উপকারের চিন্তা থেকেই স্পর্শিয়ার ‘মরণোত্তর দেহদান’




বিচ্ছেদের পথেই হাঁটবেন ঐশ্বরিয়া-অভিষেক?

চন্দ্রদ্বীপ বিনোদন : দীর্ঘ দুই দশকের বেশি সময়ের দাম্পত্য ঐশ্বরিয়া রায় ও অভিষেক রায় বচ্চনের। প্রায় ১৬ বছরের দাম্পত্যে হঠাৎ চিড় ধরেছে। বিয়ের পর থেকেই যে কোনো অনুষ্ঠানে সব সময় জোড়া দেখা গেছে তাদের। কিন্তু গত কয়েক মাসে যেন বদলে গেছে বচ্চন পরিবারের অন্দরের চিত্র।




লিভ ইন, বিয়ে-বিচ্ছেদ; নানা কারণে আলোচিত মোনালিসা

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: ভোজপুরি জনপ্রিয় অভিনেত্রীদের একজন মোনালিসা। সামাজিক মাধ্যমে রয়েছে যার ব্যাপক জনপ্রিয়তা। বয়স বাড়লেও নিজের সৌন্দর্য ধরে রেখেছেন আগের মতোই।



রাশমিকা নয়, ‘অ্যানিম্যাল’র জন্য পরিচালকের পছন্দের ছিলেন পরিণীতি!

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’ মুক্তি পেয়েছে গত ১ ডিসেম্বর। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এ ছবি মুক্তির চার দিনের মধ্যেই বক্স অফিসে প্রায় ২৪০ কোটি টাকার ব্যবসা করেছে।



সালমানকে ডেকে শ্রাবন্তীদের ছবি তোলার সুযোগ করে দিলেন মমতা

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  মঙ্গলবার (৭ ডিসেম্বর) কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড ভাইজান সালমান খান। কলকাতায় হাজির হয়েই ভক্তদের মন জিতে নিয়েছেন এই অভিনেতা।



বুবলীকে নিয়ে এত ষড়যন্ত্র কেন, প্রশ্ন জায়েদ খানের

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  সম্প্রতি একটি সেলিব্রেটি শো’তে হাজির হয়ে চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান।



‌কলকাতায় ‘সেরা বাঙালি’ চঞ্চল চৌধুরী

রোববার (৩ নভেম্বর) জাঁকজামকপূর্ণ আয়োজনে তার হাতে এই পুরস্কার তুলে দেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি আপ্লুত, অভিভূত। সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে ভারতে এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত। অভিনয়শিল্পী হিসেবে নিজ দেশে অনেক পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। ভারতের মাটিতেও এত বড় সম্মান আমার জন্য বড় কিছু।

তিনি আরও বলেন, ‘শিল্পী হিসেবে দেশের বাইরে আমার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। সবার আগে আমার নিজের দেশ। শিল্পচর্চার মাধ্যমে নিজ দেশকে সম্মান এনে দিতে পারলে ভালো লাগে।’

‘হাওয়া’ সিনেমার জন্য সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী।




নারীদের ডিপফেক থেকে সুরক্ষিত থাকার ৫ উপায়

তবে এআইয়ের ভিন্ন এক রুপও দেখে ফেলেছে বিশ্ববাসী। কীভাবে অন্যদের হেয় করা হচ্ছে এআইয় দিয়ে তৈরি ছবি এবং ভিডিও দিয়ে। সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানা, বলিউড অভিনেত্রী আলিয়ার ভুয়া ভিডিও ভাইরাল হয়। যা তৈরি হয়েছে ডিপফেক দিয়ে।

শুধু সেলিব্রিটিরাই নন, এই সমস্যায় সাধারণ মানুষও। কীভাবে অনলাইনে এই ফাঁদ থেকে সুরক্ষিত থাকবেন জেনে নিন-

>> অনলাইনে ভিডিও এবং ছবি দেওয়ার সময় সতর্ক থাকুন। খুব অপ্রয়োজনীয় ভিডিও কিংবা ছবি শেয়ার না করাই বুদ্ধিমানের কাজ। আর করলেও অবশ্যই প্রাইভেসি সেটিং খতিয়ে দেখে নিন।

>> সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাসওয়ার্ডগুলো যেন অবশ্যই শক্তিশালী হয়। এছাড়াও ভিডিও এবং ছবিও লক করে রাখতে পারেন। এতে চট করে আপনার আপলোড করা ছবি ও ভিডিও ব্যবহার করতে পারবে না। মাঝেমধ্যেই পাসওয়ার্ড বদলে ফেলুন।

>> নিজের ডিভাইসে নামি এবং জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন। এতে সহজে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে ম্যালওয়্যার প্রবেশ করতে পারবে না। ব্যবহারকারীরের ডাটা সংগ্রহের জন্য সাধারণত ম্যালওয়্যার ব্যবহার করে থাকে হ্যাকাররা। আর এখানেই আপনাকে সুরক্ষিত রাখবে অ্যান্টিভাইরাস

>> সোশ্যাল প্ল্যাটফর্মে ছবি এবং ভিডিও ব্যবহারের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট এবং ওয়াটারমার্ক আপনাকে নিরাপদে রাখার জবর চাবিকাঠি। এমনিতে আপনার ছবি কিংবা ভিডিও যাতে অন্য কেউ নিজের নামে চালিয়ে দিতে না পারে, তার জন্যই ওয়াটার মার্ক ব্যবহার করা হয়। তবে বর্তমানে ডিপফেক থেকে বাঁচতে দারুণ কাজে দেবে এই অপশনটি। আবার কোথা থেকে ভিডিও বা ছবি চুরি করা হয়েছে, সেই সোর্সও জানা যাবে অনায়াসে।

>> ডিপফেক নিয়ে নিজে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করুন। অন্যকেও জানান এবং তাদের থেকেও জানার চেষ্টা করুন। বিষয়টি নিয়ে যাবতীয় তথ্য থাকলে তার বিরুদ্ধে লড়াইয়ে সুবিধা হবে।

সূত্র: মেক ইউজ অব




আমি অনেকদিন ধরেই সিঙ্গেল : শবনম ফারিয়া




মেয়ের জন্মের পর প্রথম ছবি পোস্ট করলেন শুভশ্রী

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: ৩০ নভেম্বর মেয়ের জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাঝের তিন দিন নায়িকাকে এক বারের জন্যও দেখা যায়নি। মেয়ের জন্মের পর প্রথম ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

তিন দিন হল মেয়ের মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাবা হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। ৩০ নভেম্বর দুপুরেই আসে সুখবর। সময়ের কিছুটা আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সমাজমাধ্যমের পাতায় নতুন সদস্য আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নেন নতুন মা-বাবা। মেয়ের জন্মের পর থেকে মা শুভশ্রীকে দেখা যায়নি। তবে সমাজমাধ্যমের পাতায় তিনি বেশ সক্রিয়। বিভিন্ন রিল ভিডিয়ো, ছবি পোস্ট করে চলেছেন নিজের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। তিন দিন পর হাসপাতালের বিছানা থেকেই দেখা মিলল নতুন মায়ের। ২০২০ সালে বড় ছেলে ইউভানের জন্ম দেন অভিনেত্রী। তখন অবশ্য হাসপাতালের বিছানা থেকে সদ্যোজাতের ছবি পোস্ট করেছিলেন রাজ এবং শুভশ্রী। এ বার মেয়ে ইয়ালিনির ছবি পোস্ট না করলেও দেখা দিলেন মা।
চোখে চশমা। পরনে হাসপাতালের জামা। বিছানায় বসে পাউট করে নিজস্বী পোস্ট করেছেন তিনি। সকালেই সকলকে ধন্যবাদ জানিয়েছেন নায়িকা। সকল শুভাকাঙ্ক্ষীকে ভালবাসা জানিয়েছেন। তবে এখন সকলের কৌতূহল, কবে দেখা মিলবে ছোট্ট ইয়ালিনির? জন্মের আগে থেকেই জল্পনা ছিল। অনুষ্কা শর্মা, বিরাট কোহলি অথবা আলিয়া ভট্ট, রণবীর কপূরের পথেই কি হাঁটবেন রাজ-শুভশ্রী? সে কথা অবশ্য এখনই বলা যাচ্ছে না। শোনা যাচ্ছে, আর দু’দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাবেন নায়িকা। এখন শুধু নতুন সদস্যকে এক ঝলক দেখার অপেক্ষা।