বলিরেখা কমাতে ডিমের কার্যকর ব্যবহার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বয়সের ছাপ কমাতে ও ত্বককে টানটান রাখতে অনেকেই খোঁজ করেন সহজ ও ঘরোয়া উপায়। বলিরেখা দূর করতে ডিমের প্যাক ব্যবহার একটি জনপ্রিয় সমাধান। ডিমে থাকা প্রোটিন ত্বককে প্রাকৃতিকভাবে মসৃণ ও টানটান করে তোলে। নিয়মিত ডিমের প্যাক ব্যবহার ত্বকের ছিদ্র সঙ্কুচিত করতে সাহায্য করে এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে। এখানে কয়েকটি কার্যকর পদ্ধতি দেওয়া হলো যেগুলো নিয়মিত ব্যবহারে ত্বকে এনে দিতে পারে সতেজতা ও কোমলতা।

১. মধু, লেবু, অলিভ অয়েল, অ্যালোভেরা, দই ও হলুদের মিশ্রণ: একটি ডিমের সাদা অংশের সঙ্গে ১ টেবিল চামচ মধু, ১ চা চামচ লেবুর রস, আধা চা চামচ অলিভ অয়েল, আধা চা চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ দই এবং আধা চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২. ডিমের সাদা অংশের ফেসপ্যাক: ডিমের সাদা অংশ ফেটিয়ে ত্বকে পাতলা করে লাগান। শুকিয়ে গেলে ত্বক টানটান হয়ে যাবে, এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩. গাজরের রস ও ডিমের সাদা অংশ: ডিমের সাদা অংশের সঙ্গে গাজরের রস মেশান এবং ত্বকে পাতলা করে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি ব্যবহার করলে বলিরেখা কমবে।

৪. লেবুর রস ও ডিমের সাদা অংশের প্যাক: তৈলাক্ত ত্বকের জন্য ডিমের সাদা অংশ ফেটিয়ে তাতে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫. জয়ফল ও ডিমের সাদা অংশের ফেসপ্যাক: ডিমের সাদা অংশে সামান্য জয়ফল গুঁড়া মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে টিস্যু দিয়ে টেনে তুলে ফেলুন এবং কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

৬. দই ও ডিমের ফেসপ্যাক: একটি ডিমের সাদা অংশের সঙ্গে ১ টেবিল চামচ দই মিশিয়ে ত্বকে লাগান। সপ্তাহে একবার এটি ব্যবহার করলে বলিরেখা কমে যাবে এবং ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়ে উঠবে।

৭. মুলতানি মাটি ও ডিমের সাদা অংশ: এক চা চামচ মুলতানি মাটি ও ডিমের সাদা অংশ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। ২০ মিনিট রেখে ত্বক ধুয়ে ফেলুন।




বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এক সপ্তাহে ৪ দুর্ঘটনা, ৩ জনের মৃত্যু

বরিশাল অফিস:: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। একের পর এক দুর্ঘটনায় আতঙ্কে রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয় লোকজন। বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় গত এক সপ্তাহে চারটি সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। এ ছাড়া ৫ জন গুরুতর আহত হয়েছেন।গত ৩০ অক্টোবর রাত ৯টায় রাস্তা পার হওয়ার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ভোলা রোডে নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়টির ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাইশা ফৌজিয়া মিম নিহত হন। ২ নভেম্বর একই স্থানে বাইক নিয়ে পড়ে যায় স্থানীয় দুই কিশোর।

৩ নভেম্বর রাতে সিফাত (১৩) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এবং অন্যজন চিকিৎসাধীন। সর্বশেষ ৪ নভেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খয়রাবাত সেতুর ঢালে অন্তরা পরিবহনের বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউনুস বিশ্বাস (৫৫) নিহত হন।

