৫৪৯ জন নারী হতে চান সংরক্ষিতে আসনে এমপি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় দলীয় ফরম কিনেছেন এক হাজার ৫৪৯ জন নারী। সংরক্ষিত আসনের নির্বাচন উপলক্ষে মোট সাত কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে সংরক্ষিত আসনে ফরম বিক্রির কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। এ কার্যক্রম চলে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত। শেষ দিনেও ২১৭ জন নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর বিপরীতে আয় হয়েছে এক কোটি আট লাখ ৫০ হাজার টাকা।

এর আগে বুধবার দ্বিতীয় দিন ৫২২টি ফরম বিক্রি করা হয়। এ থেকে আয় হয় দুই কোটি ৬১ লাখ টাকা। মঙ্গলবার প্রথম দিন বিক্রি হয়েছিল ৮১০টি ফরম, যা থেকে আয় হয়েছিল চার কোটি পাঁচ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদের ৩০০ আসনের মধ্যে ভোট হয় ২৯৯টি আসনে। তার মধ্যে আওয়ামী লীগ ২২৩টি, ১৪ দলীয় শরিক জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি, কল্যাণ পার্টি একটি আসন পেয়েছে। জাতীয় পার্টি ১১টি আসন পেয়ে আবারও প্রধান বিরোধী দল হয়েছে। তবে দ্বিতীয় সর্বোচ্চ ৬২টি আসন পেয়েছেন স্বতন্ত্র এমপিরা।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচনের ক্ষমতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।

ফলে আওয়ামী লীগ নিজ দলের এবং স্বতন্ত্রদের মিলে মোট ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য দিতে পারবে। বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবে জাতীয় পার্টি (জাপা)।




আহমেদ রুবেল আর নেই

 

চন্দ্রদ্বীপ  ডেস্ক: বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক  তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ বিকেলে স্টার সিনেপ্লেক্সে “পেয়ারার সুবাস” সিনেমার প্রিমিয়ারে আসার কথা ছিল আহমেদ রুবেলের। কিন্তু আসার আগেই তিনি হার্ট অ্যাটাক করেন।’

একুশে টেলিভিশনের আলোচিত ধারাবাহিক নাটক ‘প্রেত’-এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পান আহমেদ রুবেল। আহীর আলম পরিচালিত প্রেত নাটকের গল্প লিখেছিলেন মুহম্মদ জাফর ইকবাল। তারপর থেকে নাটকে ও সিনেমায় ব্যস্ততা বেড়েই চলে।

একটা সময় নন্দিত লেখক, নাট্যকার ও পরিচালক হুমায়ুন আহমেদের পরিচালনায় অভিনয় শুরু করেন। তার পরিচালিত শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেছেন আহমেদ রুবেল।

সালাউদ্দিন লাভলুর সাড়া জাগানো নাটক ‘রঙের মানুষ’ ও মোস্তফা সরোয়ার ফারুকীর জনপ্রিয় নাটক ‘৬৯’- এ সাবলীল অভিনয় করে দর্শকনন্দিত হন।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ভালো নাটক করেছেন তিনি।

তার অভিনীত ‘গেরিলা’, ‘মেঘলা আকাশ’, ‘আলফা’, ‘লাল মোরগের ঝুঁটি’-সহ আরও বেশ কয়েকটি সিনেমা প্রশংসিত হয়েছে। নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ‘আলফা’ সিনেমাটি অস্কারে গিয়েছিল।

গেরিলা সিনেমায় তিনি শহীদ আলতাফ মাহমুদের চরিত্রে অভিনয় করেন এবং সব বয়সী দর্শকদের ভালোবাসা অর্জন করেন।

 




সংসদ রাঙাতে চান তারা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত। প্রথম দিনই ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দলটি। ফরম সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগ নেত্রীদের পাশাপাশি ৭ অভিনেত্রীও রয়েছেন।



১২ বছরের সংসার ভাঙল এষা দেওলের, কারণ কী?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বেশ কিছুদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল। রটনা ছিল, ধর্মেন্দ্র ও হেমা মালিনীর বড়মেয়ে এষা দেওলের সংসার ভাঙছে। অবশেষে তাই হলো। সংবাদমাধ্যমকে বিবৃতি দিয়ে  বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন এষা ও তার স্বামী ভরত তখতানি।



