রোজা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: গবেষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দীর্ঘক্ষণ খাবার না খেয়ে থাকার অনেক সুফল আছে। তা কমবেশি অনেকেরই জানা। বিশেষ করে ওজন কমানোর রেসে যারা এখন দৌড়াচ্ছেন, তাদের নিশ্চয়ই ধারণা আছে ইন্টারমিটিং ফাস্টিংয়ের বিষয়ে।

সাম্প্রতিক এক গবেষণা বলছে, একটানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকলেই নাকি বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ যৌথভাবে একটি গবেষণা করেছে। তাতে দেখা গেছে, ফাস্টিং করলে শরীরের অনেক উপকার হয়।

প্রদাহ নিয়ে গবেষণা

এই গবেষণায় শরীরের একটি বিশেষ সমস্যা নিয়ে গবেষণা করা হয়। সমস্যাটির নাম প্রদাহ বা ইনফ্লেমেশন। সাধারণত মেটাবলিজম থেকে ইনফ্লেমেশন তৈরি হয়। এর ফলে আর্থ্রাইটিসের মতো নানা রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে।

এই প্রদাহ কমানোর জন্য চিকিৎসকরা জীবনযাপনে বদল আনার পরামর্শ দেন। এই ইনফ্লেমেশনের অন্যতম কারণ হলো এনএলআরপি৩ ইনফ্লেমেসাম।

আর্থ্রাইটিস ছাড়াও ইনফ্লেমেশন থেকে একদিকে যেমন ওবেসিটি হতে পারে, অন্যদিকে ডিমেনশিয়া বা অ্যালঝাইমার্স ডিজিজের মতো কঠিন রোগও হতে পারে। তার পিছনে দায়ী স্নায়ুর ইনফ্লেমেশন।

২৪ ঘণ্টার ফাস্টিং

২১ জন ব্যক্তিকে নিয়ে এই গবেষণা করা হয়। গবেষকদের মতে, ২৪ ঘণ্টা ফাস্টিংয়ের আগে যারা ৫০০ ক্যালোরির খাবার খান, ২৪ ঘণ্টা পর আবার তাদের খাবার দেওয়া হয়।

এর মধ্যেই শরীরের গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়। দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়েছে ওই ব্যক্তিদের। ৫০০ ক্যালোরি খাবার খাওয়ার পর ২৪ ঘণ্টা না খেয়ে থাকতে হয় ওই ব্যক্তিদের।

সেই সময় দেখা যায়, রক্তে আরাকিডোনিক অ্যাসিড নামের একটি বিশেষ উপাদানের পরিমাণ বেড়ে যাচ্ছে। এটিই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যতম উপাদান। এটি আদতে এক ধরনের লিপিড। এ

ই লিপিডের পরিমাণ আবার খাবার খেলেই কমে যায়। ২৪ ঘণ্টা পর ৫০০ ক্যালোরির খাবার খাওয়ানো হয় ওই ব্যক্তিদের। তখনই আরাকিডোনিক অ্যাসিডের পরিমাণ কমে যায়।

এই পর্যবেক্ষণের ভিত্তিতে বিজ্ঞানীদের মতামত, উপোস থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যা প্রদাহ কমায়। তবে কেন এটা হয়, তার কারণ জানা যায়নি এখনও।




এমবিবিএস ভর্তি পরীক্ষার আজ ফল প্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: আজ রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলফল। এ দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

তিনি জানান, ১১ ফেব্রুয়ারি (রোববার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে। এ নিয়ে ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার ১৯টি কেন্দ্রের মধ্যে ঢাকায় কেন্দ্র ছিল পাঁচটি, ঢাকার বাইরে ১৪টি। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি আসন এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজে মোট ছয় হাজার ২৯৫টি আসনের বিপরীতে এবার এক লাখ চার হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ সেশনে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। সে হিসাবে প্রায় ১৯ জন আসনপ্রতি লড়বে। আর বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ছয় হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১১ হাজার ৫৪৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে অংশ নেন শিক্ষার্থীরা। সে ক্ষেত্রে আসনপ্রতি লড়ছেন প্রায় ৯ জন শিক্ষার্থী।

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর (পাস নম্বর) গতবারের মতো এবারও ৪০ রাখা হয়েছে। মাইগ্রেশনের জন্য তিনবার সময় পাবেন শিক্ষার্থীরা। বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য সব কলেজকে উন্মুক্ত রাখা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা সব কলেজে চয়েজ একবারে দিতে পারবেন, সরকারি মেডিকেল কলেজগুলোতেও একই নিয়ম বহাল।

সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি থাকা দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ১০ নম্বর কাটা হবে। এ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জেলা কোটা বাতিল করা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় নির্ধারিত সময়ে আসন পূরণ করা না গেলে সেসব আসনে সাধারণ শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।




গলাচিপায় সংঘর্ষে আহত ৫

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কাবিটার রাস্তার কাজে বাধা প্রদান করে ভেকু ড্রাইভার রবিউল (৩২), রুমেল (৪২) মারধর করেন আল-আমিন বিশ্বাস ও মামুন বিশ্বাসসহ তাদের পরিবারের লোকজন।

স্থানীয়দের অভিযোগ সূত্রে সরজমিনে গিয়ে দেখা যায়, চরকাজল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোশারেফ বিশ্বাসের বাড়ি থেকে পূর্ব ওয়াপদা রোড পর্যন্ত কাবিটার কাজ চলমান ছিল। রাস্তার কাজটি মোশারেফ বিশ্বাসের বাড়ি থেকে সুন্দরভাবে চলে আসলেও বাদসাধে বিশ্বাস বাড়ির জমি থেকে মাটি নেওয়ায়। ঘটনাটি ঘটে শুক্রবার বিকাল ৩টার সময় এ নিয়ে বেকুর ড্রাইভার রবিউলকে মারধর করে এবং রাস্তার দেওয়া মাটি জমিতে ফেরত নিয়ে নেয় আল আমিন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, মামুন বিশ্বাসসহ তাদের লোকজন।




৫ লক্ষণে আপনার শিশু টাইপ ১ ডায়াবিটিসে আক্রান্ত কি না?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  কারও ডায়াবিটিস থাকলে পরিবারের ছোট সদস্যদেরও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু থেকেই যায়। এ ক্ষেত্রে পরিবারের ছোটদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। চিকিৎসকদের মতে, শহুরে খাদ্যাভাসের জেরেই শিশুদের মধ্যে এই সঙ্কট বাড়ছে। কারণ, বাড়িতে রান্না করা খাবারের বদলে প্যাকেটজাত, প্রক্রিয়াজাত খাবারের উপরেই বেশি নির্ভর করেন অভিভাবকেরা। তাই শিশুদের মধ্যে চকোলেট, স্যান্ডউইচ, পাস্তা কিংবা ইনস্ট্যান্ট নুডল্‌সের পাশাপাশি মোমো, চিপ্‌স, বার্গার খাওয়ার প্রবণতা দিনে দিনে বাড়ছে। আর এই অভ্যাসের ফলেই রক্তে শর্করা বেড়ে যাচ্ছে। তা ছাড়া, অধিকাংশ শিশুই এখন খেলাধুলোয় অভ্যস্ত নয়। অবসর সময়ে তারা ঘরে বসে ভিডিয়ো গেম খেলে কিংবা ইন্টারনেটেই সময় কাটায়। এই অস্বাস্থ্যকর জীবনযাপনের জেরেও কিন্তু টাইপ ১ ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

শিশুদের মধ্যে কোন কোন লক্ষণ দেখলে ডায়াবিটিস বিষয়ে সতর্ক হবেন?

১) খুদের কি বার বার জল তেষ্টা পাচ্ছে? এটি কিন্তু ডায়াবিটিসের লক্ষণ। ডায়াবিটিসের কারণে জিভে লালার পরিমাণ কমে যায়। সে কারণে গলা শুকিয়ে যাওয়ার সমস্যাও হয়। ডায়াবিটিসের মাত্রা অনেক বেড়ে গেলে থাকলে তা থেকে গলায় জ্বালা, আলসার, সংক্রমণ পর্যন্ত হতে পারে।

২) শিশুর দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে? এর কারণ কিন্তু কেবল টিভি দেখার বা মোবাইল ঘাঁটা না-ও হতে পারে। ডায়াবেটিক রোগীদেরও চোখের সমস্যা হতে পারে।

৩) খুদের দাঁত মাজতে গিয়ে দেখছেন মাড়ি থেকে রক্ত পড়ছে? আপনি হয়তো ভাবছেন ব্রাশ বদলাতে হবে। ডায়াবিটিস থাকলেও কিন্তু মাড়িতে প্রদাহ হয় এবং মাড়ি থেকে রক্তপাত হয়। শিশুর মুখের ভিতরের অংশ, জিভে মাঝেমাঝেই ঘা হলে বা জ্বালা করলে বিষয়টি এড়িয়ে যাবেন না। ডায়াবিটিসের কারণে এমন হতেই পারে।