এ ছাড়া গত ৩ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের পেছনে, অগ্রযাত্রা স্কুলের সামনে ভোলা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের দেওয়া স্পিড ব্রেকারে নির্দেশক কোনো চিহ্ন এবং কোনোধরনের আলোর ব্যবস্থা না থাকায় এসব দুর্ঘটনা ঘটছে বলে জানা যায়।অন্যদিকে সড়ক দুর্ঘটনারোধে বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ, সড়কে লাইটের ব্যবস্থা, স্পিডব্রেকার, আলাদা লেন, ফুটপাত-সড়ক প্রশস্ত ও সৌন্দর্য বর্ধনসহ বেশ কিছু দাবি জানিয়েছেন ববি শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা শিগগিরই ফুটওভার ব্রিজ ও ফুটপথ নির্মাণ কার্যক্রম শুরু করবে। ইতোমধ্যে তাদের একটি দল মাঠপর্যায়ে এসে স্থান পরিদর্শন ও মাটি পরীক্ষা করে গেছে।

পর্যাপ্ত আলোর ব্যবস্থার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে স্পিড ব্রেকার নির্মাণ এবং ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ সময় পার হলেও নিরাপদ সড়কের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তেমন কোনো কার্যক্রম চোখে না পড়ার বিষয় জানতে চাইলে রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘এ বিষয়ে আগে ভিন্ন উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে সেগুলো বাস্তবায়িত হয়নি।

তবে কিছু সহযোগিতা আমরা পেয়েছিলাম। সম্প্রতি সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনার ফলে নিরাপদ সড়কের বিষয়টি সবাই গুরুত্বসহকারে দেখছে। শিগগিরই এ বিষয়ে অন্যান্য উদ্যোগও দৃশ্যমান হবে




বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে এক সপ্তাহে তৃতীয় প্রাণহানি, জনমনে উদ্বেগ

চন্দ্রদ্বীপ নিউজ::বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে খয়রাবাদ সেতুর ঢালে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। এ নিয়ে এই সড়কে সপ্তাহের ব্যবধানে এটি তৃতীয় প্রাণহানির ঘটনা ঘটলো।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অন্তরা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক ইউনুস বিশ্বাস নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি মোটরসাইকেলে করে বরিশাল থেকে বাউফলের দিকে যাচ্ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্তরা পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। এতে তার মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে দ্রুত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বাসটি বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে অবস্থান করছে।

প্রসঙ্গত, ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন। এরপর ২ নভেম্বর একই স্থানে আরেকটি বাইক দুর্ঘটনায় আহত এক কিশোর ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে তিনজনের প্রাণহানি ঘটেছে, যা এলাকার সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের দাবি, সড়কের নিরাপত্তা জোরদার করা ও যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।




কুয়াকাটায় নির্মাণাধীন দোকানের বিম ধসে ২ শ্রমিক নিহত

চন্দ্রদ্বীপ নিউজ:: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় নির্মাণাধীন একটি দোকানের বিম ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আবু বক্কর (৪২) পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ও কামাল (৪০) একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই শ্রমিক কেরানীপাড়ার রাখাইন পল্লীর উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এ সময় পুরোনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের বিম ধসে তাঁদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়।মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নোমান বরিশালটাইমসকে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তামূলক সভা

চন্দ্রদ্বীপ নিউজ:: ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগান বাস্তবায়নে এ বছর ভিন্ন আঙ্গিকে সারাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ পালিত হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ৪ নভেম্বর রোজ সোমবার ৫ম ও শেষ দিনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কার্য নির্বাহী সদস্য জুবায়ের ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বরিশাল জিলা স্কুলের হলরুমে সকাল ১০টায় আয়োজিত সচেতনতা মূলক সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান।
জিলা স্কুলের প্রধান শিক্ষিকা অনিতা রানী হালদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই বরিশাল কেন্দ্রীয় কমিটির সদস্য ,বিশিষ্ট ব্যবসায়ী মো: আক্তার হোসেন।
শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সচেতনতা মূলক সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মো: রুহুল আমিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের টিআই মো: আরিফুর রহমান, জেলা পুলিশের টিআই মো: আ: রহীম, বিআরটিএ অফিস সহকারী আবদুস সালামসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান আলোচক মো: জিয়াউর রহমান তার বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিরোধ ও নিরাপদ সড়ক বিনির্মানে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। শুধু তাই নয় চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা করতে বিআরটিএ ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, চালকদের উন্নত প্রশিক্ষণ প্রদানসহ জনসাধারণের মাঝে সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। আমরা বিশ্বাস করি সবাই যদি সড়ক আইন মেনে চলি তাহলে আগামীতে দেশে সড়ক দুর্ঘটনা রোধসহ মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা করা সম্ভব হবে।
6 বার নিউজটি শেয়ার হয়েছে



