জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পেলেন মুজাহিদ প্রিন্স

মো: আল-আমিন (পটুয়াখালী): নাটকে বিশেষ অবদানের জন্য নাট্যকলা বিভাগে জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পদক পেলেন নাট্যজন মুজাহিদুল ইসলাম প্রিন্স।

শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়তে নিরন্তর কাজ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রতিবছর নানা বিষয়ে বিশেষ অবদানের জন্য গুনীজনদের ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’প্রদান করে আসছে। এ বছরেও (২০১৮-২০২২) সর্বমোট ২৫ জন গুনীজনকে সম্মাননা প্রদান করেছে জেলা শিল্পকলা একাডেমি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার কাজী মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি স্বপন ব্যানার্জী।

নাটকে বিশেষ অবদানের জন্য নাট্যকলা বিভাগে জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পদক পেলেন নাট্যজন মুজাহিদুল ইসলাম প্রিন্স। সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যজন মুজাহিদুল ইসলাম প্রিন্সের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কাজী মোঃ কামরুজ্জামান বলেন, প্রতি বছরেই আমরা নানা বিষয়ে বিশেষ অবদানের জন্য গুনীজনদের সম্মাননা প্রদান করে থাকি। এবছরেও তারই ধারাবাহিকতায় আমরা গত পাঁচ বছরে (২০১৮-২০২২) ২৫ জন গুনীজনকে সম্মাননা প্রদান করেছি। নাট্যকলা বিভাগে নাটকে বিশেষ অবদানের জন্য নাট্যজন মুজাহিদ প্রিন্সকে সম্মাননা পদক প্রদান করতে পেরে আমরা জেলা শিল্পকলা একাডেমি গর্বিত। তার অনন্য প্রতিভায় ও সৃজনশীলতায় সমৃদ্ধ হবে আমাদের পটুয়াখালীর নাট্যাঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গন এটাই আমাদের প্রত্যাশা।

সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত বলেন, প্রিন্স আমার সন্তানের মতো। প্রিন্সকে যখন আমি হাত ধরে ড্রামাটিক ক্লাবে নিয়ে গিয়েছিলাম তখনি বুঝেছিলাম এই ছেলে একদিন পটুয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের হাল ধরবে। ঠিক তাই হয়েছে৷ প্রিন্সের এই সফলতায় এই সম্মাননা প্রাপ্তিতে আমি গর্বিত এবং আনন্দিত। আমাদের পটুয়াখালীর থিয়েটারের সোনালী অতীত ফিরিয়ে আনার লক্ষ্যে প্রিন্স ও তার দল ‘সুন্দরম’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রিন্সের বিচক্ষণ দক্ষতায় প্রসারিত হোক পটুয়াখালীর নাট্য ও সাংস্কৃতিক অঙ্গন।

নাট্যজন প্রফেসর এম. নুরুল ইসলাম বলেন, প্রিন্সের দূরদর্শী পরিকল্পনা, দায়িত্বশীলতা ও সৃজনশীল মেধা শক্তির জন্যে আজ পটুয়াখালীর সাংস্কৃতিক অঙ্গন অনেকটাই মসৃন ও প্রশংসনীয়। সাংস্কৃতিক কর্মীদের অধিকার আদায়ে প্রিন্সের কন্ঠস্বর সর্বদাই বলিষ্ঠ ভুমিকায় ছিলো৷

নাট্যজন মুজাহিদুল ইসলাম প্রিন্স বলেন, এই সম্মাননা পদক আমাকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করেছে। মফস্বলে নাট্যচর্চাকে বেগবান করতে আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিলো এই পদক। পটুয়াখালীতে থিয়েটারের সোনালী অতীত ফিরিয়ে আনার লক্ষ্যে আমি ও আমার দল ‘সুন্দরম’ কাজ করে যাচ্ছি। আমাকে নাটকে বিশেষ অবদানের জন্যে সম্মাননা পদক প্রদান করায় আমি জেলা শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাই।




বরিশালে নৌকার প্রচারনায় বঙ্গবন্ধুর তিন দৌহিত্র

বরিশাল প্রতিনিধি ::  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের নৌকা মার্কার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষে প্রচার-প্রচারনা বেশ জমে উঠেছে।

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নির্বাচনী প্রচার-প্রচারনায় নেমেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র তথা নৌকার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ’র তিন সন্তান এফবিসিসিআইয়ের পরিচালক সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ ও আঞ্জুমান আরা আব্দুল্লাহ কান্তা।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গৌরনদীর মাহিলাড়া ও বাটাজোর এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বাবার পক্ষে তারা ভোট প্রার্থনা করেন। একইসাথে শুক্রবার বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় দলমত নির্বিশেষ সর্বস্তরের ভোটারদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন।




