রাকিব লিখলেন- তোমাতেই ডুবে থাকি, মাহি ভুগছেন একাকিত্বে!

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সংসার ভাঙছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহির। গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এক ভিডিওবার্তায় স্বামী রাকিব সরকারের সঙ্গে নিজের বিচ্ছেদের খবর জানান এই অভিনেত্রী।



গামছা বিক্রিতার ছেলে মেডিকেলে সুযোগ পাওয়া জেলা প্রশাসকের সহায়তা

 

বরিশাল অফিস :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার রমজান খান সাব্বিরকে মেডিকেল কলেজে ভর্তি ফি বাবদ ২৫ হাজার টাকা ও বই প্রদান করেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার ( ২২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় সাব্বিরের হাতে এ আর্থিক সহায়তা ও মেডিকেলের বই তুলে দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মহোদয় বলেন, “রমজান খান সাব্বির একজন অদম্য মেধাবী ছাত্র। কোনো প্রতিকূলতাই তাকে দমিয়ে রাখতে পারে নি। অর্থাভাবে মেডিক্যালে ভর্তি হতে না পারার বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে জেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতে তার মেডিকেল কলেজে পড়াকালীন সময়ে সহায়তার প্রয়োজন হলে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। সাব্বির আমাদের সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সে প্রতিকূল পরিস্থিতিতেও হার না মেনে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন করেছে। সাব্বিরের মত যেসব মেধাবী ছাত্রছাত্রী অর্থের অভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারছে না, তারা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে সহায়তা প্রদান করা হবে”।

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দমোদরকাঠি গ্রামের বাসিন্দা ফিরোজ খানের ছেলে সাব্বির। তার বাবা একজন কৃষি শ্রমিক। এছাড়াও ভ্রাম্যমাণভাবে গামছা বিক্রি করে চার সদস্যের সংসার চালান তিনি। তার মেধাবী ছেলে সাব্বির মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়।
যেখানে সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হয়, সেখানে ছেলেকে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবারটি।

রমজান খান সাব্বির বলেন, মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাইভেট পড়ার মতো কোনো সুযোগ ছিল না। পরীক্ষার কোনো বইও কিনতে পারিনি। বোনের উপহার পাওয়া ডিজিটাল শুমারির ট্যাব দিয়ে অনলাইন ও ইউটিউব থেকে দেখে পড়াশুনা করেই ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছি।

সাব্বিরের বাবা ফিরোজ খান বলেন, সাব্বির পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কীভাবে ছেলেকে ভর্তি করব আর পড়ালেখার খরচ চালাবো এটা নিয়েও চিন্তায় ছিলাম। ডিসি স্যার আমার ছেলের পড়ার পথ সহজ করে দিয়েছেন, ওনার প্রতি কৃতজ্ঞতা।




আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্বে বাঁধন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন।



অনুদানের টাকা ফিরিয়ে দিলেন জয়া




দ্বিতীয় সন্তানের মা হলেন আনুশকা




বিপিএলের শেষ চারের সমীকরণে কে কোথায় দাঁড়িয়ে

চন্দ্রদীপ নিউজ: ঢাকা থেকে শুরু হয়ে সিলেট ঘুরে ঢাকা ফিরে এবার চট্টগ্রাম। বিপিএলের দশম আসরে বন্দরনগরী পর্ব শেষ। এরপর ঢাকা ফিরে শেষ হবে এবারের টুর্নামেন্ট। সে অর্থে বলা যায়, শেষ ঘণ্টা বেজে গেছে বিপিএলের।

টুর্নামেন্টের এমন অবস্থায় কোন দলের অবস্থান কোথায় আর শেষ চারের সমীকরণই বা কী?

১১ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। এতে  শুধু প্লে-অফ নয়, বরং শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করে প্রথম কোয়ালিফায়ার খেলাও নিশ্চিত করে ফেলেছে তারা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে  ৬ উইকেটে হারায় শীর্ষে থেকে পরের পর্বে যাওয়া হলো না রংপুর রাইডার্সের। তবে কুমিল্লা পরের দুই ম্যাচের একটি হারলেও পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকবে রাইডার্স।

১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা। একই সঙ্গে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে তাদের। এখন ২৩ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটি জিতলে শীর্ষে যাওয়ার সুযোগ আছে তাদের। তবে দলটির নিশ্চিত হয়েছে রংপুরের সঙ্গে কোয়ালিফায়ার খেলা।

১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকলেও প্লে-অফ নিশ্চিত নয় বরিশালের। ২৩ ফেব্রুয়ারি কুমিল্লার বিপক্ষে জিতলে শেষ চার নিশ্চিত হবে তাদের। হারলেও অবশ্য সুযোগ থাকছে বাড়তি রান রেটের কারণে। খুব বড় ব্যবধানে না হারলে চট্টগ্রাম ও খুলনা দুই দলের চেয়ে নেট রান রেটে পিছিয়ে পড়ার আশঙ্কা নেই তামিম ইকবালের দলের। তবে কুমিল্লা আজ রংপুরের বিপক্ষে হারায় প্লে-অফ পর্ব নিয়ে ব্যাকফুটে চলে গেছে বরিশাল।