কুয়াকাটায় দোকানের দেয়াল ধসে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটায় একটি দোকানের পুরনো দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে কুয়াকাটার কেরানীপাড়া এলাকায় রাখাইন মার্কেটের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকদের মধ্যে একজন নবীনপুর এলাকার আব্দুর রহমানের ছেলে আবু বক্কর (৪২) এবং অন্যজন হাকিম আলীর ছেলে কামাল (৪০)। জানা গেছে, তারা দোকানের পুরনো সাটার খুলে নতুন সাটার লাগানোর কাজ করছিলেন। হঠাৎ করে দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে যায়, যার ফলে ঘটনাস্থলেই তাদের প্রাণহানি ঘটে।

মহিপুর থানার তদন্ত কর্মকর্তা মো. নোমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




মেজাজ নিয়ন্ত্রণে সহায়ক কৌশল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: প্রতিদিনের জীবনে রাগ বা মেজাজ হারানো স্বাভাবিক একটি বিষয়, তবে এটি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। রাগ নিয়ন্ত্রণে সহায়ক কিছু কৌশল রয়েছে, যা মেনে চললে মেজাজের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব।

প্রথমত, কোনো বিষয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়া না জানানো গুরুত্বপূর্ণ। প্রাথমিক অনুভূতিটিকে নিজের মনে রেখে একটু সময় নিয়ে বিষয়টি নিয়ে ভাবা উচিত। ধীরস্থির হয়ে প্রতিক্রিয়া জানালে পরিস্থিতি আরও সুন্দরভাবে সামাল দেওয়া যায়।

দ্বিতীয়ত, শ্বাস-প্রশ্বাসের ওপর নজর দিন। রাগের মুহূর্তে শ্বাস ধীরে ও গভীরভাবে নেওয়া মনের অস্থিরতা কমায় এবং দেহকে শান্ত রাখে। এতে হৃদস্পন্দন ও রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।

তৃতীয়ত, মনোযোগ পরিবর্তন করার কৌশলটি কার্যকরী। যদি কোনো বিষয় মেজাজ খারাপ করে দেয়, তবে সাময়িকভাবে সেই পরিবেশ থেকে সরে গিয়ে অন্য কাজে মনোযোগ দিন। একটু হেঁটে আসা, গান শোনা বা প্রিয় বইটি পড়া মেজাজকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দিতে পারে।

চতুর্থত, নেতিবাচক অনুভূতিকে ভালো কাজে প্রয়োগ করার অভ্যাস গড়ে তুলুন। যেমন, পরীক্ষায় খারাপ করলে সেই হতাশা থেকে শক্তি সংগ্রহ করে পড়াশোনায় মনোযোগ বাড়ানো যায়। এতে ভবিষ্যতে ভালো ফলাফলের সম্ভাবনা তৈরি হয়।

পঞ্চমত, রাগের সময় অন্যের বক্তব্য শোনা খুবই গুরুত্বপূর্ণ। এতে ভিন্ন দৃষ্টিকোণ জানা যায় এবং অনেক ক্ষেত্রে রাগ কমে যায়।

সবশেষে, নিজেকে সংযত রাখতে হবে। প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখা এবং সংযত আচরণ বজায় রাখা সমাধানের প্রধান পথ।




ফ্রিজে ভাত কতদিন সংরক্ষণ করা নিরাপদ?

