ঐতিহাসিক ৭ মার্চে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবার পেল ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা

পটুয়াখালী প্রতিনিধি :

ঐতিহাসিক ৭ মার্চে পটুয়াখালীর কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারের হাতে ৪২ বান্ডেল ঢেউ টিন, নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকা ও শুকনা খাবার তুলে দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয় শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়াম গ্রাউন্ডে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রতিমন্ত্রী এ সহায়তা তুলে দেন ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মো: হুমায়ুন কবির প্রমূখ।

এর আগে সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প স্তবক অর্পন করেন প্রতিমন্ত্রী। সকাল ১০টায় উপজেলা প্রশাসন অয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।

কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, আওয়ামীলীগের সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, ব্যবসায়ী প্রতিনিধি দিদার উদ্দিন আহমেদ মাসুম, আইনজীবী প্রতিনিধি অ্যাডভোকেট সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান মো: বাবুল মিয়া, শিক্ষক প্রতিনিধি সালমা কবির প্রমূখ।

পরে ৭মার্চ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত মাধ্যমিক পর্যায়ে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন, মাদ্রাসা পর্যায়ে ইসলাম প্রসারে বঙ্গবন্ধুর ভূমিকা এবং প্রাথমিক পর্যায়ে জাতির জনকের ভাষনের চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রতিমন্ত্রী।




হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১১টায় কলাপাড়া ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকতা (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রাহমন।

এসময় বাংলাদেশ প্রেস কাউন্সিল এর অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা হলুদ সাংবাদিকতা থেকে উত্তরণের বিষয় ও সাংবাদিকতার নানান প্রতিবন্ধকতা নিয়ে প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম এর নিকট তুলে ধরেন।

 




পবিপ্রবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কর্মসূচি পালিত

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে ৭ মার্চ, বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ ছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

পরে একই স্থানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের বৈশ্বিক তাৎপর্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, এটি একটি কালোত্তীর্ণ ভাষণ। এই ভাষণ শুধু ১৯৭১ সালে বাঙালি জাতিকেই অনুপ্রাণিত করেছিল তা নয়, বরং এটি যুগে যুগে বিশ্বের সকল বঞ্চিত, অবহেলিত ও স্বাধীনতাকামী জাতিগুলোকে অনুপ্রেরণা জোগাতে থাকবে। এ ভাষণ সব দেশ, জাতি ও সম্প্রদায়ের জন্য প্রাসঙ্গিক। এ কারণেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ২০১৭ সালে ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড” রেজিস্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আঠারো মিনিটের বক্তব্যে তিনি বাঙ্গালীর স্বাধীনতার সারমর্ম বলেছিলেন যা তার পূর্ব নির্ধারিত বা লিখিত ভাষণ ছিল না। এ ভাষণের মাধ্যমে তিনি পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন। এ ভাষণ আজ বিশ্ব স্বীকৃত। এই ভাষণের তাৎপর্য অনুধাবন করে গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারণ, লালন ও বিকাশ ঘটানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 




ডায়াবেটিসের জন্য অপকারী ৪টি ফল




পটুয়াখালী পৌর নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে মেয়র প্রার্থীকে শোকজ

পটুয়াখালী পৌর নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে মেয়র প্রার্থীকে শোকজ

মো:আল-আমিন, পটুয়াখালী :

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী পৌরসভার মেয়র প্রার্থী মহিউদ্দিন আহম্মেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। এতে চিঠি প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (৬ মার্চ) রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খানের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচন পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না। এই নির্দেশনা থাকা সত্ত্বেও আপনার কর্মী-সমর্থকরা গত ৫ মার্চ বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও শোডাউন করেছে। এমতাবস্থায় কেন আপনার প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হবে না, তার জবাব চিঠি প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে দেয়ার নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান জানান, মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিডিওসহ এসেছে। তাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নো‌টিশের জবাব সন্তোষজনক না হলে তার প্রার্থিতা বাতিলের জন্য সুপারিশ করা হবে।

উল্লেখ্য, আগামী শনিবার (৯ মার্চ) পটুয়াখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

 




৪ খাবার, শিশুর অকালে চুল পাকা রোধ হবে




র‍্যাবের হাতে ধরা ভুয়া ডিজিএফআই কর্মকর্তা

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীতে ইমাম হাসান নামে ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া ইমাম হাসান নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

মঙ্গলবার (৫ মার্চ) পটুয়াখালীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমাম হাসান বাংলাদেশ বিমান বাহিনীর একজন বহিষ্কৃত সদস্য। ইমাম হাসান ২০২১ সালের নভেম্বর মাসে বিমান বাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩০ যুবককে আটকে রাখা এবং টাকা দাবির সঙ্গে সরাসরি জড়িত থাকায় গ্রেফতার হয়েছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার হয়, যেখানে দেখা যায় ইমাম হাসান ডিজিএফআই কর্মকর্তার পরিচয় দিয়ে একজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভিডিও চিত্রটি পটুয়াখালী র‍্যাব-৮ এর নজরে আসে। এ সময় তার সম্পর্কে ভুয়া ডিজিএফআই কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার প্রতারণামূলক কর্মকাণ্ডের সত্যতা এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে ডিজিএফআইয়ের একটি ভুয়া আইডি কার্ডসহ লক্ষাধিক টাকার একটি মোবাইল ফোন এবং নগদ ৭১৮০ (সাত হাজার একশত আশি) টাকা পাওয়া যায়।

ইমাম হাসানকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 




পটুয়াখালী স্বাচিপের নতুন সভাপতি শফিক, সম্পাদক শামিম

পটুয়াখালী প্রতিনিধি :

 আওয়ামী লীগ সমর্থিত দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের বৃহৎ সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) পটুয়াখালী জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন এই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার ওয়াহিদ শামিম।

সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডাক্তার মো. কামরুল হাসান মিলন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে, নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দ্রুত পূর্ণাঙ্গ কমিটির করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেন।

এদিকে নতুন কমিটির নাম ঘোষণায় বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী ও পেশাজীবী এবং ছাত্র সংগঠনের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।




ফল খাওয়ার সঠিক সময় কখন?




সৌদিতে ১২০০ বছরের পুরনো স্থাপত্য নিদর্শন