শীতের পোশাক বের করার আগে করণীয়

চন্দ্রদীপ ডেস্ক : শীত কিন্তু এসে গেছে। বিপনি বিতান থেকে শুরু করে বাসা-বাড়িতে চলছে শীতের পোশাক কেনা কি়ংবা গতবারের পোশাক বের করার প্রস্তুতি। নতুন পোশাকের বেলায় তেমন প্রস্তুতি না থাকলেও পুরনো পোশাক বের করতে বেশ কিছু নিয়ম মানার কথা বলপন বিজ্ঞজনেরা:

শীতের পোশাক গত বছর উঠিয়ে রাখার আগে ধুয়ে পরিষ্কার করে রাখলে এই বছর আবার ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। বরং কড়া রোদে উল্টেপাল্টে দুই দিন রেখে এরপর ব্যবহার করুন।

সোয়েটার বা উলের পোশাক ধুয়ে নেওয়ার প্রয়োজন হলে ঠান্ডা পানিতে বেবি শ্যাম্পু মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর ধুয়ে নিন।

লেপ যেহেতু ধোয়া যায় না, সেহেতু ভ্যাপসা গন্ধ দূর করতে রোদে দেওয়া ছাড়া বিকল্প নেই। কড়া রোদে দুইদিক উল্টে কয়েক ঘণ্টা রাখুন ব্যবহারের আগে। কভার ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে শুকিয়ে এরপর পরিয়ে নিন লেপে।

কম্বল উঠিয়ে রাখার আগে ধুয়ে না রাখলে লন্ড্রিতে দিয়ে ড্রাই ওয়াশ করিয়ে নিন। বাড়িয়ে ধুতে চাইলে শ্যাম্পুমিশ্রিত পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিন। কম্বলে কভার ব্যবহার করবেন।

ফ্লানেলের পোশাক ও পাতলা শাল ধোয়ার জন্যও ব্যবহার করতে পারেন শ্যাম্পু। এতে পোশাকের উজ্জ্বলতা বজায় থাকবে।

কাশ্মিরি চাদর ও পশমি পোশাক না ধুলেই ভালো করবেন। এগুলো রোদে কিছুক্ষণ রেখে তারপর ব্যবহার করুন।
কাঁথা ব্যবহারের আগে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন ভালো করে।




মহিপুরে ৩ কেজি গাজাসহ গ্রেপ্তার ১

মো: আল-আমিন (পটুয়াখালী): মহিপুরে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ হারুন মুন্সী (২৬) নামের এক গাঁজা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে শেখ জামাল সেতুর টোল প্লাজার সামনের ক্রয়-বিক্রয়ের সময় অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হারুন মুন্সি ফেনী জেলার পরশুরাম থানার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বাসিন্দা।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

মহিপুর থানার ওসি জনাব ফেরদৌস আলম খাঁন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, মাদক কারবারিদের কোনো ছাড় নয়। মাদকের সঙ্গে কোনো আপোষ নয়। মহিপুর এলাকাকে মাদক মুক্ত রাখতে, মহিপুর থানা পুলিশ সর্বদাই কঠোর অবস্থানে রয়েছে।




ঝালকাঠিতে প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে নারীপক্ষের মতবিনিময়

বরিশাল অফিস: ঝালকাঠিতে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে উপজেলা প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) আয়োজনে নারীপক্ষের অধিকার এখানে, এখনই (আরএইচআরএন ২), প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

প্রকল্পের কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে আয়োজিত এ সভায় চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশীদ, সমাজসেবা কর্মকর্তা মো.আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদার, মেডিকেল অফিসার ডা. সুমিত কুমার মিত্র, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সাংবাদিক এস এম রেজাউল করিম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মহসিন আহম্মেদ, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী মো. জাকির হোসেন, তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের সমন্বয়কারী হাফিজা আক্তার ও উপদেষ্টা মন্ডলীর সদস্য রাফিউল ইসলাম।

এ সময় এনজিও প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, তারণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় কিশোর কিশোরীদের গোপনীয়তা বজায় রেখে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা প্রদানের আহ্বান জানানো হয়।




কালাজ্বর নির্মূলে বিশ্বে প্রথম স্বীকৃতি পেলো বাংলাদেশ

বরিশাল অফিস: সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান জানান, কালাজ্বর নির্মূলে বাংলাদেশ বিশ্বে প্রথম স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ যারা প্রথম কালাজ্বর নির্মূল করতে সক্ষম হয়েছে।

