স্ট্যামিনা বাড়াতে কী খাবেন?




এই গরমে ক্লান্তি দূর করবে চিয়া সিড




বরিশালে নবজাতককে হাসপাতালে রেখে উধাও মা

বরিশাল অফিস :: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতককে রেখে তার মা ও স্বজনরা চলে গেছেন। শিশুটিকে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিচ্ছে।

হাসপাতালের শেখ রাসেল স্ক্যানু নবজাতক সেবা কেন্দ্রে শনিবার ভোরে ওই মেয়ে শিশুটিকে ভর্তি করা হয়।এরপর থেকে রোববার পর্যন্ত তার স্বজনদের কোনো সন্ধান মিলছে না কেন্দ্রের সেবিকা ইনচার্জ জয়নব বিবি জানিয়েছেন।

জয়নব বলেন, “শনিবার রাতে কোনো একটি ক্লিনিকে শিশুটির জন্ম হয়। মাত্র ৬শ’ গ্রাম ওজনের শিশু কন্যাকে রোববার রাতের দিকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়।

“শনিবার সকালের পর থেকে শিশুটির সঙ্গে কাউকে না পেয়ে ভর্তির সময় দেওয়া একটি ফোন নম্বরে যোগাযোগ করা হয়।তারা আসবে বলে জানালেও দুপুর পর্যন্ত কেউ আসেনি।রোববার সকাল থেকে ওই নম্বরে একাধিকবার কল করা হলেও কেউ রিসিভ করেনি।”

শিশুটিকে ভর্তির সময় ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা চম্পার সন্তান হিসেবে উল্লেখ ছিল জানিয়ে ওই সেবিকা বলছেন, “বর্তমানে শিশুটি সেবা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।তার শারীরিক অবস্থাও বেশি ভালো না। শিশুর চিকিৎসা ব্যয় হাসপাতাল থেকে করা হচ্ছে।”

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, “খবরটি শুনেছি। আমি যাচ্ছি, শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।”




চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান মিজান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি :: দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো: মেহেদী হাসান মিজান এর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করেন পটুয়াখালী জেলা প্রশাসক।

আজ রবিবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটানিং অফিসার জাদব সরকার মনোনয়ন পত্র যাছাই বাছাই করে মেহেদী হাসান মিজানুর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পায়রা সিরামিক ইন্ডাজট্রিজ লিঃ এর চেয়ারম্যান ও পায়রা শপিং পয়েন্ট কমপ্লেক্সের ম্যানেজিং পার্টনার বিশিষ্ট ব্যবসায়ী এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আলোড়ন সৃষ্টি করেছিলেন এ্যাডভোকেট মেহেদী হাসান মিজান।

মনোনয়ন পত্র যাছাই বাছাই অুনষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সাজেদুল ইসলাম সজল, জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি সাহনুর খান সহ বিভিন্ন উপজেলার প্রতিদ্বন্ধী প্রার্থী ও তাদের প্রস্তাবক সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫ ইউনিয়ন নিয়ে গঠিত দুমকি উপজেলায় মোট ভোটার ৭১ হাজার ৭৫৫। এরমধ্যে পুরুষ ভোটার ৩৬ হাজার ১৭০ জন ও নারী ভোটার ৩৫ হাজার ৫৮৫ জন।

দুমকি উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠিত হবে।




রক্তস্বল্পতা দূর করতে যে ৫ ফল খাবেন




ভান্ডারিয়ায় পথের ধারে সৌন্দর্যের ডালি সাজিয়ে বসেছে লাল টুকটুকে কৃষ্ণচূড়া

বরিশাল অফিস :: প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল। কাঠফাটা রৌদ্রের তীব্রতর তাপদাহ উপেক্ষা করেই বসন্তের সেই রক্তিম রেশ ধরে রেখেছে গ্রীষ্মের চোখধাঁধানো লাল টুকটুকে কৃষ্ণচূড়া। খররোদে তপ্ত দিনে ভা-ারিয়া উপজেলার ব্যস্ততম মেডিকেল মোড় সড়কের পথের ধারে কৃষ্ণচূড়া ডালি সাজিয়ে প্রকৃতির রুপের এভাবেই যেন জানান দিচ্ছে ।

