মশা দূর করার ঘরোয়া উপায়

চন্দ্রদ্বীপ ডেস্ক:  গরম তো একটু একটু করে বাড়ছেই, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশার উপদ্রব। রাতে নাহয় মশারি টাঙিয়ে ঘুমালেন, তাই বলে সারাক্ষণ তো আর মশারির ভেতর বসে থাকা সম্ভব নয়। এই মশার উপদ্রবে শান্তিতে দু’দণ্ড বসাটাও যেন কষ্টকর হয়ে উঠছে। কোন ফাঁকে এসে কুটুস করে কামড়ে পেট ভরে রক্ত খেয়ে চলে যাবে, টেরও পাবেন না। গায়ে বসার সুযোগ না পেলে তখন চলতে থাকে ওড়াউড়ি আর বিরক্তিকর প্যানপ্যানানি গান! এখানেই শেষ হলে ভালো হতো।



মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৫

চন্দ্রদীপ ডেস্ক : মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার সূর্য্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সূর্য্যনগর এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রীসহ ৫ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর সামনে থাকা বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এসময় বেশ কয়েকজন হতাহত হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও উদ্ধার অভিযান চলছে।




বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে মানতে হবে ১০ নির্দেশনা

চন্দ্রদীপ ডেস্ক: বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ ১০ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব নির্দেশনা আবশ্যকভাবে পালন করতে হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরিচালনার ক্ষেত্রে বর্ণিত শর্তাবলি আবশ্যকভাবে প্রতিপালন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশনাগুলো হলো:

১. বেসরকারি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিকের লাইসেন্সের কপি প্রতিষ্ঠানের মূল প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে অবশ্যই স্থায়ীভাবে প্রদর্শন করতে হবে;

২. সব বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যাদি সংরক্ষণ ও সরবরাহের জন্য একজন নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা-কর্মচারী থাকতে হবে। একইসঙ্গে তার ছবি ও মোবাইল নম্বর দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে;

৩. যেসব প্রতিষ্ঠানের নাম ডায়াগনস্টিক ও হাসপাতাল হিসেবে আছে কিন্তু শুধুমাত্র ডায়াগনস্টিক অথবা হাসপাতালের লাইসেন্স রয়েছে তারা লাইসেন্স প্রাপ্ত ব্যতিরেকে কোনোভাবেই নামে উল্লেখিত সেবা প্রদান করতে পারবে না;

৪. ডায়াগনস্টিক সেন্টার, প্যাথলজিক্যাল ল্যাবরেটরির ক্ষেত্রে যে ক্যাটাগরিতে লাইসেন্সপ্রাপ্ত শুধুমাত্র সে ক্যাটাগরিতে নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কোনোভাবেই অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা যাবে না। ক্যাটাগরি অনুযায়ী প্যাথলজি বা মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি ও রেডিওলজি বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে।

৫. বেসরকারি ক্লিনিক, হাসপাতালের ক্ষেত্রে লাইসেন্সের প্রকারভেদ ও শয্যা সংখ্যা অনুযায়ী সকল শর্তাবলী বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করতে হবে;

৬. হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়োজিত সকল চিকিৎসকের পেশাগত ডিগ্রির সনদ, বিএমডিসি’র হালনাগাদ নিবন্ধন ও নিয়োগপত্রের কপি অবশ্যই সংরক্ষণ করতে হবে;

৭. হাসপাতাল, ক্লিনিকের ক্ষেত্রে যে কোনো ধরনের অপারেশন বা প্রসিডিউরের জন্য অবশ্যই রেজিস্ট্রার্ড চিকিৎসককে সার্জনের সহকারী হিসেবে রাখতে হবে;

৮. কোনো অবস্থাতেই লাইসেন্সপ্রাপ্ত বা নিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক ব্যতীত চেম্বারে অথবা ডায়াগনস্টিক সেন্টারে অ্যানেস্থেশিয়া প্রদান করা যাবে না। বিএমডিসি স্বীকৃত বিশেষজ্ঞ ছাড়া যে কোনো ধরনের অপারেশন/সার্জারি/ ইন্টারভেনশনাল প্রসিডিউর করা যাবে না;

৯. সব বেসরকারি নিবন্ধিত লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল, ক্লিনিকে লেবার রুম প্রটোকল অবশ্যই মেনে চলতে হবে;

১০. নিবন্ধিত বা লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল, ক্লিনিকে অপারেশন থিয়েটারে অবশ্যই ‘অপারেশন থিয়েটার এটিকেট’ (শিষ্টাচার) মেনে চলতে হবে।




