গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৮০ সাংবাদিক

গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৮০ সাংবাদিক
জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সংবাদ সংগ্রহ করছেন গাজার সাংবাদিকরা।
দখলদার ইসরায়েলের বর্বর হামলায় গাজায় অন্তত ১৮০ সাংবাদিকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ অক্টোবর) ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও তিন সাংবাদিকের।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আজ যে তিন সাংবাদিকের মৃত্যু হয়েছে তারা হলেন আল-আকসা টিভির সৈয়দ রেদওয়ান, বার্তাসংস্থা সানাদের আবু সালমিয়া এবং আল-কুদস ফাউন্ডেশনের হানিন বারুদ।

ফিলিস্তিনি সংবাদিকদের নির্বিচারে হত্যা ও তাদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধ থামাতে আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ কামনা করেছে গাজার মিডিয়া অফিস।

দখলদার ইসরায়েল গত সপ্তাহে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার ছয় সাংবাদিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হয়ে কাজ করে। যদিও তারা এই দাবির পক্ষে শক্তিশালী প্রমাণ দেখাতে পারেনি। এছাড়া আলজাজিরাও ইসরায়েলের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে।




ইরানে ইসরায়েলি হামলার নিন্দা বাংলাদেশের

সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা বাণিজ্য হ্যালো গ্লিটজ লাইফস্টাইল টেক সব খবর

চন্দ্রদ্বীপ ডেস্ক: “বাংলাদেশ মনে করে, এ ধরনের কর্মকাণ্ড ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন l

ইরানে ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাবোধ দেখানোর ওপর জোর দিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ইসলামি প্রজাতন্ত্র ইরানে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।

“বাংলাদেশ মনে করে, এ ধরনের কর্মকাণ্ড ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থি।”




নিরাপদ আশ্রয়ে নেওয়া হলো নেতানিয়াহু-গ্যালান্টকে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ইসরাইলের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ইরান, হিজবুল্লাহ, হামাসসহ প্রতিরোধ বাহিনীর আক্রমণের আশঙ্কায় তাদেরকে দ্রুত নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়।

শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরান, পশ্চিমাঞ্চলের ইলাম প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমের খুজেস্তান প্রদেশে অবস্থিত সামরিক কেন্দ্রগুলোর ওপর ইসরাইলি আক্রমণ চালায়। এর পরপরই মূলত ইসরাইলি কর্তৃপক্ষ ওই পদক্ষেপ নেয়।

এদিকে ইরানের বিমান প্রতিরক্ষা কমান্ডের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানানো হয়, ইসরাইলি বাহিনীর চালানো এসব হামলা সফলভাবে প্রতিরোধ করা হয়েছে এবং ইরানে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

একই সঙ্গে ইসরাইলকে তার ‘দুঃসাহসী কার্যকলাপ’ সম্পর্কে সতর্ক করা সত্ত্বেও এসব আক্রমণ চালানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে ইরানের জনগণকে শান্ত থাকার, ঐক্য বজায় রাখার এবং কেবল সরকারি সংবাদমাধ্যমের খবরের ওপর নির্ভর করা ও বিশ্বস্ত থাকার জন্যও আহ্বান জানানো হয়েছে। সূত্র: ইরনা




প্রতিশোধ নিতে পারে ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, লেবাননে, আশঙ্কা ইসরাইলের

চন্দ্রদ্বীপ ডেস্ক: জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া এবং লেবাননের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার দিকে নজর রাখছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এখন ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া এবং লেবাননের সম্ভাব্য প্রতিক্রিয়াগুলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানসহ তিনটি প্রদেশের ২০টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তবে, ইরানের প্রতিরোধের মুখে দ্রুতই হামলা শেষ করে ইসরাইল। এরপর ইরানে হামলা শেষ হয়েছে বলেও নিশ্চিত করে তারা। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে ইরানের হামলার জবাব দেয়া সম্পন্ন করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

ইরান জানিয়েছে, তারা সফলভাবে ইসরাইলি আক্রমণ ঠেকিয়ে দিয়েছে। পাশাপাশি জানিয়েছে, ইসরাইলি হামলায় ইরানের তেমন একটা ক্ষতি হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইরানে ইসরাইলি হামলার ব্যাপ্তি ছিল চার ঘণ্টার মতো। ইরানের এয়ার ডিফেন্স বেস বা আকাশ প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তারা সফলভাবে ইসরাইলি আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে।