২০২৩ সালে জয়জয়কার ছিল ঢাকাই সিনেমার

বিগত একদশকের বেশি সময় ধরে দেশের সিনেমা শিল্প তার জৌলুস হারিয়েছে। বিভিন্ন কারণে সিনেমা তার দর্শকদের ধরে রাখতে পারেনি। কিন্তু করোনার পর থেকে দেশের সিনেমা শিল্প কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।

বেশ কয়েকটি সিনেমা দেশের চলচ্চিত্রপ্রেমীদের মাঝে আলোড়ন তুলেছে। কোনো সিনেমা দেখার জন্য আগের মতো প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড় দেখা গেছে। বলা চলে ২০২৩ সালটি ছিল ঢাকাই সিনেমার জয়জয়কার।

চলতি বছর অর্ধশতাধিক সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্য থেকে কিছু সিনেমা দর্শকদের হলমুখী করেছে। এবার জেনে নিন ২০২৩ সালের আলোচিত কয়েকটি সিনেমা সম্পর্কে-

‘মুজিব: একটি জাতির রূপকার’: এ সিনেমাটির জন্য দেশের মানুষ মুখিয়ে ছিলেন নাম ঘোষণার পর থেকেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। সঙ্গত কারণেই সিনেমাটি নিয়ে সবার আগ্রহ ছিল। এটি একসঙ্গে দেশের ১৫৩টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আরিফিন শুভ, তিশা, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া প্রমুখ। এর চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারী ও শামা জাইদি। চলতি বছরের ১৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পায়।

‘প্রিয়তমা’: চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’ শিরোনামের এ সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সিনেমাটি মুক্তির পর রীতিমতো দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল। নির্মাতা হিমেল আশরাফ সিনেমাটি পরিচালনা করেছেন। এটি শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের নতুন লুক দর্শকদের মাঝে সাড়া ফেলেছিল। এ সিনেমার ‘ও প্রিয়তমা’ও ‘ঈশ্বর’ শিরোনামের দুটি গান সুপার-ডুপার হিট হয়। শাকিব খান ছাড়াও এ সিনেমায় ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, কাজী হায়াৎসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিনেমাটি ২৯ জুন মুক্তি পায়।

‘সুড়ঙ্গ’: এ সিনেমাটিও চলতি বছরের ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পায়। এর মাধ্যমে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর চলচ্চিত্রে অভিষেক ঘটে। প্রথম সিনেমায় ভক্তদের চমকে দেন এ অভিনেতা। ঈদুল আজহায় দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ‘সুড়ঙ্গ’দেখতে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ‘সুড়ঙ্গ’ সিনেমাটি নির্মাণ করেছেন ‘পরাণ’ খ্যাত পরিচালক রায়হান রাফি। এতে আরও অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফী।

‘লিডার: আমিই বাংলাদেশ’: চলতি বছরের ২২ এপ্রিল মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরেছিলেন শাকিব খান। এ সিনেমা নিয়েও দর্শকের মাঝে আগ্রহের কমতি ছিল না। তপু খান নির্মিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। ‘লিডার: আমিই বাংলাদেশ’সিনেমায় শাকিবের অ্যাকশন ও রোমান্টিক মুডে দেখেছে তার ভক্তরা। শাকিব খান ও বুবলী ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলি, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

অনুসন্ধান করে দেখা গেছে, চলতি বছর ৫০টিরও বেশি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরমধ্যে অল্প সংখ্যক সিনেমা লাভের মুখ দেখেছে। বছরের বিভিন্ন সময়ে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে- ‘মন দিয়েছি তারে’, ‘বুবুজান’, ‘মায়ার জঞ্জাল’, ‘ওরা ৭ জন’, ‘জে কে ১৯৭১’, ‘একটি না-বলা গল্প’, ‘রেডিও’, ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘লোকাল’ , ‘ব্ল্যাকওয়ার’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘সাঁতাও’, ‘ভাগ্য’, ‘বীরকন্যা’ ‘প্রীতিলতা’, ‘কথা দিলাম’, ‘জ্বীন’, ‘শত্রু’, ‘আদম’, ‘কিল হিম’, ‘পাপ’, ‘আমি টোকাই’, ‘যেমন জামাই তেমন বউ’, ‘ফিরে দেখা’, ‘ফুলজান’, ‘লাল শাড়ি’, ‘ক্যাসিনো’, ‘মাইক’, ‘গোয়িং হোম’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘আম কাঁঠালের ছুটি’, ‘এমআর-৯’, ‘ঘর ভাঙা সংসার’, ‘সুজন মাঝি’, ‘অন্তর্জাল’, ‘বৃদ্ধাশ্রম’, ‘দুঃসাহসী খোকা’, ‘ইতি চিত্রা’, ‘মুজিব: একটি জাতির রূপকা ‘, ‘মেঘের কপাট’, ‘অসম্ভব’, ‘যন্ত্রণা’, ‘আজব ছেলে’, ‘মৃত্যুঞ্জয়ী’, ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘আদিম’, ‘মা’ ও ‘সুলতানপুর’।




নির্বাচনী মাঠ কাঁপাচ্ছেন ফেরদৌস!