বুবলীকে নিয়ে যা বললেন রুনা লায়লা




সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান নায়িকা নিপুণ




গ্র্যামি পুরস্কার: ইতিহাস গড়লেন টেইলর সুইফট

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিশ্বসংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি অ্যাওয়ার্ডস। এর ৬৬তম আসরে এবার ইতিহাস গড়লেন বিশ্ববিখ্যাত পপ তারকা টেইলর সুইফট। অবশ্য মনোনয়ন ঘোষণার পর থেকেই তাকে নিয়ে আলোচনা হচ্ছিল।

অবশেষে সবার ধারণাই সত্যি হয়েছে। আজ (৫ ফেব্রুয়ারি) সকালে ৬৬তম গ্র্যামির আসরে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন বর্তমান সময়ে বিশ্বজুড়ে আলোচিত এ সংগীতশিল্পী।

এবারের গ্রামিতে টেইলর সুইফট‘মিডনাইটস’ অ্যালবামের জন্য ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেছেন।

বিশ্বসংগীতের অন্যতম সেরা এ শিল্পী এবার নিয়ে চতুর্থবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেছেন। যা তার ৩৪ বছরের জীবনের সেরা অর্জন বলে টেইলর সুইফট মনে করছেন।

টেইলর সুইফটের আগে ৪ বার এ পুরস্কার আর কোনো শিল্পী পাননি। ৪ বার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে স্টিভি ওয়ান্ডার, পল সাইমন ও ফ্রাঙ্ক সিনাত্রার রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন তিনি। সুইফটের হাতে এবার পুরস্কার তুলে দেন সেলেন ডিওন।

বিশ্বসংগীতের অনেক মর্যাদাপূর্ণ এ পুরস্কার অর্জনের পর সুইফট অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এই পুরস্কার আমাকে রীতিমতো আনন্দের বন্যায় ভাসিয়ে দিয়েছে। যারা আমাকে ভোট দিয়েছে, এটা তাদেরও আনন্দিত করবে বলে আমি আশা করছি।’

চতুর্থবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করায় তাকে তার ভক্ত-অনুরাগীরা অভিনন্দন জানাচ্ছে। সেই সঙ্গে তারা আশা করছেন তাদের প্রিয় শিল্পী সুস্থ থেকে দীর্ঘদিন সংগীত পরিবেশন করে যাবেন।




‘ভাইরাল ম্যানিয়া’ ৫ লাখ টাকার বাইকে আগুন, আয় মাত্র ২০০ ডলার

চন্দ্রদীপ ডেস্ক: রাজধানীর বাড্ডায় আফতাব নগর হাউজিং এলাকায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ‘অন্যায়ভাবে মামলা দিয়েছে’ অভিযোগ তুলে নিজের ৫ লাখ টাকার বাইক আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন রাসেল ওরফে জুনিয়র টাইগার শ্রফ নামে এক তরুণ। এ ঘটনা ভিডিও ধারণ করে তিনি সামাজিকমাধ্যমে পোস্টও দেন।

সেখান থেকে আয় করেন মাত্র ২০০ ডলার।

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, ফেসবুকসহ সামাজিকমাধ্যমে ‘ভাইরাল হিরো’ হতে রাসেল এমন কর্মকাণ্ড ঘটিয়েছেন।

ডিবি দাবি করেছে, রাসেলের বিরুদ্ধে মামলা করার কোনো ঘটনা ঘটেনি। বরং তার এক বন্ধু ট্রাফিক আইন ভাঙায় তাকে মামলা করা হয়। রাসেল সেই মামলার স্লিপ দেখিয়ে নিজের পাঁচ লাখ টাকা দামের বাইকে আগুন দেন। সেটি ভিডিও করে সামাজিকমাধ্যমে প্রকাশ করে আয় করেন মাত্র ২০০ ডলার।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, বর্তমানে আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বাইকারের ভিডিও দেখতে পাই। তাদের মধ্যে ছেলে-মেয়ে উভয়ই মূলত ইউটিউবার। তারা একটা গ্রুপ নিয়ে নিয়মিত দ্রুত গতিতে বাইক চালায়। এমনই একজন রাসেল নিজেকে জুনিয়র টাইগার পরিচয় দিতেন। সম্প্রতি রাসেল তার পাঁচ লাখ টাকা দামের একটি মোটরসাইকেলে আগুন দেন।