তিনি আজ জেলাপ্রশাসক কার্যালয়ের  সভাকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় তিনি একথা জানান।

এসময় সকল অফিসের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়ে জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, সরকারি অফিসের আশেপাশে সন্দেহভাজন কাউকে দেখলে পুলিশকে খবর দিতে হবে।

সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন করবে। তার সাথে নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারী নির্বাচনের দায়িত্ব পালনসহ অন্যান্য কাজে সহযোগিতা করবেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদ বিন অলীদ জানান, বরিশাল নগরের সাতটি খালের খননসহ উন্নয়ন কাজ আগামী সপ্তাহে শুরু হবে।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল জানান, আগামী শিক্ষাবছরের জন্য সন্তোষজনক বই পাওয়া গেছে যা চাহিদার প্রায় ৯৪ শতাংশ।

এসময় পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই ও ইউএনওসহ বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।




কলাপাড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত

বরিশাল অফিস: পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের শেখ কামাল সেতুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফখরুল ইসলাম (২০) নামের এক পথচারী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটি সেতুর উপর ফখরুলকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়। স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে আসা বাসটি সেতুর উপর হাঁটতে থাকা পথচারী ফখরুলকে পিছন থেকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এইচ খান লেলিন জানান, তার মাথায় আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে।

কলাপাড়া থানার এসআই গোলাম মাওলা জানান, নিহত ফখরুল ইসলামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক থানার খায়েরগাঁও গ্রামে। তার পিতার নাম আজির উদ্দিন। সে কলাপড়ায় কেন এবং কি কাজে এসেছিল বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পরই স্ট্যান্ডে বাস ফেলে রেখে বাসের সুপারভাইজার ও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান।




হাসপাতাল মর্গের একমাত্র ফ্রিজ বিকল, বিপাকে মৃতদের স্বজনেরা

বরিশাল অফিস: দেড় মাসের বেশি সময় ধরে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের একমাত্র ফ্রিজটি বিকল। এতে মরদেহ নিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ ও মৃতদের স্বজনেরা। ফ্রিজ নষ্ট, তাই মরদেহ সংরক্ষণ করা হচ্ছে কেনা বরফ দিয়ে। মাস দেড়েক ধরে এই অবস্থা বরিশাল শের-ই বাংলা মেডিকেল মর্গে। বরফের খরচ টানতে হচ্ছে স্বজনদের। আর অজ্ঞাতপরিচয়দের মরদেহ পাঠানো হচ্ছে আঞ্জুমান মফিদুল ইসলামে।

নিহতের এক স্বজন বলেন, ‘আত্মীয়া আত্মহত্যা করার পর এই মর্গে মরদেহ আনার পর দেখা যায় মরচ্যুয়ারির ফ্রিজ নষ্ট। গাটের পয়শা খরচ করে মরদেহ টিকিয়ে রাখছি। ২৪ ঘণ্টায়ও মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। এখন মরদেহে পচন ধরলে আমরা কোথায় যাব। কর্তৃপক্ষের উচিত ছিল বিকল্প ব্যবস্থা করে রাখা।

২০০৭ সালে হাসপাতাল মর্গে সংযোজন করা হয় দুটি উচ্চক্ষমতা সম্পন্ন ফ্রিজ। সে সময়ই একটি ফ্রিজ অচল হয়ে যায়। তখন থেকে একটা ফ্রিজই ভরসা, যেখানে একসঙ্গে ছয়টি মরদেহ সংরক্ষণ করা যায়। বেশ কয়েকবার এ ফ্রিজটি বিকল হয়। সবশেষ ২৫ সেপ্টেম্বর থেকে অচল একমাত্র ফ্রিজটিও।

শের-ই মেডিকেল মর্গ তত্ত্বাবধায়ক মো. সাইফুল ইসলাম জানান, বর্তমানে ফ্রিজটির কম্প্রেসার গ্যাসসহ নানা সমস্যা হয়েছে। এ ছাড়া পুরনো বৈদ্যুতিক লাইনেও সমস্যা রয়েছে। এ জন্য বার বার এটি নষ্ট হয়ে যায়। ফ্রিজ এবং বৈদ্যুতিক লাইন দুটোই পুরনো হওয়াতে মাঝে মধ্যেই এমন সমস্যা হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে শের-ই বাংলা মেডিকেলের ওয়ার্ড মাস্টার মো. আবুল কালাম বলেন, ‘আমি মরচ্যুয়ারির দায়িত্ব নিয়ে অনেক কষ্টে আছি। মরদেহের স্বজনদের নানা কথা শুনতে হয়। বর্তমান মেশিনটি দিয়ে কোনোভাবেই সেবা দেওয়া সম্ভব নয়। কেননা এই ফ্রিজটি বছরে তিন থেকে চার বার অচল হয়ে যাচ্ছে। এটির তাপমাত্রা ধারণক্ষমতা একেবারেই নড়বড়ে। বেশিক্ষণ মরদেহে সংরক্ষণ করতে গেলেই তাতে পচন ধরছে।’

সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘এই মর্গের দুটি ফ্রিজে ১২টি মরদেহ সংরক্ষণের কথা ছিল। কিন্তু একটি ফ্রিজ সচল থাকায় এতদিন আমরা ছয়টি মরদেহ সংরক্ষণ করতে পারতাম। আমরা নতুন দুটি ফ্রিজ চেয়ে চিঠি দিয়েছি। এটি পাওয়া গেলে মরদেহ সংরক্ষণ সেবা আরও ভালো হবে। বর্তমানে অচল ফ্রিজ সচল করতে ঢাকা থেকে লোক আসছে।’




পটুয়াখালীতে এক সাথে ৪ সন্তানের জম্ম

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী শহরের বেসরকারী ক্লিনিক “হলিটাচ হসপিটালে” গতরাতে (বুধবার) অস্ত্রোপচারের মাধ্যমে একে একে ৪ টি শিশুর জম্ম হয়েছে।

পটুয়াখালী পৌর শহরের ৩নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকার বাসিন্দা মাজাহারুল ইসলাম ও স্ত্রী সানজিদা দম্পতির ঘরে এই ৪ সন্তানের জম্ম হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা বলেন,  প্রথম থেকেই এই রোগী আমার তত্ত্বাধায়নে ছিল।  রোগীর  থাইরয়েড, ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ থাকার কারণে সিজারিয়ান অপারেশন এর মাধ্যামে ডেলিভারি করা হয়েছে।  নবজাতকদের ঝুঁকি বিবেচনায় শিশু পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।  মা সম্পূর্ন সুস্থ রয়েছে।

১ম ও ২য় সন্তান মেয়ে,  ৩য় সন্তান ছেলে এবং ৪র্থ সন্তান মেয়ে হয়েছে।




সরকারি হাসপাতালে টেস্টটিউব বেবি কিভাবে নেবেন

চন্দ্রদ্বীপ  ডেস্ক:  বিভিন্ন কারণে দেশে বন্ধ্যাত্বের সংখ্যা বাড়ছে। এমন প্রেক্ষাপটে জনপ্রিয় হয়ে উঠছে টেস্ট টিউব বেবি। তবে এতোদিন শুধু বেসরকারি হাসপাতাল কেন্দ্রীক এই চিকিৎসা পদ্ধতি চালু থাকায় এতোদিন তা সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল।

সম্প্রতি ঢাকা মেডিকেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি চালু হওয়ায় এখন তা সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে।

নীচের লিংকে ক্লিক করলেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে জানতে পারবেন কিভাবে সরকারি হাসপাতালে এই সেবা পাবেন।




ব্রণর হাত থেকে নিষ্কৃতি পাচ্ছেন না, প্রতিকার কি?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  শুধু বাইরে থেকে ত্বকের যত্ন নিলে চলবে না। ত্বকের খেয়াল রাখতে হবে ভিতর থেকেই। তার জন্য বদল আনতে হবে খাওয়াদাওয়ায়।

বাইরের খাবার খাওয়া, নাকি জল কম খাওয়া— ব্রণ হওয়ার নির্দিষ্ট কারণ কী, তা অনেকেরই অজানা। তবে ধরে নেওয়া হয় যে, এই দু’টিই ব্রণ হওয়ার সম্ভাব্য কারণ। এগুলি ছাড়া রাত জাগা, ত্বকের যত্ন না নেওয়ার জন্যের ব্রণ হতে পারে। ব্রণ তাড়াতে অনেকেই ভরসা রাখেন বাজারচলতি প্রসাধনীর উপর। সেগুলিও যে খুব কার্যকর, তা নয়। আবার ঘরোয়া টোটকা ব্যবহার করেও বিশাল কোনও সুফল পাওয়া যায় না। পুষ্টিবিদদের মতে, শুধু বাইরে থেকে ত্বকের যত্ন নিলে চলবে না। ত্বকের খেয়াল রাখতে হবে ভিতর থেকেই। তার জন্য বদল আনতে হবে খাওয়াদাওয়ায়। কোন খাবারগুলি বেশি করে খেলে ব্রণর ঝুঁকি কমবে।