দুমকীতে সড়ক সংস্কারের নামে চরম ভোগান্তিতে মানুষ

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার দুমকি উপজেলায় সংস্কারের নামে চলছে চরম জনভোগান্তি।মুরাদিয়া ইউনিয়নের অবহেলিত একটি সড়ক বোর্ড অফিস বাজার থেকে কলবাড়ি বাজার পর্যন্ত এই রাস্তাটিতে যাতায়াতে চরম কষ্টে আছে মানুষ।

গত দেড় বছর আগে থেকে রাস্তার সংস্কারের কাজ শুরু হয়। ঠিকাদার রাস্তায় নিম্নমানের ইটের খোয়া ( চুলার পোড়া মাটি) ফেলে রেখেছে এক বছর হয়েছে। এখন পর্যন্ত রাস্তাটি পুরোপুরি সংস্কার করা হয়নি। ঠিকাদারের কোন খোঁজখবর নেই।

সড়ক বা রাস্তা তৈরি সংস্কার মানুষের চলাচলের সুবিধার্থে হলেও এখানে চিত্র উল্টো। এ সড়কের পাশে আছে বিভিন্ন ধরনের শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান। ছাত্র ছাত্রী ও পথচারীদের বর্তমানে রাস্তা দিয়ে কোন মানুষ ঠিকমতো চলাচল করতে পারে না। যখন রাস্তায় গাড়ি চলাচল করে তখন মানুষ আর রাস্তার পাশে দাঁড়াতে পারে না। এমন কি, যারা গাড়ির ভিতরে থাকে তাদের জামা-কাপড় ধুলোর কারণে দূষিত হয়। এই রাস্তাটির বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত বায়ু দূষিত হচ্ছে।

এ বায়ুদূষণ শ্বাসনালির সংক্রমণ, হৃদরোগ, দীর্ঘস্থায়ী ফুসফুসীয় ব্যাধি, স্ট্রোক এবং ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগের কারণ।

এই বায়ু দূষণের কারণে রোগ-ব্যাধি হলে এর দায়ভার নিবে কে? সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী শিক্ষার্থী ও জনগণের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের হস্তক্ষেপ গ্রহণ করার দাবী স্থানীয়দের।




পিরোজপুরে শ্বশুরের কাফনের কাপড় আনতে গিয়ে জামাতার মৃত্যু

চন্দ্রদীপ ডেস্ক : পিরোজপুরের নাজিরপুরে শ্বশুরের জন্য কাফনের কাপড় আনতে গিয়ে জামাতা মো. রবিউল ইসলাম শেখের (৩০) করুণ মৃত্যু হয়েছে। আজ বিকেলে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রবিউল শেখ উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত জালাল শেখের ছেলে।

নিহত রবিউলের মা মালেকা বেগম বলেন, ‘আজ দুপুরে রবিউলের শ্বশুর ফজর আলীর (৬৫) মৃত্যু হয়।

তাকে দাফনের জন্য প্রস্তুত করতে বিকেল সাড়ে ৩টার দিকে রবিউল স্থানীয় বাজারে কাফনের কাপড় নিয়ে ফিরে আসার সময় পা পিছলে রাস্তার ওপর পড়ে যায়। স্থানীয়রা তাকে সেখানে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে তার শরীরে কোনো আঘাতের বা ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।




বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ পরিবেশ অধিদপ্তরের




প্রথমবার সন্তান নেওয়ার বয়স কোনটি?




ছাদ থেকে পড়ে অচেতন নকুল কুমার বিশ্বাস

চন্দ্রদীপ ডেস্ক : বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। দুর্ঘটনার পর তিনি ১০ মিনিট অচেতন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।

গত বৃহস্পতিবার দুপুরে ঘটনা হলেও রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি জানাজানি হয়।

যার একটি ভিডিও ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন নকুল কুমার বিশ্বাস নিজেই।

ভিডিও ও স্ট্যাটাস থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের শিমুল গাছের ডাল কাটতে নিজবাড়ির দোতলা ছাদে ওঠেন নকুল। ডাল কাটতে ভবনের রেলিংয়ের পাশে দাঁড়ান। এ সময় অসাবধানবশত মাটিতে পড়ে যান ।

চিকিৎসক জানিয়েছেন,  তিনি আশংকামুক্ত। দ্রুত সুস্থ হয়ে উঠবেন।




মাইগ্রেন দূরে রাখার জাদুকরী টিপস




১০০ শহরের মধ্যে ঢাকার বাতাস সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর

তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ৩৯৪। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু আজ ‘দুর্যোগপূর্ণ’।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির স্কোর হচ্ছে ২৪৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।