প্রতারণা মামলায় শিয়ালদহ আদালতে জেরিন খান

 চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কাছ থেকে পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে হাজির হননি বলিউড অভিনেত্রী জেরিন খান। সেই সংস্থা জানিয়েছিল অনুষ্ঠানে আসার জন্য ১২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন জেরিন। কিন্তু টাকা পাওয়ার পরেও অনুষ্ঠানে আসেননি। এরপরই আর্থিক প্রতারণার অভিযোগে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই মামলা ওঠে শিয়ালদহ আদালতে।



২০২৩ এ যেসব তারকা হারিয়েছে শোবিজ

কিন্তু এর মাঝেও বিষাদের সুর বেজেছে মাঝে মধ্যে। অনেক দুর্ঘটনা ঘটেছে শোবিজে। পাশাপাশি অনেক তারকা হারিয়েছি আমরা। জেনে নেওয়া যাক চলতি বছর যেসব তারকা হারিয়েছে শোবিজ-

নৃত্যপরিচালক মাসুম বাবুল: চলতি বছরের ৬ মার্চ নৃত্যপরিচালক মাসুম বাবুল আমাদের ছেড়ে চলে যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় দেড় হাজারের বেশি সিনেমার কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। নৃত্যে অসামান্য অবদান রাখায় তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করা হয়।

অভিনেতা এম খালেকুজ্জামান: বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা এম খালেকুজ্জামান ২১ মার্চ পরলোকগমন করেন।

চিত্রনায়ক ফারুক: ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকেও চলতি বছর হারিয়েছি আমরা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ১৫ মে তিনি মারা যান।

নাট্য নির্মাতা মোহন খান: বরেণ্য নাট্য নির্মাতা মোহন খান ৩০ মে মারা যান। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মোহন খানের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘জোনাকীর গল্প’, ‘দূরের মানুষ’, ‘মধ্যরাতের অশ্বারোহী’, ‘বেলাভূমি, সমুদ্র সীমানায়’, ‘সমুদ্রে গাংচিল’ ও ‘গাংচিল ভালোবাসা’।

অভিনেত্রী মিতা চৌধুরী: ২০২৩ সালের ২৯ জুন পরলোকগমন করেন অভিনেত্রী মিতা চৌধুরী। তিনি ক্যানসারের সাথে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন। তিনি বেশ কিছু চলচ্চিত্রেও রূপদান করেছেন। এগুলো দর্শকদের কাছে প্রশংসাও কুড়িয়েছিল।

চিত্রগ্রাহক আফজাল চৌধুরী: ইতিহাসের পাতায় ঠাঁই নেওয়া সিনেমা ‘জীবন থেকে নেয়া’র চিত্রগ্রাহক আফজাল চৌধুরী। খ্যাতিমান নির্মাতা জহির রায়হানের আলোচিত ‘কাঁচের দেয়াল’ সিনেমার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করে।

গীতিকার রাজীব আশরাফ: চলতি বছর গীতিকবি ও নির্মাতা রাজীব আশরাফের মৃত্যু শোবিজকে স্তব্ধ করেছে। চলতি বছর ১ সেপ্টেম্বর ‘হোক কলরব’ খ্যাত জনপ্রিয় এ গানের গীতিকার রাজীব আশরাফ আমাদের ছেড়ে চলে যান। ৩৮ বছর বসয়ী সৃজনশীল এ মানুষটির মৃত্যু কেউ মেনে নিতে পারেননি।

নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী: ‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী চলতি বছর ১৯ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। ১৯৮০ সালে ‘ঘুড্ডি’ সিনেমা দিয়ে সাড়া ফেলেছিলেন। এ সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ: একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতউল্লাহ চলতি বছর ২০ সেপ্টেম্বর পরলোক গমন করেন। তিনি শুধু নৃত্য চর্চা-ই নয়, ১৯৮০ সালে বিটিভিতে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও ক্যারিয়ার শুরু করেন। তিনি ৮০টির বেশি টেলিভিশন নাটকে অভিনয় করে মানুষের ভালোবাসা লাভ করেন।

সংগীতশিল্পী সুজিত রায়: স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক সংগীতশিল্পী সুজিত রায়। চলতি বছরের ২৩ অক্টোবর রাতে প্রয়াত হন তিনি।

তারেক মাহমুদ: নির্মাতা, অভিনেতা ও কবি তারেক মাহমুদ। তিনি একাধারে নাট্যনির্মাতা, অভিনেতা ও কবি ছিলেন। তার অকাল প্রয়াণে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এ বছর ২৬ অক্টোবর দিবাগন রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