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রান্না করা ভাত বেশি হয়ে গেলে অনেকেই তা ফ্রিজে রেখে সংরক্ষণ করেন, তবে এই ভাত কতদিন পর্যন্ত নিরাপদে খাওয়া যাবে তা নিয়ে অনেকের মনে সংশয় থাকে। বিশেষজ্ঞরা বলছেন, রান্না করা ভাত সর্বোচ্চ দুই থেকে তিন দিন পর্যন্ত ফ্রিজে রাখা নিরাপদ। এর বেশি সময় ফ্রিজে রেখে দিলে ভাতে ব্যাক্টেরিয়া জন্মাতে শুরু করে, যা খালি চোখে দেখা না গেলেও পেটে প্রবেশ করলে বিষক্রিয়ার কারণ হতে পারে।

ভাত ফ্রিজে রাখার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পুষ্টিবিদদের মতে, ভাত সংরক্ষণের জন্য বায়ুনিরুদ্ধ বা ঢাকনা দেওয়া পাত্র ব্যবহার করা উচিত। এমন পাত্রে রাখা ভাত দুই থেকে তিন দিন পর্যন্ত টাটকা থাকে। অন্যদিকে, বড় বা খোলা পাত্রে ভাত রেখে ফ্রিজে সংরক্ষণ করলে মাত্র এক দিনের মধ্যেই তা নষ্ট হয়ে যেতে পারে। কারণ খোলা পাত্রের ভাত দ্রুত আর্দ্রতা হারিয়ে পানি বেরোতে থাকে এবং তাতে বিশ্রী গন্ধ হয়। সুতরাং, ভাত ফ্রিজে সংরক্ষণ করার জন্য সবসময় বায়ুনিরুদ্ধ পাত্রই ব্যবহার করা উচিত।

ভাত রাখার সময় আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে—ভাত গরম অবস্থায় ফ্রিজে রাখা উচিত নয়। রান্না হয়ে গেলে ভাত ঠান্ডা করে তবেই ফ্রিজে রাখতে হবে। গরম অবস্থায় ফ্রিজে রাখলে তাতে দ্রুত পচন ধরতে পারে। আর খাওয়ার আগে ফ্রিজ থেকে ভাত বের করে স্বাভাবিক তাপমাত্রায় আসতে দিতে হবে। পুষ্টিবিদরা পরামর্শ দেন, ভাত গরম করার সময় তা আবার ফুটিয়ে নেওয়া নিরাপদ।

ফ্রিজ থেকে ভাত বের করার পর যদি দেখা যায় তা নরম হয়ে আঠালো হয়ে গেছে বা কালো বা হলদেটে ছোপ পড়েছে, তাহলে বুঝতে হবে সেই ভাতে ছত্রাক বা জীবাণু বাসা বেঁধেছে। এমন ভাত খাবার ঝুঁকিপূর্ণ এবং তা ফেলে দেওয়াই উত্তম। তাই, একটু সচেতন হয়ে ভাত সংরক্ষণ এবং খাওয়ার প্রক্রিয়া মেনে চললে খাদ্যবিষক্রিয়া এড়ানো সম্ভব।




জাতীয় ও জেলা পর্যায়ের ১৪ হাসপাতালের নাম পরিবর্তন

চন্দ্রদ্বীপ ডেস্ক: রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের সই করা এক প্রজ্ঞাপনে, জাতীয় ও জেলা পর্যায়ের ১৪টি হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ ১৪ মেডিকেল, ডেন্টাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে গত ৩১ অক্টোবর ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

রোববারের প্রজ্ঞাপনে যেসব হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো- ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজকে টাঙ্গাইল মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছে।

ঢাকার শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নাম পরিবর্তন করে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, গোপালগঞ্জ শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল, গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন ট্রমা সেন্টারের নাম গোপালগঞ্জ ট্রমা সেন্টার, সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল নামে পরিবর্তন করা হয়েছে।

খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে খুলনা বিশেষায়িত হাসপাতাল, কিশোরগঞ্জের কটিয়াদির বঙ্গবন্ধু (দলদিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রকে দলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদি, কিশোরগঞ্জ, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নামকরণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।




দাঁত ও মাড়ির সুস্থতায় দন্তচিকিৎসকের পরামর্শ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: নিজের শরীরের যত্ন নেয়ার পাশাপাশি দাঁতের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে দাঁতের যত্ন না নিলে দাঁত ও মাড়ির নানা সমস্যায় ভুগতে হয়, যা দীর্ঘমেয়াদে ক্যানসার পর্যন্ত হতে পারে। ত্বকের সৌন্দর্য রক্ষার পাশাপাশি দাঁত ও মাড়ির যত্ন নিশ্চিত করতে কিছু নিয়ম মেনে চলা উচিত। দ্য গার্ডিয়ান সংবাদমাধ্যমে দন্তচিকিৎসকরা এই বিষয়ে কয়েকটি কার্যকরী পরামর্শ দিয়েছেন।

দাঁতের ক্ষতির মূলে চিনি
ডায়াবেটিসসহ অনেক রোগের প্রধান কারণ চিনি। চিনি দাঁতের ক্ষয় বা ক্যাভিটির জন্যও প্রধান ভূমিকা পালন করে। প্রখ্যাত যুক্তরাজ্যের ডেন্টিস্ট ট্রিস্টান রবার্টস বলেন, বর্তমানে প্রায় সব খাবারে চিনি থাকে, যা দাঁতের জন্য ক্ষতিকর। তিনি বলেন, অতীতে ক্যাভিটির সমস্যা কম ছিল কারণ খাবারে এত চিনি ছিল না। চিনি মুখে অগণিত ব্যাকটেরিয়ার জন্ম দেয়, যা দাঁতের ক্ষয় সৃষ্টি করে। তাই চিনিযুক্ত খাবার কম খাওয়া এবং খাদ্যতালিকা থেকে চিনি বাদ দেয়া উচিত।

ইলেকট্রিক টুথব্রাশের উপকারিতা
ট্রিস্টান রবার্টসের মতে, দাঁতের স্বাস্থ্য রক্ষায় ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার দারুণ উপকারী। এটি দাঁত ও মাড়ি ভালোভাবে পরিষ্কার করতে সহায়তা করে। তবে অবশ্যই ভালোমানের ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করা উচিত, যা মাড়ি ও দাঁতের জন্য উপকারী।

স্ন্যাক্স কমিয়ে দিন
দাঁতের যত্নে খাদ্যাভ্যাসের বিশেষ প্রভাব রয়েছে। অনেকেই তিনবেলার খাবারের পাশাপাশি স্ন্যাক্স এবং মিষ্টি পানীয় গ্রহণ করেন। কর্নওয়ালের ডেন্টিস্ট জেনা মুরগাট্রয়েডের মতে, শুধুমাত্র সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের চা ও রাতের খাবারে মিষ্টি খাওয়া উচিত। অতিরিক্ত খাবার ও পানীয় গ্রহণের কারণে বারবার ব্যাকটেরিয়া জন্ম নেয়, যা দাঁতের ক্ষতি করে।

সকালের নাশতার আগে এবং রাতে ব্রাশ করুন
সকালে নাশতার আগে এবং রাতে খাবারের পর ব্রাশ করার অভ্যাস থাকা উচিত। ট্রিস্টান রবার্টস বলেন, দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করলে দাঁতের ক্যাভিটি এবং মাড়ির সমস্যা কমে যায়।

ব্রাশ করার পর মাউথওয়াশ ব্যবহার না করার পরামর্শ
অনেকেই ব্রাশের পর মাউথওয়াশ ব্যবহার করেন, যা সঠিক নয়। কারণ টুথপেস্টের ফ্লোরাইড মাউথওয়াশের তুলনায় বেশি কার্যকর। ব্রাশের আধা ঘণ্টা পরে মাউথওয়াশ ব্যবহার করতে পারেন।