রেকর্ড দামে বিক্রি প্রিন্সেস ডায়ানার পোশাক

চন্দ্রদ্বীপ  ডেস্ক: নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে প্রিন্সেস ডায়ানার পোশাক। হলিউডের জুলিয়েনস অকশনসে আয়োজিত এ নিলামে প্রায় সাড়ে ১২ কোটি টাকায় বিক্রি হলো পোশাকটি। কি বিশেষত্ব রয়েছে পোশাকটিতে?



শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তুলবো -পংকজ নাথ

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ সকল বাধা পেরিয়ে ঈগল প্রতীক নিয়ে তার নির্বাচনী এলাকায় রাজার বেশে ফিরেছেন।

বুধবার বেলা ১২ টার দিকে মেহেন্দিগঞ্জের আব্দুল্লাহপুর জামে মসজিদ ঘাটে স্পীড বোট থেকে নেমে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মেহেন্দিগঞ্জ পৌরসভার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং সবার সাথে কুশল বিনিময় করে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা পার্কে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তুলবো। বরিশাল-৪ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট চায় পংকজ নাথ।

 

এসময় পংকজ নাথ বলেন, বিএনপি-জামায়াত উন্নয়ন চায়না, শান্তি চায়না বলেই নির্বাচনে যায়না। বিএনপি-জামাতের একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবো।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র সরকার, আবুয়াল তছলিম খান, বশির উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, দেলোয়ার হোসেন দিলু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, শামসুল বারী মনির,

কাদের ফরাজি, হারুন মোল্লা, মনির হাওলাদার, আবু রাশেদ মনি, শাহ আলম মীর, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেকান্দার আবু জাফর, কাউন্সিলর সোহেল মোল্লা, নাদিম মাহমুদ তালুকদার, সাইফুল ইসলাম, মনির জমাদ্দার, আলী আব্দুল্লাহ দোলন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




শাকিবের জন্য অপুর উপহার ?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অপু বিশ্বাস এবং শাকিব খানকে নিয়ে আলোচনার শেষ নেই। ফের আলোচনায় নায়ক-নায়িকা। জানা গেল, শাকিবের জন্য নাকি বিশেষ উপহার নিয়ে গিয়েছেন অপু।

শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে দুই বাংলায় আলোচনার শেষ নেই। তাঁদের সম্পর্ক আদৌ আছে না নেই, তা নিয়েও বিস্তর জলঘোলা। এরই মাঝে আবার ফারজ়ানা মুন্নী তাঁর স্বামী কৌশিক হোসেন তাপস এবং শবনম বুবলিকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন অপু। এই আলোচনার মাঝে চাপা পড়ে গিয়েছিল অপু এবং শাকিবের প্রসঙ্গ। তবে শোনা যাচ্ছে, অপুকেই এক মাত্র স্ত্রী হিসাবে মনে করেন নায়ক। এখনও নাকি তাঁদের রীতিমতো যোগাযোগ রয়েছে। তবে ছেলে আব্রাম খান জয়ের জন্য যে শাকিব বার বার যোগাযোগ করেন, সে কথা আগেই জানিয়েছিলেন নায়িকা।

সূত্র বলছে, কলকাতা থেকে যখনই বাংলাদেশে ফেরেন অপু, তখনই শাকিবের জন্য বিশেষ উপহার নিয়ে যান তিনি। সেই উপহার কী? অন্দরের খবর, কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান থেকে নলেন গুড়ের সন্দেশ নিয়ে যান শাকিবের জন্য। আর নায়কের প্রিয় কাজু বরফি নিয়ে যেতেও ভোলেন না তিনি। শেষ বার যখন তিনি কলকাতায় এসেছিলেন, তখন প্রায় পাঁচ হাজার টাকার মিষ্টি কিনে নিয়ে গিয়েছিলেন নায়িকা। ছেলের প্রিয় শাঁখ সন্দেশ নিয়ে গিয়েছিলেন হাওড়ার একটি মিষ্টির দোকান থেকে।

প্রকাশ্যে যদিও শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করতেই রাজি নন তিনি, শাকিবেরও মুখে কুলুপ। তাঁদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে? ভাবনায় অনুরাগীরা।




