দশমিনায় দু’হাত বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর তীরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৭টায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের পাতারচর গ্রামে নদীর তীরবর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার করে দশমিনা থানা পুলিশ।

উপজেলার রনগোপালদী ইউনিয়নের পাতারচর গ্রামে তেঁতুলিয়া নদীর তীরে শনিবার সকালে একটি লাশ ভাসতে দেখে এলাকার লোক জন। পরে স্থানীয়রা দশমিনা থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনা স্থল থেকে অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশটি পটুয়াখালী মর্গে পাঠানো হয়।

আরো পড়ুন : পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা

থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জুয়েল জানান, ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক ভাবে দেখা যায় অজ্ঞাত পরিচয়ের লাশের দুই হাত পিছনে গামছা দিয়ে বাঁধা এবং মুখমন্ডল বিকৃত। বয়স আনুমানিক ৩৫। ধারণ করা হচ্ছে কেউ মেরে দুই হাত পিছনে বেঁধে নদীর পানিতে ফেলে দিয়েছে।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, ঘটনার বিষয় অবহিত হবার পর ঘটনাস্থল থেকে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আসাদসহ সঙ্গীয় ফোর্স লাশ উদ্ধার করে দশমিনা থানায় নিয়ে আসে।

তিনি আরো বলেন, ‘লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর মূল ঘটনা জানা যাবে। লাশ শনাক্তের জন্য জেলা সিআইডি ও ক্রাইম সিম ম্যানেজমেন্ট টিম অফিসের বিশেষজ্ঞ দল কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অজ্ঞত যুবকের পরিচয় ও মৃত্যুর কারন উদঘাটন করা যাবে।




পটুয়াখালীতে নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে লোহালিয়া নদীতে গোসল করতে নেমে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে শহরের লোহালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের লিডার মুজিবুর রহমান ।

আরো পড়ুন : তীব্র তাপদাহ উপেক্ষা করে সমুদ্রের টানে পর্যটকরা

নিহত মো. রাফি (১৩) শহরের কাটপট্টি এলাকার কবির গাজীর ছেলে। তিনি পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্টেশনের লিডার মুজিবুর সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। কিছুক্ষণ পর নিখোঁজ রাফিকে উদ্ধার করা হয়।
পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।




প্রাথমিকের পর এবার সকল শিক্ষা প্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক : চলমান তীব্র তাপপ্রবাহের কারণে আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে যেহেতু এরপর শুক্র-শনিবার রয়েছে তাই বন্ধটা টানা ৭ দিনে গিয়ে ঠেকছে। আগামী ২৮ এপ্রিল থেকে খুলবে স্কুল-কলেজ।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, চলমান তাপপ্রবোহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।




গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় মরিয়ম বেগম (৭) নামের এক শিশুর বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার গোলখালী ইউনিয়নের কালির চর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মরিয়ম বেগম গোলখালীর ৫নং ওয়ার্ডের কালির চর গ্রামের মো: মনির মোল্লার একমাত্র মেয়ে। সে বাড়ির পার্শ্ববতী পূর্ব কালির চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, মরিয়ম বেগমের বংশীয় দাদা শাহজামাল মোল্লার মিশুক গাড়িতে ঘরের সামনেই চার্জ দেয়া হচ্ছিল। মরিয়ম বেগম সবার চোখ ফাঁকি দিয়ে চার্জের ব্যাটারির কাছে যায়। এ সময় পুরুষরা জুমার নামাজে ও মহিলারা রান্নার কাজে ব্যস্ত থাকায় মরিয়মকে কেউ দেখতে পায়নি। পরে বাড়ির লোকজন তাকে দেখতে পেয়ে গলাচিপা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফেরদৌস আলম খান জানান, অভিভাবকরা এসেছিলেন। অভিযোগ না থাকায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।




এই গরমে লেবুপানি খাবেন যে কারণে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ডিটক্সিফিকেশন, হাইড্রেশন এবং ইমিউন-বুস্টিং বৈশিষ্ট্য সহ অগণিত স্বাস্থ্য সুবিধার জন্য বিখ্যাত লেবুপানি দীর্ঘকাল ধরে সামগ্রিক সুস্থতায় অবদান রেখে আসছে। লেবুপানির সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধাগুলোর মধ্যে একটি হলো শরীরকে হাইড্রেট এবং পরিষ্কার করার ক্ষমতা। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লেবুর রস শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে, যার ফলে ত্বক পরিষ্কার এবং স্বাস্থ্যকর হয়। পানীয়টির হাইড্রেটিং বৈশিষ্ট্যের জন্য গায়ের রং আরও উজ্জ্বল, কোমল এবং পুনরুজ্জীবিত হয়।