প্লে অফের শেষ দলের লড়াইয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আজ খুলনা টাইগার্সকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। ১২ ম্যাচে ৭ জয়ে এখন ১৪ পয়েন্ট চট্টগ্রামের। ১১ ম্যাচে ৫ জয়ে খুলনার পয়েন্ট ১০। আজকের ম্যাচে চট্টগ্রাম জিতে শেষ চার নিশ্চিত করেছে। এখন খুলনার আরো একটি সুযোগ থাকবে বটে, তবে সিলেটের বিপক্ষে নিজেদের বড় ব্যবধানে তো জিততেই হবে, সঙ্গে কুমিল্লার বিপক্ষে বরিশালের বড় ব্যবধানে হার কামনা করতে হবে।

সিলেট আর ঢাকার কথা বলার অপেক্ষা রাখে না। টানা ১১ হারে সবার আগে বিদায় নিয়েছে ঢাকা। ১১ ম্যাচে ৭ হারে সিলেটদের বিদায়ও নিশ্চিত। তবে সিলেট-খুলনা ম্যাচটি প্লে অফ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।




শুরু হচ্ছে সিসিমপুরের নতুন মৌসুম

চন্দ্রদ্বীপ ডেস্ক : শুরু হচ্ছে সিসিমপুরের নতুন মৌসুম, সিজন-১৬। নতুন এ মৌসুমে হালুম, টুকটুকি, ইকরি, শিকু ও জুলিয়া হাজির হবে নতুন নতুন সব গল্প নিয়ে আর তাদের সঙ্গে এ সিজনে যুক্ত হবে নতুন আরেক বন্ধু আমিরা। আমিরা চরিত্রটি সিসিমপুরে বিশেষ সংযোজন।

সে একজন স্বভাবজাত নেতা ও তুমুল আত্মবিশ্বাসী একজন শিশু। বেশিরভাগ সময় সে ক্রাচে ভর দিয়ে ঘুরে বেড়ায় আর অন্য সময় সে হুইলচেয়ার ব্যবহার করে।

‘ইউএসএআইডি বাংলাদেশ’র আর্থিক সহযোগিতায় নির্মিত নতুন এ সিজনের শ্লোগান- ‘পনেরো শেষে ষোলো আসে, থাকব সবাই সবার পাশে’। ‘সিজন-১৬’র আনকোরা পর্বগুলো দেখা যাবে আরটিভি, দুরন্ত টেলিভিশন এবং মাছরাঙা টেলিভিশনের পর্দায়।

সবাইকে অন্তর্ভুক্তিকরণ এবং নিজের প্রতি যত্নশীল হওয়া- এ বিষয় দুটিকে বিশেষ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে সিসিমপুরের ১৬তম মৌসুম। এছাড়া মজার মজার গল্পের মাধ্যমে প্রাক-গণিত, প্রাক-পঠন, অটিজম, পুষ্টিকর খাবারের গুরুত্ব, বিশ্লেষণী চিন্তা-ভাবনা, জেন্ডার বিষয়ক প্রচলিত সংস্কারকে জয় করা এবং ভিন্ন ভিন্ন ভাবপ্রকাশের উপায়কে সম্মান দেখানোর মতো বিষয়গুলোকে তুলে ধরা হবে।

 থাকবে গণিত, স্বাস্থ্য সুরক্ষা ও বিজ্ঞান নিয়ে দারুণ সব অ্যানিমেশন। আর শিশুদের নিয়ে লাইভ অ্যাকশন ফিল্ম। এছাড়া ‘ইকরির সাথে বর্ণ চেনা’ এবং ‘টুকটুকির সাথে সংখ্যা চেনা’র প্রতিটি পর্বে ইকরি একটি করে বর্ণ এবং টুকটুকি একটি করে সংখ্যা চেনাবে।

১৬তম সিজনের পর্বগুলো বর্ণনামূলক, ‘টুকটুকির বানিয়ে খেলি’ এবং ‘হালুমের তুমিও পারো’ এ তিন ধরনের ফরমেটে তৈরি। এবারের পর্বগুলোতে সিসিমপুরের বন্ধু হালুম, টুকটুকি, ইকরি, শিকুর সাথে নতুন বন্ধু জুলিয়া ছাড়াও অংশ নিয়েছে আমিরা।

এছাড়া থাকছে প্রতিবন্ধী, প্রান্তিক এবং আদিবাসী শিশুরাও। আর সিসিমপুরের নিয়মিত অন্যান্য চরিত্ররা তো থাকছেই। এ সিজনের একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য কিছু পর্বে ব্যবহার করা হয়েছে ইশারা ভাষা।

২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সিসিমপুরের সিজন-১৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাশ ও ইউএসএআইডি’র মিশন ডিরেক্টর রিড এশলিম্যান।

রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিও মিলনায়তনে অনুষ্ঠিত নতুন সিজনের উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন ‘ইউএসএআইডি বাংলাদেশ’র ডেপুটি মিশন ডিরেক্টর র‌্যান্ডি আলী, শিক্ষা অফিস পরিচালক সোনিয়া রেনল্ডস্ কুপার, এশিয়াটিকের কো-চেয়ারম্যান সারা যাকের, বিটিভির পরিচালক জগদীশ এষ, আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান প্রমুখ।




শাকিব খানের নায়িকা মিমি চক্রবর্তী!