পরবর্তীতে আমরা তার বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি, তিনি ভিডিওতে যে মামলার তথ্য দিয়েছে আসলে এমন কোনো ঘটনা তার সঙ্গে ঘটেনি। ফুয়াদ নামে তার এক বন্ধুর মামলার কপি দেখান তিনি। বিপদজনকভাবে মোটরসাইকেল চালানো, সিগন্যাল অমান্য করা এবং অবৈধ উচ্চ শব্দের যন্ত্র সংযোজনের দায়ে ফুয়াদকে মামলা দেওয়া হয়েছিল।

প্রধান বলেন, মানিকগঞ্জের দৌলতপুর এলাকার প্রবাসী বাবা-মায়ের সন্তান রাসেল মিয়া। যিনি নিজেকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাসেল ওরফে জুনিয়র টাইগার শ্রফ পরিচয় দিত। এই নামে তিনি ফেসবুক ও ইউটিউবে অন্যের বানানো নানা ধরনের কনটেন্ট পোস্ট করত যার অধিকাংশই অর্থহীন, অশালীন ও দেশের আইন বিরোধী।

রাসেলকে ‘বখে যাওয়া তরুণ’ মন্তব্য করে হারুন আরও বলেন, তিনি ২০২০ সালে এইচএসসি পাশ করার পরে আর পড়াশোনা করেনি। মাঝে কিছু সময় ইন্ডিয়ায় মার্শাল আর্ট প্রশিক্ষণ নিয়ে নিজেকে জুনিয়র টাইগার শ্রফ পরিচয় দিত। সে মোটরসাইকেল স্পিডিং স্টান্ডিংসহ বিভিন্ন ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ত। এতে তার সামান্য আয় হতো। আয় বাড়াতে বাইকে আগুন দেওয়ার কাজটি করে রাসেল।

রাসেলকে গ্রেপ্তারের পর জানা যায় তারা বাবা-মা বিদেশে থাকে। রাসেল প্রতিদিন রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট রোড, মাওয়া আফতাব নগর এলাকায় বিকট শব্দের বাইক রেইস, হাই স্পিডিং, বাইক স্ট্যান্ট চালিয়ে আসছিল। তার আর কিছু ভিডিও মিলিয়ন ভিউ হলে সে জুয়ার সাইট প্রমোট করতে পারত। যদিও ইতোমধ্যে নিয়মিত জুয়ার সাইট প্রমোট করত রাসেল।




কবে বিয়ে করবেন বিজয়-তামান্না

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বলিউডে বেশ কিছুদিন ধরে বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়াকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তাদের প্রেমের সম্পর্ক সবার কাছে এখন মুখরোচক গল্পে পরিণত হয়েছে। গত বছরের শেষ দিকে নিজেরাই তাদের প্রেমের কথা জানান দিয়েছিলেন।

এরপর থেকেই তামান্নার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বিজয়। রেস্তোরাঁ, সিনেমার প্রিমিয়ারে হাসিমুখে ক্যামেরার সামনে ‘পোজ’ দিয়েছেন তারা। প্রেমের সম্পর্কে যে তারা দুজনেই গভীরভাবে মজে রয়েছেন, সেটা বেশ বোঝা যাচ্ছে। কিন্তু প্রেম কবে পরিণতি পাবে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। এবার এক অনুরাগী প্রশ্ন করে বসলেন বিজয়কে— ‘কবে বিয়ে করছেন?’

