চিনি খেয়ে ফেলছি কি না, বুঝব কী করে?

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: অ্যাডেড সুগার (খাবারে যে চিনি যোগ করা হয়)’ খাওয়া উচিত নয়। কেননা আমরা যে চিনি খাই তার বেশির ভাগই অবচেতনভাবে। মিষ্টি, কেক, ফল, প্রক্রিয়াজাত খাবার, পানীয়র সুক্রোজ, ডেক্সট্রোজ, ফ্রুক্টোজ ও কর্ন সিরাপের মাধ্যমে ‘লুকায়িত’ চিনি ঢুকে পড়ে।
আমরা যে চিনি খাই তার বেশির ভাগই অবচেতনভাবে। মিষ্টি, কেক, ফল, প্রক্রিয়াজাত খাবার, পানীয়র সুক্রোজ, ডেক্সট্রোজ, ফ্রুক্টোজ ও কর্ন সিরাপের মাধ্যমে ‘লুকায়িত’ চিনি ঢুকে পড়ে l

চিনি তো আমরা কমবেশি সবাই খাই। কিন্তু আমরা বেশি চিনি খেয়ে ফেলছি কি না, বুঝব কী করে? জার্মানির ডার্মাটোলজিস্ট ও পুষ্টিবিশেষজ্ঞ ডা. লিলা আহলেমান চিনি বেশি খেলে যেসব লক্ষণ দেখা দেয়, তা জানিয়েছেন।

১. বারবার খিদে লাগে, ওজন বেশি

চিনিতে প্রচুর ক্যালরি রয়েছে। পাশাপাশি বেশি চিনি খেলে বারবার ক্ষুধা লাগে। কারণ, স্বল্প মেয়াদে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় চিনি, কিন্তু ফাইবারের অভাবের কারণে এর কোনো স্থায়ী প্রভাব থাকে না। ফলে ‘সুগার স্পাইক’ হয় আর বারবার ক্ষুধা লাগে। পরিণতিতে বেশি বেশি খেয়ে ওজন বাড়িয়ে ফেলি আমরা।

২. ত্বকের স্বাস্থ্য নষ্ট

চিনি খেলে শুধু ইনসুলিনের মাত্রাই বাড়ে না, রক্তে ইনসুলিনের মতো গ্রোথ ফ্যাক্টর-১ বা জিএফ-১ নামে একটি হরমোনও বাড়ে। ইনসুলিন ও জিএফ-১ সেবেসিয়াস গ্রন্থিগুলোকে উদ্দীপ্ত করে। ক্ষতিগ্রস্ত হয় ত্বকের প্রোটিন। আর ব্রণসহ বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা দেখা দেয়। তাই ব্রণ দেখা দিলে বুঝতে পারবেন যে আপনি প্রয়োজনের তুলনায় বেশি চিনি খাচ্ছেন।

আমরা যে চিনি খাই তার বেশির ভাগই অবচেতনভাবে। মিষ্টি, কেক, ফল, প্রক্রিয়াজাত খাবার, পানীয়র সুক্রোজ, ডেক্সট্রোজ, ফ্রুক্টোজ ও কর্ন সিরাপের মাধ্যমে ‘লুকায়িত’ চিনি ঢুকে পড়ে l

চিনি তো আমরা কমবেশি সবাই খাই। কিন্তু আমরা বেশি চিনি খেয়ে ফেলছি কি না, বুঝব কী করে? জার্মানির ডার্মাটোলজিস্ট ও পুষ্টিবিশেষজ্ঞ ডা. লিলা আহলেমান চিনি বেশি খেলে যেসব লক্ষণ দেখা দেয় l

৩. মুড সুইং, বদমেজাজ

রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ার ফলে ইনসুলিন নিঃসরণও স্বাভাবিকের তুলনায় বেশি ঘটে। এটি মাঝেমধ্যে এতটাই শক্তিশালী হয় যে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক স্তর থেকে কমে ন্যূনতম মাত্রার নিচে চলে যায়। তখন আপনার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তখন ক্ষুধা লাগে আর ‘মুড সুইং’ হয়। ফলে হুট করে রেগে যাওয়া, অল্পতে হতাশ হয়ে পড়া ও মেজাজ হারানোর মতো ঘটনা ঘটতে পারে।