শিশুখাদ্য সেরেলাক নিয়ে ভয়ংকর তথ্য




কলাপাড়ায় গরমে বাড়ছে ডায়রিয়া রোগী, বেশির ভাগই শিশু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত গরমের কারণে আশঙ্কাজনকহারে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এদের বেশির ভাগই শিশু।

জানা গেছে, এপ্রিলের শুরু থেকেই গরমের সঙ্গে ডায়রিয়া রোগের প্রকোপ বাড়তে শুরু করে।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়রিয়া ওয়ার্ডে প্রয়োজনীয় সংখ্যক শয্যা না থাকায় মেঝেতে ঠাঁই হয়েছে অনেক রোগীদের।

আরো পড়ুন : গলাচিপায় মাঠে মাঠে হলুদ সূর্যমুখী ফুলের সমারোহ

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ২৫ জন রোগী। গত এক সপ্তাহে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮১ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। ধারণ ক্ষমতা থেকে অতিরিক্ত রোগী হাসপাতালে ভর্তি থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পর্যাপ্ত ওষুধ এবং স্যালাইন মজুত রয়েছে। ডায়রিয়া থেকে বাঁচতে সবাইকে বাইরের খাবার পরিহারের আহ্বান জানান চিকিৎসকরা।




দখিনের সড়কে মৃত্যুর মিছিল: শুধু ফোরলেন নয়, চালকদের বিষয়ে কঠোর হবার দাবী সাধারণ মানুষের

বরিশাল অফিস :: সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না বরং পাল্লা দিয়ে বাড়ছে। ঈদের দু’দিন আগে থেকে এই মুহূর্তে বরিশালের ঝালকাঠির গাবখান ব্রীজের টোলঘরের দূর্ঘটনাসহ শতাধিক প্রাণ ঝরে গেছে বলে জানালেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সংস্থার প্রধান মোজাম্মেল হক।

তিনি বলেন, ইতিপূর্বে ঈদের আগের দিন থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সারাদেশে সড়ক দূর্ঘটনায় ৮৫ জনের মৃত্যু রেকর্ড হয়েছে।

বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) সড়ক দূর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বেড়েছে বলে জানান তিনি।

এদিকে সাধারণ মানুষ ও যাত্রীদের অভিযোগ বেপরোয়া গাড়ি চালকদের চাস্তির আওতায় আনা হয়না বলেই এতো দূর্ঘটনা বাড়ছে বাংলাদেশে।

গতকাল বরিশাল বিভাগের ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। এ সময় ট্রাকটির নিচে চাপা পড়া প্রাইভেট কার থেকে শিশুসহ ৭ আরোহীর লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন ইজিবাইকের ৪ যাত্রী। এই ঘটনায় মোট ১১ জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক।

বুধবার দুপুর দেড়টায় ঘটে যাওয়া এই দূর্ঘটনায় আরো ১৫ জনকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্য থেকে আরো ৩ জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা প্রশাসন।
সংবাদ পেয়েই ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস ও পুলিশ। আর ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর দেড়টায় গাবখান সেতুর টোল প্লাজায় টোল দিতে অপেক্ষায় ছিলো ৩টি অটো গাড়ি, একটি প্রাইভেটকার ও একটি পিকআপ। হঠাৎ করে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অটোগাড়ি পরে প্রাইভেটকার ও ট্রাককে আঘাত করে। এতে মুহুর্তে ঘটনাস্থলে পথচারি সহ নিহত হয় ১১ জন। আহতদের ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যু হয় আরও ৩ জনের। এদের মধ্যে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন কয়েকজন।


নিহতদের বেশিরভাগই ঝালকাঠি জেলার। তাদের মধ্যে প্রাইভেকার চালক ইব্রাহিম, স্ত্রী তাহমিনা সহ ৭ জনের নাম পরিচয় পাওয়া গেছে। বাকীদের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে। এ খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে এসে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। পাশাপাশি উদ্ধার অভিযানে নামে জেলা পুলিশ।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন বলেন, জনতার ভিড়ে উদ্ধার কাজে কিছুটা সমস্যা হলেও আমরা আহতদের দ্রুত হাসপাতালে পাঠাতে পেরেছি। প্রাইভেট কার একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। ভিতরে কেউ আটকা পরেনি তা নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

এদিকে নিহতের পরিবারকে ৫ লাখ ও পঙ্গুত্ব বরনকারী ব্যাক্তিদের ৩ লাখ ও আহতদের ১ লাখ টাকা করে অর্থ সহায়তা দেয়ার কথা জানিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম । পাশাপাশি ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। আর ঘাতক ট্রাক ও তার ড্রাইভারকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক।