মহাকাশে হাঁটার অভিজ্ঞতা শেয়ার করলেন জ্যারেড আইজ্যাকম্যান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মার্কিন ব্যবসায়ী জ্যারেড আইজ্যাকম্যান সম্প্রতি মহাকাশ অভিযানের একটি অনন্য অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি স্পেসএক্সের ‘পোলারিস ডন’ মিশনে অংশ নিয়ে অপেশাদার মহাকাশচারী হিসেবে মহাকাশে হাঁটেন। এই মিশনের আগে, সাধারণত শুধুমাত্র প্রশিক্ষিত মহাকাশচারীরা সরকারি মহাকাশ সংস্থাগুলোর মাধ্যমে মহাকাশে হাঁটার সুযোগ পেতেন। ফলে জ্যারেডের অভিজ্ঞতা ছিল একটু ভিন্ন।

আইজ্যাকম্যান বলেন, “পৃথিবীর দিকে তাকানোর অভিজ্ঞতা সত্যিই বিশেষ ছিল। তবে পাশের দিকে তাকালে মহাকাশের অন্ধকারের অভিজ্ঞতা হয়। সেখানে বিপদ এবং অনাকাঙ্ক্ষিত অনুভূতিকে কোনো প্রতিবন্ধকতা হিসেবে ভাবা উচিত নয়। মহাকাশের পরিবেশ অত্যন্ত কঠিন, তাই মহাকাশে হাঁটার অভিজ্ঞতা তেমন শান্তিপূর্ণ ছিল না।” তিনি মহাকাশ অভিযানকে আটলান্টিক মহাসাগর অতিক্রমের যাত্রার সঙ্গে তুলনা করেছেন।

পোলারিস ডন মিশনের পাঁচ দিনের অভিযানে, আইজ্যাকম্যানের সাথে আরও তিন মহাকাশচারী ছিলেন। এই মিশনে, তিনি প্রথম অপেশাদার মহাকাশচারী হিসেবে মহাকাশে হাঁটার সৌভাগ্য অর্জন করেছেন। নিরাপদে পৃথিবীতে ফিরে আসার পর, তিনি মহাকাশ অভিযানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, যা মহাকাশ গবেষণায় নতুন একটি অধ্যায় উন্মোচন করেছে।




১০০ যুদ্ধবিমানের গর্জন, তিন পর্যায়ে ইরানি সেনাছাউনিতে আছড়ে পড়ে ইজ়রায়েলি আক্রমণ

চন্দ্রদ্বীপ ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। অবশেষে শিয়া মুলুক ইরানের উপর প্রত্যাঘাত হানল ইহুদি রাষ্ট্র ইজ়রায়েল। পারস্য উপসাগরের তীরে কী ভাবে হয়েছে সেই হামলা? বিশ্ব জুড়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে আমেরিকা। তবে ইজ়রায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) এই পদক্ষেপ পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিকে যে জটিল করল, তা বলাই বাহুল্য।

সূত্রের খবর, শিয়া দেশে আঘাত হানতে অন্তত ১০০ যুদ্ধবিমান ব্যবহার করেছে ইহুদি সেনা। যার মধ্যে বড় সংখ্যায় ছিল আমেরিকার তৈরি মাটির লক্ষ্যবস্তুতে হামলার উপযোগী এফ-১৫আই র‌্যাম ‘গ্রাউন্ড অ্যাটাক জেট’। এ ছাড়া পঞ্চম প্রজন্মের ‘এফ-৩৫ লাইটনিং-২’ মাল্টিরোল যুদ্ধবিমান ব্যবহার করেছে ইজ়রায়েল। এক আসন ও এক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমানগুলির নির্মাণকারী সংস্থা হল ‘লকহিড মার্টিন’। শব্দের থেকে দ্রুত গতিতে ছোটার ক্ষমতা রয়েছে এফ ৩৫-এর। ‘স্টেলথ’ ক্যাটাগরির হওয়ায় এগুলি রাডারে প্রায় ধরা পড়ে না বললেই চলে।

ইজ়রায়েলি সংবাদমাধ্যমগুলির দাবি, মোট তিনটি পর্যায়ে ইরানের ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস’-কে (আইআরজিসি) নিশানা করেছে ইহুদি বায়ুসেনা। প্রথমে শিয়া দেশটির ‘বায়ু সুরক্ষা ব্যবস্থা’ (এয়ার ডিফেন্স সিস্টেম) গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের লক্ষ্য ছিল আইডিএফ-এর। এই অপারেশনের নাম দেওয়া হয়, ‘অনুতাপের অভিযানের দিন’ (অপারেশন ডেজ় অফ রিপেনট্যান্স)।