দৃশ্যমান উন্নয়ন চাইলে নৌকা ছাড়া বিকল্প নেই – জাহিদ ফারুক শামীম

বরিশাল অফিস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল সদর ৫ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত বরিশাল মহানগরের ৩০ টি ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় উপস্থিত থেকে দেশের উন্নয়নের স্বার্থে জনগণের স্বার্থে আওয়ামী লীগ সরকারের নানামুখি উন্নয়ন মূলক কাজের চিত্র জনগণের কাছে তুলে ধরার আহবান জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর ৫ আসনের মনোনীত নৌকার প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

আজ বুধবার বিকালে বরিশাল নগরীর গফুর সড়ক এলাকায় খান মামুন এর বাসভবন প্রাঙ্গনে আয়োজিত নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র আবুল খায়ের আব্দুল্লহ খোকন সেরনিয়াবাত, এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর জাতীয় কমিটির সদস্য এ্যাডঃ বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সদস্য কেবিএস আহমেদ কবির, বরিশাল মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডঃ আফজালুল করীম,বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য আনিস উদ্দিন শহীদ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ লষ্কর নুরুল হক, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, শহর আওয়ামী লীগ এর সাবেক সভাপতি হারুন, মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক মোঃ নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাহিদুর রহমান মাহাদ, মহানগর ছাত্রলীগ এর রেজানুর রহমান নিয়ন, সহ মহানগর আওয়ামী লীগ ও সহোযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

এর আগে, বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে মিছিল এবং গণসংযোগ করেছে নেতাকর্মীরা। বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর দক্ষিণ সদর রোডের নির্বাচনী কার্যালয় চত্বর থেকে মিছিল ও গণসংযোগ শুরু করেন তারা।

প্রতীক পাওয়ার পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সার্কিট হাউজের সামনে থেকে নৌকার পক্ষে একটি মিছিল বের করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিলটি সদর রোড গিয়ে শেষ হয়।

পথেমধ্যে পথচারীদের সঙ্গে গণসংযোগ করে নৌকার লিফলেট বিতরণ করেন তারা। এ সময় বরিশালের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকায় ভোট চান আওয়ামী লীগ নেতাকর্মীরা।

গণসংযোগকালে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বরিশালের উন্নয়ন তরান্বিত করতে আবারও নৌকা বিজয়ী করা প্রয়োজন।

নৌকা বিজয়ী হলে বরিশালে ভোলার গ্যাস আসবে। সার্বিক উন্নতি হবে। ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা বিজয়ী করার আহ্বান জানান তিনি।

 




২৭ বছর পূর্তিতে বিটিভি চট্টগ্রামের অনুষ্ঠান ও সংবাদের ভূয়সী প্রশংসা তথ্য ও সম্প্রচার মন্ত্রী’র

২৭ বছর পূর্তিতে বিটিভি চট্টগ্রামের পর্দা কাঁপালেন মঞ্চ মাতালেন চিত্র নায়ক জায়েদ খান, জনপ্রিয় গায়িকা কনা, অভিনয় শিল্পী নাদিয়া আহমেদ, সোশ্যাল মিডিয়া তারকা মেরি ও চিত্র নায়িকা আচঁলরা

চন্দ্রদীপ নিউজ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, টেরিস্ট্রিয়াল ও স্যাটেলাইটের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম এখন দেশ বিদেশে দেখা যায়। এটি এখন ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ টেলিভিশন। এই চ্যানেলের অনুষ্ঠান ও সংবাদের মান আগের থেকে অনেক ভালো বিশেষ করে ইংরেজি বিতর্ক এবং ইংরেজি সংবাদ।

বাংলাদেশ টেলিভিন চট্টগ্রামের ২৭ বছর পূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যা্য় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দর্শক, শিল্পী, কলাকুশলী এবং কেবল অপারেটদের শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার আরো উন্নত করার জন্যও আরো বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি বিটিভি চট্টগ্রামের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন। এর আগে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন এবং কেক কাটেন।

এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম, পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, কবি ও সাংবাদিক আবুল মোমেন, মহাব্যবস্থাপক নূর আনোয়ার হোসেন রনজু সহ কেন্দ্রের কর্মকর্তা, শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