এর আগে গত বছর ২২ জুলাই ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৩ জন নিহত হয়। এই দুর্ঘটনায় আরও ১৫ জন আহত হয়।

এর আগে গত শুক্রবার দুপুরে বরিশালের বানারীপাড়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় নাছির উদ্দিন নামে এক মোটরসাইকেল চালক (৪০) নিহত হয়েছেন।
গৌরনদীতে ৯ এপ্রিল ঢাকাগামী যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উজিরপুর উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের হাবুল সরদারের ছেলে উজ্জল সরদার (৩২) ও বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মো. দ্বীন ইসলাম (২২)। ঝালকাঠির রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে মালবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে জাহাঙ্গীর (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন ৩ জন।

কলাপাড়া-পটুয়াখালী সড়কের টিয়াখালীর বিশকানিতে সিএনজি অটোরিকশা উলটে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তারা হলেন- বরগুনার বড়ইতলার আবজাল হোসেন (৬০) ও বেতাগী উপজেলার গাবতলীর জাকারিয়া (২৩)। ভান্ডারিয়া-কাঁঠালিয়া আঞ্চলিক মহাসড়কে সোমবার বাস চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আবু তালুকদার উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে।

সর্বশেষ,বরিশাল- পটুয়াখালি মহাসড়কের বাকেরগঞ্জের রুহিতারপার নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে চলন্ত মোটরসাইকেল ট্রাককে ধাক্কা দিলে দুজন নিহত হয়। বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় দুই জনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে চিকিৎসক মাহামুদুল হাসান দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, বরিশাল সদর উপজেলার আলহাজ্ব জয়নাল আবেদীনের পুত্র মনিরুজ্জামান কোম্পানি লিমিটেডের স্বত্বাধিকারী মনিরুজ্জামান (৬২) অপরজন হলেন বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের মৃত মজনু বাড়ি সিকদারে পুত্র ও আহসান ট্রেডার্সের স্বত্বাধিকার বদরুল আহসান সিকদার (৬০) পেশায় দুজনই ঠিকাদার।

পদ্মা সেতুর উপর দিয়ে ছুটে আসা গাড়ির চাপ যেমন বেড়েছে তেমনি পাল্লা দিয়ে বেড়েছে দক্ষিণাঞ্চলের সড়কে মৃত্যুর পরিসংখ্যান। সাধারণ মানুষ ও নগর চিন্তাবিদদের প্রায় সকলেই একবাক্যে জানালেন, ফোরলেন যথেষ্ট নয়, সড়ক নিরাপদ রাখতে হলে গাড়ি চালকদের প্রশিক্ষণ ও তাদের দক্ষতা যাচাই পক্রিয়া কঠিন করতে হবে। চালকের গাফিলতির কঠিন শাস্তি নিশ্চিত করার দাবী করেন সাধারণ যাত্রীসহ যাত্রী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।




বৈশাখী মেলায় নৌকা ভেঙে ৫ শিশু-কিশোর আহত

পটুয়াখালী প্রতিনিধি :: ধারণক্ষমতার বেশি শিশু-কিশোর-কিশোরী নিয়ে দোল খাওয়ার সময় খেলনা রাইড নৌকার জয়েন্ট খুলে দুর্ঘটনায় অন্তত পাঁচ শিশু-কিশোর আহত হয়েছে।

এর মধ্যে দেবদাস (৮) ও তন্ময় (১৭)কে কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টায় বৈশাখী মেলার অনুষ্ঠান কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে এ দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন : ১৭ বছর পর মা-মেয়ে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্থানীয়রা জানান, ধারণ ক্ষমতার বেশি শিশু-কিশোর-কিশোরী নিয়ে রাইড লোহার তৈরি নৌকাটি দোল খাওয়ার সময় হঠাৎ করে মাঝখান দিয়ে জয়েন্ট ছুটে যায়। এ সময় শিশু-কিশোররা রাইড থেকে লাফিয়ে নিচে পড়ে অনেকে আহত হয়। তাদের ডাক চিৎকারে ভীতিকর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়।

খবর পেয়ে দ্রুত খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। তিনি গতকাল বুধবার থেকে দোলনা নৌকা রাইডটি বন্ধ করে দিয়েছেন।

নৌকা দোলনার মালিক চান মিয়া জানান, লোহার তৈরি এই দোলনা নৌকাটির ৩টি পার্ট। এক পার্টের জয়েন্ট নাট খুলে দুর্ঘটনাটি ঘটে।
যা ঠিক করা হয়েছে।