৪. রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়া

সাধারণত ক্ষুদ্রান্ত্রের মাধ্যমে চিনি শোষিত হয়। যখন গ্লুকোজ ও ফ্রুক্টোজের মতো সাধারণ চিনির পরিমাণ আমাদের ক্ষুদ্রান্ত্রের ধারণক্ষমতাকে ছাড়িয়ে যায়, তখন এই চিনি বৃহদন্ত্রে শোষিত হয়। পুষ্টিবিশেষজ্ঞদের মতে, এই চিনি বৃহদন্ত্রে থাকা ব্যাকটেরিয়ার খাদ্য হয়ে ওঠে। এর ফলে এন্ডোটক্সিন নামের বিষ উৎপন্ন হয়। এটি লাইপোপলিস্যাকারাইড নামেও পরিচিত। এটি রক্তে প্রবেশ করে নীরব প্রদাহ তৈরি করে। শরীরের রোগ প্রতিরোধের ব্যবস্থাকে দুর্বল করে। আর শরীরের বার্ধক্যকে ত্বরান্বিত করে।

৫. দ্রুত বুড়িয়ে যাওয়া

এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে বেশি বেশি চিনি খেলে ‘অ্যাডভান্সড গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্টস’(এজিইএস) তৈরি হয়। এর ফলে বয়স ৩০-এর পর আমাদের ত্বকে স্বাভাবিক প্রক্রিয়ায় যে ক্ষয় হয়, তা আর পূরণ করে উঠতে পারে না। ফলে মানুষ দ্রুত বুড়িয়ে যেতে থাকে।




পটুয়াখালীতে খিচুড়ি রান্না করতে গিয়ে সাপের ছোবলে নারীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে খিচুড়ি রান্না করতে গিয়ে সাপের ছোবলে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মাধবখালি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ওই নারীর নাম সামিয়া আক্তার বুলবুলি (২৫)। তিনি ওই গ্রামের আলাউদ্দিন হাওলাদারের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সিরাজুল ইসলাম নান্নু।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামিয়া বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকেন। তিনি ২ সন্তানের জননী। বৃহস্পতিবার সকালে দেড় বছরের ছোট মেয়ে তোহা মনির জন্য খিচুড়ি রান্না করতে যান রান্না ঘরে। এ সময় রান্না ঘর থেকে একটি বিষধর সাপ তাঁকে ছোবল দেয়। পরে বাড়ির লোকজন তাঁকে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামিয়া।

নিহতের বাবা মো. আলাউদ্দিন হাওলাদার বলেন, সকাল ৯টার দিকে মেয়ের জন্য সামিয়া খিচুড়ি রান্না করতে যায়। সেখান থেকেই তাঁকে বিষধর সাপে ছোবল দেয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক মুহা. উমর ফারুক জাবির বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাপে ছোবল দেওয়া সামিয়া নামের এক নারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অ্যান্টিভেনম প্রয়োগের আগেই রোগীর শ্বাস-প্রশ্বাস বন্ধ হলেও হার্ট চলছিল। বিকল্পভাবে (আম্বু ব্যাগ) দিয়ে শ্বাস প্রশ্বাস চালানো হয় এবং অ্যান্টিভেনম দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।




লিভারের জন্য ৫টি উপকারী খাবার




মির্জাগঞ্জে শ্রেণিকক্ষের বৈদ্যুতিক পাখা খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা খুলে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রায়হানুল ইসলাম ও আঁখি আক্তার। তারা মানবিক বিভাগের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন বলেন, দুপুর ১২টার দিকে দশম শ্রেণির মানবিক বিভাগের ইতিহাস বিষয়ের ক্লাস চলছিল। হঠাৎ শ্রেণিকক্ষের বৈদ্যুতিক পাখা খুলে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়। গুরুতর আহত রায়হানুল ইসলামকে পাশের মহিষকাটা বাজারে স্থানীয় চিকিৎসক শাহ আলম মিয়ার কাছে নিয়ে যাওয়া হয়। তার মাথায় পাঁচটি সেলাই লেগেছে। আহত অপর শিক্ষার্থী আঁখি আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

বাবুল হোসেন আরও বলেন, বিদ্যালয়ে একটি পুরোনো ভবনে শ্রেণিকক্ষের কার্যক্রম চলে। ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। পাশেই আরেকটি নতুন ভবনের কাজ চলমান। অর্থবছর শেষ হয়ে গেলেও নতুন ভবনের নির্মাণকাজ শেষ করছেন না ঠিকাদার। এতে শ্রেণিকক্ষের সংকট রয়েছে।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ও নাসিবা বলে, ক্লাস চলাকালীন একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে যায়। এতে দুজন শিক্ষার্থী আহত হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজের ঠিকাদার মো. সেলিম হাওলাদার বলেন, ‘বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে যেটুকু কাজ করা হয়েছে, সে কাজের তুলনায় অফিস থেকে আমাকে কম টাকা দেওয়া হয়েছে। এ জন্য কাজটি শেষ করতে দেরি হচ্ছে।




বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ৭০৮ জনের তালিকা প্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে ৭০৮ জন শহীদের পরিচয় জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টে (২০২৪) সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট (www.hsd.gov.bd) এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন/সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই/সংশোধন/পূর্ণাঙ্গ করতে নিহতদের পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিদের অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকার বিষয়ে কারও কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার মতো থাকলে তা সেবা নেওয়া সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানাতে অনুরোধ করা হলো।

প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য নিম্নরূপ পদক্ষেপ নিতে হবে-

ক. নিহত পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/ জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

খ. রেজিস্ট্রেশনের পর নিহত ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।

গ. প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোতে তথ্য নেই, সেগুলো পূরণ করতে হবে।

ঘ. পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে।

ঙ. প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিহত পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধি কর্তৃক পূরণকৃত ফরমটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন।

চ. দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হলো কি না তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে।




কলাপাড়ায় যাত্রীবাহী বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, শিশু সহ আহত-৫

পটুয়াখালী প্রতিনিধি :: পটুুয়াখালীর কলাপাড়ায় ফোরলেন সংলগ্ন কলাপাড়া -কুয়াকাটা সড়কে যাত্রীবাহী বাস এবং অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শিশু সহ পাচঁজন গুরুতর আহত হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। এরপর স্থানীয় মানুষ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলো মো.বেল্লাল তালুকদার (৪৫), সজল (৩২) আশ্রাফ (৪০), মোসা. হাবিবা (১৭) এবং মিথিলা (২)।

পরে এদেরকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহতদের বাড়ী কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে।

আহতদের সূত্রে জানা গেছে, তারা অটোরিক্সা যোগে কলাপাড়া পৌরশহরে আসতেছিল, অটোরিক্সাটি সড়কের বিপরীত দিকে আসার চেষ্টা করলে বাসটির ধাক্কায় অটোরিক্সাটি দুমরে-মুচরে যায়।

তবে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা। বাস চালকের দক্ষতার কারনে অনেকটা ক্ষতি কম হয়েছে। না হলে আরো বড় ধরনের দূর্ঘটনার শিকার হতো অটোরিক্সার যাত্রীরা।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা.সাবরিনা সরকার জানান, আহতদের প্রাতমিক সিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়েছে। তবে তারা অনেকটা শংকা মুক্ত বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি কেউ এখনো পর্যন্ত অবগত করেনি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে।




মহিপুরে ইটালী পরিবহন রাস্তার বাইরে আহত -১৫

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকা-কুয়াকাটা-গামী ইটালী পরিবহন (ঢাকা মেট্রো ব-১২-৩৩৮৩) মহিপুরে রাস্তার বাইরে ধান ক্ষেতে পড়ে গেছে।

সোমবার সকাল ৬ টার দিকে কলাপাড়া -কুয়াকাটা মহাসড়কে মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রাম অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্ততঃ ১৫ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ইটালী পরিবহনটি বেপরোয়া গতিতে চালানোর কারনে নিয়ন্রন হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায়। তাৎক্ষণিক গাড়ীর চালক সহ সুপারভাইজার, হেলপার পালিয়ে যায়।

তবে কাওসার নামে এক যাত্রী বলেন, ঘটনার সময় চালক ঘুমন্ত অবস্থায় ছিল। অপরদিকে, বেপরোয়া গতিতে গাড়ীটি চালানোর কারনে নিয়ন্ত্রণে রাখতে পারেনি।

মহিপুর থানার ওসি, মো.আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে তিনি বলেন।




ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩০

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য খোরাসানে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। অনেক শ্রমিক ভিতরে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই খবর দিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বে প্রায় ৫৪০ কিলোমিটার দূরে তাবাসে একটি কয়লা খনিতে বিস্ফোরণটি ঘটে।

এতে বলা হয়েছে, শনিবার গভীর রাতে বিস্ফোরণের পর ওই এলাকায় জরুরি উদ্ধারকর্মী পাঠিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের সময় সেখানে প্রায় ৭০ জন শ্রমিক কাজ করছিলেন।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, দেশটির মদনজু কোম্পানি পরিচালিত ওই খনির বি এবং সি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।