পরে বর্ষপূতি উপলক্ষ্যে চট্টগ্রামসহ দেশের খ্যাতনামা একঝাঁক জনপ্রিয় শিল্পীর পরিবেশনায় কবিতা, আবৃত্তি, নৃত্য-গান ও অভিনয় পরিবেশন করা হয়। চিত্র নায়ক জায়েদ খান, জনপ্রিয় গায়িকা কনা, অভিনয় শিল্পী নাদিয়া আহমেদ, সোশ্যাল মিডিয়া তারকা মেরি, চিত্র নায়িকা আচঁল এতে অংশ নেন। এছাড়াও ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে ম্যাগাজিন, প্রামাণ্য অনুষ্ঠান আধুনিক ও ঐতিহ্যের সমন্বয়ে বৈচিত্র্যময় করে সাজানো হয়। এদিকে দেশের বিভিন্ন ক্ষেত্রে একশ বিখ্যাত ব্যক্তিবর্গের সাক্ষাৎকার ও শুভেচ্ছা নিয়েও শতাধিক ফিলার প্রচার করা হচ্ছে ।

অনুষ্ঠানে বিটিভি চট্টগ্রামের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজু বলেন, নির্বাচনী উৎসবকে আরো রঙিন করার প্রত্যয়ে এবার জমকালো অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।




আমাকে ফাঁসানো হয়েছে; জ্যাকলিন?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণায় নাম জড়ানোর পর থেকে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে জ্যাকলিনের। এ বার আদালতের দ্বারস্থ হলেন নায়িকা।

বছর দুয়েকে আগে ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণায় নাম জড়ায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়ের। এই ঘটনার মূল চক্রী সুকেশ চন্দ্রশেখর, যাঁর সঙ্গে অভিনেত্রীর প্রেমের সম্পর্ক থাকায় জ্যাকলিনের মামে ফৌজদারী মামলা করে ইডি। সম্প্রতি ওই ফৌজদারী মামলা বাতিল করার আবেদন জানিয়ে দিল্লির উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন নায়িকা।

তাঁর নামে এই মামলা দায়ের হওয়ার পর থেকে যেন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে নায়িকার। দেশের অন্দরে হোক কিংবা বিদেশে, কোথাও গেলেই নিতে হয় আদালতের অনুমতি। ঘন ঘন ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। ইডির দায়ের করা এই ২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় সহ-অভিযুক্ত হিসাবে নাম রয়েছে জ্যাকলিনের। এছাড়াও দিল্লি পুলিশের তরফে করা একটি তোলাবাজির মামলায় প্রধান সাক্ষী তিনি।

যদিও এক সময় এই সুকেশের সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল জ্যাকলিনের। এক সময় তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। প্রেমিকাকে দামি দামি উপহারও দিয়েছেন সুকেশ। তার পরই ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় নাম জড়ায় অভিনেত্রীর। এই মামলায় নাম জড়ানোর পর থেকেই জ্যাকলিন, সুকেশের অস্তিত্ব অস্বীকার করেছেন নিজের জীবনে। এ বার সুকেশের বিরুদ্ধে হওয়া মামলায় যে ভাবে তাঁর নাম জড়ানো হয়েছে তা বাতিলের আবেদন জানিয়েছেন তিনি। জ্যাকলিনের দাবি, ইডি যে সমস্ত নথি দাখিল করেছে তাতেই প্রমাণিত তিনি সুকেশের ষড়যন্ত্রের শিকার, তাঁকে ঠকানো হয়েছে, ফাঁসানো হয়েছে।




বিয়ের পরেই ‘অ্যানিমেল’ দেখতে যাচ্ছেন সৌরভ-দর্শনা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিয়ে করেছেন কেবল একদিন হলো, এর মাঝেই নবদম্পতি পরিকল্পনা করে ফেলেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুরের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিমেল’ সিনেমা দেখতে যাওয়ার।



কে এই ‘জামাল-কদু’ গানের সুন্দরী মডেল

চন্দ্রদ্বীপ ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর কাপুরের বহুল প্রত্যাশিত ‘অ্যানিমেল’ সিনেমায় আলাদাভাবে সকলের নজর কেড়েছে ‘জামাল-কদু’ গানটি। ছবিতে ববি দেওলের আগমনী গান হিসেবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ব্যবহৃত হয় ইরানের এই গান।



ফারজানা মুন্নীর ‘মেসেজ’ দেখালেন অপু বিশ্বাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: কয়েকদিন আগেই ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর একটি কল রেকর্ড ভাইরাল হয়।



অর্জুন-মালাইকার চ্যাপ্টারে নতুন নাম কপিলা!