‘লাস্ট স্টোরি-২’ ওয়েব সিরিজের শুটিংয়ের সময় তারা কাছাকাছি আসেন । মণীশ মালহোত্রের বাড়ির দীপাবলির অনুষ্ঠান শেষে হাত ধরে গাড়িতে ওঠার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কবে বিয়ে করছেন এ জুটি এ নিয়ে সবার মাঝে প্রশ্ন। তবে নিজেদের বিয়ে নিয়ে এখনো কোনো ধরনের মন্তব্য করেনি বিজয়-তামান্না। কিন্তু অনুরাগীর প্রশ্নের উত্তর দিলেন বিজয়। তিনি জানালেন, একই প্রশ্ন শুনে কান ঝালাপালা হয়ে যাচ্ছে তার।

শুধু বাইরের লোকজন নয়, বাড়িতেও নাকি প্রতিদিন একই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজয়কে। মাকে ফোন করলেই নাকি তিনি ছেলেকে একই কথা জিজ্ঞেস করেন।

এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬-১৭ বছর বয়সেই বিয়ে হয়ে যায় ছেলেদের। অনেক দিন আগে থেকেই আমার বিয়ে দেওয়া নিয়ে বাড়ির সবাই অত্যন্ত আগ্রহী। আর এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে, কারণ আমি বিয়ের বয়স পার করে ফেলেছি।’

বিয়ের চাপ যে শুধু বিজয়ের বাড়ি থেকে আসছে, তা নয়। একইরকম চাপে রয়েছেন নাকি তামান্নাও। কিছুদিন আগেই ৩৩ বছেরে পা দিয়েছেন নায়িকা। ফলে এবার মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য নাকি উঠেপড়ে লেগেছেন তার বাড়ির লোকেরা।

বাড়ির চাপে পড়ে বিয়েটা করেই ফেলবেন, নাকি আরও কিছু দিন চুটিয়ে প্রেম করবেন বিজয়-তামান্না, সেটা অবশ্য তারাই বলতে পারবেন। তবে তাদের ভক্ত-অনুরাগীরা এ সুখবর শোনার জন্য বেশ মুখিয়ে আছেন।




পুনম পান্ডে ভিডিওতে জানালেন ‘বেঁচে আছি’!

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বলিউড অভিনেত্রী পুনম পান্ডের মৃত্যুর সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টা পার হয়েছে। তবে তিনি মৃত না কি জীবিত- এ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই।

২ ফেব্রুয়ারি সকালে পুনমের ইনস্টাগ্রাম পোস্টের পর তোলপাড় চলছে বলিউডজুড়ে। পুনম বেঁচে নেই- এমন সংবাদ যেন কেউ বিশ্বাসই করতে পারছিলেন না। এর পেছেন সঙ্গত অনেক কারণ রয়েছে।

অবশেষে সব জল্পনা-কল্পনার ইতি টেনে নিজেই প্রকাশ্যে এলেন পুনম। জানালেন তিনি ‘বেঁচে আছেন’। তবে নিখোঁজ হওয়ার নেপথ্যে কারণ ছিল। শুক্রবার সকালে পুনমের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে জানানো হয় জরায়ু মুখের ক্যানসারে মৃত্যু হয়েছে অভিনেত্রীর।

পোস্টে লেখা হয়, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি জরায়ুর ক্যানসারে আমরা আমাদের প্রিয় পুনমকে হারিয়ে ফেললাম। দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। আমরা স্নেহের সঙ্গে ওকে স্মরণ করব।’

পুনমের মৃত্যুর সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছিল- ছিল এটি কি সত্য, নাকি গুজব। বেলা বাড়তেই অভিনেত্রীর সহকারীর পক্ষ থেকে তার মৃত্যুর নিশ্চিত করা হয়।

ফলে গতকাল সারাদিন পুনমের মৃত্যু নিয়ে তুমুল আলোচনা হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যুর খবর নিয়ে নতুন নতুন তথ্য আসতে থাকে। কখনো জরায়ু মুখের ক্যানসার, কখনো মাত্রাতিরিক্ত মাদকপানে তার মৃত্যু হয়েছে বলে সংবাদ প্রকাশ হয়।

আজ নিজের ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিওর মাধ্যমে পুনম জানান, তিনি বেঁচে আছেন। আসলে মৃত্যু নিয়ে এই লুকোচুরির নেপথ্যে ছিল কারণ। জরায়ু মুখের ক্যানসার নিয়ে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছিল তার উদ্দেশ্য। নারীদের এ টিকার কী প্রয়োজনীয়তা পুনম সেটাই জানানোর চেষ্টা করেছেন।