এ সড়কের কৃষ্ণচূড়া ফুলে ফুলে লালে লাল। দূর থেকে মনে হবে কৃষ্ণচূড়া ডালে ডালে আগুন লেগেছে। কৃষ্ণচূড়া যে মানুষের মনে নতুনের দোলা দেয়, তা আর বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে পিরোজপুরের ভা-ারিয়ার বিভিন্ন পথঘাটে কৃষ্ণচূড়া এনেছে ভিন্ন আমেজ। অনেক স্থানে দেখা মিলছে কৃষ্ণচূড়া ফুলের। গ্রাম বাংলার মেঠো পথের দুই ধারে এখন শোভা পাচ্ছে লাল এই ফুল। গ্রীষ্মের ঘামঝরা দুপুরে কৃষ্ণচূড়ার ছায়া যেন প্রশান্তি এনে দেয় অবসন্ন পথিকের মনে। তাপদাহে দিশেহারা পথচারীরা পুলকিত নয়নে, অবাক বিস্ময়ে উপভোগ করেন এই সৌন্দর্য। জানা গেছে, সাধারণত বৈশাখ-জৈষ্ঠ এ দু?ই মাস নিয়েই গ্রীষ্মকাল। আর গ্রীষ্মের ফুলের কথা বলতেই সবার চোখের সামনে ভেসে ওঠে কৃষ্ণচূড়ার কথা। সুমিষ্ট রসাল ফলের জন্য গ্রীষ্মকাল এগিয়ে রয়েছে, তবে ফুলের দিক থেকেও অন্যসব ঋতুর তুলনায় এগিয়ে রয়েছে গ্রীষ্মকাল। তাই ফুল উৎসবের ঋতু বলা যায় গ্রীষ্মকালকেই। এ মৌসুমে কৃষ্ণচূড়ার লাল রঙের যে উম্মাদনা, তা এতই আবেদনময়ী যে চোখ ফেরানো অসম্ভব।

এদিকে সারাদেশের মতো ভান্ডারিয়ায় প্রকৃতিতেও এখন কৃষ্ণচূড়ার সুদিন বইছে। এ সুদিনের সুবাতাস ছুঁয়ে যাচ্ছে ফুল ও প্রকৃতিপ্রেমি মানুষের হৃদয়। পাখির ডানায়, হাওয়ায়-হাওয়ায় উড়ছে তার লাবণ্য। গাছে গাছে রক্তিম আভা নিয়ে জেগে থাকা কৃষ্ণচূড়া দৃষ্টি কাড়ছে সেইসব ফুলপ্রেমি মানুষদের, যারা শত ব্যস্ততার মধ্যেও ফুলের জন্য অপেক্ষা করেন। আর কৃষ্ণচূড়ার জন্য প্রহর গোনেন। শুক্রবার দুপুরে ভা-ারিয়া-মঠবাড়িয়া-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের মেডিকেল মোড়ে এলাকায় দেখা মিলেছে মনমুগ্ধকার কৃষ্ণচূড়ার।

প্রকৃতির এই অপরূপ দৃশ্যের ছবি তুলছেন অনেকেই। কেউ কেউ আবার গাছ থেকে একমুঠো ফুল বাড়িতে নিয়ে যাচ্ছেন। ভা-ারিয়া পৌর শহরের বাসিন্দা কলেজ ছাত্রী সুমাইয়া আক্তার এ প্রতিবেদককে বলেন, তিনি একজন ফুলপ্রেমি মানুষ। যখন কৃষ্ণচূড়া ফোটে তখন গাছের লাল-সবুজ রঙে যেন মুখর হয়ে উঠে। আর এ সময়টা আমার কাছে অন্যরকম ভাল লাগে । এ অনুভূতির কথা মুখে বলে প্রকাশ করা সম্ভব নয়।

অপর শিক্ষার্থী সায়লা আক্তার মীম বলেন, কৃষ্ণচূড়ার রঙে প্রকৃতি যেন এক অপূর্ব সুন্দর সাজে। প্রতিদিন এ দৃশ্য না দেখলে মনে হয় জীবনটাই বৃথা। তাই প্রতিবছর নয়, প্রতিটি দিনই যেন অপেক্ষায় গ্রীষ্মের এই দিনগুলোর জন্য। স্থানীয় কবি ইয়াছিন মোল্লা বলেন, আমি কৃষ্ণচূড়াকে প্রচন্ড ভালোবাসি। আমি তাকে নিয়ে বই লিখি। গ্রীষ্মের এই খরতাপে শান্তির পরশ বুলিয়ে দেয় কৃষ্ণচূড়া গাছগুলো। রক্তিম লালে প্রকৃতিকে যেন অনেক অপরূপ দেখায়। ভা-ারিয়া শাহাবুদ্দীন কামিল মাদ্রসার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো: বশির উদ্দিন বলেন, বৈশাখ মানেই ভিন্ন সাজে বাংলার প্রকৃতির ইতিহাস। আকাশে গনগনে সূর্য। কাঠফাটা রোদ্দুরে তপ্ত বাতাস। গ্রীষ্মের এই নি®প্রাণ রুক্ষতা ছাপিয়ে প্রকৃতিতে কৃষ্ণচূড়া নিজেকে মেলে ধরে আপন মহিমায়।