হুমায়রা হিমু: চলতি বছর দেশীয় নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু সবাইকে হতবাক করে দিয়েছে। এ বছর ২ নভেম্বর তার রহস্যজনক মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

শফি বিক্রমপুরী: চলতি বছর চির বিদায়ের যাত্রায় নাম লেখান খ্যাতিমান চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি গত ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন। ১৯৪৩ সালের ৪ জুলাই মুন্সিগঞ্জ জেলার (সাবেক বিক্রমপুর পরগনা) শ্রীনগর থানার মত্তগ্রামে জন্মগ্রহণ করেন শফি বিক্রমপুরী।

বুলবুল মহলানবীশ: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও প্রখ্যাত সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ ১৪ জুলাই শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অসুখে ভুগছিলেন।

মিতা চৌধুরী: চলতি বছরের ২৯ জুন মারা যান অভিনেত্রী। তিনি লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মিতা চৌধুরী।

পান্না কায়সার: বিশিষ্ট লেখক, সমাজসেবক, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও শিশু সংগঠক পান্না কায়সার চলতি বছর আমাদের ছেড়ে চলে যান। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৪ আগস্ট মৃত্যুবরণ করেন তিনি।




আরবাজ খানের বিয়ের দিন কী করলেন মালাইকা




বছর জুড়ে নজর কাড়লেন যে পাঁচ অভিনেত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: ওটিটি দুনিয়ায় এ বছর সেরা অভিনেত্রীদের মধ্যে দর্শকদের মন জিতেছেন বলিউডের অনেক অভিনেত্রী। নেটফ্লিক্স কাঁপিয়েছেন কারিনা কাপুর থেকে সুস্মিতা সেন। দেখে নিন ওটিটি দুনিয়ায় বছরের সেরা পাঁচ অভিনেত্রীদের।



মেয়ে নিসাকে নিয়ে নিয়ে কটাক্ষ, অজয় এর উত্তর?

চন্দ্রদ্বীপ  অনলাইন: সমাজমাধ্যমে পরিচিতি যেমন হয়েছে, তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় কাজল-কন্যা নিসাকে। মেয়েকে নিয়ে সমালোচনার জবাব দিলেন অজয়।

সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’-এর শোয়ে বন্ধু রোহিত শেট্টিকে সঙ্গে নিয়ে আসেন অজয় দেবগন। এই মুহূর্তে খুব যে কাজ করছেন তেমন নয়। বেছে বেছে কাজ করেন। পরিচালক রোহিতের প্রায় সব ছবিতেই তিনি রয়েছেন। তবে দেবগণ পরিবার অজয় ও কাজল ছাড়াও আর একজন তারকা রয়েছেন যাঁর সমাজমাধ্যমে পরিচিতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যদিও বলিউডে এখনও তাঁর অভিষেক হয়নি। তিনি অজয় ও কাজলের কন্যা নিসা দেবগণ। পার্টি করতে বড্ড ভালবাসেন নিসা। বিভিন্ন সময় পার্টি থেকে টলমল পায়ে বেরোতে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই তারকা-কন্যা। পরিচিতি যেমন হয়েছে, তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে। বাবাা হয়ে কেমন অনুভূতি? মেয়েকে নিয়ে সমালোচনার জবাব দিলেন অজয়।

অভিনেতা নিজে লাজুক প্রকৃতি, বলিউডের ফিল্মি পার্টি খানিকটা এড়িয়ে চলেন। তবে মেয়ে একেবারে আলাদা। মেয়ে সারাক্ষণ আমোদ-প্রমোদে ব্যস্ত। সেই কারণে সমাজমাধ্যমে একাধিক বার ট্রোলডও হতে হয়েছে। তা যে একেবারেই স্বস্তি দেয় না অজয়কে জানালেন অভিনেতা। অজয় জানান, এই ভাবে নিসার ট্রোলড হওয়া পরিবারের জন্য স্বস্তিদায়ক নয়। অভিনেতা বলেছেন, ‘‘ও নিজেও এটা পছন্দ করে না আর আমিও করি না। কিন্তু এগুলোকে বদলে ফেলতে পারব না। তাই এগুলোকে সঙ্গে নিয়েই চলতে হবে। এটা কোনও ব্যাপার না। কিছু লোক আপনার সম্পর্কে বাজে কথা বলে তার মানে এই নয় যে গোটা দুনিয়া আপনার নিয়ে এমন ধারণা পোষণ করবে। কেউ ট্রোলড না হলে আসলে সমাজমাধ্যমে কদর মেলে না। আপনি যদি ভাল কিছু লেখেন তবে কেউ পড়তে আগ্রহী হবে না।’’




নতুন সিনেমার ঘোষণা শাহরুখের, অভিনয় করবেন যে চরিত্রে