৪) বার বার প্রস্রাব করাও কিন্তু ডায়াবিটিসের লক্ষণ। সন্তান যদি বার বার বাথরুমে যায়, তা হলে বুঝতে হবে তার রক্তে শর্করার মাত্রা বেড়েছে।

৫) শিশুর শরীরে মাঝেমধ্যেই র‌্যাশ বেরোচ্ছে? গা-হাত-পায়ে কালো ছোপ পড়ছে? তা হলে কিন্তু সতর্ক হতে হবে।




ফার্টিলিটি বাড়াতে যা খাবেন




কলাপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় তরুণের করুণ মৃত্যু

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার কলাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সুমন মোল্লা নামে এক তরুণ আরোহীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক নিহতের বন্ধু আপন নামে আরো এক তরুণ।

শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউপির নাচনাপাড়া বঙ্গবন্ধু কলোনি সংলগ্ন সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বিকেলে আপন তার বন্ধু সুমন মোল্লাকে নিয়ে ওই পথে মাছ বাজারে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে ছিটকে পরে দুই তরুণ। পরে হাসপাতালে নেয়া হলে সুমনের মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, খবর পেয়ে হাসাপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




ফের জেকে বসছে শীত

চন্দ্রদীপ ডেস্ক : কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির পর বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। এ দিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবারও (৯ ফেব্রুয়ারি) ঢাকাসহ উত্তাঞ্চলে শীতের অনুভূতি বেড়েছে।

রংপুর বিভাগের ওপর দিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা ছিল উত্তরের এ জেলাতেই। অর্থাৎ, একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আগামী ৫ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আগামী দু’দিন কমতে পারে রাতের তাপমাত্রা। এই অবস্থায় আগামী তিন দিনে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এর মধ্যে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পর দিন শনিবার একই সময় পর্যন্ত দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং উত্তরাঞ্চলে তা বৃদ্ধি পেতে পারে। আর এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া শনিবার (১০ ফেব্রুয়ারি) সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।




ঘুম থেকে উঠে একটি কাজ করলেই জব্দ হবে রোগবালাই

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সকালে ঘুম থেকে ওঠার পর বিপাকহার একটু বেশি থাকে। তাই খালি পেটে রসুন খেলে বেশি উপকার পাওয়া যায়। রোজ সকালে রসুন খাওয়ার অভ্যাস কোন কোন রোগের হাত থেকে রেহাই দিতে পারে।

ঘুম থেকে উঠে খালি পেটে এক কোয়া রসুন। স্বাস্থ্যবিদদের মতে, সকালের এই অভ্যাস বিভিন্ন রোগবালাই থেকে দূরে থাকার ভাল দাওয়াই হতে পারে। জীবনধারায় নানা প্রকার অনিয়ম, খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ না রাখা, শরীরচর্চায় অনীহা— এই সব কারণে শরীরে যে সব রোগ বাসা বাঁধতে পারে, তার ঝুঁকি কমাতে এক কোয়া রসুনের উপর ভরসা রাখতেই পারেন।

প্রাকৃতিক ভাবে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিড্যান্টে ঠাসা এই সব্জির গুণ অনেক। এর সঙ্গে থাকে ভিটামিন বি এবং সি, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন। অনেকটা সময় পেট খালি থাকার পর রসুন খেলে এর রস সহজে শরীরকে ডিটক্সিফাই করতে পারে বেশি পরিমাণে। সকালে ঘুম থেকে ওঠার পর বিপাকহার একটু বেশি থাকে। তাই খালি পেটে এই সব্জি খেলে বেশি উপকার পাওয়া যায়। রোজ সকালে রসুন খাওয়ার অভ্যাস কোন কোন রোগের হাত থেকে রেহাই দিতে পারে?