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। বর্তমানে তিনি আমেরিকায় ‘রাজকুমার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরপর ‘তুফান’ সিনেমায় শুটিং করবেন তিনি। এ সিনেমায় নায়িকা কে তা নিয়ে আলোচনা চলছে মিডিয়াপাড়ায়। কেউ বলছেন কলকাতার মিমি চক্রবর্তী হচ্ছেন শাকিবের ‘তুফান’ সিনেমার নায়িকা।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। আগামী মার্চে ভারতের রামুজিতে শুরু হবে সিনেমার শুটিং।

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি। তবে নায়িকা ইস্যুতে এ তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি নন। আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

এদিকে গত বছর ১১ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এ সিনেমার নাম ঘোষণা করা হয়। এ সময় সিনেমাটির নির্মাতা রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ’ সিনেমার পর আমার অনেক বড় স্বপ্ন ছিল বড় আয়োজনে সিনেমা বানানোর। সেটা এবার পূরণ হতে যাচ্ছে। দেশের বড় সুপারস্টারের সঙ্গে কাজ করছি। এটা আমার অনেক বড় পাওয়া। বড় সুপারস্টারকে নিয়ে দেশের বড় সিনেমাটিই আমি উপহার দেব।’




দীঘির পাশে দাঁড়ালেন ভাবনা

চন্দ্র্দ্বীপ ডেস্ক:  সদ্য মুক্তি পেয়েছে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির  ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমা। ছবিটি মুক্তির পরে বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি কম দেখা মিলেছে। যা নিয়ে রীতিমতো ট্রোলের মুখে পড়েছেন দীঘি।



শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত রংপুরের

চন্দ্রদীপ ডেস্ক : শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে ফরচুন বরিশালকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা নিশ্চিত করলো রংপুর রাইডার্স। চট্টগ্রামে হাইভোল্টেজ ম্যাচে বরিশালকে ১ উইকেটে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারের টিকিট কেটেছে নুরুল হাসান সোহানের দল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আবু হায়দার রনির বিধ্বংসী বোলিংয়ে ১৫১ রানেই থামে বরিশাল। সেই রান তাড়ায় নেমে রংপুর ছিল সহজ জয়ের পথে।

তবে বরিশালের বোলারদের কল্যাণে ম্যাচ যায় শেষ ওভারে। এমনকি ফল যেতে পারতো যে কারও পক্ষে। তবে স্নায়ু ধরে রেখে শেষ পর্যন্ত ২ পয়েন্ট আদায় করে নিয়েছে রংপুরই।

এ জয় ১১ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফ খেলা অনেকটা নিশ্চিত করে ফেললো রংপুর।

লক্ষ্য তাড়ায় নেমে বরিশালের মতো রংপুরের শুরুটাও ছিল ঝোড়ো। প্রথম ৬ ওভারেই স্কোরবোর্ডে ৭৪ রান তুলে ফেলে জয়ের কাজ সেরে রাখেন ব্র্যান্ডন কিং ও সাকিব আল হাসান। মুমিনুল হক খালি হাতে ফেরার পর ৫৩ রানের দারুণ এক জুটি গড়েন তারা। কিং ২২ বলে ৪৫ রান করে ফিরলে ভাঙে এ জুটি। কিছুক্ষণ পর ১৫ বলে ২৯ রান করা সাকিবও ধরেন প্যাভিলিয়নের পথ।

স্কোরবোর্ডে আর ৫ রান যোগ হতে নুরুল হাসান সোহান (২) ও শেখ মেহেদীর (৭) বিদায় চাপে ফেলে দেয় রংপুরকে। সেই চাপ রংপুর আবার কাটিয়ে ওঠে টম মুরস ও জেমস নিশামের জুটিতে। দুজনের কেউই অবশ্য দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। মুরস ১৭, নিশাম ২৮ রানে নেন বিদায়। অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসও থামেন ১৩ রান করে।

ম্যাচ বেশ জমে ওঠে ১৯তম ওভারে আবু হায়দার রনি কোনো রান না করেই ফিরলে। রংপুরের হাতে তখন আর ১ উইকেট, দরকার ২ রান। শেষ ওভারে অবশ্য এই সমীকরণ মেলান শামীম হোসেন ও হাসান মাহমুদ।

বরিশালের ম্যাচে ফেরার মূল কারণ মেহেদী হাসান মিরাজ ও ওবেদ ম্যাকয়। মিরাজ ২৪ রানে নেন ৩ উইকেট। ৩ উইকেট নিয়েছেন ম্যাকয়ও। কাইল মেয়ার্স দুটি ও কেশব মহারাজের শিকার একটি করে উইকেট।