পাতিলেবু

লেবুতে রয়েছে প্রাকৃতিক উপাদান, যা শুধু শরীর নয়, একই সঙ্গে যত্ন নেয় ত্বকেরও। পাতিলেবুতে রয়েছে ভিটামিন সি। এই ভিটামিন ত্বক ভাল রাখতে কতটা কার্যকরী, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। ত্বক ভিতর থেকে পরিষ্কার করতে ভিটামিন সি সত্যিই উপকারী। তবে সরাসরি ত্বকে লেবুর রস লাগানো ঠিক হবে না। তাতে আবার হিতে বিপরীত হতে পারে। বরং লেবুর রস খেতে পারেন।

কুমড়ো

ব্রণের ওষুধ যে কুমড়ো হতে পারে, তা অনেকেরই অজানা। কুমড়োতে রয়েছে জিঙ্ক, আলফা হাইড্রক্সি অ্যাসিড, যা ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ত্বকের মৃত কোষ দূর করতেও কুমড়ো উপকারী। ব্রণের সমস্যা থাকলে কুমড়ো খেলে উপকার পেতে পারেন।

বেরিজাতীয় ফল

স্ট্রবেরি, চেরি, ব্লুবেরির মতো ফলে এক ধরনের অ্যাসিড থাকে, যা রক্ত পরিশুদ্ধ করে, রক্তসঞ্চালন স্বাভাবিক রাখে। এই ফলগুলিতে ভিটামিন সি রয়েছে ভরপুর পরিমাণে। সেই সঙ্গে অ্যান্টিঅক্সিড্যান্টের পরিমাণও কম নয়। উপকারী এই উপাদানগুলি ত্বকের কালো দাগছোপ দূর করে নিমেষে। সেই সঙ্গে ব্রণের হাত থেকে মুক্তি দেয়।




ডায়াবিটিসের লক্ষণ ফুটে ওঠে পায়েও

চন্দ্রদ্বীপ ডেস্ক: মাথা ঘোরা, ওজন কমে যাওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার মতো কিছু প্রাথমিক লক্ষণ জানান দেয় ডায়াবিটিস বাসা বেঁধেছে শরীরে। এগুলি ছাড়াও ডায়াবিটিসের কিছু লক্ষণ পায়েও ফুটে ওঠে। জেনে নিন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন:

প্রবল কর্মব্যস্ততা, জীবনযাত্রায় অনিয়ম ও মানসিক চাপের কারণে ডায়াবিটিসের রোগী এখন ঘরে ঘরে। এই রোগের হাত ধরেই শরীরে বাসা বাঁধছে আরও হাজারটা রোগ। রক্তে ইনসুলিনের অভাবই টাইপ-২ ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। চিকিৎসকেরা বলছেন, জীবনযাত্রায় পরিবর্তন আনলেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রতি দিন নিয়ম করে করতে হবে শরীরচর্চা, ডায়েটে বদল আনতে হবে। যে কোনও শারীরিক সমস্যা যদি প্রাথমিক অবস্থায় ধরা যায়, তা হলে চিকিৎসা শুরু করতেও সুবিধা হয়। মাথা ঘোরা, ওজন কমে যাওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার মতো কিছু প্রাথমিক লক্ষণ জানান দেয় ডায়াবিটিস বাসা বেঁধেছে শরীরে। এগুলি ছাড়াও ডায়াবিটিসের কিছু লক্ষণ পায়েও ফুটে ওঠে। জেনে নিন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন।
১) পা ফুলে যাওয়া, পায়ের ঘা ও ক্ষত না শোকানো। শীতকালীন রোগবালাইয়ের সঙ্গে লড়তে সাহায্য করবে দুধ, কী ভাবে খেলে তবেই মিলবে সুফল?

২) ডায়াবিটিসের ফলে পায়ের স্নায়ুগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলেই পায়ের পাতা অবশ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। এই লক্ষণও ডায়াবিটিসের ইঙ্গিত দেয়।

৩) ঘন ঘন পায়ে ঘা হওয়া।

৪) পায়ের নখ মোটা ও হলুদ হয়ে যাওয়া।

৫) পায়ের আঙুলের মাঝে, নখে কোনও কারণ ছাড়াই ছত্রাকের সংক্রমণ ও কিছুতেই সেই সংক্রমণ না সারলে বুঝতে হবে রক্তের শর্করার মাত্রা বেড়েছে।