খাগড়াছড়িতে দুই দিনব্যাপি আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত

“নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম “এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে দুই দিনব্যাপি আন্তর্জাতিক যোগব্যায়াম অর্থাৎ ইয়োগা দিবস উদযাপিত হয়েছে। খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের বর্ণিল আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে।
শনিবার ২২জুন ভোর সাড়ে ৫টায় খাগড়াছড়ি জিরোমাইল থেকে প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে আলুটিলা পর্যটন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন ধরনের যোগব্যায়ম প্রদর্শন করা হয়। ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচনা সভায় খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের প্রতিষ্ঠাতা ও সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখা’র উপ-মহাব্যবস্থাপক সমর কান্তি ত্রিপুরা বলেন, ইয়োগা বা যোগব্যায়ম হল শরীর আর মন যুক্ত করে সুস্থ থাকার এক প্রাচীন পদ্ধতি। জেলার বিভিন্ন স্থান থেকে ইয়োগা প্রশিক্ষণার্থীরা যোগ দিয়েছে ।

শুদ্ধ যোগচর্চার প্রসারে প্রাচীন ইয়োগা খাগড়াছড়িতেও ধারাবাহিক কাজ করে যাচ্ছে, এরই স্বীকৃতি এবারের আন্তর্জাতিক ইয়োগা দিবস ব্যাপক মানুষকে আন্দোলিত করবে, ইয়োগা সম্পর্কে আগ্রহী করে তুলবে, যা সকলেই শুদ্ধ যোগ চর্চাকে আরও প্রসারিত করবে।

ইয়োগা দিবস উদযাপন উপলক্ষে ইয়োগার বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা ও যোগব্যায়াম প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের প্রাক্তন উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা, খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের পরিচালক সাগরিকা ত্রিপুরা, ডাক্তার রাজর্ষী চাকমা, প্রশিক্ষক অর্পন বিকাশ ত্রিপুরাসহ ইয়োগা প্রশিক্ষণার্থীরা অংশ নিয়েছে।




রাসেলস ভাইপার নিয়ে জরুরি নির্দেশনা দিলেন স্বাস্থ্যমন্ত্রী




কুয়াকাটায় এলজিএডির প্রধান প্রকৌশলীর প্রটোকলে থাকা অবস্থায় বরগুনার প্রকৌশলীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরগুনা জেলার নির্বাহী প্রকৌশলী এস এম হুমায়ুন কবির মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন। পটুয়াখালীর কুয়াকাটায় এলজিএডির প্রধান প্রকৌশলীর প্রটোকলে থাকা অবস্থায় মারা যান তিনি।

শুক্রবার (২১ জুন) সকালে পটুয়াখালী জেলার কুয়াকাটায় এলজিইডির প্রধান প্রকৌশলী অবস্থান করছিলেন। তার সঙ্গে থাকাকালীন শারীরিক অসুস্থতা বোধ করলে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অবস্থার আরও অবনতি হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছিলেন।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন পটুয়াখালী জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনের জন্য বৃহস্পতিবার (২০ জুন) দুই দিনের সরকারি সফরে পটুয়াখালী আসেন।




পটুয়াখালী, বরগুনায় বিষধর রাসেলস ভাইপার সাপের আতঙ্ক

পটুয়াখালী প্রতিনিধি :: মঙ্গলবার ভোরে ওজু করতে বাড়ির পুকুরঘাটে গিয়েছিলেন বরগুনার আমতলীর আঙ্গুলকাটা গ্রামের রেজিমন বিবি (৫০)। সে সময় কোনো একটি বিষধর সাপ দংশন করে তাকে। এতে ১০ মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে যান তিনি। স্বজনরা দ্রুত তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেজিমন বিবিকে ঠিক কোন সাপে কামড়েছিল তা ঘটনার আকস্মিকতা ও অল্প আলোর কারণে বুঝতে পারেননি তিনি। তবে কামড়ের পর দ্রুত মৃত্যুর কারণে তার স্বজন ও প্রতিবেশীদের ধারণা হয় যে সাপটি ছিল রাসেল ভাইপার।

পরে এমন ধারণাই আতঙ্ক হয়ে ছড়িয়ে পড়েছে আঙ্গুলকাটা গ্রামসহ পুরো গুলিশখালী ইউনিয়নের বাসিন্দাদের ভেতর। এখন এই ইউনিয়নে সন্ধ্যার পর রাস্তায় লোক চলাচল কমে গেছে। যারা বাড়ির বাইরে বের হচ্ছেন তাদের হাতে থাকছে লাঠি ও টর্চ।