উল্লেখ্য কলাপাড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত পৌরসভার সার্বিক সহযোগিতায় চলছে সাতদিনব্যাপী বৈশাখী মেলা। বিকাল থেকে অনেক রাত পর্যন্ত চলে বিভিন্ন ধরনের রাইডস, বিনোদনমূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।




বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য : হেপাটাইটিস সংক্রমণের উচ্চঝুঁকিতে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশে হেপাটাইটিস সংক্রমণ ক্রমে বিপজ্জনক হয়ে উঠছে। সম্প্রতি প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রতিবেদন অনুযায়ী, উচ্চঝুঁকিতে থাকা ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। প্রথমে রয়েছে চীন এবং দ্বিতীয় ভারত। এমন পরিস্থিতিতে নতুন প্রজন্মের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সুচিকিৎসার সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ডাব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে হেপাটাইটিস বি ও সি আক্রান্ত রোগী ৩০ কোটি ৪০ লাখ। এর মধ্যে ২৫ কোটি ৪০ লাখ হেপাটাইটিস বি ও পাঁচ কোটি হেপাটাইটিস সি ভাইরাস বহন করছে। ভাইরাসটিতে আক্রান্তদের অর্ধেকের বয়স ৩০ থেকে ৫৪ বছর। আক্রান্তদের মধ্যে ৫৮ শতাংশ পুরুষ এবং ১২ শতাংশ শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, হেপাটাইটিসের দুই-তৃতীয়াংশই বাংলাদেশ, চীন, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া ও ভিয়েতনামে। বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে প্রায় ৮৩ লাখ মানুষ আক্রান্ত। এর মধ্যে ৮৬.৭৪ শতাংশ হেপাটাইটিস বি ও ১৩.২৬ শতাংশ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত।গত সপ্তাহে পর্তুগালে বিশ্ব হেপাটাইটিস সম্মেলন উপলক্ষে প্রকাশিত ডাব্লিউএইচওর প্রতিবেদন অনুসারে ১৮৭টি দেশের নতুন তথ্যে দেখা গেছে, ভাইরাল হেপাটাইটিসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০২২ সালে ১৩ লাখে দাঁড়িয়েছে, যা ২০১৯ সালে ছিল ১১ লাখ।

প্রতিবেদনে বলা হয়েছে, হেপাটাইটিস সংক্রমণে বিশ্বব্যাপী প্রতিদিন তিন হাজার ৫০০ জন মারা যাচ্ছে। এর মধ্যে হেপাটাইটিস বি থেকে ৮৩ শতাংশ এবং হেপাটাইটিস সি থেকে ১৭ শতাংশ।

২০২২ সালের শেষ নাগাদ দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি আক্রান্তদের মধ্যে মাত্র ১৩ শতাংশ শনাক্ত হয়েছে এবং ৩ শতাংশ অ্যান্টিভাইরাল চিকিৎসা পেয়েছে। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩৬ শতাংশ ডায়াগনসিস হয়েছে এবং ২০ শতাংশ ওষুধ পেয়েছে। ২০২২ সাল নাগাদ ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি চিকিৎসা পেয়েছে ও এক কোটি ২৫ লাখ হেপাটাইটিস সি চিকিৎসা পেয়েছে, যা ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক যে লক্ষ্যমাত্রা এর অনেক কম।

হেপাটাইটিস বি এর উপসর্গ হলো জ্বর, দুর্বলতা, অবসাদ, বমি ভাব বা বমি হওয়া। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে অনেকেই এসব উপসর্গ নিয়ে কবিরাজি চিকিৎসা নিচ্ছেন। কবিরাজি চিকিৎসা বিশ্বাসের একটা বৈজ্ঞানিক ভিত্তি হলো হেপাটাইটিস এ এবং ই যথাযথ বিশ্রাম নিলে এমনিতেই সেরে যায়। এ ভাইরাসে সংক্রমিতরা ঝাড়-ফুঁক, ডাব পড়া পানি পড়া নিয়ে মনে করেন যে কবিরাজি চিকিৎসায় কাজ হয়েছে। কিন্তু হেপাটাইটিস বি ও সি ভাইরাস রক্তে সংক্রমিত হলে লিভার সিরোসিস এবং শেষ পর্যন্ত লিভার ক্যান্সার হয়ে মৃত্যু হতে পারে। তাই বাংলাদেশের বিরাট জনগোষ্ঠীকে হেপাটাইটিস থেকে রক্ষা করতে সচেতন করা প্রয়োজন বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা।