ইরানে পুরস্কার জিতলেন তাসনিয়া ফারিণ




বিসিবি ক্রিকেটারদের নতুন তালিকা, বাদ পড়লেন ৪ ক্রিকেটার

চন্দ্রদীপ নিউজ: ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে গেল বছরের তালিকা থেকে বাদ পড়েছেন ৪ ক্রিকেটার।

তারা হলেন- তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত এবং এবাদত হোসেন চৌধুরি। যদিও তামিম আগেই নিজেকে চুক্তির বাইরে রাখার জন্য বিসিবিকে অনুরোধ করেছিলেন। এ ছাড়া চোটের কারণে চুক্তির বাইরে এবাদত।

নতুন করে চুক্তিতে জায়াগা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব এবং ওপেনার মাহমুদুল হাসান জয়। এ ছাড়া চুক্তিতে ফিরেছেন স্পিনার নাঈম হাসান। আগের চুক্তিতে দুই ফরম্যাটে থাকলেও নতুন চুক্তিতে তিন ফরম্যাটে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং শরিফুল ইসলাম। আগে তিন ফরম্যাটের চুক্তিতে থাকা পেসার তাসকিন আহমেদ এবার বাদ পড়েছেন টেস্টের চুক্তি থেকে।

বাদ: তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন চৌধুরী।

নতুন: তানজিম হাসান সাকিব, মাহমুদুল হাসান জয়।

ফিরেছেন: নাঈম হাসান।

আগে শুধু টি-টোয়েন্টি, এখন টি-টোয়েন্টি ও ওয়ানডে: হাসান মাহমুদ।

দুই ফরম্যাট থেকে তিন ফরম্যাটে: নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম।

আগে টেস্ট ও টি-টোয়েন্টি, এখন শুধু টি-টোয়েন্টি: নুরুল হাসান সোহান।

আগে তিন ফরম্যাট এবার ওয়ানডে, টি-টোয়েন্টি: তাসকিন আহমেদ।




বরিশালে শতবর্ষী ‘করিম উদ্দিনের মেলা’

বরিশাল অফিস : বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামসর গ্রামে জমে উঠেছে ১৫০ বছর আগের পুরোনো ঐতিবাহী ‘করিম উদ্দিনের মেলা’ এ মেলার নেই আগাম প্রচার প্রচারনা। এরপরও বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসায়ীরা সমবেত হোন উপজেলার করিম উদ্দিনের মেলায়। দেড়শ বছর আগ থেকে চলে আসা এই মেলা যেন এ অঞ্চলের মানুষের প্রানের স্পন্দন। এ মেলাটি একটি গ্রামে বসলেও এর উৎসবের আমেজ থাকে আশেপাশের কয়েকটি উপজেলাজুড়ে।

উজিরপুর উপজেলার উত্তর-পূর্বে বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামে বসে করিম উদ্দিনের মেলা।স্থানীয় লোকজন জানান, ‘করিম উদ্দিনের মেলা শত বছর ধরে বসে আসছে। অনেকের বাপ-দাদারাও ছোটবেলা থেকে এই মেলা দেখে বড় হয়েছেন। তাদের বাপ-দাদারাও পূর্বপুরুষের কাছ থেকে একই কথা শুনেছেন। মাঘ মাসের শেষ দিকে বসে মেলাটি, চলে ফাল্গুন মাসের ১৭ থেকে ১৮ তারিখ পর্যন্ত।’

মেলায় ঘুরতে আসা কয়েকজন বয়োজ্যেষ্ঠ বলেন, ‘বাপ-দাদার মুখ থেকে শুনে ধারণা করা হয়, করিম উদ্দিনের মেলাটি প্রায় ১৫০ বছর আগের পুরোনো। আগে এই মেলায় ঘোড়দৌড় অনুষ্ঠিত হত। এই মেলার আগাম কোনো প্রচারণা থাকে না। শত বছর ধরে মাঘ মাসের শেষ দিনে পূর্ব ধামসর গ্রামের ব্যবসায়ীরা পণ্য নিয়ে এখানে পসরা সাজান।’

আর মেলাটি শুধু মেলা প্রাঙ্গণেই সীমিত নয়, বছরের পর বছর ধরে এ উপলক্ষে জামাতা ও আত্মীয়স্বজনকে আমন্ত্রণ করে আপ্যায়ন করার প্রথাও চালু আছে। গ্রামের বাড়িতে বাড়িতে বানানো হয়েছে খই, মুড়কি, নারকেলের ও চালের নাড়ু। মেলা থেকে দই-মিষ্টি কিনে নিয়ে মুড়কি দিয়ে খাওয়ার প্রথাটিও আছে এখনও।

সরেজমিনে করিম উদ্দিনের মেলায় দেখা গেছে, হরেক পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা। মিষ্টান্ন, খেলনা, চুড়ি, ফিতা, আলতা থেকে গৃহস্থালির জিনিসপত্র। জিলাপি ভাজা হচ্ছে বিক্রি হচ্ছে। মেলায় ঘোরা শেষে জিলাপি কিনে বাড়ি ফেরেন না এমন মানুষ নেই। আরো আছে ‘ঝুড়ি মেলার’ ঐতিহ্য।

মেলায় আগত অনেকেই জানালেন গ্রাম বাংলার প্রানের ঐতিহ্য ধরে রেখেছে এই করিম উদ্দিনের মেলা। এখানে এলে সব ধরনের জিনিস পাওয়া যায়। প্রতি বছরই আসা হয়। মেলার ঐতিহ্যবাহী গুড়ের জিলাপি তাদের খুব পছন্দের।’

করিম উদ্দিনের মেলা কমিটির সাধারণ সম্পাদক মো: এনায়েত হোসেন বলেন, ‘১৫ দিনব্যাপীর এই মেলা গত বুধবার শুরু হয়েছে। তবে লেপ-তোষক ফার্নিচারের দোকানপাট মাসব্যাপী থাকবে। মেলা থেকে উপার্জিত আয় গ্রামের শিক্ষা-প্রতিষ্ঠানের কল্যাণে, গ্রামের মানুষের কর পরিশোধে ও সেবামূলক কাজে ব্যয় করা হয়।’




প্রকাশ পেয়েছে ‘কাজলরেখা’ সিনেমার দ্বিতীয় গান

চন্দ্রদ্বীপ ডেস্ক:  একাধিকবার মুক্তির তারিখ জানানো হলেও প্রেক্ষাগৃহে আসেনি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘কাজলরেখা’। মুক্তি পেছালেও এসেছে সিনেমার নতুন গান প্রকাশিত হয়েছে।

১০ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ‘হলুদ রে তুই’ শিরোনামের গানটি। ইমন চৌধুরীর সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী অন্তরা মণ্ডল ও হুমায়রা ঈশিকা। এর আগে গত ডিসেম্বরে প্রকাশ হয় ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ গানটি।

‘কাজলরেখা’ সিনেমাটি আগামী বৈশাখে মুক্তি পাবে বলে জানা গেছে। ষোলো শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজলরেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

কাজলরেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে।

এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ। সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে।




অস্কারে যুক্ত হলো ‘বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম’

চন্দ্রদ্বীপ ডেস্ক:  কিছুদিন আগে ৯৬তম অস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়েছে। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে আসছে ১০ মার্চ এবারের অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৩টি শাখায় অস্কার বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। এবারের এ অনুষ্ঠানে নতুন করে আরও একটি শাখা যুক্ত করা হয়েছে। যেকোনো সিনেমা বা সিরিজে চরিত্র অনুযায়ী অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ যারা করেন, তাদের বলা হয় কাস্টিং ডিরেক্টর।

এতদিন সিনেমার সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলীরা পুরস্কৃত হলেও অস্কারে কাস্টিং ডিরেক্টরদের কোনো স্থান ছিল না। অস্কারের ৯৮তম আসর অর্থাৎ ২০২৬ সাল থেকে তাদের সম্মানিত করা হবে।
৮ ফেব্রুয়ারি ‘দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’র পক্ষ থেকে এমনটা জানানো হয়। নতুন এ বিভাগের নাম দেওয়া হয়েছে ‘বেস্ট অ্যাচিভমেন্ট ইন কাস্টিং’।

জানা গেছে, বিগত কয়েক বছর ধরে কাস্টিং ডিরেক্টররা তাদের কাজের স্বীকৃতির জন্য আবেদন করে আসছে। শব্দ, পোশাক এবং চুল এবং মেক-আপের মতো অন্যান্য ফিল্ম কারুশিল্প মূলক কাজই তারা করে থাকেন, যেটি যেকোন সিনেমা নির্মাণের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সেই অবদানের ভিত্তিতেই অ্যাকাডেমি পুরস্কারের আয়োজকদের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাকাডেমির কর্তারা এক বিবৃতিতে বলেছিলেন যে, কাস্টিং ডিরেক্টররা ‘চলচ্চিত্র নির্মাণে একটি অপরিহার্য ভূমিকা পালন করে’। এছাড়াও অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেছেন যে, ‘অস্কারে কাস্টিংয়ে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে যোগ করতে পেরে আমরা গর্বিত।’

এর আগে ২০০১ সালে অস্কারে সর্বশেষ ‘বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম’ নামে নতুন বিভাগ যুক্ত হয়েছিল । অর্থাৎ দুই দশকের বেশি সময় পর অস্কারে নতুন কোনো বিভাগ যুক্ত হলো।

আসছে ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার আসর। চূড়ান্ত মনোনয়ন তালিকায় সর্বোচ্চ ১৩ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ওপেনহাইমার’। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জিমি কিমেল। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে সরাসরি অস্কারের এ জমকালো আয়োজন দেখানো হবে।