তীব্র বিষধর রাসেলস ভাইপার স্থানীয়ভাবে চন্দ্রবোড়া ও উলুবোড়া নামেও পরিচিতি। সাপটি দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিস সার্জন প্যাট্রিক রাসেল। ১৭৯৬ সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন। তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয়।

বাংলাদেশে ২০০২ সালে প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএন রাসেলস ভাইপারকে বিলুপ্ত ঘোষণা করে। সাপটি মূলত শুষ্ক অঞ্চলের; বিশেষ করে বরেন্দ্র এলাকার বাসিন্দা হলেও এখন উপকূলীয় এলাকার কয়েকটি জেলাসহ অন্তত ৩৫টি জেলায় ছড়িয়ে পড়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। আর প্রায়ই এসব এলাকা থেকে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুর খবর আসছে। ফলে সাপটি নিয়ে জনপরিসরে ব্যাপক আলোচনা তৈরি হওয়ার পাশাপাশি সেই পরিমাণ ভয় ও আতঙ্কও তৈরি হয়েছে।

মঙ্গলবার সাপের কামড়ে মারা যাওয়া রেজিমন বিবি আঙ্গুলকাটা গ্রামের আরশেদ আলীর স্ত্রী।

আরশেদ আলী বলেন, ‘কামড় দেওয়ার খুব অল্প সময়ের মধ্যে মৃত্যু হওয়ায় আমরা ধারণা করছি সাপটি ছিল রাসেলস ভাইপার।’

এ সম্পর্কে এলাকাবাসীরও একইরকম ধারণা বলেও মন্তব্য করেন তিনি।

একই গ্রামের আরেক বাসিন্দা রিয়াজ উদ্দিনের ভাষ্য, সাপের কামড়ে রেজিমন বেগমের মৃত্যুর পর তাদের গ্রামসহ পুরো ইউনিয়নে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার পর গ্রামের লোকজন তেমন একটা ঘরের বাইরে বের হচ্ছেন না।

আরো পড়ুন : ভূতুড়ে কৃষি ঋণের ফাঁদে পটুয়াখালীর মৃতরা

স্থানীয় বাসিন্দারা এমনও ধারণা করছেন যে, ঘূর্ণিঝড় রিমালের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে এসে রাসেলস ভাইপার এই এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

বিশেষজ্ঞদেরও অভিমত, রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু এবং পদ্মা অববাহিকা ধরে কচুরিপানায় ভেসে এর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার রেকর্ড আছে।

বিষয়টি নিয়ে কথা হয় আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের সঙ্গে। তিনি বলেন, এমনিতেই বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বাড়ে। তাই এ সময়টিতে সবাইকে সাবধানে চলাফেরা করতে পরামর্শ দেন তিনি।

রাসেলস ভাইপারের সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে আসা, পক্ষাঘাত এবং কিডনি ও ফুসফুসের ক্ষতিসহ বিভিন্ন শারীরিক উপসর্গ দিতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে মৃত্যু হয়।

এই প্রজাতির সাপের কামড়ের কিছুক্ষণ পরই দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয়। ব্যথার পাশাপাশি জায়গাটি দ্রুত ফুলে যায় এবং ঘণ্টাখানেকের মধ্যে কাছাকাছি আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায়। আবার সাপটিকে অনেকে অজগরের বাচ্চা ভেবেও ভুল করে। এমন ভুলেই রাসেলস ভাইপারের কামড়ে ফরিদপুরে এক সাপুড়ের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

সাপের কামড়ে রেজিমন বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।




দুমকিতে আগুনে ঈদের আনন্দ রূপ নিল বিষাদে

পটুয়াখালী প্রতিনিধি :: ঈদের রাতে আগুনে নিঃস্ব হয়েছে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালি গ্রামের ১টি পরিবার। সব হারিয়ে ঈদের আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে।

সোমবার (১৮ জুন) দিবাগত রাতে সাবেক ইউপি সদস্য বাচ্চু হাওলাদারদের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম এসকান্দার হাওলাদারের ওই বাড়িতে তার ছেলে মাসুদ হাওলাদার বসবাস করে আসছিলেন। ঈদ উপলক্ষে অন্যান্য ছেলেরাও পরিবার-পরিজন নিয়ে বাড়িতে আসে। রাতে বাড়ির লোকজন ও প্রতিবেশীদের খাওয়ানোর পর একটার দিকে ঘুমাতে যায় ঘরের লোকজন। রাত সাড়ে তিনটায় আগুনের ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙে যায় মাসুদ হাওলাদারের স্ত্রী তাসলিমা বেগমের।

