রুটি ধরা পড়েছিল, যা পরে মেরামত করা হয়। এটি ১৫ বছর কাজ করার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু সময়ের আগেই বিধ্বস্ত হয়ে যাওয়ায় বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউএস স্পেস ফোর্স জানিয়েছে, মহাকাশে বিধ্বস্ত স্যাটেলাইটটির প্রায় ২০টি টুকরো পাওয়া গেছে এবং আরও ধ্বংসাবশেষ খোঁজা হচ্ছে। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসও সতর্ক করেছে যে স্যাটেলাইটটির উচ্চশক্তির বিস্ফোরণের কারণে অন্যান্য স্যাটেলাইটের ক্ষতি হতে পারে।




ফিলিস্তিন-লেবাননে আর কোনও ধ্বংসযজ্ঞ নয় : শি জিনপিং

চন্দ্রদ্বীপ ডেস্ক: ‘ফিলিস্তিন ও লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয়’ বলে জোর দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকস সদস্য দেশগুলোকে ‘শান্তি বজায় রাখতে এবং অভিন্ন নিরাপত্তার জন্য প্রচেষ্টা’ চালানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে অনুষ্ঠিত বর্ধিত ব্রিকস ব্লক ফরম্যাট সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে বৃহস্পতিবার শি জিনপিং বলেন, “শান্তির জন্য একটি স্থিতিশীল ফোর্স গঠন করতে এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সমাধানসূত্র অন্বেষণ করতে আমাদের একসাথে এগিয়ে আসা উচিত।”

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকস শীর্ষ সম্মেলনের অংশ নেওয়া নেতাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন। এখানে চীনা প্রেসিডেন্ট মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান যুদ্ধ শেষ করার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে ‘বিশেষ অভিযান’ শুরু করে। এই অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং আরও লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন।

এক দিন আগেই শি জিনপিং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ অব্যাহত রাখতে হবে, দ্বি-রাষ্ট্র সমাধান পুনরায় চালু করতে হবে এবং লেবাননে যুদ্ধের বিস্তার বন্ধ করতে হবে। ফিলিস্তিন ও লেবাননে আর কোনো দুর্ভোগ ও ধ্বংসযজ্ঞ হওয়া উচিত নয়।”

ব্রিকস আয়োজক কমিটি আগেই ঘোষণা করেছিল, এবারের সম্মেলনে ৩৬টি দেশ অংশ নেবে, যার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ ২২টি দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের দেশের প্রতিনিধিত্ব করবেন।




উপকূলের খুব কাছে ঘূর্ণিঝড় দানা, আঘাত হানবে রাতে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় দানা উপকূলীয় অঞ্চলের কাছে পৌঁছে গেছে। আজ বৃহস্পতিবার রাতে এটি ভারতের ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মাঝামাঝি অঞ্চল দিয়ে প্রবেশ করবে। ঘূর্ণিঝড়টি শুক্রবার সকাল পর্যন্ত তাণ্ডব চালাতে পারে।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড় দানার মূল ধাক্কাটা ওড়িশার ওপর দিয়ে যাবে। এরপর এটি পশ্চিমবঙ্গের উপকূলীয় বিভাগে প্রবেশ করবে। বৃহস্পতিবার বিকেলে এটি অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়। তবে উপকূলে আঘাত হানার সময় এর গতি কিছুটা কমবে এবং এটি শক্তি ক্ষয় হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে।

আইএমডি জানায়, “অতিপ্রবল ঘূর্ণিঝড় দানা উত্তর-উত্তরপশ্চিমাঞ্চলের দিকে সরে গিয়ে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের পুরী ও সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে পারে।”

ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরী, কাটাক, হুগলি এবং কলকাতায় তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হতে পারে। যখন ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে, তখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে, এবং ১২০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

এ কারণে আজ সন্ধ্যা ৬টা থেকে কলকাতার বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত এই বিমানবন্দর দিয়ে কোনো বিমান ওঠানামা করবে না। এছাড়া ওড়িশা ও পশ্চিমবঙ্গে কয়েকশ ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে।




জম্মু-কাশ্মিরে দুই ভারতীয় সেনাসহ চারজন নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জম্মু ও কাশ্মিরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুই ভারতীয় সেনা ও দুইজন পোর্টার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কাশ্মিরের বারামুল্লাহতে এ ঘটনা ঘটে। হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনী চিনার কর্পস মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানায়, বারামুল্লায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা প্রথমে সেনাদের একটি গাড়িতে হামলা চালায়। এর আগে, সেখানে এক শ্রমিককে গুলি করে হত্যা করা হয়, যার নাম প্রীতম সিং এবং তিনি উত্তর প্রদেশের বাসিন্দা।

গত ৭২ ঘণ্টার মধ্যে ভারতীয় সেনাদের গাড়িতে হামলার এটি দ্বিতীয় ঘটনা। এর তিন দিন আগে কাশ্মিরে ছয় নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়। হামলাকারীরা একটি নির্মাণাধীন টানেলের ক্যাম্পে গিয়ে হামলা চালায়, যেখানে শ্রমিকরা কাজ করছিলেন। নিহতরা ভারতের অন্যান্য প্রদেশের বাসিন্দা এবং অর্থের বিনিময়ে সেখানে কাজ করতে গিয়েছিলেন।

এ ধরনের হামলা স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বারা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, যাতে ভারতীয় রাজ্যগুলোর বাসিন্দারা সেখানে কাজ না করতে পারেন। ভারতীয় সেনাবাহিনী এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালায়, তবে তাদের কার্যক্রম বন্ধ করতে পারছে না।

সূত্র: এনডিটিভি




ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় জাতিসংঘ মহাসচিব

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে রাশিয়ার কাজান শহরে গেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার (২৩ অক্টোবর) স্থানীয় সময়ে তার বহনকারী বিমানটি কাজানে অবতরণ করে।

জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকই বসবাস করে ব্রিকস জোটভুক্ত দেশগুলোতে। তাই জাতিসংঘের কাছে এই জোটের সম্মেলন স্বাভাবিক কারণেই খুব গুরুত্বপূর্ণ। এছাড়া সম্মেলনে জোটের সব সদস্যের সরকারপ্রধানরা উপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগও রয়েছে। তাই সবদিক বিবেচনা করেই মহাসচিব সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

এছাড়া, গত সেপ্টেম্বরে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ‘ইউক্রেন শান্তি সম্মেলন’এ যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল গুতেরেসকে, কিন্তু তিনি সেখানে যাননি।

ফারহান হক এক প্রশ্নের উত্তরে জানান, “মহাসচিব এর আগে অনেকবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এই সম্মেলন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জাতিসংঘের অবস্থান স্পষ্ট করার সুযোগ এনে দিয়েছে।”

ব্রিকস মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন নিয়ে ২০০৯ সালে উদীয়মান অর্থনীতির জন্য একটি সহযোগিতা প্ল্যাটফর্ম হিসেবে গঠিত হয়। ২০১০ সালে এতে দক্ষিণ আফ্রিকা যোগ দেয় এবং পরবর্তীতে সৌদি আরব, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া যুক্ত হয়। চলতি বছর ১৩টি দেশ ব্রিকসে যোগ দেয়, যার ফলে স্থায়ী ও অস্থায়ী অংশীদারসহ সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ এ।




কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দীর্ঘ ৯ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইসলামাবাদ হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে।

বুশরা বিবি রাওয়ালপিন্ডির আদালিয়া জেল থেকে মুক্তি পান। বর্তমানে একই জেলে রয়েছেন তার স্বামী ইমরান খান, যিনি তোশাখানা মামলায় কারাগারে আছেন।

গত জানুয়ারিতে রাষ্ট্রীয় উপহার ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে ইমরান খান ও বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড হয়। এই মামলাটি তোশাখানা মামলা নামে পরিচিত। তাদের বিরুদ্ধে ১৪ কোটি রুপি মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ ওঠে, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়নি।