ইরান তেল উৎপাদনসহ বিভিন্ন ধরনের খনিজ সম্পদে সমৃদ্ধ। মধ্যপ্রাচ্যের দেশটি বছরে প্রায় ৩.৫ মিলিয়ন টন কয়লার চাহিদা রয়েছে। যার মধ্যে প্রায় ১.৮ মিলিয়ন টন কয়লা নিজেরা উত্তোলন করে।

ইরানের খনি শিল্পে বিস্ফোরণের এটাই প্রথম ঘটনা নয়। ২০১৩ সালে, দুটি পৃথক খনির ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হয়েছিল। ২০০৯ সালে বেশ কয়েকটি ঘটনায় ২০ জন শ্রমিক নিহত হয়। এছাড়া ২০১৭ সালে,  কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছিল।




যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে মাঝ আকাশে বরগুনার নজরুলের মৃত্যু

বরিশাল অফিস :: বাংলাদেশ থেকে বিমানযোগে আমেরিকার উদ্দেশে রওনা হয়ে মাঝ আকাশে মো. নজরুল ইসলাম ডাকুয়া (৪৭) নামের এক বিমান যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বরগুনার তালতলী উপজেলার ছোট বগি ইউনিয়নের বগি বাজার নামক এলাকার বাসিন্দা।  তিনি ক্রীড়া অনুরাগী ও পেশায় একজন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিএক্স ৬৬২ নামক একটি ফ্লাইট হংকং বিমান বন্দরে ল্যান্ড করার কিছু পূর্বে বিমানের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে তার এ মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, আমেরিকায় বসবাসরত দুই ভাইয়ের কাছে যাওয়া জন্য আমেরিকার উদ্দেশে সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিএক্স ৬৬২ নামক একটি বিমানে রওয়না করেন নজরুল ইসলাম ডাকুয়া। তিনি প্রায় ১৫ বছরের চেষ্টায় তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আমেরিকায় যাওয়ার ভিসা প্রাপ্ত হয়েছিলেন। পরে সব কিছু গুছিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে গিয়ে নজরুল ইসলাম আমেরিকার যেখানে থাকবেন তা ঠিক করতে আমেরিকার উদ্দেশে বিমানযোগে একাই রওয়ানা হন। পরে আমেরিকাগামী ওই বিমানটি হংকং বিমান বন্দরে ল্যান্ড করার কিছু পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পরেন নজরুল ইসলাম। এসময় বিমানের মধ্যেই তার মৃত্যু হলে তাকে বিমান কতৃপক্ষ হংকং বিমান বন্দরে নামিয়ে রাখেন।

এ বিষয়ে পরিবারের সঙ্গে কথা বললে তারা জানান- তিনি, তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ পরিবারের সবাই প্রায় ১৫ বছর পর আমেরিকায় যাওয়ার জন্য ভিসা পেয়েছিলেন। বাড়িতে সব কিছু ঠিকঠাক করে তিনি আগে রওয়ানা হয়েছিলেন কিন্তু আকাশ পথে বিমানের মধ্যে তিনি অসুস্থ হয়ে মারা যান। ধারণা করা হচ্ছে বিমানের মধ্যে স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে।

তারা আরও জানান, নজরুল ইসলাম ডাকুয়ার দুই ভাই আগে থেকে আমেরিকায় বসবাস করতেন। খবর পেয়ে তারা হংকং এর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সেখান থেকে সকল প্রকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হবেন।




১ দফা দাবিতে পটুয়াখালীতে নার্সদের অবস্থান কর্মসূচি

পটুয়াখালী প্রতিনিধি :: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের, প্রেসিডেন্ট এবং রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ, এসব পদে নার্সদের পদায়নের ১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ, পটুয়াখালী জেলা শাখা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সগন কর্ম বিরতি নিয়ে জরুরি বিভাগের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ব্লক ই এর সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় বক্তব্য রাখেন এসিস্ট্যন্ট নার্সিং সুপার ভাইজার মোসা আয়শা বেগম, সিনিয়র স্টাফ নার্স ফাতেমা শরীফ, সিনিয়র স্টাফ নার্স মাখনূন প্রমুখ বক্তারা বলেন, প্রতিটি চিকিৎসাকেন্দ্রে নার্সগন জীবনের ঝুঁকি নিয়ে দিনভর রোগীদের সেবা দেন। কিন্তু নার্সদের বিষয়ে বলার মত কেউ নেই।

নার্সদের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর রয়েছে কিন্তু সেখানে নন নার্সগন দায়িত্বে রয়েছেন এবং ব্যবসা কেন্দ্র খুলে বসেছেন। এর প্রতিকারে মিডওয়াইফারি কাউন্সিলের, প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ এবং এসব পদে নার্সদের পদায়নের দাবি জানান তারা।