তাসমিনা বেগম জানান, ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙে গেলে চিৎকার করে সকলকে উঠায় এবং রান্নাঘর দাউ দাউ করে জ্বলতে দেখেন। এ সময় দ্রুত সবাই এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করে।ততক্ষণে আগুন বসত ঘরে ছড়িয়ে পড়ে এবং গ্যাস সিলিন্ডারের কারণে আগুনের তীব্রতা বাড়ে এবং সম্পূর্ণ ঘর পুড়ে যায়।

আরো পড়ুন : ঈদের দ্বিতীয় দিনে প্রাণ ফিরেছে সমুদ্র সৈকত কুয়াকাটায়

পরিবারের মেজো ছেলে সাবেক ইউপি সদস্য বাচ্চু হাওলাদার জানান, রাতে খাবার শেষে বাড়ি থেকে দুমকি উপজেলা সদরের বাসায় ফেরেন তিনি। ভোররাতে আগুনের খবর পেয়ে বাড়ি এসে দেখতে পান সবকিছু পুড়ে গেছে। মালামাল ছাড়াও ঘরে থাকা ১৫ মন মুগডাল, ১০ মন চালও পুড়ে যায়।

শ্রীরামপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে দুমকির উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ বলেন, আমরা যা ধারণা করেছিলাম এখানে আগুনের ভয়াবহতা তার চেয়েও বেশি ছিল। পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা সম্ভব সর্বাত্মক দেয়ার চেষ্টা করবো।

এদিকে মঙ্গলবার দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।

 




বসে থাকলেই নয়, ওজন বাড়ার পেছন আরও যেসব অভ্যাস দায়ী




ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে অধিদপ্তরের ১৪ নির্দেশনা




নিখোঁজের তিন দিন পর পায়রা নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে নিখোঁজ হওয়ার ৩ দিন পর পায়রা নদী থেকে খাদিজা বেগম (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ জুন) দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরতে গেলে পায়রা নদীর লেবুখালী ইউনিয়নের আলগির চরে কচুরিপানার মধ্যে লাশটি দেখতে পেয়ে দুমকি থানা পুলিশকে অবগত করলে পুলিশ লাশটি উদ্ধার করে।

আরো পড়ুন : পটুয়াখালীতে শেষ দিকে জমে উঠেছে কোরবানী পশুর হাট

নিহত খাদিজা বেগম পটুয়াখালী সদর উপজেলার ২নম্বর বদরপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত আইয়ুব আলী খানের স্ত্রী।

তিনি গত ৩ দিন আগে বাড়ি থেকে পার্শ্ববর্তী দুমকি উপজেলায় ভাইয়ের ছেলের কাছে যাওয়ার সময় নিখোঁজ হন।

জানা যায় খাদিজা বেগম সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ ছিলেন। গত ১২ জুন (বুধবার) পার্শ্ববর্তী দুমকি উপজেলার উদ্দেশ্যে রওনা হন। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে কি কারণে বা কীভাবে নিখোঁজ হয়েছে তার কারণ জানা যায়নি। পরবর্তীতে আত্মীয়স্বজনরা নিখোঁজ হওয়ার বিষয়টি ফেসবুকে দিলে অনেকেই জানতে পারেন।




পটুয়াখালীতে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে এইচএসসি এক পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে পটুয়াখালী জেলা শহরে এই দুর্ঘটনা ঘটে।

প্রাইভেট পড়ে যাওয়ার সময় শহরের টাউন কালিকাপুর মডেল মসজিদ মোড়ে ইজিবাইকে গলা ওড়না পেঁচিয়ে অধরা ইসলাম মোহনা নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়। মোহনা শহরের শিমুল বাগ এলাকার রাসেল মুন্সর মেয়ে।

আরো পড়ুন : পটুয়াখালীর আবাসিক হোটেলে মিলল সাবেক বন কর্মকর্তার মরদেহ

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় ইজিবাইকের মোটরের সঙ্গে মোহনার গলায় থানা ওড়নায় ফাঁস লাগে। তাকে মুমুর্ষ অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক শামিমা নাসরিন জানান, হাসপাতালে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়।

পটুয়াথালী সদর থানার উপ-পরিদর্শক মো. হিরন জানান, খবর পেয়ে হাসপাতালে এসে সুরাতহাল রিপোর্ট করেছেন। এতে গলায় দাগ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




ডায়াবেটিস রোগীদের জন্য যেসব ফল উপকারী