ভান্ডারিয়া সাহিত্য ও সংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: এনায়েত হোসেন বলেন, বৃক্ষ নিধনের শিকার হয়ে দিন দিন কমে যাচ্ছে দেশ থেকে থেকে রঙিন এই গাছ। এক সময় এ গাছ হারিয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি, মানুষ ও প্রকৃতির স্বার্থেই বেশি করে কৃষ্ণচূড়া গাছ লাগানোর আহ্বান জানান তিনি।




গরমে ঠান্ডা পানিতে যত ক্ষতি




গরমে লাউ খেলে কী কী উপকারিতা মিলবে, জেনে নিন




গরমে ত্বক ভালো রাখার সহজ ৪ উপায়




গরমে ‘এনার্জি বুস্টার’ হিসেবে কোন খাবার খাবেন?

 

চন্দ্রদ্বীপ ডেস্ক:   গরমে অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়েন কমবেশি সবাই। এ সময় ঘাম বেশি হওয়ার কারণে শরীর যেমন পানিশূন্য হয়ে পড়ে, ঠিক একইভাবে পুষ্টিকর খাবার না পেলে শরীর চাঙ্গা থাকে না।

ফলে সামান্য কাজ করলেই শরীর অবসন্ন হয়ে পড়ে। তবে কিছু খাবার আছে যেগুলো খেলে গরমেও শরীরের এনার্জি সঠিক মাত্রায় বজায় থাকবে, জেনে নিন কী কী-

মিষ্টি আলু

মিষ্টি আলু ওজন কমানোর পাশাপাশি সাহায্য করে এনার্জির জোগান দিতেও। তাই গরমে পাতে রাখতে পারেন মিষ্টি আলু। মিষ্টি আলুতে কার্বোহাইড্রেট ও অ্যান্টি অক্সিডেন্টস প্রচুর পরিমাণে থাকায় আপনি অনেকক্ষণ চাঙ্গা থাকার এনার্জি পাবেন এই খাবার থেকে।

কলা

সকালের নাশতায় অনেকেই কলা খান। এতে পেট ভরে থাকবে অনেকক্ষণ। আপনি শারীরিকভাবে চাঙ্গাও থাকবেন দীর্ঘক্ষণ। কলার মধ্যে আছে সুক্রোজ, ফ্রুক্টোজ ও গ্লুকোজ। এই তিন উপকরণ আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি প্রদান করতে পারে। তার ফলে চাঙ্গা থাকবে আপনি।

ওটস

ওটস একটি স্বাস্থ্যসম্মত খাবার। ওটস খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে ও ওজন কমে। একই সঙ্গে আপনি প্রচুর এনার্জিও পাবেন এই খাবার থেকে। ওটসের মধ্যে আছে ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেটস। এই তিন ধরনের নিউট্রিয়েন্টের সাহায্যে আপনার শরীরের এনার্জির মাত্রা বাড়বে।

চিয়া সিডস

শুধু ওজন কমাতে নয় গরমের মরশুমে আপনাকে ভরপুর এনার্জির জোগান দেবে চিয়া সিডস। তাই এই উপকরণ অবশ্যই রাখুন আপনার মেনুতে।

প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেলসে ভরপুর চিয়া সিডস আপনার পেট ভরিয়ে রাখবে অনেকক্ষণ। সেই সঙ্গে আপনাকে কাজের শক্তি দেবে, চাঙ্গা রাখবে। অল্প পরিশ্রমেই ক্লান্ত হতে দেবে না।

বাদাম ও বীজ

বিভিন্ন ধরনের বাদাম ও বীজ জাতীয় জিনিস খেতে পারেন যা আপনাকে ভরপুর এনার্জির জোগান দেবে এই তীব্র গরমেও।

আমন্ড, আখরোট, চিনাবাদাম, সূর্যমুখী ফুলের বীজ এসব উপকরণে থাকে হেলদি ফ্যাট, ফাইবার ও প্রোটিন, যা আপনাকে ভরপুর এনার্জির জোগান দেবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া