১) শীত বিদায় নিচ্ছে ধীরে ধীরে। এই সময় ঘরে ঘরে গলাব্যথা, সর্দিকাশি লেগেই থাকে। এই সব সমস্যা থেকে রেহাই দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে রসুন। সাইনাসের সমস্যা, জ্বর, ফ্লু সারানোর জন্য চিকিৎসকেরা অনেক সময়েই রসুন খাওয়ার পরামর্শ দেন।

২) শীতের মরসুমে ঘন ঘন বিয়ের নিমন্ত্রণ, পার্টি, পিকনিকে জমিয়ে খাওয়াদাওয়ার পর ওজনের দিকে নজর রাখা একটু কঠিন। এই ক্ষেত্রে আপনাকে চিন্তামুক্ত করতে পারে রসুন। অ্যান্টি-অক্সিড্যান্টের মাত্রা অনেক বেশি থাকায় বিপাকের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে রসুন। ওজন কমানোর জন্য রোজ সকালে কাঁচা রসুন আর মধু খেতেই পারেন।

৩) রসুন শ্বাসপ্রশ্বাসের সমস্যাও দূর করে। অনেক সময়েই শীতকালে সর্দির জন্য বা অতিরিক্ত ঠান্ডা লাগার ফলে ফুসফুসের কর্মক্ষমতা কমে যায়। সেই সময়ে রসুন নিয়মিত খেলে ফুসফুসের জন্য তা খুবই কার্যকরী হতে পারে।

৪) রক্ত সঞ্চালন ঠিক রাখে রসুন। কমায় রক্তবাহ নালীর উপর রক্তের চাপও। তাই উচ্চ রক্তচাপের অসুখে ভুগছেন এমন রোগীদের ডায়েটে থাকুক এই আনাজ। বিপুল পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকার ফলে কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে রসুন।

৫) মহিলাদের ইস্ট্রোজ়েনের মাত্রা বাড়িয়ে হাড় ক্ষয়ে যাওয়ার প্রবণতা কমাতে পারে রসুন।




পটুয়াখালীতে বাস খাদে পড়ে নিহত তিন, আহত আট

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর বাশবুনিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে পটুয়াখালী – গলাচিপা সড়কের বাশবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে বেলাল নামে এক ব্যক্তির পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি গলাচিপা উপজেলার গজালীয়া ইউনিয়নের মনির গাজীর ছেলে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ঘটনাস্থলে উপস্থিত গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ও পুলিশ সুপার সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে চারটার দিকে পটুয়াখালী-গলাচিপা সড়কের বাশবুনিয়ায় বিপরীত দিক থেকে আসা গ্রীনলাইন পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে গলাচিপা থেকে পটুয়াখালীগামী ইমরান এক্সক্লুসিভ নামের ওই যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহতদের মধ্যে দু’জনের মরদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করেন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা।

এছাড়া আহত ৭/৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।




দুমকিতে অজ্ঞাত রোগে ৬ শিক্ষার্থী অসুস্থ

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে অজ্ঞাত রোগাক্রান্তে একই শ্রেণির ছয় শিক্ষার্থীর অসুস্থতায় স্কুলজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার দুমকি আপ্তুন্নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী মীম ও বৃষ্টি আক্তার অসুস্থ হলে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীর অভিভাবক ও স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর চার শিক্ষার্থীকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এতে স্কুলটির অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ অবস্থায় স্কুল কর্তৃপক্ষ ছুটি দিলে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি যাওয়ার পথে মাহফুজা, রত্না ও কারিমাসহ একই শ্রেণির ছয়জন শিক্ষার্থী পর পর অসুস্থ হলে স্বজনরা তাদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দু’জনকে বরিশাল শেরে-ই-বাংলা (শেবাচিম) ও চারজনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে।

এ দিকে অসুস্থ ছাত্রীদের চিকিৎসার উদ্যোগ না নিয়ে স্কুল ছুটি দেয়ায় স্কুলকর্তৃপক্ষের দায়িত্বহীনতার প্রশ্ন তুলেছেন অসুস্থ ছাত্রীদের অভিভাবকরা। এর আগের দিনও ওই স্কুলের দুই শিক্ষার্থী এভাবে অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, এটি গণ হিস্টিরিয়া। কেউ এই গণহিস্টিরিয়া আক্রান্ত রোগীর সংস্পর্শ বা কাছাকাছি অবস্থানে আক্রান্ত হতে পারেন। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা পেলে দ্রুত সুস্থ হয়ে যাবে।

দুমকি একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার হেপি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ডিসি স্যারের মিটিংয়ে আছি। স্কুল থেকে আমাকে খবর জানানো হয়েছে। অসুস্থ ছাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্নাহার ইয়াসমিন বলেন, খবর শুনেছি। ছয়ছাত্রী অসুস্থতার কারণে স্কুল ছুটি দেয়া হয়েছে। কিভাবে কেন অসুস্থ হলো তা স্কুল কর্তৃপক্ষ দেখছে। এ বিষয়ে শিক্ষা প্রশাসনের আপাতত: কোনো করণীয় নেই।