শনিবার, ২৬ অক্টোবর ভোর ৪টে নাগাদ পারস্য উপসাগরের তীরে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে ইহুদিদের যুদ্ধবিমান। আমেরিকার সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, প্রথমে ইরানের রাজধানী তেহরান এবং তার অদূরের কারাজ় শহরকে নিশানা করে ইজ়রায়েলের বায়ুসেনা। যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ও বোমাবর্ষণ করায় রীতিমতো কেঁপে ওঠে ওই দুই এলাকা। হামলায় ‘এফ-১৬আই সুফা’ এয়ার ডিফেন্স জেট ও হানাদার ‘হেরন’ ড্রোনের নতুন সংস্করণও ব্যবহার করা হয়।




যুক্তরাষ্ট্র বলছে আত্মরক্ষার অধিকার, হুঁশিয়ারি হামাসের

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ ও সংগঠন। যুক্তরাষ্ট্র বলেছে, আত্মরক্ষার অধিকারের অংশ হিসেবে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রায় একই ধরনের মত তুলে ধরেছে যুক্তরাজ্য। তবে হামলার নিন্দা জানিয়ে একে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে সৌদি আরব। হামলার সমালোচনা করেছে ইরাক। আর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও হুমকির মুখে ফেলেছে।

ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে আজ শনিবার ভোরে হামলা চালায় ইসরায়েল। কয়েক ঘণ্টা ধরে চালানো এ হামলায় রাজধানী তেহরানসহ প্রায় ২০টি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়।

যুক্তরাষ্ট্র

আত্মরক্ষার অধিকার চর্চার অংশ হিসেবে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। ইসরায়েল মূলত সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। অথচ ইরান ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

ইসরায়েলের হামলার পর মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন সাভেট সাংবাদিকদের এ কথা বলেন।

ইসরায়েলের ওপর হামলা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়ে সাভেট বলেন, উত্তেজনা আর না বাড়লে পাল্টাপাল্টি হামলার এ চক্র থামতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে কথা বলেছেন। ইসরায়েলের নিরাপত্তা ও আত্মরক্ষার অধিকার নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ইসরায়েলের ওপর হামলা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়ে সাভেট বলেন, উত্তেজনা আর না বাড়লে পাল্টাপাল্টি হামলার এ চক্র থামতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে কথা বলেছেন। ইসরায়েলের নিরাপত্তা ও আত্মরক্ষার অধিকার নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

রাশিয়া

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বৃদ্ধি নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। একই সঙ্গে সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে।

সৌদি আরব

ইরানে ইসরায়েলের হামলাকে ‘সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখা এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব ও ইরানের মধ্যকার সম্পর্কের উন্নতি হতে দেখা গেছে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠক হয়েছে। ২০২৩ সালে চীনে এক চুক্তির মধ্য দিয়ে সৌদি আরব ও ইরান পরস্পরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং নতুন করে দূতাবাস চালুর ব্যাপারে সম্মত হয়।

জার্মানি

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, হামলায় ইসরায়েল ‘বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে’ চেষ্টা করেছে। দেশটি ইরানের আগের হামলার জবাব দিয়েছে, তার মানে এই উত্তেজনা আর না বাড়ানোর সুযোগ আছে। একই সঙ্গে তিনি ইরানকে উত্তেজনা না বাড়াতে সতর্ক করে দেন।




ইরানে ইসরায়েলের হামলা নিয়ে যা বলল রাশিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার পর রাশিয়া বলেছে, ইরান ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ‘‘বিস্ফোরক সম্প্রসারণ’’ ঘটতে পারে। এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করে দিয়েছে মস্কো। একই সঙ্গে সংঘাতের অবসানে উভয়পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে রাশিয়া।

শনিবার ভোরের দিকে ইরানের রাজধানী তেহরান-সহ তিনটি প্রদেশে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলার পর ইসরায়েল তেহরানকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ইরান যদি আবারও প্রতিশোধমূলক হামলা চালায়, তাহলে সেজন্য তাদের চড়া মাশুল দিতে হবে। পাশাপাশি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সংঘাতের বিস্তার না ঘটাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তিনি ওই অঞ্চলে চলমান উত্তেজনার বিস্ফোরক বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শন, সহিংসতার অবসান এবং ঘটনার বিপর্যয়কর পরিস্থিতিতে মোড় নেওয়ায় বাধা দেওয়ার আহ্বান জানাই।’’

মারিয়া জাখারোভা বলেছেন, ‘‘ইরানকে প্রতিশোধমূলক পদক্ষেপে উস্কানি দেওয়া বন্ধ এবং উত্তেজনার অনিয়ন্ত্রিত সম্প্রসারণ থেকে বেরিয়ে আসা প্রয়োজন।’’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বিশ্বের উদীয়মান পাঁচ দেশের জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে বলেছেন, আঞ্চলিক দুটি হেভিওয়েট পক্ষের মাঝে সৃষ্ট উত্তেজনা মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেওয়ার ঝুঁকি রয়েছে।

রাশিয়ার এই নেতা বলেছেন, ‘‘ইসরায়েল এবং ইরানের মাঝে সংঘর্ষের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় পুরো মধ্যপ্রাচ্যকে পূর্ণমাত্রার যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।’’

তেহরানের সাথে মস্কোর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ওই অঞ্চলে বৃহত্তর সংঘাতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে রাশিয়ার ব্যাপক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে।

সূত্র: এএফপি।




ইসরায়েলি হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি ইরানের

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের বিমান বাহিনীর গোলায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ‘সীমিত’ ক্ষয়ক্ষতি হলেও অধিকাংশ গোলা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইরান। শনিবার দেশটির বিমান বাহিনী এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক স্থাপনাগুলোতে হাশলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার শিকার স্থাপনাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও উল্লেক করা হয়েছে ইরানের বিমানবাহিনীর বিবৃতিতে।

শনিবার ভোররাতের দিকে তেহরান, খুজেস্তান এবং ইলামের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা হামলা শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। গত ০১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে যে ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান, তার জবাব দিতেই এ হামলা পরিচালনা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

বিবৃতিতে আইডিএফ আরও বলেছে, “এটি পুরোপুরি পরিকল্পিত এবং সুনির্দিষ্ট একটি অভিযান। এ অভিযানে শুধু ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা করা হবে। ইরানের পারমাণবিক স্থাপনা এবং তেল খনিগুলো হামলার আওতার বাইরে থাকবে।”

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এ অভিযানের মূল লক্ষ্য হামাসের কব্জায় থাকা জিম্মিদের উদ্ধার করা এবং গোষ্ঠীটিকে অকার্যকর করা।

গত এক বছরেরও বেশি সময় ধরে গাজায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলি সেনারা। সেই সঙ্গে গত সেপ্টেম্বর থেকে হামাসের মিত্র ও লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধেও অভিযান শুরু করেছে আইডিএফ।

লেবানের অভিযান শুরুর পর ইসরায়েলকে সতর্কবার্তা দিতে গত ১ অক্টোবর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ওই রাতে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

তবে অ্যান্টি মিসাইল সিস্টেমের মাধ্যমে ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলতে পেরেছিল আইডিএফ। তাই ১ অক্টোবরের হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলের।

হামলার পরের দিন ২ অক্টোবর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইরানকে এ হামলার জবাব দেবে ইসরায়েল। অন্যদিকে ৩ অক্টোবর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় বলেন, ইসরায়েল যদি গাজা এবং লেবাননে সামরিক অভিযান বন্ধ না করে, তাহলে অদূর ভবিষ্যতে ফের এ ধরনের হামলা হবে।

উভয়পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এই আশঙ্কার মধ্যেই আজকের হামলা চালাল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

সূত্র : তেহরান টাইমস




ইসরায়েলে পাল্টা হামলা চালাবে ইরান

চন্দ্রদ্বীপ ডেস্ক: মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিশালী দেশ ইরানে শনিবার ভোরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এই হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে তেহরান। আধা সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজকে এমন তথ্য জানিয়েছে দেশটির একটি সূত্র। পাল্টা হামলা চালানোর জন্য ইরান প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।

সূত্রটি বলেছে, “কোনো সন্দেহ নেই ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব ইসরায়েল পাবে।”

শনিবার সূর্যের আলো ফোটার আগে রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পান সেখানকার বাসিন্দারা। বিশেষ করে রাজধানীর পশ্চিমদিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।