বিজ্ঞাপন




দশমিনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ধোধন

মো: আল-আমিন (পটুয়াখালী): দশমিনা উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ে ৫৪ তম তিন দিন ব্যাপি ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করা হয়েছে।

১০ ফেব্রুয়ারি  সকাল ১০ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভপতি মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)নাফিজা নাজ নীরা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশমিনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অনুপ দাশ, বেতাগীসানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু, সিনিয়র শিক্ষক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আহাম্মেদ ইব্রাহিম অরবিল,ওই ইউনিয়ন আ,লীগের সভাপতি মো.শাহ আলম হাওলাদারসহ, বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক ও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।

এসময় তিন দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ধোধনে কোরআন থেকে তেলোয়াত, গীতা পাঠ,  জাতীয় সঙ্গীতের সূরে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, ক্রীড়া মশাল প্রদক্ষিণ করা হয়।




টস জিতে ব্যাটিংয়ে বরিশাল

চন্দ্রদীপ নিউজ : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামছে ফরচুন বরিশাল। শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল

এবারের বিপিএলে খুব একটা ভালো অবস্থানে নেই বরিশাল। জয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু পর চার ম্যাচে হারের মুখ দেখেছে দলটি। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে বরিশাল।

অন্যদিকে নাজুক অবস্থা রাজধানীর দল ঢাকার। জয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু পর টানা সাত ম্যাচে হারের মুখ দেখেছে দলটি। ৮ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তলানীতে আছে ঢাকা।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আকিফ জাভেদ, শোয়েব মালিক, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাকয় ও সাইফ উদ্দিন।

দুর্দান্ত ঢাকা একাদশ: তাসকিন আহমেদ, সাইফ হাসান, আরাফাত সানী, মোহাম্মদ শরীফুল ইসলাম, নাঈম শেখ, তাহজিবুল ইসলাম, সাব্বির হোসেন, মেহরব হাসান, চতুরঙ্গ ডি সিলভা, ইয়ান রস ও লাহিরু সামারাকুন।




কুয়াকাটায় ৪ কিলোমিটার যানজট : ভোগান্তিতে পর্যটকরা 

মো: আল-আমিন (পটুয়াখালী): সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের উপস্থিতিতে টইটম্বুর সূর্যোদয় ও সূর্যাস্তের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা।

পর্যটকদের বহনকারী বাস, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে কুয়াকাটা-পটুয়াখালী রুটের আলীপুর থেকে কুয়াকাটা জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার মহাসড়কে। এতে ভোগান্তিতে পড়েছে পর্যটকরা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত কুয়াকাটায় পর্যটকবাহী শত শত গাড়ি আসতে থাকে। হঠাৎ এত গাড়ি আসায় পুরো মহাসড়কে সৃষ্টি হয় যানজট। যানজট নিরসনে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও কুয়াকাটা পৌর সভার কর্মচারীরা। যানজটের কারণে স্থানীয় অটোরিকশা ও ব্যাটারিচালিত গাড়িগুলো চলছে বিকল্প রাস্তায়।

অটোরিকশা চালক উজ্জল মৃধা বলেন, আজকে এত বেশি পর্যটক হয়েছে কুয়াকাটায় এখন আমরা রাস্তায় গাড়ি চালাতে পারছি না। ট্যুরিস্ট পুলিশ আমাদেরকে মহাসড়কে উঠতে নিষেধ করেছে। মূলত পর্যটকদের গাড়িতেই যানজটের তৈরি হয়েছে।

খুলনা থেকে পর্যটক নিয়ে আসা হানিফ পরিবহনের চালক রুহুল আমিন বলেন, কুয়াকাটার রাস্তা ছোট হওয়ায় এই ভোগান্তির তৈরি হয়েছে। তবে কুয়াকাটার টার্মিনাল আরও বড় দরকার। আমরা ১ ঘণ্টা ধরে যানজটে আটকে আছি। ভোগান্তি যত কম হবে পর্যটক তত বেশি আসবে কুয়াকাটায়।

এ বিষয় কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, বাস টার্মিনালের কাজ শেষ হলে ভোগান্তি অনেকটা কমে যাবে। তবে ছুটির দিনগুলোতে আমরা বাড়তি পার্কিংয়ের ব্যবস্থা করি। আমরা চেষ্টা করছি পর্যটকদের ভোগান্তি কমাতে।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পরিদর্শক মনিরুল হক ডাবলু বলেন, আজ অনেক পর্যটক হওয়ায় কুয়াকাটার মূল সড়কে কিছুটা যানজট তৈরি হয়েছে। তবে আমাদের একাধিক টিম যানজট নিরসনে কাজ করছে।




সাইফ আলী, কারিনা ও তৈমুর পরিবার




নুসরাত ফারিয়া হাসপাতালে ভর্তি